Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের খবর

সারা খুলনা অঞ্চলের খবর

73

ফুলতলায় লক্ষ্মীপূজার পূজারীকে নিয়ে বিরোধের জেরে মাস্টার্স ডিগ্রিধারী যুবকের আত্মহত্যা

স্টাফ রিপোর্টার

ফুলতলা উপজেলা সদরের আলকা গ্রামের চৌদ্দমাইল এলাকায় লক্ষ্মীপূজার পূজারীকে নিয়ে সৃষ্ট বিবাদের জেরে মারধর করায় ক্ষুব্ধ হয়ে শ্রীবাস কু-ু (২৮) নামে এক যুবক আত্মহত্যা করেছে। শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। নিহত শ্রীবাস কু-ু ওই গ্রামের পরেশ কু-ুর একমাত্র ছেলে। সে খুলনা সরকারি বিএল কলেজ থেকে মাস্টার্স (¯œাতোকোত্তর) ডিগ্রিধারী ।

পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে লক্ষ্মীপূজার পূজারী কোন বাড়িতে আগে গিয়ে পূজা করবে তা নিয়ে আলকা গ্রামের চৌদ্দমাইল এলাকার পরেশ কু-ুর ছেলে শ্রীবাস কু-ুর সঙ্গে পাশের বাড়ির মাখনলাল কু-ুর ছেলে বিরাজ কু-ুর কথা কাটাকাটি হয়। একপর্যায়ে মাখন কু-ুর কাকাতো ভাই শেখর কু-ু পরেশ কু-ুকে মারধর করে। পরে আবারো বিরাজ কু-ু আরো ৪-৫ জন সহযোগীকে নিয়ে শ্রীবাস কু-ুর বাড়িতে হামলা চালিয়ে তাকে ও তার বৃদ্ধা মা আরতি কু-ুকে মারপিট করে জখম করে। এ সময় আশেপাশের লোকজন ছুটে আসলে বিরাজ কু-ু ও তার সহযোগীরা পরেশ কু-ুর ঘরে থাকা ৪৩ হাজার ৫শ টাকা জোর করে নিয়ে যায়। পরে প্রতিবেশীরা আহত শ্রীবাস কু-ুু ও তার মা আরতি কু-ুকে উদ্ধার করে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা শেষে স্থানীয় থানায় অভিযোগ দায়ের করে বাড়িতে ফিরে আসে। গভীর রাতে শ্রীবাস ক-ুুর তার ঘরের আড়ার সঙ্গে গামছা পেচানো অবস্থায় পাওয়া যায়। পুলিশ সকালে লাশ উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে বিকালে পরিবারের নিকট হস্তান্তর করে।

এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা ফুলতলা থানার উপপুলিশ পরিদর্শক (এসআই) সুশান্ত কুমার পাল বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মারপিটের শিকার হয়ে ক্ষোভে ও লজ্জায় শ্রীবাস কু-ু আত্মহত্যা করেছেন। তবে তার ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর বলা যাবে এটা আত্মহত্যা না অন্য কোনো ঘটনা।

ফুলতলা থানার অফিসার ইনচার্জ মাহতাব উদ্দিন বলেন, এ ঘটনায় মৃত. শ্রীবাস কু-ুর পিতা পরেশ কু-ু বাদী হয়ে ফুলতলা থানায় ইউডি মামলা দায়ের করেছেন।

নগরীতে পুলিশের অভিযানে ২০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার ১

স্টাফ রিপোর্টার

মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে ২০ গ্রাম গাজাঁসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গত ২৪ ঘন্টায় গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার মাদক ব্যবসায়ী হলেন নগরীর খানজাহান আলী থানাধিন শিরোমনি উত্তরপাড়ার মো. আলাউদ্দীন ফকিরের ছেলে মো. সোহেল ফকির (৩০)। 

কেএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর) কানাই লাল সরকার জানান, গত ২৪ ঘন্টায় নগরীর বিভিন্ন থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মহানগর পুলিশ। এসময় ২০ গ্রাম গাজাঁসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায়  মাদক মামলা রুজু করা হয়েছে।

বাগেরহাটে র‌্যাবের অভিযানে ৭৬০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১

স্টাফ রিপোর্টার

বাগেরহাট জেলার সদর থানাধীন বৈটপুর গ্রামে অভিযান চালিয়ে ৭৬০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৬। গতকাল শনিবার দুপুর পৌনে ১টার দিকে গোপন সংবাদের মাধ্যমে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মাদক ব্যাবসায়ী হলেন বাগেরহাট জেলার মোরেলগঞ্জ থানার আলতিবুরুজ বাড়িয়া গ্রামের মো. রাজ্জাক হাওলাদারের ছেলে মো. মাসুম হাওলাদার (৩১)। 

র‌্যাব-৬ জানায়, গতকাল শনিবার দুপুর পৌনে ১টার দিকে বাগেরহাট জেলার সদর থানাধীন বৈটপুর গ্রামে অভিযান পরিচালনা করে র‌্যাবের একটি আভিযানিক দল। এসময় বাগেরহাট হইতে পিরোজপুর গামী আঞ্চলিক মহাসড়কের বাদামতলা নামক স্থানে জামাল ডাকুয়ার চায়ের দোকানের সামনে থেকে ৭৬০পিস ইয়াবাসহ মাসুম হাওলাদারকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে বাগেরহাট সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে।

নগর যুবলীগের বর্ধিত সভা আজ

খবর বিজ্ঞপ্তি

আজ রবিবার খুলনা মহানগর যুবলীগের বর্ধিত সভা। বাদ মাগরিব দলীয় কার্যালয়ে এই বর্ধিত সভা অনুষ্ঠিত হবে। বর্ধিত সভায় নগর যুবলীগের কার্যনির্বাহী সকল সদস্য, থানা ও ওয়ার্ড যুবলীগের সভাপতি, সাধারণ সম্পাদক, আহ্বায়ক, যুগ্ম আহবাকদের উপস্থিত থাকার আহ্বান জানিয়েছে মহানগর যুবলীগের আহবায়ক সফিকুর রহমান পলাশ ও যুগ্ম আহবায়ক শেখ শাহাজালাল হোসেন সুজন। বর্ধিত সভার আলোচ্য বিষয় হচ্ছে, ১০ নভেম্বর’২০ সৈরাচার বিরোধী আন্দোলনে নিহত যুবলীগ কর্মী নূর হোসেনের স্মরণে শহীদ নূর হোসেন দিবস পালন। ১১ নভেম্বর’২০  বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন ও সাংগঠনিক বিবিধ।

খুলনায় জেএসডি’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

খবর বিজ্ঞপ্তি

জেএসডি’র প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় বক্তারা সংসদে বিভিন্ন শ্রেণি ও পেশার প্রতিনিধি এবং দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের দাবি করেছেন। এ লক্ষ বাস্তবায়নে জাতীয় সরকার গঠনের প্রয়োজনীয়তার কথাও বক্তারা উল্লেখ করেন। বক্তারা বলেন, কৃষক-শ্রমিক তার অধিকার প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার এখনই সময়।

গতকাল শনিবার বেলা ১১টায় জাতীয় সমাজতান্ত্রিক দল–জেএসডি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরি মিলনায়তনে সংগঠনের জেলা ও নগর শাখা আয়োজিত আলোচনা সভায় বক্তারা এ দাবি তোলেন। বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে এবং বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষের দাবি আদায়ের লক্ষে জাতীয় সরকার এখনই প্রয়োজন। তা হলেই জাতির ক্রান্তিকালে সংকট নিরসন হবে। বক্তারা খুলনার পাটকলের শ্রমিকদের বকেয়া পাওনা পরিশোধ, করোনায় দ্বিতীয় ঢেউ প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ, ধর্ষণের বিচারে ট্রাইব্যুনাল গঠনের দাবি, আম্ফানে ক্ষতিগ্রস্থদের পুনর্বাসন, আলু, পেঁয়াজ ও চাউলসহ অন্যান্য পণ্যের মূল্য ক্রয় ক্ষমতার মধ্যে রাখার দাবি তোলেন।

জেলা জেএসডি’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাড. আ ফ ম মহাসিন সভায় সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন জেএসডি’র কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক লোকমান হাকিম। বক্তৃতা করেন, নাগরিক ঐক্যের খুলনা নগর আহ্বায়ক এ্যাড. ড. মোঃ জাকির হোসেন, বাংলাদেশ জাসদের সাংগঠনিক সম্পাদক রফিকুল হক খোকন, গণতান্ত্রিক আন্দোলনের নেতা মুনিরুল হক বাচ্চু, প্রভাষক আহসান হাবিব, নগর জেএসডি’র সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ শেখ আব্দুল খালেক, জাতীয় শ্রমিক জোট খুলনা নগর আহ্বায়ক মনিরুল ইসলাম, নগর নাগরিক ঐক্যের সদস্য সচিব মোতাহার রহমান বাবু, জেএসডি’র পাইকগাছা থানা শাখার সভাপতি মাষ্টার আইয়ুব আলী ও সাবেক ছাত্রনেতা রাশিদুল হাসান বাবলু। আলোজনা সভার পূর্বে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। শেষে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয়। একই সঙ্গে মহানগর জেএসডি’র পূর্ণাঙ্গ কমিটি ও জেলা শাখার সম্মেলন প্রস্তুতি পরিষদ গঠন করা হয়।

ডা. বঙ্গ কমল বসুর দ্রুত রোগ মুক্তি কামনা

খবর বিজ্ঞপ্তি

খুলনা বিএমএ’র যুগ্ম সম্পাদক ও গাজী মেডিকেল কলেজ এর অধ্যক্ষ অধ্যাপক ডা. বঙ্গ কমল বসু হার্ট এ্যর্টাকে আক্রান্ত খুলনার বেসরকারী হাসপাতাল ফর্টিস স্কর্ট এ ভর্তি হন। ইতিমধ্যে তার অহমরড়ঢ়ষধংঃ করা হয়েছে। খুলনা বিএমএ’র পক্ষ থেকে তাঁর  দ্রুত রোগ মুক্তি কামনা করা হয়েছে। অধ্যাপক ডা. বঙ্গ কমল বসু’র দ্রুত রোগমুক্তি কামনা করে বিবৃতি  দিয়েছেন খুলনা বিএমএ’র সভাপতি ও সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি ডা. শেখ বাহারুল আলম, খুলনা বিএমএ’র সহ-সভাপতি অধ্যাপক ডা. ধীরাজ মোহন বিশ্বাস,ডা. গাজী মিজানুর রহমান, ডা. মোল্যা হারুন অর রশিদ, সাধারন সম্পাদক ডা. মোঃ মেহেদী নেওয়াজ,কোষাধ্যক্ষ ডা. প্রশান্ত কুমার বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক ডা. মোঃ মামুনূর রশিদ, প্রচার ও জন-সংযোগ সম্পাদক ডা. সুমন রায়, বিজ্ঞান বিষয়ক সম্পাদক ডা. এস কে বল্লভ, সাংস্কৃতি ও আপ্যায়ন বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. পরিতোষ কুমার চৌধূরী ,সমাজ কল্যাণ সম্পাদক ডা. মোস্তাফিজুর রহমান, প্রকাশনা ও গ্রন্থাগার সম্পাদক ডা. মাহমুদ হাসান লেনিন, কার্যকরী পরিষদ সদস্য ডা. আনোয়ারুল আজাদ, অধ্যাপক ডা. মোহাম্মদ মহসীন, অধ্যাপক ডা. মনোজ কুমার বোস, ডা. এটিএম মঞ্জুর মোর্শেদ, ডা. ডালিয়া আখতার, ডা. খান আহমেদ হেলালি, ডা.দেবনাথ তালুকদার রনি, ডা. মোহাম্ম হাসান, ডা. হিমেল সাহা, ডা. সোহানা সেলিম, ডা. কাজী করিম নেওয়াজ, ডা. বাপ্পারাজ দও, ডা.এস এম তুষার আলম, ডা. ইউনুচ উজ্জামান খাঁন তারিম, ডা .মোঃ রকিবুল ইসলাম, ডা. শহিদুল ইসলাম মুকুল, ডা. পলাশ কুমার দে, ডা. শৈলেন্দ্র নাথ বিশ্বাস, ডা. পার্থ সারথী শিকদার, ডা. সুদীপ পাল, ডা. তন্ময় সাহা প্রমূখ

বেনাপোল বন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের ১৫০০ সদস্যদের মাঝে পরিচয় পত্র বিতরন

বেনাপোল প্রতিনিধি

বেনাপোল বন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সদস্যদের মাঝে শনিবার বিকেলে প্রধান অতিথি হিসেবে পরিচয় পত্র বিতরন করেন যশোর-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শেখ আফিল উদ্দিন।

বেনাপোল বন্দরের সামনে এ উপলক্ষে এক বিশাল শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে ১৫০০ হ্যান্ডলিং শ্রমিকদের মাঝে পরিচয় পত্র প্রদান করা হয়। শ্রমিক ইউনিয়নের সভাপতি কলিম মোল্লাহর সভাপতিত্বে শ্রমিক সমাবেশে বক্তব্য রাখেন,  শার্শা উপজেলা পরিষদের চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জু,উপজেলা আঃলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান, যশোর জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ ইব্রাহিম খলিল,উপজেলা আওয়ামীলীগের  সহ-সভাপতি সালেহ আহম্মেদ মিন্টু, পৌর আওয়ামীলীগের  সভাপতি এনামুল হক মুকুল ও সাধারণ সম্পাদক নাসির উদ্দীন, উপজেলা যুবলীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য অহেদুজ্জামান অহিদ, ৯২৫ হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সভাপতি রাজু আহম্মেদ রাজু, সাধারন সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম জানে।শার্শা উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহিম সর্দার ও সাধারন সম্পাদক ইকবাল হোসেন রাসেল।

প্রধান অতিথি শেখ আফিল উদ্দিন এমপি বলেন,বর্তমানে শ্রমিকদের মুজুরী খুবই কম, আপনাদের সর্বোচ্চ পারিশ্রমিক স্থলবন্দর কর্তৃপক্ষের কাছ থেকে আদায় করে আনবো। বেনাপোল  বন্দরে যে অনিয়ম, বিশৃংখলা, চুরি ছিল তা চিহ্নিত করে দ্রুত সমাধান করা হয়েছে। বেনাপোল বন্দরে সরকার নজিরবিহীন উন্নয়ন করেছে। পূর্বে শ্রমিকদের যে পারিশ্রমিক দেয়া হতো সেটা দিগুন করা হয়ছে।

বটিয়াঘাটায় পুলিশিং কমিটির সভা

ইন্দ্রজিৎ টিকাদার, বটিয়াঘাটা

মুজিব বর্ষের মূলমন্ত্র কমিউনিটি পুলিশং সর্বত্র এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে বটিয়াঘাটা থানা পুলিশের আয়োজনে গতকাল শনিবার বেলা ১১ টায় এক র‌্যালী ও আলোচনা সভা স্থানীয় থানা অভ্যন্তরে ওসি মোঃ রবিউল কবির এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। ওসি (তদন্ত) উজ্জ্বল কুমার দত্তের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মোঃ ওয়াসিম ফিরোজ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান মনোরঞ্জন মন্ডল, উপজেলা প্রেসকাবের যুগ্ম-সাধারন সম্পাদক সাংবাদিক শাওন হাওলাদার, আ’লীগনেতা মহম্মদ আলী মীর, সেকেন্ড অফিসার এস আই প্রদ্যুৎ কুমার রায়, এসআই এনামুল হোসেন, এস আই প্রভাষ চন্দ্র সাহা, এসআই নুর ইসলাম, এসআই আলমগীর হোসেন, এসআই সুপ্রভাত বিশ্বাস, এসআই তাওহিদুল ইসলাম, এএসআই তরিকুল ইসলাম, এএসআই বিল্লাল হোসেন, এএসআই শামীম রেজা, এএসআই রমজান আলি, এএসআই মুরাদ হোসেন, ইউপি সদস্য যথাক্রমে খাঁন মোঃ নজরুল ইসলাম, আলম ভূইয়া, বিপ্রদাস টিকাদার, অলোকেশ মন্ডল, অশোক মন্ডল রবীন্দ্র নাথ বৈরাগী প্রমূখ।

ডুমুরিয়ায় এক সন্তানের জননীর আত্মহত্যা

ডুমুরিয়া প্রতিনিধি

ডুমুরিয়ায় স্বামীর উপর অভিমান করে পূজা মন্ডল (২৩) নামে এক সন্তানের জননী আত্মহত্যা করেছে। গতকাল শনিবার সকালে উপজেলার রুপরামপুর এলাকায় নিজ ঘরের আঁড়ার সাথে গলায় রশি দিয়ে তিনি আত্মহত্যা করেন। পুলিশ ও এলাকাবাসি সূত্রে জানা যায়,উপজেলার রঘুনাথপুর ইউনিয়নের রুপরামপুর এলাকার চন্দন মন্ডলের স্ত্রী পূজা মন্ডল ঘটনার দিন সকালে বাড়ির সকলের অজান্তে নিজ ঘরের আঁড়ার সাথে গলায় রশি দিয়ে ঝুলতে থাকে। এসময় পরিবারের লোকজন টের পেয়ে দ্রুত তাকে ডুমুরিয়া হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষনা করেন। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে এবং লাশ মর্গে প্রেরন করা হয়েছে।

.

ফকিরহাটে নদীতে ড্রেজার দিয়ে বালু উত্তোলন শ্নশানঘাটে ফাটল

ফকিরহাট প্রতিনিধি

বাগেরহাটের ফকিরহাটে সরকারী নিয়ম নীতিমালা অমান্য করে ১টি সরকারী নদীতে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে বিভিন্ন স্থানে সেই বালু বিক্রয় করা হচ্ছে। এতে শ্নশান ঘাটের গোসলখানা ও চিতায় ফাটলের সৃষ্টি হয়েছে। অতিদ্রুত ড্রেজার মালিকের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা গ্রহন ও বালু কাটা বন্ধ করা না হলে, যে কোন মুর্হুত্বে নদীর পাড় ভেঙ্গে শ্নশানঘাটটি নদী গর্ভে বিলুন হয়ে যাওয়ার আশাংকা করা হচ্ছে। জানা গেছে, উপজেলার শুভদিয়া ইউনিয়নের ভোলা নদীর মধ্যবর্তী স্থানে অথাৎ ভাংগনপাড় বাজারের পূর্ব পাশের্^ শ্নশানঘাটা নামক স্থানে প্রায় ১সপ্তাহ যাবৎ জনৈক ব্যাক্তি ড্রেজার দিয়ে বালু কেটে সেই বালু বিভিন্ন স্থানে বিক্রয় করে চলেছেন। ড্রেজার দিয়ে বালু কাটার ফলে নদীর উপরে অবস্থিত হিন্দুদের একমাত্র শ্নশানঘাটটি এখন চরম ঝুকির মধ্যে রয়েছে। সদ্য খননকৃত নদীর নিচের বালু কেটে নেওয়ায় কারনে একমাত্র শ্নশানঘাটের গোসলখানা ও চিতায় ফাটলের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা বারবার ড্রেজারটি সরিয়ে নেওয়ার জন্য ড্রেজার মালিককে অনুরোধ করলেও তিনি তা অদ্যবদী সরিয়ে নেয়নী। এছাড়াও নদীর বিভিন্ন স্থানে শতশত জালপাটা দিয়ে পানি নিশকাষনের পথ বন্ধ করে দেওয়া হচ্ছে। যা নিয়ে সকলের মাঝে চাপা ক্ষোভের সৃষ্ঠি হয়েছে। এব্যাপারে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহনের জন্য উর্দ্ধতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসি।

ফকিরহাটে র‌্যাব-৬ এর হাতে ২৯কেজি গাজা সহ আটক-২

ফকিরহাট প্রতিনিধি

বাগেরহাটের ফকিরহাটে মহাসড়কে চেকপোষ্ট বসিয়ে ২৯কেজি গাজা সহ বহনকৃত ট্রাকের চালক ও হেলপারকে আটক করেছেন র‌্যাব-৬ এর একটি দল। গোপন সংবাদের উপর ভিত্তি করে শুক্রবার আনুমানিক রাত ৯টার দিকে ঢাকা হতে বাগেরহাট গামী মহাসড়কের মূলঘর এলাকায় চেকপোষ্ট বসিয়ে তাদেরকে আটক করে। আটককৃতরা হলো দিনাজপুরের কোতয়ালী থানার দিঘন এলাকার ফজলুর রহমান শাহার পুত্র ট্রাক চালক মোঃ কামরুজ্জামান শাহা (৪৩) ও পিরোজপুর জেলার মঠবাড়িয়ার ছোট শৌলা এলাকার মোঃ বাবুল তহসিলদারের পুত্র হেলপার রবিউল ইসলাম বায়েজিত (২০)। ট্রাক তল্লাশী করে ২৯কেজি গাজা উদ্ধার করে। ট্রাকটি জব্দ করেছে। এ ব্যাপারে পুলিশ পরিদর্শক ডিএডি মোঃ আঃ মতিন নিজবাদী হয়ে ফকিরহাট মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ  সদর থানা শাখার  জরুরী সভা

খবর বিজ্ঞপ্তি

শুক্রবার সকাল ৭টায় জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ খুলনা সদর থানা সভাপতি মুফতী ফখরুল হাসান কাসেমীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মাওলানা আব্দুল কাদের এর পরিচালনায় রেলস্টেশন জামে মসজিদে জরুরী সভা অনুষ্ঠিত হয়। সভায় নেতৃবৃন্দ বলেন ফ্রান্সের প্রেসিডেন্ট আমাদের প্রিয়নবী হজরত মুহাম্মাদ (স.) সম্পর্কে যে অপমান জনক ব্যাঙ্গাত্বক বক্তব্য দিয়েছে আমরা তার বক্তব্যের তিব্রনিন্দা ও প্রতিবাদ জানাই, সকল মুসলিম উম্মাহ কে বলবো ফ্রান্সের প্রণ্য বর্জন করতে। সরকারের প্রতি দাবি জানাই ফ্রান্সের সাথে কুটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে। সভায় নেতৃবৃন্দ আগামী ৫ নভেম্বর ওলামা সম্মেলন সফল করতে সকলের প্রতি আহবান জানান। উপস্থিত ছিলেন মুফতী ইকরাম হোসেন, মুফতি আজিজুল হক, মাওলানা শহিদুল ইসলাম, মাওলানা আলী আকবার, মুফতী শেখ আমীরুল ইসলাম, মাওলানা ওবায়দুল্লাহ, মুফতী আহসানুল্লাহ, মুফতী আমানুল্লাহ, সামছুর রহমান বাবুল, মাওলানা আব্দুল গফফার সহ প্রমূখ নেতৃবৃন্দ।

ওয়ার্কার্স পার্টি’র সংহতি সমাবেশ ও স্মারকলিপি প্রদান আজ

খবর বিজ্ঞপ্তি

‘তিস্তা বাঁচাও, নদী বাঁচাও’ সংগ্রাম পরিষদ-এর উদ্যোগে ২৩০ কিলোমিটার ব্যাপী মানববন্ধন কর্মসূচির প্রতি সংহতি জানিয়ে এবং খুলনাঞ্চলের নদী-খাল খননের দাবীতে আজ ১লা নভেম্বর রবিবার, বেলা ১১টায় পার্টির জেলা ও মহানগর কার্যালয় চত্বর থেকে মিছিল সহকারে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে সংহতি সমাবেশ ও জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করা হবে। পার্টির মিছিল-সমাবেশ ও স্মারকলিপি প্রদান কর্মসূচি সফল করতে সংশ্লিষ্ট সকল এলাকা থেকে সর্বস্তরের নেতাকর্মীদেরকে যথাসময়ে পার্টির কার্যালয় চত্বরে উপস্থিত হতে আহ্বান জানিয়েছেনÑওয়ার্কার্স পার্টির জেলা সভাপতি কমরেড এড. মিনা মিজানুর রহমান, খুলনা মহানগর সভাপতি কমরেড শেখ মফিদুল ইসলাম, জেলা সাধারণ সম্পাদক কমরেড আনসার আলী মোল্লা, মহানগর সাধারণ সম্পাদক কমরেড এস এম ফারুখ-উল ইসলাম।

স্বর্ণময়ী কালি ও শ্মশান’র চুরি যাওয়া টাকা উদ্ধারের দাবি

খবর বিজ্ঞপ্তি

রূপসার মিলকি দেয়াড়া স্বর্ণময়ী কালি ও শ্মশান’র চুরি যাওয়া টাকা উদ্ধারের দাবি জানিয়েছেন নেতৃবৃন্দ। শুক্রবার বেলা ১১টায় মন্দির কমিটির নেতৃবৃন্দ দান বাক্সের তালা খুলে টাকা গণনার সময় দেখতে পান কয়েকটি মুদ্রা ছাড়া আর কিছুই নেই। চুরির সাথে জড়িতদের আটক ও এ ঘটনার নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন সভাপতি রাজিব দাস, কার্যকারি সভাপতি ডা.টিকেন্দ্রনাথ মিস্ত্রী, সিনিয়র সহ-সভাপতি দিবাকর মন্ডল, সাধারণ সম্পাদক রতন বিশ্বাস, সহ-সাধারণ সম্পাদক তপন রায়, পালাশ মল্লিক, সাংগঠনিক সম্পাদক প্রান্ত কুমার মন্ডল, সমির বিশ্বাস,অজয় কুমার বিশ্বাস, লক্ষণ চন্দ্র দাস, অমিত দে, স্বপন শীল,জয় সাহা ও গোবিন্দ দাস।

আগামী কাল থেকে ভ্রাম্যমান মৃত্তিকা পরীক্ষা শুরু

খবর বিজ্ঞপ্তি

দক্ষিণ পশ্চিমাঞ্চলের ৬ জেলার ৮ উপজেলায় আগামীকাল সোমবার থেকে ভ্রাম্যমান মৃত্তিকা (মাটি) পরীক্ষা গবেষণা শুরু হবে। গোপালগঞ্জ-খুলনা- বাগেরহাট-সাতক্ষীরা  ও পিরোজপুর কৃষি উন্নয়ন প্রকল্প (এসআরডিআই অংগ) এই গবেষণা করবে। প্রতিটি উপজেলায় ৫০টি ৪০০ মৃত্তিকা পরীক্ষা করবে। এই কার্যক্রম চলবে আগামী ২৯নভেম্বর।  রবি মৌসুমে মৃত্তিকা (মাটি) পরীক্ষা করলে কৃষক লাভবান হবেন।

সোমবার কুষ্টিয়ার মিরপুর , ৫নভেম্বর মেহেরপুর জেলার মুজিবনগর, ৯নভেম্বর ঝিনেদার মহেশপুর, ১২নভেম্বর ঝিনেদা সদর, ১৬ নভেম্বর যশোরের শর্শা ও ১৯নভেম্বর থেকে ২৯ নভেম্বর পর্যন্ত খুলনার ফুলতলা, দাকোপ এবং পাইকগাছায় এই কার্যক্রম চলবে। ভ্রাম্যমান মৃত্তিকা পরীক্ষা গবেষণাগার উপজেলায় পৌছানোর ৩দিন পূর্বে ৫০টি মৃত্তিকা (মাটি) নমুনা উপজেলা কৃষি অফিসে শুস্ক অবস্থায় জমা রাখতে হবে। পরীক্ষা শেষে সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে উপস্থিত কৃষকের হাতে সার সুপারিশ কার্ড বিতরণ করা হবে। গোপালগঞ্জ-খুলনা- বাগেরহাট-সাতক্ষীরা  ও পিরোজপুর কৃষি উন্নয়ন প্রকল্প (এসআরডিআই অংগ)’র পরিচালক সচীন্দ্রনাথ বিশ্বাস বলেন, এই প্রকল্পের উদ্ভাবনী প্রযুক্তি ব্যবহার করলে কৃষক লাভবান হবেন এবং ফসল বেশী হবে।

খুলনা জেলা যুবলীগের বিশেষ বর্ধিত সভায়

শেখ হাসিনার উন্নয়ন দর্শন এগিয়ে নিতে ঐক্যবদ্ধ থাকার অঙ্গিকার

খবর বিজ্ঞপ্তি

খুলনা জেলা যুবলীগের বিশেষ বর্ধিত সভা শনিবার সকাল ১০ টায় দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সংগঠনের সহ-সভাপতি জিয়া হাসান তুহিনের সভাপতিত্বে যুগ্ম সাধারণ সম্পাদক সরদার জাকির হোসেনের পরিচালনায় সভায় ১০ নভেম্বর শহীদ নুর হোসেন দিবস উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। এছাড়া দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে ব্যাপক কর্মসূচি ঘোষনা করা হয়। কর্মসূচির মধ্যে ১১ নভেম্বর জেলার ৯ উপজেলায় পৃথক পৃথক ভাবে র‌্যালী,আলোচনা ও কেক কাটা হবে। ১২ নভেম্বর জেলা যুবলীগের উদ্যোগে নগরীতে র‌্যালী,আলোচনা ও কেক কাটা হবে। সভায় জেলা যুবলীগের সদস্য না হওয়া সত্বেয় সদস্য পদ ব্যবহার করে পোস্টার,প্যানা ও সোসাল মিডিয়ায় প্রচারনা করায় গভীর উদ্বেগ, ক্ষোভ ও তীব্র প্রতিবাদ জানানো হয়। সভায় দলের একাধিক নেতার নামে মিথ্যা মামলা দায়েরের ঘটনায় নিন্দা জানিয়ে মামলা প্রত্যারের দাবি জানানো হয়। সভায় যুবলীগের মহিলা সম্পাদিকা ফাতেমা বিপ্লবীর আশু সস্থতা কামনা করা হয়। সভায় বক্তারা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার উন্নয়ন দর্শন এগিয়ে নিতে সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য সর্বোস্তরের নেতাকর্মীর প্রতি আহবান জানান। নেতৃবৃন্দ ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গিকার করেন।

সভায় বক্তৃতা করেন যুবলীগ নেতা অজিত বিশ্বাস,এবিএম কামরুজ্জামান,আসাদুজ্জামান খান রিয়াজ,জলিল তালুকদার,এ্যাড কমলেশ সানা,এ্যাড.নুরুল আমিন,জামিল খান,এ্যাড.সমীর ঘোষ, এ্যাড আশরাফুল আলম রাজু,সৈয়দ নাসির হোসেন সজল,কয়রা উপজেলা চেয়ারম্যান ও যুবলীগ সভাপতি শফিকুল ইসলাম,দাকোপ উপজেলা ভাইস চেয়ারম্যান গৌর পদ বাছাড়,ব্রজেন দাস,আব্দুস সালাম পাড়,আফজাল হোসেন খান,সরদার নুরুজ্জামান,মনিরুল ইসলাম,মনিরুজ্জামান মনি,জামাল হোসেন,বিএম মাসুম,প্রদীপ বিশ্বাস,মিজানুর রহমান,প্রভাষক গোবিন্দ ঘোষ,শহিদুল্লাহ প্রিন্স,মিজানুর রহমান হিরঙ্গীর,মো: ইকবাল হোসেন,হারুন অর রশিদ,মাহাফুজুর রহমান সোহাগ,বিধান চন্দ্র রায়,রেজাউল ইসলঅম,তালিউর রহমান সানী,মো: রবিউল ইসলাম,বিবেকানন্দ রায়,মোস্তাফিজুর রহমান আব্বাস,কবির আহম্মেদ মনা,এস,এম আশফাকুর রহমান রাজিব,দেব্রত সরকার ও আনিসুর রহমান প্রমুখ।

পাইকগাছা সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে এমপি-ইউএনও সহ বিভিন্ন দপ্তরে অভিয়োগ

পাইকগাছা প্রতিনিধি

পাইকগাছা সরকারী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ খালেকুজ্জামানের বিরুদ্ধে সরকারী অর্থ আত্মসাৎ ও সিনিয়র শিক্ষক পদোন্নতিতে বার্ষিক গোপনীয় প্রতিবেদনে আত্মীয় করনের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বিক্ষুব্দ শিক্ষকদের পক্ষে থেকে বিদ্যালয় সহকারী শিক্ষক মুহাম্মদ ইদ্রিস আলী প্রতিকার চেয়ে সংসদ সদস্য ও উপজেলা নির্বাহী অফিসার সহ বিভিন্ন দপ্তরে অভিযোগ করেছেন।

অভিযোগ সুত্রে জানা গেছে, ২০১৯-২০ অর্থ বছরে বিদ্যালয়ে ৮ লাখ ২০ হাজার টাকার সরকারী অর্থ বরাদ্দ হয়। অভিযোগে প্রকাশ, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক খালেকুজ্জামান ভূয়া-বিল ভাউচার তৈরী করে বিভিন্ন খাতের বিশেষ করে ইন্টারনেট ও টেলেক্স, বইপত্র সাময়িকী, কম্পিউটার, রাসায়নিক দ্রব্য, ক্রীড়া সামগ্রী, যন্ত্রপাতি, উৎসব সামগ্রী, শিক্ষা উপকরন ক্রয়ে ব্যাপক অর্থ আত্মসাৎ করেছেন। এছাড়া তিনি বে-সরকারী তহবিলের অর্থ উত্তোলন করে অনিয়ম করেছেন। নাম প্রকাশ না করার শর্তে বিদ্যালয়ের কয়েকজন শিক্ষক জানান, সহকারী শিক্ষক থেকে সিনিয়র শিক্ষক পদোন্নতিতে বার্ষিক গোপনীয় প্রতিবেদনের ক্ষেত্রে প্রধান শিক্ষক তার পছন্দের আত্মীয় ৩ জন শিক্ষককে “ক” তালিকায় শ্রেনী ভুক্ত করে অধিকাংশ শিক্ষকদের “খ” সরনীতে প্রতিবেদন দিয়েছেন। যা ভবিষ্যতে পদোন্নতির ক্ষেত্রে এসব শিক্ষকরা বঞ্চিত হওয়ার আশঙ্কায় রয়েছেন। এ ঘটনায় প্রতিকার চেয়ে বিদ্যালয়ের সহকারী শিক্ষক মুহাম্মদ ইদ্রিস আলী খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) এমপি আকতারুজ্জামান বাবু, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী সহ সংশ্লিষ্ঠ দপ্তরে অভিযোগ করেছেন। এ সম্পর্কে এমপি আকতারুজ্জামান বাবু জানান, প্রধান শিক্ষকের বিরুদ্ধে একজন সহকারী শিক্ষকের আনীত অভিযোগ তদন্ত পুর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে। এ অভিযোগ প্রসঙ্গে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ খালেকুজ্জামান জানান, অভিযোগকারী শিক্ষক ইদ্রিস আলী ২০১৯-২০ অর্থ বছরে নিজে বিদ্যালয়ের খাতওয়ারী খরচ সহ বিল ভাউচারের দায়িত্ব ছিল। যা তদন্ত হলে সবই পরিস্কার হবে। তিনি আরোও বলেন, সে আমার কাছ থেকে বদলীর সুপারিশ নিয়ে কিছু শিক্ষকদের সাথে করে হয়রানী করার জন্য এমন অভিযোগ করেছেন।

খুবি খুলছে আজ

খবর বিজ্ঞপ্তি

শারদীয় দুর্গাপূজার ছুটি শেষে আজ ০১ নভেম্বর ২০২০ খ্রি. তারিখ রোববার খুলনা বিশ্ববিদ্যালয় খুলছে। এদিন থেকে পুনরায় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল কার্যক্রম শুরু হবে। উল্লেখ্য, গত ২৫ অক্টোবর ২০২০ খ্রি. তারিখ থেকে ২৯ অক্টোবর ২০২০ খ্রি. তারিখ পর্যন্ত শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিশ্ববিদ্যালয় ছুটি ঘোষণা করা হয়।

খুলনা জেলা ও মহানগর যুব ইউনিয়নের যৌথসভা: সদ্য কারামুক্ত সংগঠনের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদানে সিদ্ধান্ত

খবর বিজ্ঞপ্তি

বাংলাদেশ যুব ইউনিয়ন খুলনা জেলা ও মহানগর কমিটির এক যৌথ সভা শুক্রবার সন্ধ্যায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সংগঠনের কেন্দ্রীয় সদস্য ও জেলা সভাপতি এড. নিত্যানন্দ ঢালীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য এড. মোঃ বাবুল হাওলাদার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেনÑমহানগর আহ্বায়ক আফজাল হোসেন রাজু, সদস্য সচিব সৈয়দ রিয়াসাত আলী রিয়াজ, জেলা সাংগঠনিক সম্পাদক জামসিদ হাসান জিকু, রামপ্রসাদ রায়, গোলাম মোস্তফা, নয়ন কুমার দে প্রমুখ। সভায় সম্প্রতি কারামুক্ত পাটকল রক্ষা আন্দোলনে গ্রেফতারকৃত যুব ইউনিয়নের সাবেক এবং বর্তমান নেতৃবৃন্দকে আগামী ৪ নভেম্বর বুধবার বিকেল ৫:৩০টায় সংগঠন কার্যালয়ে সংবর্ধনা অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহীত হয়।

ধর্মীয় অনুভূতিতে আঘাত কখনই দূর্বৃত্তের বাক স্বাধীনতার অধিকার হতে পারে না

খবর বিজ্ঞপ্তি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স:) উপলক্ষে খুলনা মহানগর ও জেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১১টায় দলীয় কার্যালয়ে নগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জুর সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় মুখ্য আলোচক ছিলেন দোলখোলা ইসলামপুর জামে মসজিদের খতিব, বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা সাখাওয়াৎ হোসাইন। তিনি বলেন, যিনি জন্মের আগেই পিতাকে হারিয়েছেন। জন্মের পরে হারিয়েছেন মমতাময়ী মা’কে। শৈশবে হারিয়েছেন অভিভাবক দাদাকে। একে একে হারিয়েছেন পিতৃসম প্রিয় চাচা এবং প্রিয় সহধর্মিণীকে। ছেলে সন্তানদের সবাইকে বাল্যকালেই হারিয়েছেন। যিনি আল্লাহর দ্বীনের জন্য নিজের জন্মভূমিতে পর্যন্ত থাকতে পারেননি। দিনের পর দিন যার চুলায় আগুন জ্বলেনি। খেজুর আর পানি খেয়েই মাসের পর মাস কাটিয়েছেন। ক্ষুধার জ্বালায় পেটে পাথর পর্যন্ত বেঁধেছেন। যার ঘর ছিল মাটির। বালিশ ছিল খেজুরের ছোবলার। তায়েফের মাঠে প্রস্তরাঘাতে ক্ষতবিক্ষত রক্তাক্ত হয়েও যিনি দোয়া চেয়েছেন, ‘হে আল্লাহ। এদের জ্ঞান দাও, এদের ক্ষমা করো’। সারারাত আল্লাহর দরবারে অশ্রু বিসর্জন করে উম্মতের জন্য দোয়া চাইতেন। যিনি মানবজাতিকে অন্ধকার থেকে আলোর পথে আনতে গিয়ে গোটা জীবন অত্যাচার নির্যাতন সহ্য করেছেন। তিনিই আমাদের প্রিয়নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। তিনিই ‘রাহমাতুল্লিল আলামীন’ বা ‘সমগ্র পৃথিবীর জন্য রহমত স্বরুপ’। আর তিনিই আমাদের বিশ্বময় ২০০ কোটি মানুষের জীবন এবং আমাদের মা-বাবা, ভাই-বোন, পুত্র-কন্যা, পরিবার-পরিজন, ধন-সম্পদের চেয়েও লক্ষ-কোটি গুন বেশী প্রানাধিক প্রিয়তম। আমরা শত শত কোটি মানুষগুলো পুরোটা জীবন এই অপেক্ষায় কাটিয়ে দেই। একদিন হাশরের মাঠে প্রিয় নবীর সাক্ষাত মিলবে। প্রিয়তম নবীর হাতে পানি পানের সৌভাগ্য মিলবে। প্রিয় রাসূলের শাফায়াত ও প্রিয়তমের মোবারক মুখখানি একনজর দেখার অপেক্ষায়। নিরবে নিভৃতে অশ্রু চোখে। কাটিয়ে দেই সারাটা জীবন। তাই সমগ্র পৃথিবীর জন্য রহমত স্বরুপ সর্বশ্রেষ্ঠ মানব মহানবীর শানে বিন্দুমাত্র বেআদবী বিশ্বময় ২০০ কোটি মানুষের জীবন হরণের সমতূল্য। বিশ্বের এক চতুর্থাংশ মানুষের ধর্মীয় অনুভূতিতে এহেন ঘৃণ্যতম আঘাত কখনই দূর্বৃত্তের বাক স্বাধীনতার অধিকার হতে পারে না। সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি এস এম শফিকুল আলম মনা, নগর বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মনিরুজ্জামান মনি,  জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমীর এজাজ খান, মাওলানা নাসির উদ্দিন, শেখ মোশাররফ হোসেন, এড. বজলুর রহমান, এড. এস আর ফারুক,  স ম আব্দুর রহমান, অধ্যক্ষ তারিকুল ইসলাম, আরিফুজ্জামান অপু, মোল্লা খায়রুল ইসলাম, কামরুজ্জামান টুকু, আশরাফুল আলম নান্নু, এড. শহিদুল আলম, মেহেদী হাসান দীপু, মহিবুল্লাহ কচি, ইকবাল হোসেন খোকন, মুজিবর রহমান, জালু মিয়া, নিজামউর রহমান লালু, ইউসুফ হারুন মজনু, সাজ্জাদ আহসান পরাগ, বিপ্লবুর রহমান কুদ্দুস, জালাল শরীফ, একরামুল কবির মিল্টন,  হাসানুর রশিদ মিরাজ, শামসুজ্জামান চঞ্চল, শরিফুল ইসলাম বাবু, কামরান হাসান, নিয়াজ  আহমেদ তুহিন, আবু সাঈদ শেখ,  ম শ আলম, নাজির উদ্দিন নান্নু, এনামুল হাসান ডায়মন্ড, শেখ জামিরুল ইসলাম, শেখ, ইমাম হোসেন, হাফিজুর রহমান মনি, কাজী আব্দুল লতিফ, আফসার উদ্দিন মাষ্টার, তরিকুল্লাহ খান, ইশহাক তালুকদার, শাহাবুদ্দিন মন্টু, রবিউল ইসলাম রবি, মেজবাহ উদ্দিন মিজু, শামসুর রহমান, মোস্তফা কামাল, ইমতিয়াজ আলম বাবু, শামসুল বারী, ফারুক হোসেন, বাচ্চু মীর, আসলাম হোসেন, তৌহিদুজ্জামান খোকন, শফিকুল ইসলাম বাদল, মাজেদা খাতুন, সিরাজুল ইসলাম লিটন, মো. আলি, জামাল উদ্দিন মোড়ল, জাকারিয়া লিটন, জাহাঙ্গীর হোসেন, হুমায়ুন কবির, নুরুল ইসলাম লিটন, ইসমাইল বাবু, শাকিল আহমেদ, লিটন তালুকদার, এম এ হাসান  প্রমুখ। কোরআন তেলেওয়াত করেন মাওলানা আবউল গফ্ফার। পরিচালনা করেন আসাদুজ্জামান মুরাদ।

বিএনপি নেতা মরহুম শফিউদ্দিনের স্ত্রীর ইন্তেকাল : বিএনপি’র শোক

খবর বিজ্ঞপ্তি

খুলনা মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি সদর থানা বিএনপির সাবেক সভাপতি মরহুম একেএম শফিউদ্দিনের স্ত্রী কোহিনুর বেগম (৫৬) ইন্তেকাল করেছেন (ইন্না…..রাজিউন)। গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ৫টায় বার্ধক্যজনিত কারণে তিনি ইন্তেকাল করেন। তিনি দীর্ঘদিন ডায়বেটিকসসহ বিভিন্ন রোগে অসুস্থ ছিলেন। গতকাল বাদ এশা ফেরিঘাট মোড়ে খানজাহান আলি জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমের নামাজে জানাযা শেষে তাকে বসুপাড়া সরকারি কবরস্থানে দাফন করা হয়েছে।

তার ইন্তেকালে রুহের মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন নগর বিএনপি’র নেতৃবৃন্দ। নেতৃবৃন্দরা হলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও মহানগর সভাপতি নজরুল ইসলাম মঞ্জু, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, সাহারুজ্জামান মোর্ত্তজা, সৈয়দা নার্গিস আলী, মীর কায়সেদ আলী, শেখ মোশারফ হোসেন, জাফরউলাহ খান সাচ্চু, জলিল খান কালাম, সিরাজুল ইসলাম, এড. ফজলে হালিম লিটন, অধ্যক্ষ তারিকুল ইসলাম, শেখ আমজাদ হোসেন, অধ্যাপক আরিফুজ্জামান অপু, সিরাজুল হক নান্নু, আসাদুজ্জামান মুরাদ, এস এম আরিফুর রহমান মিঠু ও ইকবাল হোসেন খোকন প্রমুখ।

সেনা সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

তালা প্রতিনিধি

সাতক্ষীরার তালায় চন্দ্র শেখর সরকার (২২) নামের এক সেনা সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার মাগুরা গ্রামের নিমাই সরকারের পুত্র। শনিবার (৩১ অক্টোবর) ভোর রাতের দিকে বাড়ির পাশে এসডিএফ (সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন) সমিতির ঘরের বারান্দার খুঁটির সঙ্গে গলায় গামছা প্যাঁচানো অবস্থায় তার মরদেহটি উদ্ধার করা হয়।

নিহতের স্বজনদের বরাত দিয়ে তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মেহেদী রাসেল জানান, চন্দ্র শেখর সরকার বাংলাদেশ সেনাবাহিনীতে কক্সবাজার এলাকায় কর্মরত ছিলেন। কিছুদিন আগে তিনি ছুটিতে বাড়ি আসেন। শনিবার ভোর রাতের কোনও এক সময় বাড়ি পাশে এসডিএফ সমিতির বারান্দায় গলায় গামছা পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পরিবার। তবে কী কারণে এমন ঘটনা ঘটালো সেটি পরিবারের সদস্যরা বলতে পারেনি।’

ওসি মো. মেহেদী রাসেল জানান, শনিবার সকালে তালা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হবে।

মাগুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গনেশ দেবনাথ জানান, চন্দ্র শেখর সরকার এখনও বিয়ে করেননি। সম্প্রতি ছুটিতে বাড়ি আসার পর বিয়ে বিষয়র পরিবারের সঙ্গে তার কথাবার্তা চলছিল।

পরিবার পরিকল্পনা: সেবা থেকে বঞ্চিত গ্রাম অঞ্চলের মানুষ

কুষ্টিয়া প্রতিনিধি

পরিবার পরিকল্পনা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন কুষ্টিয়াবাসী। কমিউনিটি কিনিক এবং উপ-স্বাস্থ্যকেন্দ্র থাকলেও নিয়মিত সেখানে চিকিৎসক থাকে না। এছাড়া নিয়মিত খোলা না থাকায় সেবা থেকে বঞ্চিত হয় ভুক্তভুগীরা। পরিবার পরিকল্পনা সেবা যে কমিউনিটি কিনিকগুলোতে পাওয়া যায়, এসব তথ্যও জানে না গ্রামের মানুষেরা। পরিবার পরিকল্পনার ক্ষেত্রে গ্রামের মুরব্বিরাই ভরসা। সরেজমিনে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পরিবার পরিকল্পনা অফিস ঘুরে দেখা যায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা অফিসে বেশ কয়েকজন নারী এসেছেন পরিবার পরিকল্পনা পরামর্শ ও বিভিন্ন পদ্ধতি গ্রহণ করতে।

চুমকি খাতুন (ছদ্দনাম) নামের এক নারী বলেন, দুই বছর আগে বিয়ে হয়েছে। একটা বাচ্চা হয়েছে। আর বাচ্চা নিতে চাচ্ছি না এখনই। তাই এসেছি পরামর্শ নিতে।

পরিবার পরিকল্পনা অফিসের এফডাবলুভি শাহিদা ইয়াসমিন বলেন, আমাদের এখান থেকে পরিবার পরিকল্পনা, মা-শিশু ও গর্ভবতী নারীদের সেবা দিয়ে থাকি। এছাড়া জন্ম বিরতিকরণের জন্য বিভিন্ন পদ্ধতি সম্পর্কে উদ্বুদ্ধ করে থাকি। সেই সাথে কনডম, জন্ম বিরতিকরণ বড়ি, ইনজেকশন, স্থায়ী পদ্ধতি ও বন্ধাকরণ ইত্যাদি করে থাকি।

তিনি বলেন, দৌলতপুর উপজেলার ১৪টি ইউনিয়নে ১৫জন স্বাস্থ্যকর্মী থাকার কথা থাকলেও এখানে আছে মাত্র ৭ জন। আগামী ২ মাস পরে আবার একজন অবসর নেবেন। লোকবল কম থাকায় গ্রাম পর্যায়ে সেবা দিতে পারছি না। তবুও স্বাধ্যমতো চেষ্টা করি আমরা যাতে সাধারণ মানুষ সেবা পায়। আয়তনে দেশের বৃহত্তম উপজেলাগুলোর মধ্যে অন্যতম দৌলতপুর উপজেলা। ৫০ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ৫২টি কমিউনিটি কিনিক আর ১৪টি উপ-স্বাস্থ্যকেন্দ্রের মাধ্যমে এখানকার মানুষের স্বাস্থ্য সেবা পাওয়ার কথা থাকলেও, তা কেবল মৌখিক। নেই কাগজ কলমের সঠিক হিসাবও।

সেবা প্রত্যাশীরা বলছেন, এসব স্বাস্থ্যকেন্দ্রে কোনো চিকিৎসক বা চিকিৎসা কোনটাই পান না তারা। নিম্ন আয়ের এক বিশাল জনগোষ্ঠী বঞ্চিত সরকারি বরাদ্দের এই বিনামূল্যে সেবা থেকে। দিনের পর দিন, মাসের পর মাস চিকিৎসকেরা এখানে আসেন না বলে জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মচারী।

দৌলতপুর উপজেলার মথুরাপুর ইউনিয়নের হোসেনাবাদ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র। এখানে অবকাঠামো, চিকিৎসকদের থাকার জন্য কোয়াটারও রয়েছে। তবে দীর্ঘ আট বছর ধরে নাকি বন্ধ সেখানে চিকিৎসা কার্যক্রম। স্থানীয়দের এমন অভিযোগের সত্যতা পাওয়া যায় সরেজমিনে গিয়ে।

হোসেনাবাদ রাস্তার পাশেই একতলা ভবন। এটি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র। বছরের ১০ মাস ভবনের আশেপাশে পানি জমে থাকে।

স্থানীয় বাসিন্দা সেলিনা খাতুন বলেন, এই পানি হয়তো এক মাস মতো থাকে না। বাকি সারা বছর এমন থাকে। ডাক্তারদের থাকার কোনো ব্যবস্থা আর নেই। তারা থাকবে কী করে? ঘরের ভেতর পানি। ডাক্তার তো আসেই না, থাকবে কে? কয়েকজন গরীব মানুষ থাকে ওখানে। তাও পানির কারণে এখন আর থাকে না। মিজানুর রহমান নামের একজন বলেন, কখন যে ডাক্তার আসে, কখন থাকে না এসব বলা দায়। হাবিব নামের একজন বলেন, বছরের ৮-১০ মাস এরকম পানির কারণে বন্ধ থাকে। খোলা থাকে শুষ্ক মৌসুমে। তাও কবে খোলে তার ঠিক নেই।

জেলা পরিবার পরিকল্পনা অফিস সূত্রে জানা যায়, জেলায় ৬টি উপজেলায় ৪ জন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, ৬০ জন ফ্যামেলি প্ল্যানিং কর্মকর্তা, ৪৩ জন ভিজিটর, ৪৪ জন এসএসসিএমও এবং ২৩৭ জন পরিবার পরিকল্পনা সহকারী দায়িত্ব পালন করছেন।

দৌলতপুর  উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আবু সাঈদ বলেন, ১৪ টি ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র এবং একটি স্বাস্থ্য কমপ্লেক্সে ১৫ জনের পরিবার পরিকল্পনা সহকারীর পদ রয়েছে। তবে সেখানে রয়েছে মাত্র ৭ জন। এই ৭ জন দিয়ে আমরা খুব কষ্টে কাজ করে যাচ্ছি। প্রতি সপ্তাহে ২ দিন সেখানে চিকিৎসা বসার কথা। তবে জলাবদ্ধতার কারণে সেখানে বসতে না পারায় অফিসের সামনে বসেন। এছাড়াও হোসেনাবাদ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে দায়িত্বে থাকা শাহিদা ইয়াসমিন চিলমারি ও দৌলতপুর ইউনিয়ন পুরো দেখেন।

জেলা পরিবার পরিকল্পনা অফিসের উপ-পরিচালক মোহাম্মদ আলী সিদ্দিকী বলেন, শহর থেকে শুরু করে গ্রাম অঞ্চলে পরিবার পরিকল্পনা সেবা দিয়ে যাচ্ছেন। আমরা নিয়মিত সেবা দেওয়ার চেষ্টা করছি। সুনির্দিষ্ট কোনো অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

ইন্দুরকানীতে কমিউনিটি পুলিশিং-ডে উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি ঃ

“মুজিব বর্ষের মূলমন্ত্র কমিউনিটি পুলিশিং সর্বত্র” প্রতিপাদ্য বিষয়েকে সামনে রেখে ইন্দুরকানীতে কমিউনিটি পুলিশিং ডে ২০২০ উপলক্ষে ইন্দুরকানী থানার ওসি মোঃ হুমায়ুন কবিবের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি, এ্যাড. এম মতিউর রহমান । এছাড়া আরো উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার হোসাইন মুহাম্মদ আল-মুজাহিদ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডর আ: লতিফ হাওলাদার, উপজেলা পুলিশিং কমিটির সভাপতি মোঃ মাহামুদল হক দুলাল,জাতীয় পার্টি (জেপি) সদস্য সচিব আলহাজ শাহীন হাওলাদার, ইন্দুরকানী প্রেসকাবের সভাপিত মোঃ আজাদ হোসেন বাচ্চু,যুবলীগ সভাপতি আঃ রাজ্জাক মাতুব্বর, ইন্দুরকানী বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক সাইফুর রহমান সোহাগ প্রমুখ।

প্রধান অতিথি তার বক্তব্যে জানান,- পুলিশই জনতা, জনতাই পুলিশ। প্রত্যেক মানুষ নিজের এলাকার শান্তি শৃংখলা, মাদক ও ইভটিজিং মুক্ত এবং পরিচ্ছন্ন সমাজ পেতে হলে পুশিলের সাথে মিলে মিশে কাজ করতে হবে। কারণ পুলিশের একার পক্ষে সবকিছু করা সম্ভব নায়।

ইন্দুরকানী থানার ওসি মোঃ হুমায়ুন কবির জানান,সাধারণ জনগণের দোরগোড়ায় পুলিশিং সেবা পৌছে দিতে উপজেলার বিভিন্ন প্রান্তে ০৫টি বিট পুলিশিং কমিটি গঠন করা হয়েছে। দায়িত্ব প্রাপ্ত বিট অফিসার এবং অফিসার ইনচার্জ এর মোবাইল নম্বর উপস্থিত সাধারণ মানুষের কাছে পৌছে দেয়া হয়েছে এবং যে কোন প্রয়োজনে উক্ত নম্বরে ফোন করে তাদের সহযোগিতা নিতে বলেন।

ঝিনাইদহে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে আলোচনা সভা

ঝিনাইদহ প্রতিনিধি-

‘‘মুজিববর্ষের মূলমন্ত্র-কমিউনিটি পুলিশিং সর্বত্র’’ এ শ্লোগানকে সামনে রেখে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে ঝিনাইদহে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা পুলিশের আয়োজনে শনিবার সকালে পুলিশ লাইন্সে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পুলিশ সুপার মুনতাসিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ও কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি কনক কান্তি দাস, কমিউনিটি পুলিশিং কমিটির সাধারন সম্পাদক কাইয়ূম শাহারিয়ার জাহেদী হিজল, অতিরিক্ত পুলিশ সুপার (কোটচাঁদপুর সার্কেল) মোহাইমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল বাশার, সহকারি পুলিশ সুপার (শৈলকুপা সার্কেল) আরিফুল ইসলাম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিশেষ শাখার ওসি আতিকুর রহমান, জেলা গোয়েন্দা শাখার ওসি আনোয়ার হোসেন, সদর থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান, ট্রাফিক ইন্সপেক্টর সালাহউদ্দিন প্রমুখ। এছাড়াও জনপ্রতিনিধি, সুশীলসমাজের প্রতিনিধি, পুলিশ বিভাগ ও জেলা প্রশাসনের কর্মকর্তারা অংশ নেয়।

বক্তরা, জেলায় মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ ও নারী নির্যাতনসহ সকল প্রকার অপরাধমুলক কর্মকান্ড থেকে বিরত থাকার পাশাপাশি অপরাধ দমনে পুলিশকে সহযোগীতা করার জন্য সকলের প্রতি আহবান জানান।

ঝিনাইদহে ফেসবুক ভিত্তিক ‘অলটাইম বেচাকেনা গ্রুপে’র উদ্যোক্তাদের প্রশিক্ষণ ও মিলনমেলা

ঝিনাইদহ প্রতিনিধি-

ঝিনাইদহে ফেসবুক ভিত্তিক ‘অলটাইম বেচাকেনা গ্রুপে’র উদ্যোক্তাদের প্রশিক্ষণ ও মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। ‘অলটাইম বেচাকেনা গ্রুপে’র উদ্যোগে ঝিনাইদহের জোহান ড্রিম ভ্যালী পার্কে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। দিনব্যাপী অনুষ্ঠানে শতাধিক উদ্যোক্তা এ মেলাই স্টল প্রদর্শণ করে। স্টলে চোখে পড়ার মত ছিল উদ্যোক্তাদের তৈরী বিভিন্ন ডিজাইনের আকর্ষনীয় কাপড়, হাতে তৈরী নাড়–, মোয়া, মিষ্টিসহ বিভিন্ন প্রকার খাদ্য সামগ্রী। মেলা শেষে উদ্যোক্তাদের প্রশিক্ষণ ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

এসময় অলটাইম বেচাকেনা গ্রুপের এডমিন সাব্বির আহমেদ জুয়েলের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারি পুলিশ সুপার (শৈলকুপা সার্কেল) আরিফুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিও সংস্থার নির্বাহী পরিচালক সামছুল আলম, জোহান এ্যাগ্রো ফুড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোয়াজ্জেম হোসেন, চেম্বার অব কমার্সের সহ-সভাপতি নাসিম উদ্দিন, শান্তা মারিয়াম বিশ্ববিদ্যালয়ের সহযোগি অধ্যাপক এম মিজানুর রহমান সহ অন্যান্যরা। এর আগে উদ্যোক্তাদের প্রশিক্ষণ প্রদান করেন জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক সু-চন্দন মন্ডল, প্রশিক্ষণ সমন্বয়ক বিডা আবুল কালাম আজাদ, ফ্রিল্যান্সার এন্ড ট্রেনিং এক্সিকিউটিভ শিশির আহমেদ বাবু, মার্কেন্টাইল ব্যাংকের প্রিন্সিপাল অফিসার তৌহিদুজ্জামান।

অলটাইম বেচাকেনা গ্রুপের এডমিন সাব্বির আহমেদ জুয়েল বলেন, তরুণ উদ্যোক্তারা চাকুরির পিছনে না ছুটে দেশকে এগিয়ে নিয়ে যেতে নিজের যোগ্যাতা অনুযায়ী বিশ্বমানের সফল উদ্যোক্তা হিসেবে নিজেদের গড়ে তুলবে। এই লক্ষ্য ও উদ্যেশ্য নিয়েই অলটাইম বেচাকেনার পথ চলা। পরে স্টল প্রদর্শনীতে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। ইতিমধ্যে অলটাইম বেচাকেনা গ্রুপের সদস্য সংখ্যা ২৭ হাজার ছাড়িয়েছে।

ঝিনাইদহে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ঝিনাইদহ প্রতিনিধি-

ঝিনাইদহে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ’র) ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। শনিবার দুপুরে ঝিনাইদহ প্রেসকাব মিলনায়তনে জেলা জাসদের পক্ষ থেকে এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা জাসদের সভাপতি চন্দন চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাসদ কেন্দ্রীয় উপদেষ্টা মন্ডলীর সদস্য মনোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জাসদের সাধারণ সম্পাদক শামীম আখতার বাবু, সহ-সভাপতি শরাফত ইসলাম, জলিল মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আজিজ খান, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মানিক, দপ্তর সম্পাদক শাহানুর আলম, কোষাধ্যক্ষ মনিরুজ্জামান উজ্জল। এসময় বক্তারা, দুর্নিতী, লুটপাট, অন্যায় অত্যাচারের বিরুদ্ধে ঐক্যবন্ধভাবে কাজ করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

ঝিনাইদহে বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ সদর উপজেলা বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে শহরের এইচএসএস সড়কের দলটির জেলা কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

ঝিনাইদহ সদর উপজেলা বিএনপির সভাপতি এ্যাড. মুন্সি কামাল আজাদ পান্নুর সভাপতিত্বে অনুষ্ঠনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত। প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক এ্যাড. এস এম মশিয়ুর রহমান। বিশেষ বক্তা ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব এ্যাড. এম এ মজিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল মালেক, আক্তারুজ্জামান, জাহিদুজ্জামান মনা, আব্দুল মজিদ বিশ্বাস, বিএনপি নেতা আলমগীর হোসেন। অনুষ্ঠান পরিচালনা করেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাড. আব্দুল আলিম। অনুষ্ঠানে বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এসময় বক্তারা, দলকে শক্তিশালী করতে তৃণমুল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

কেশবপুর ও ভবদহ অঞ্চলের জলাবদ্ধতা সমাধানের দাবীতে সংবাদ সম্মেলন

আলমগীর হোসেন, কেশবপুর

যশোরের কেশবপুর ও ভবদহ অঞ্চলের দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা সমাধানের জন্য সংশোধিত প্রকল্পের মধ্যে বিল কপালিয়ায় টিআরএম যুক্ত করে দ্রুত টিআরএম প্রকল্প বাস্তবায়ন করা, কাসিমপুর ত্রিমোহনায় আপারভদ্রা নদীতে যথাসময় ক্রসড্যাম দেওয়া ও অপসারন করা, ২০২০ সালের ডিসেম্বরের মধ্যে অসমাপ্ত নদী খনন কাজ সমপন্ন করা, নদী থেকে দুরবর্তী স্লুইসগেট গুলো নদীমুখে স্থাপন করা, এবং নদীতে কাফ ও বাঁশের সাঁকোর পরিবর্তে প্রশস্ত ব্রীজ নির্মান করা, আগত বোরো মৌসুমের জন্য পাম্পসেচের ব্যবস্থা এবং অসহায় দরিদ্র মানুষের ত্রাণ ও পনর্বাসন করা ও সকল কাজে জনগনের অংশগ্রহন ও বিভিন্ন মহলের সমন্বয় নিশ্চিত করাসহ ৬ দফা দাবীতে কেন্দ্রীয় পনি কমিটির পক্ষ থেকে শনিবার সকালে সংবাদ সম্মেলন করেছে।

কেশবপুর প্রেসকাবের সভাপতি আশরাফ-উজ-জামান খানের সভাপতিত্বে প্রেসকাবের হলরুমে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে কেন্দ্রীয় পনি কমিটির সভাপতি এবিএম শফিকুল ইসলাম বলেন, দীর্ঘ ৩০/৩৫ বছর যাবত ভবদহ ও কেশবপুর অঞ্চলে জলাবদ্ধতা সমস্যাটি অব্যহত থাকার ফলে অত্র এলাকা ২৪ নং পোল্ডারভুক্ত যার আয়তন প্রায় ৮০ হাজার হেক্টর এবং লোক সংখ্যা প্রায় ১৫ লক্ষ। যশোর জেলার যশোর সদর, মনিরামপুর, অভয়নগর, ও কেশবপুর এবং সাতক্ষীরা জেলার তালা উপজেলার ৪৯৫টি গ্রাম ২৪ নং পোল্ডারের আওতাভুক্ত।  এই এলাকাটি ভবদহ তৎসংলগ্ন এলাকা হিসাবে পানি উন্নয়ন রোর্ডের নথিতে উল্লেখ রয়েছে। এই এলাকা দিয়ে প্রবাহিত হরিনদী টেকা-মুক্তেশ্বরী আপারভদ্রা, হরিহর ও বুড়িভদ্রা নদী পলি ভরাট হয়ে পানি নিস্কাশনের অনুপোযগী হয়ে পড়েছে। ফলে বর্ষাকালে ফসল ক্ষেত জনপদ জনবসতী এলাকা প্লাবিত হচ্ছে। ১৯৯৭ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত ভবদহের হরি অববাহিকায় ভায়না, কেদারিয়া, বিল খুকশিয়ায় টিআরএম প্রকল্প বাস্তবায়নের ফলে এই এলাকা দীর্ঘ ১৫/১৬ বছর যাবত জলাবদ্ধমুক্ত ছিল। ২০১৩ সাল থেকে ২০২০ পর্যন্ত প্রকল্প বন্ধ থাকায় আবারও জলাবদ্ধতা দেখা দিয়েছে। যা সম্প্রতি তেলীগাতি-ঘ্যাংরাইল অববাহিকার বার আড়িয়া মোহনা পর্যন্ত বিস্তৃত হয়ে পড়েছে। এলাকার মানুষের গণদাবীর প্রেক্ষিতে সরকার আবারও টিআরএম বাস্তবায়নের উদ্যোগ নেয়। এবং পানি সম্পদ মন্ত্রনালয়ের আইডব্লিউএম কর্তৃক (দ্বিতীয় পর্যায়)ভবদহ এলাকায় জলাবদ্ধতা দুরীকরণ প্রকল্প প্রনয়ন করেন। কিন্তু ভবদহ ও সাতক্ষীরার জন্য প্রণীত মহাপরিকল্পনা ২০১৩,২০১৮ সালে অনুমোদিত বাংলাদেশ বদ্বীপ পরিকল্পনা ২১০০ ও আইডব্লিউএম এর সুপারিশ উপেক্ষা করে ২০১৮ সালের ১২ সেপ্টেম্বর পানি সম্পদ মন্ত্রনালয়ের যাচাই বাচাই কমিটির সভায় বিল কপালিয়া টিআরএম বাস্তবায়ন বিষয়টি বাদ দিয়ে সংশোধিত প্রকল্প গ্রহন করার ফলে নদীর নাব্যতা রক্ষা করা সম্ভব হবে না। ১৯৯৮ সালে পানি সম্পদ মন্ত্রনালয়ের সিইজিআইএস এক সমীক্ষায় বুড়িভদ্রা, আপারভদ্রা ও হরিহর অববাহিকায় জলাবদ্ধতা সমাধানে বুড়–লি ও পাথরা বিলে টিআরএম বাস্তবায়নের সুপারিশ করে। পানি উন্নয়ন বোর্ড তা উপেক্ষা করে কাসিমপুর ত্রিমোহনায় প্রতি বছর ক্রসড্যাম দিয়ে আসলেও পলি ভরাট বন্ধ করা যাইনি। ২০১৫/১৬ সালে পর পর ২বার ক্রসড্যাম না দেয়ায় কেশবপুর অঞ্চলে স্মরণকালের ভয়বহ জলাবদ্ধতার সৃষ্টি হয়।এছাড়া ২০২০ সালের জুনের মধ্যে আপারভদ্রা খনন শেষ না হওয়া ও নদীর বুকে অপরিকল্পিত ভাবে ব্রীজ সাঁকো নির্মানের ফলে ¯্রােত বাধাগ্রস্থ হচ্ছে। এসব সমস্য সমাধানে পানি কমিটি ৬ দফা দাবীতে এই সংবাদ সম্মেলন করেছেন। সংবাদ সম্মেলনের সময় উপস্থিত ছিলেন পানি কমিটির সদস্য ও হাসেম আলী ফকির, দিলিপ কুমার সানা ও উত্তোরনের সুপার ভাইজার নজরুল ইসলঅম খাঁন প্রমুখ।

হযরত মুহাম্মদ (সঃ)-এর ব্যাঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে ভালুকঘরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

কেশবপুর (যশোর) প্রতিনিধি :

ফান্সের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় হযরত মুহাম্মদ (সঃ)-এর ব্যাঙ্গচিত্র প্রদর্শনকারীদের বিরুদ্ধে বিক্ষোভ

অনুষ্ঠিত হয়েছে। ৩০ অক্টোবর (শুক্রবার) মাগরিবের নামাজ শেষে যশোর জেলার কেশবপুর উপজেলা সাতবাড়িয়া ইউনিয়নের ভালুকঘর বাজারে এলাকার শত শত মুসল্লিদের অংশগ্রহণ করে। ভালুকঘর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলনা রফিকুল ইসলাম এর  নের্তৃত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার পরিচালক মাওলানা হাফেজ শহিদুল ইসলাম, মাহমুদুল হাসান, সোহরাব হোসেন, হাফেজ আব্দুল লতিফ প্রমুখ।

সড়ক দুর্ঘটনায় আহত অজ্ঞাত যুবকে মৃত্যু

স্টাফ রিপোর্টার

ডুমুরিয়ার সড়ক দুর্ঘটনায় আহত অজ্ঞাত (২৫) এক যুবকের মৃত্যু হয়েছে। তার মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের হিম ঘরে রাখা হয়েছে।

সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মমতাজুল হক জানান, গত ২৬ অক্টোবর রাত সোয়া ৭টার দিকে ডুমুরিয়ার জিলেরডাঙ্গা এলাকায় সড়ক দুর্ঘটনায় আহত অবস্থায় অজ্ঞাত এক যুবককে (২৫) উদ্ধার করে স্থানীয় জনতা। এরপর ডুমুরিয়া ফায়ার সার্ভিসের টিম লিডার আক্তার হোসেন আহত যুবককে পৌনে ৮টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দুপুর সাড়ে ৩টার দিকে তার মৃত্যু হয়। তার মরদেহ খুলনা মেডিকেল কলেজের হিমঘরে রাখা হয়েছে। এঘটনায় সোনাডাঙ্গা থানায় একটি জিডি করা হয়েছে (তাং ৩০/১০/২০২০, নং-১৭০৬)। অজ্ঞাত যুবকের পরিচয় না পাওয়া গেলে তার মরদেহ দাফনের জন্য আঞ্জুমান মফিদুল ইসলামের নিকট হস্তান্তর করা হবে। কেউ নিহত অজ্ঞাত যুবকের পরিচয় জেনে থাকলে সোনাডাঙ্গা মডেল থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন ওসি।

মোড়েলগঞ্জে আওয়ামী মৎস্যজীবী লীগের পরিচিত সভা

স্টাফ রিপোর্টার:

বাগেরহাটের মোড়েলগঞ্জে হোগলাবুনিয়া ইউনিয়ন মৎস্যজীবী লীগের নবনির্বাচিত কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে এতিমখানা মাঠে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সাবেক আহ্বায়ক মো. শাহ আলম ফরাজী। প্রধান অতিথি ছিলেন জেলা মৎস্যজীবী লীগের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুস ছবুর, সদস্য সচিব সেলিনা ভানু সেলি, যুগ্ম আহ্বায়ক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শাহ জাহান আলী খান।

 অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন হোগলাবুনিয়া ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. আকরামুজ্জামান হাওলাদার, ফকির আবজাল হোসেন, এ্যাড. আফেরোজুল ইসলাম, জেলা সদস্য উষা রানী চন্দ্র, সেকান্দার আলী, উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি মো. মুনসুর আলী, আওয়ামী লীগ নেতা আকমাল হোসেন বাচ্চু, মো. সোহরাফ হোসেন বয়াতি, হোগলাবুনিয়া ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক তরুন সমাজ সেবক অধ্যাপক শামীম আহসান পলাশ। প্রধান বক্তা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক মো. আল-আমীন শেখ, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. ফরিদ হোসেন, যুবলীগ নেতা মো. জিয়াউর রহমান, ছাত্রলীগের সিনিয়র সভাপতি মো. সাইফুল ইসলাম খান, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. ফোরকান শেখ, যুবলীগ নেতা মো. কাজী রমিজ উদ্দিনসহ অন্যান্যে নেতৃবৃন্দ।

সভায় প্রধান অতিথি বলেন, আওয়ামী মৎস্যজীবী লীগের সংগঠনে চাঁদাবাজ, নেশাখোর, টেন্ডারবাজ ও কোন দুষ্কৃতকারি মুক্ত সংগঠন করার লক্ষ্যে সতর্কতার সহিত কাজ করার আহ্বান জানিয়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালি করার আহবান জানান।

ডুমুরিয়ায় কমিউনিটি পুলিশিং ডে পালিত

ডুমুরিয়া প্রতিনিধি

“মুজিব বর্ষের মূলমন্ত্র-কমিউনিটি পুলিশিং সর্বত্র” প্রতিপাদ্যকে সামনে রেখে ডুমুরিয়ায় পালিত হয়েছে কমিউনিটি পুলিশিং ডে-২০২০। এ উপলক্ষে খুলনা জেলা পুলিশের আয়োজনে গতকাল শনিবার সকালে ডুমুরিয়া শহীদ স্মৃতি মহিলা কলেজ মাঠে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য নারায়ণ চন্দ্র চন্দ বলেন,নারীরা আমাদেরই মা-বোন। তাদের উপর সকল নির্যাতন-নীপিড়ন প্রতিরোধের দায়িত্ব পুরুষের। জনপ্রতিনিধি, যুব সমাজ ও পুলিশিং কমিটি এক হয়ে কাজ করলে এটি প্রতিহত করা খুবই সহজ। মাদক নিয়ন্ত্রনে কঠিন হুসিয়ারী দিয়ে তিনি আরও বলেন,মাদকসেবী ও মাদক ব্যবসায়ীকে সামাজিক ভাবে বয়কট করতে হবে।এজন্য আইন শৃংখলা বাহিনীর পাশাপাশি জনগনকে এগিয়ে আসতে হবে। আমরা চাই মাদকমুক্ত সমাজ। করোনা প্রাদূর্ভাব প্রতিরোধে স্বাস্থ্যবিধি, সামাজিক দুরত্ব ও মাক্স ব্যবহার করতে সকলকে আহবান জানান। ওসি তদন্ত রফিকুল ইসলামের সঞ্চালনায় ও ওসি আমিনুল ইসলাম বিপ্লবের সার্বিক পরিচালনায় আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার এসএম শফিউল্লাহ (বিপিএম)। বিশেষ অতিথির বক্তব্যদেন ফুলতলা উপজেলা চেয়ারম্যান ও জেলা পুলিশিং কমিটি সভাপতি শেখ আকরাম হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সজীব খান ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল ইসলাম মানিক।

মিলাদুন্নবী উপলক্ষে ৩৩নং ওয়ার্ড আওয়ামী লীগের দোয়া মাহফিল

ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি

পবিত্র্ ঈদ-ই- মিলাদুন্নবী(সাঃ) উপলক্ষে নগরীর ৩৩নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে শুক্রবার সন্ধ্যায় ফুলবাড়ীগেট বঙ্গবন্ধু চত্বরে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও খানজাহান আলী থানা যুবলীগের আহবায়ক মোঃ সাজ্জাদুর রহমান লিংকন, ৩৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ ইউসুফ আলী খলিফা. সাধারণ সম্পাদক মোড়ল হাবিবুর রহমান. সাবেক ছাত্রলীগ ফোরাম নেতা আবু হেনা বাবলু, খানহাহান আলী থানা যুবলীগের যুগ্ন আহবায়ক মিজানুর রহমান রুপম, ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খায়রুল ইসলাম, গোলাম রসুল, মোড়ল মুজিবর রহমান, আব্দুল্লাহ ফকির, মাসুম খন্দকার, কামরুল ইসলাম, সাবেক মেম্বর শহিদুল ইসলাম, মোঃ শফিউদ্দিন, আলম মোল্যা, দোলাল হোসেন, নজরুল ইসলাম, শেখ জয়নালসহ ওয়ার্ড আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন হাফেজ মাও. ইব্রাহিম শেখ।

কমিউনিটি পুলিশিং ডে-২০২০ উপলক্ষে

খানজাহান আলী থানায় উন্মুক্ত আলোচনা সভা

ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি

কমিউনিটি পুলিশিং ডে-২০২০’ উপলক্ষে খানজাহান আলী থানায় উন্মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। “মুজিব বর্ষের মূলমন্ত্র কমিউনিটি পুলিশিং সর্বত্র” এই সেøাগানে ৩১ অক্টোবর শনিবার বিকাল সাড়ে ৩টায় থানার অভ্যন্তরে আলোচনায় সভায় প্রধান অতিথি ছিলেন কেএমপির উপ-পুলিশ কমিশনার(ডিবি) বি এম নুরুজ্জামান বিপিএম। বিশেষ অতিথি ছিলেন সহকারী পুলিশ কমিশনার(দৌলতপুর জোন) মোঃ বায়জিদ ইবনে আকবার, মহানগর আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি বেগ লিয়াকত আলী, ফুলতলা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্জ শেখ আকরাম হোসেন, খানজাহান আলী থানা আওয়ামী লীগের সভাপতি শেখ আবিদ হোসেন, থানা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি ও আটরা গিলাতলা ইউপি চেয়ারম্যান শেখ মনিরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোড়ল আনিচুর রহমান, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও থানা যুবলীগের আহবায়ক মোঃ সাজ্জাদুর রহমান লিংকন, থানা আওয়ামী লীগের সহ-সভাপতি বেগ আব্দুর রাজ্জাক রাজ, থানা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা স.ম রেজওয়ান আলী, ৩৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ইউসুফ আলী খলিফা। খানজাহান আলী থানা অফিসার্স ইনচার্জ প্রবীর কুমার বিশ^াসের সভপতিত্বে এবং ওসি (তদন্ত) মোঃ কবির হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তৃতা করেন, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোড়ল হাবিবুর রহমান, আওয়ামী লীগ নেতা খ. ম লিয়াকত আলী, সৈয়দ কিসমত আলী, থানা মহিলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভানেত্রী এ্যাডঃ শাহারা ইরানী পিয়া, সাধারণ সম্পাদীকা রুমা খন্দকার মুন্নি, শিরোমণি মাধ্যঃ বিদ্যাঃ প্রধান শিক্ষক মনিরা পারভিন, আলেক শেখ, শাহজাহান হাওলাদার, মুজিবর মোড়ল, শাহ মোঃ আব্দুল্লাহ, জাকির হোসেন, আঃ সাত্তার মোল্যা, সরদার আলী আহম্মেদ, মোঃ স্ইাফুল ইসলাম, মেম্বর ফিরোজা বেগম। আলোচনা সভায় স্থানীয় সাংবাদিক বৃন্দ. বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিেেলন।

কপিলমুনিতে বকুল ট্রি খ্যাত সিদ্দিককে ইমান উদ্দীন সংসদের সম্মাননা প্রদান

কপিলমুনি (খুলনা) প্রতিনিধি ঃ

কপিলমুনিতে বকুল ট্রি খ্যাত সিদ্দিক গাজীকে শেখ ইমান উদ্দীন সংসদের উদ্যোগে সম্মাননা প্রদান প্রদান করা হয়েছে। এ লক্ষ্যে শুক্রবার বিকেলে কপিলমুনি মেহেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের বীমুক্তিযোদ্ধা মোড়ল আঃ সালাম মিলনায়তনে এক সম্মননা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সংগঠনের  আহবায়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. স,ম আলী রেজার সভাপতিত্বে বৃক্ষ প্রেমী দূষণমুক্ত আগামীর দেশ গড়ার প্রত্যয়ে সবুজায়নের জন্য ছুটেচলা অক্ষর জ্ঞানহীন সাদা মনের মানুষ বকুল ট্রি খ্যাত মোঃ সিদ্দিক গাজী (৫০) কে অনুষ্ঠানে এ সম্মাননা প্রদান ও অর্থিক সহযোগিতা করা হয়েছে।

সম্মাননা অনুষ্ঠানে সম্মানীত অতিথি ছিলেন শেখ ইমাম উদ্দীন পরিষদের সদস্য ঢাকা জেলা দায়রা জজ  শেখ হাফিজুর রহমান, ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সুফল চন্দ্র গোলদার, কপিলমুনি কলেজের অধ্যক্ষ মোঃ হাবিবুল্যাহ বাহার, সাবেক উপাধ্যক্ষ মোঃ আফসার আলী,  কপিলমুনি সহচরী বিদ্যা মন্দিরের সাবেক প্রধান শিক্ষক অমিয় রঞ্জন দে, পাইকগাছা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও উপজেলা আ’লীগের যুগ্মসম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, কপিলমুনি ইউপি চেয়ারম্যান মোঃ কাওছার আলী জোয়ার্দার, কপিলমুনি ইউনিয়ন আ’লীগের সভাপতি যুগোল কিশোর দে, সাধারণ সম্পাদক শেখ ইকবাল হোসেন খোকন, শিশু বিদ্যালয়ের অধ্যক্ষ মুজিবর রহমান, কপিলমুনি বণিক সমিতির সভাপতি এম,বুলবুল আহমেদ, বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব ও সাবেক ব্যাংকার শেখ আব্দুর রশীদ, কপিলমুনি মেহেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রহিমা আখতার শম্পা, কপিলমুনি প্রেসকাবের সভাপতি শেখ শামছুল আলম পিন্টু, সাঃ সম্পাদক গাজী আঃ রাজ্জাক রাজু, সাবেক সহ-সভাপতি জি এম আসলাম হোসেন, তালা প্রেসকাবের সভাপতি প্রভাষক প্রনব ঘোষ বাবলু, প্রভাষক রেজাউল করিম খোকন, কপিলমুনি পুলিশ ফাঁড়ির ইনচার্জ সঞ্জয় দাশ, ইমাম উদ্দিন সংসদের যুগ্ম আহবায়ক ও সিনহুয়া বিশ্ববিদ্যালয় বেইজিং চায়না এর সাবেক ফরেইন এক্সপার্ট সহকারী অধ্যাপক জি এম আমিনুল ইসলাম, সিনিয়র সাংবাদিক এইচ এম এ হাশেম, এসএম মুস্তাফিজুর রহমান পারভেজ, পাইকগাছা সাংবাদিক জোটের সদস্য সচিব পলাশ কর্মকার, সদস্য মিলন দাশ প্রমূখ। অনুষ্ঠান সঞ্চলনা করেন সংগঠনটির সদস্য আব্দুল্লাহ আল মামুন।

অনুষ্ঠানে বক্তরা বলেন, সিদ্দিক গাজী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নিজ খরচে দীর্ঘদিন ধরে বকুল গাছ লাগিয়ে মহাত্মের পরিচয় দিয়েছেন, তিনি দেশের একজন সুনাগরিক। এ সমাজের একজন গুণী মানুষ তিনি, আমরা এভাবে গুণী মানুষদের সম্মান দিতে চাই।’

বাগেরহাটে কমিউিনিটি পুলিশিং ডে পালিত

বাগেরহাট প্রতিনিধি                                 

“মুজিব বর্ষের মূলমন্ত্র, কমিউনিটি পুলিশিং সর্বত্র” এই প্রতিপাদ্য নিয়ে বাগেরহাটে কমিউিনিটি পুলিশিং ডে-২০২০ পালিত হয়েছে। দিনটি উপলক্ষে শনিবার দুপুরে বাগেরহাট স্বাধীনতা উদ্যানে এক আলোচনা সভার আয়োজন করা হয়। বাগেরহাট জেলা পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায়ের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ। আলোচনা সভায় আরও বক্তব্য দেন, বাগেরহাটের সিভিল সার্জন ডা. কেএম হুমায়ুন কবির, অতিরিক্ত পুলিশ সুপার মীর শাফিন মাহমুদ, বাগেরহাট সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন, বাগেরহাট জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির সভাপতি এ্যাড. মোজাফফর হোসেন, সাধারণ সম্পাদক এ্যাড. শাহ আলম টুকু, বাগেরহাট প্রেসকাবের সাধারণ সম্পাদক তালুকদার আব্দুল বাকি, বাগেরহাট সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন, মহিলা আওয়ামী লীগ নেত্রী এ্যাড. শরীফা খাতুন, বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময়ের একান্ত সচিব এইচএম শাহিনসহ আরও অনেকে। আলোচনা সভায় বাগেরহাট জেলার বিভিন্ন প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি কর্মকর্তা, সামাজিক সংগঠনের সদস্যরা অংশগ্রহন করেন।

বক্তারা বলেন, ছোট ছোট অপরাধই এক সময় বড় অপরাধের জন্ম দেয়। অন্যায় ও অপরাধ সংগঠনের ফলে সাধারণ মানুষের পাশাপাশি সমাজও অসুস্থ্য হয়ে যায়। দেশের মানুষ ও সমাজকে বাঁচাতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। পুলিশ এবং সাধারণ জনগণের মধ্যে সমন্বয় সাধণ করতে হবে। পুলিশ ও জনগণের মধ্যে সমন্বয় সাধণ হলে কমিউনিটি পুলিশিংয়ের উদ্দেশ্য সফল হবে।

আলোচনা সভা শেষে বাগেরহাটে কমিউনিটি পুলিশিংয়ে অবদান রাখায় মোংলা থানার উপ-পরিদর্শক জাহাঙ্গীর আলম ও মোল্লাহাট উপজেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির সভাপতি শহিদ মাহফুজ রহমানকে সম্মাননা প্রদান করা হয়।

পাইকগাছায় কমিউনিটি পুলিশিং ডে সভা অনুষ্ঠিত

পাইকগাছা প্রতিনিধি

মুজিব বর্ষের মূলমন্ত্র কমিউনিটি পুলিশিং সর্বত্র” এ প্রতিপাদ্য নিয়ে শনিবার সকালে পাইকগাছা উপজেলাকে মাদক-জুয়া, বাল্য বিয়ে, চুরি-ছিনতাই,নারী নির্যাতন, জুয়া ও ইফটিজিং বন্ধে কমিউনিটি পুলিশিং ডে সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় বঙ্গবন্ধু চত্বরে পাইকগাছা থানা অফিসার ইনচার্জ মোঃ ইজাজ শফির সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পাইকগাছা-কয়রার ডি সার্কেল হুমায়ন কবির। প্রধান বক্তা ছিলেন, নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবল মন্টু। বিশেষ অতিথি ছিলেন, ওসি তদন্ত আশরাফুল আলম, সঞ্জয় কুমার দাশ। প্রভাষক ময়নুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন, সাবেক ইউপি চেয়ারম্যান মুনছুর আলী গাজী, গড়ইখালী ইউপি পুলিশিং কমিটির সভাপতি আঃ ছালাম কেরু, আরশাদ আলী বিশ্বাস, শেখ ইকবল হোসেন খোকন, নির্মল মজুমদার, বিভুতি ভূষন সানা, শেখ আনিসুর রহমান মুক্ত, এটিএম হাসানুজ্জামান।

মোড়েলগঞ্জে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত

এম.পলাশ শরীফ

 মুজিববর্ষের মূলমন্ত্র, কমিউনিটি পুলিশিং সর্বত্র’ এ শ্লোগানকে সামনে রেখে সারাদেশের ন্যায় বাগেরহাটের মোড়েলগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  পুলিশিং ডে উপলক্ষে শনিবার বেলা ১০টায় থানা পুলিশ এ সভার আয়োজন করে। সভায় সভাপতিত্ব করেন থানা অফিসার ইনচার্জ  মোহাম্মদ মনিরুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান অ্যাড. শাহ-ই-আলম বাচ্চু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন।

অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বীর মুক্তিযোদ্ধা মো. লিয়াকত আলী খান, কমিউনিটি পুলিশ উপজেলা সভাপতি অধ্যক্ষ মো. শাহাবুদ্দিন তালুকদার, ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম,  ফাহিমা ছাবুল, যুবলীগ নেতা অ্যাড. তাজিনুর রহমান পলাশ, প্রেস কাব সভাপিত মেহেদী হাসান লিপন, কাউন্সিলর তপন পোদ্দার।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা পঞ্চকরণ ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মজুমদার, নিশানবাড়িয়া আব্দুর রহিম বাচ্চু, বারইখালী শফিকুর রহমান লাল, তেলিগাতি মোর্শেদা আক্তার, দৈবজ্ঞহাটী পারুল বেগম, সদর ইউনিয়ন মাহমুদ আলী, বনগ্রাম রিপন চন্দ্র দাস, হোগলাবুনিয়া আকরামুজ্জামান, বলইবুনিয়া শাহাজাহান আলী খান প্রমুখ।

সভায় বক্তরা বলেন, আইন শৃঙ্খলা রক্ষা  কমিউনিটি পুলিশিং কর্মসূচি প্রশংসনীয় ভূমিকার রাখতে সক্ষম হয়েছে। জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুলিশ বাহিনীকে আরো জনমুখী করতে সাধারণ মানুষের দোড় গোড়ায় পুলিশী সেবা পৌছে দিতে চালু করেছেন বিট পুলিশিং কার্যক্রম। ইতোমধ্যে সাধারণ জনগণ কমিউনিটি পুলিশিংয়ের পাশাপাশি ও বিট পুলিশিং কার্যক্রমের সুফল পেতে শুরু করেছে।

আশাশুনিতে ফ্রান্সকে ধিক্কার জানিয়ে বিক্ষোভ

মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

আশাশুনি প্রতিনিধি ঃ ফ্রান্সে রাষ্ট্রীয় পৃষ্টপোষকতায় মহানবী হযরত মুহাম্মাদ (সঃ) এর ব্যঙ্গচিত্র প্রদর্শন ও কটুক্তির প্রতিবাদে আশাশুনি উপজেলার বিভিন্ন ইউনিয়নে ব্যাপক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে বিভিন্ন মসজিদ, জন প্রতিনিধি ও সামাজিক উদ্যোগে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

আশাশুনি সদর ইউনিয়ন ঃ শুক্রবার জুম্মার নামাজ শেষে আশাশুনি থানা সদর জামে মসজিদ পরিচালনা কমিটি ও মুসল্লীদের উদ্যোগে মসজিদের সামনে হতে বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। মসজিদ পরিচালনা কমিটির সভাপতি, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মহিতুর রহমানের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক শিক্ষক মু. আসিব ইকবাল, ইমাম প্রভাষক হাফেজ বাকী বিল্লাহ, মুক্তিযোদ্ধা আব্দুল করিম, আব্দুল আজিজ, আওয়ামীলীগ নেতা মুজিবর রহমান, আছাদুল ইসলাম, আবু সাইদ, জাতীয় পার্টির সভাপতি সাবেক মেম্বর রুহুল আমিন, সাংগঠনিক সম্পাদক আবুল বাশার, বিএনপি নেতা নূরুল হক খোকন, প্রভাষক জহুরুল ইসলাম প্রমুখ।

কুল্যা ইউনিয়ন ঃ গুনাকরকাটি বাজার থেকে ইউপি চেয়ারম্যান আব্দুল বাছেত আল হারুন চৌধুরীর নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি কুল্যার মোড় হয়ে বুধহাটা বাজারে গিয়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। হাজার হাজার নবী (সঃ) প্রেমিক ধর্মপ্রাণ মুসলমানদের অংশগ্রহনে মিছিলটি পুনরায় গুনাকরকাটি বাজারের গিয়ে বঙ্গবন্ধু চত্বরে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। চেয়ারম্যান আব্দুল বাছেত আল হারুন চৌধুরী, মাওলানা সোলাইমান আজিজী, মাওলানা ইয়াহিয়া ইকবাল, মাওলানা আব্দুল কুদ্দুছ, মাওলানা আব্দুল হান্নান, মাওলানা মাহবুবুর রহমান আজিজী, মাওলানা ইয়াছির আরাফাত, হাফেজ হাবিবুর রহমান, মাওলানা শহিদুল ইসলাম, মাওলানা আবু ছায়েম, মাওলানা রাশেদুজ্জামান, বিশিষ্ট ব্যবসায়ী আমিনুল ইসলাম, আওয়ামীলীগ নেতা আব্দুস সামাদ, আব্দুল বারী, ব্যাংক কর্মকর্তা আবুল হাসান বাবলুসহ বিভিন্ন মসজিদের ইমাম ও মুসুল্লি, রাজনৈতিক নেতৃবৃন্দ, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও গ্রাম পুলিশবৃন্দ উপস্থিত ছিলেন।

শোভনালী ইউনিয়ন ঃ জুম্মার নামাজ শেষে গোদাড়া যুব কমিটি ও যুব সংঘের আয়োজনে গোদাড়া মসজিদ হতে বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে চাম্পাফুল হাই স্কুল মোড়ে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আলহাজ্ব আব্দুর রাজ্জাক। বিল্লাল হোসেন মনির পরিচালনায় অন্যদের মধ্য বক্তব্য রাখেন, গোদাড়া মসজিদের ঈমাম আসমাতুল্লাহ আল গালিব, গোদাড়া যুব সংঘের সাধারণ সম্পাদক সোহানুর রহমান, সাংগঠনিক সম্পাদক আবু মুকিত, শিক্ষক আবু সেলিম রেজা প্রমুখ।

অভয়নগরে মহানবীকে অবমাননার প্রতিবাদে জনতার ঢল

অভয়নগর (যশোর) প্রতিনিধি

ফ্রান্সে মহানবীর ব্যাঙ্গ চিত্র আঁকার প্রতিবাদ জানাতে যশোরের অভয়নগর উপজেলার রাজপথে জনতার ঢল নামে। উপজেলা ঈমাম পরিষদের আহবানে সাড়া দিয়ে শনিবার আসরের নামাজের পর এলাকার ধর্মপ্রাণ মুসাল্লিরা নওয়াপাড়া শংকরপাশা মাধ্যমিক বিদ্যালয়ের গেটে জড়ো হয়। পরে ঈমাম পরিষদের নের্তৃত্বে মিছিল বের হয়। মিছিলটি যশোর-খুলনা মহাসড়কের প্রায় এক কিলোমিটার দীর্ঘ হয়। এতে অংশগ্রহণ করেন হাজার হাজার মুসলিম জনতা। তারা স্লোগানে ফ্রান্সের পন্য বর্জন করার আহবান করেন। এ ছাড়া ব্যঙ্গচিত্র অংকনকারির ফাঁসি দাবি করা হয়। মিছিল শেষে নওয়াপাড়া শংকরপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা ঈমাম পরিষদের সভাপতি মাওলানা গোলাম মাওলা’র সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, সংগঠনের সিনিয়র সহসভাপতি মাওলানা আবু তালহা, সংগঠনের উপদেষ্টা মাওলানা তৈয়েবুর রহমান, সাধারণ সম্পাদক মাওলানা মাছুম বিল্লাহ, ওলামা মাশায়েক আইম্মা পরিষদের সাধারণ সম্পাদক মুফতি আজিম উদ্দিন, মুফতি ইসমাইল হোসেন প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন ফ্রান্সের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মহানবীকে ব্যাঙ্গ করে কাটুন নির্মান করা হয়েছে। এতে বিশে^র মুসলিম হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। যা চরম অসভ্যতাকে হার মানিয়েছে। বক্তারা এ ঘটনায় ফ্রান্স সরকারকে মুসলমানদের কাছে ক্ষমা চাওয়ার আহবান করা হয়। সমাবেশ শেষে মুসলিম শান্তির জন্য দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন নওয়াপাড়া পীরবাড়ি মাদ্রাসার মুহাদ্দেজ মুফতি তবিবুর রহমান।

তেরখাদায় থানা কমিউনিটি পুলিশিং ডে অনুষ্ঠিত

তেরখাদা প্রতিনিধিঃ

‘মুজিব বর্ষের  মূলমন্ত্র কমিউনিটি পুলিশিং সর্বত্র’ প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল সকাল ১০টায় কাটেংগা বাজার সদরে থানা পুলিশের সদস্য ও স্থায়ী জনসাধাণের এক র‌্যালী অনুষ্ঠিত হয়। র‌্যালী পরবর্তী  থানা কমপ্লেক্সের হল রুমে অফিসার ইনচার্জ মোঃ গোলাম মোস্তফা’র সভাপতিত্বে এলাকার আইন শৃঙ্খলা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনার সহকারি পুলিশ সুপার এসএম রাজু আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি নর্থ খুলনা কলেজের উপাধ্যক্ষ নিরুল হক মন্টু, আওয়ামীলীগ সভাপতি এফএম অহিদুজ্জামান,  অরবিন্দ প্রসাদ সাহা, অধ্যক্ষ মিজানুর রহমান, ইউপি চেয়ারম্যান শেখ মোঃ মহাসিন, প্রেসকাবের সভাপতি নুর মোহাম্মদ সিফাত, সাধারণ সম্পাদক বাছিতুল হাবিব প্রিন্স, প্রভাষক রবিউল ইসলাম রাজু,  আব্দুর রাজ্জাক রাজা, আওয়ামীলীগ নেতা কামাল কাজী, শারাফাত হোসেন শেখ মোঃ জাহাঙ্গীর আলম, আল আমিন হোসেন ওপু, মাওলানা আব্বাস আলী প্রমুখ। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ মোশারেফ হোসেন। অনুুষ্ঠানে উপজেলার সকল ওয়ার্ড পর্যায়ের নেতা কর্মীবৃন্দ।

বটিয়াঘাটায় খোলাবাড়িয়া প্রাথমিক বিদ্যালয় আতœ প্রকাশ নিয়ে সভা

খবর বিজ্ঞপ্তি

খোলা বাড়িয়া, ডুবি ও আলুতলা-এই তিনটি মৌজায় নেই কোন প্রাথমিক বিদ্যালয়। এ জন্য অত্র এলাকায় শিক্ষার হার কমছে। এই শিক্ষার হার বৃদ্ধির চিন্তার জায়গা থেকে অবশেষে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সমন্বয়ে স্কুল করার জন্য এক মত বিনিময় সভা গতকাল বিকেলে আবুল কালাম আজাদের সভাপতিত্বে তার বাড়ির সামনে অনুষ্ঠিত হয়। সভায় স্কুলের নামকরণ করা হয়  “খোলাবাড়িয়া প্রাথমিক বিদ্যালয়”। সভায় আগামী শিক্ষাবর্ষে স্কুলভবন নির্মাণ ও শিক্ষার্থী ভর্তির সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় স্কুল নির্মানের জন্য ১১ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি গঠন করা হয়। কমিটির নেতৃবৃন্দ হলেন, আহবায়ক কেসিসির শিক্ষা ও সাংস্কৃতি অফিসার এসকেএম তাছাদুজ্জামান, সদস্য আবুল কালাম আজাদ, লস্কর তৈয়েবুর রহমান, মোঃ মহিবুল্লাহ, এইচ এম কামরুল ইসলাম, এফ এম এ রশিদ, আলহাজ্ব আকবর হোসেন, সেলিম খান, আঃ রাজ্জাক, মোহাম্মদ আলী ও ইলিয়াছ হোসেন । সভায় আগামী শুক্রবার স্কুলের সাইনবোর্ড স্থাপন করার সিদ্ধান্ত গৃহীত হয়।

গিলাতলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম শেখ আব্দুর রউফের ভাতিজা সিদ্দিকুর রহমানের ইন্তেকাল

ফুলবাড়ীগেট(খুলনা) প্রতিনিধি

আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম শেখ আব্দুর রউফের ভাতিজা সমাজ সেবক মরহুম শেখ আব্দুস সামাদের জ্যৈষ্ঠ পুত্র শেখ সিদ্দিকুর রহমান (৭০) শুক্রবার দিনগত রাত পৌনে ৩টায় ইন্তেকাল করেছেন।(ইন্নালি……..রাজিউন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। ৩০ অক্টোবর শুক্রবার বাদ জুম্মা গিলাতলা মধ্যপাড়া আল আকসা (বড় বাড়ী) জামে মসজিদের সামনে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়। জানাযায় উপস্থিত ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ফুলতলা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্জ শেখ আকরাম হোসেন, খানজাহান আলী থানা আওয়ামী লীগের সভাপতি শেখ আবিদ হোসেন, আটরা গিলাতলা ইউপি চেয়ারম্যান শেখ মনিরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা স.ম রেজওয়ান আলী,সাবেক ইউপি চেয়ারম্যান শেখ জাহাঙ্গীর হোসেন,বেগ আব্দুর রাজ্জাক রাজ,সরদার আলী আহম্মেদ, শেখ সিরাজুল ইসলাম, শেখ হারুন অর রশিদ, শেখ গোলাম কিবরিয়া মিন্টু,শেখ রুহুল হোসন, ইউপি সদস্য হাফেজ গোলাম মোস্তফা প্রমুখ।

ফুলতলায় পূজা দেয়াকে কেন্দ্র করে বাবা ও বোনের উপর হামলাঃ অভিমানে পুত্রের আত্মহত্যা

ফুলতলা প্রতিনিধি

বাবা ও বোনের উপর হামলা ও শারীরিক লাঞ্চিত করার অপমান সয্য করতে না পেরে অভিমানে উচ্চ শিক্ষিত পুত্র শ্রীবাস কুন্ডু (২৭) গভীর রাতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। ঘটনাটি ঘটে শুক্রবার দিবাগত রাতে ফুলতলার আলকা চৌদ্দমাইল কুন্ডু পাড়া এলাকায়। তিনি ঐ এলাকার জলধর কুন্ডুর পুত্র।

পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, শুক্রবার সন্ধ্যায় জলধর কুন্ডু ও উদয় শংকর কুন্ডুর বাড়িতে পৃথক পৃথক লক্ষ্মী পূজায় আয়োজন করেন। কিন্তু বিপত্তী অন্যখানে। পুরাহিত ছিলেন একজন (শ্যামল ঠাকুর)। কার বাড়িতে আগে পূজা-অর্চনা আগে হবে ঠাকুরকে নিয়ে টানাটানি। এক পর্যায়ে উদয় শংকরের নেতৃত্বে বিরাজ কুন্ডুসহ ৫/৬ ব্যক্তি জলধর কুন্ডু ও তার পরিবারের সদস্যর উপর হামলা ও লাঞ্চিত করে। এ ব্যাপারে জলধর কুন্ডু বাদি হয়ে ঐ রাতেই ফুলতলা থানায় হামলাকারীদের বিরুদ্ধে মামলা (নং-১৭) দায়ের করেন। এ দিকে বাবা ও বোনকে লাঞ্চিত করার বিষয়টি সয্য করতে না পেরে গভীর রাতে শ্রীবাস কুন্ডু ঘরের ভিতর গলায় গামছার ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। তিনি এবার হিসাব বিজ্ঞানে এমকম পাস করেন। খবর পেয়ে শনিবার সকালে এসআই সুশান্ত পালের নেতৃত্বে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে। ময়না তদন্ত শেষে লাশের সদকার সম্পন্ন হয়। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।                

ফুলতলায় কমিউনিটি পুলিশিং ডে পালিত

ফুলতলা প্রতিনিধি

“মুজিব বর্ষের মূলমন্ত্র কমিউনিটি পুলিশিং সর্বত্র” এ প্রতিপাদ্যকে কেন্দ্র করে কমিউনিটি পুলিশিং ডে-২০২০ উপলক্ষে ফুলতলা থানার উদ্যোগে শনিবার সকাল ১০টায় থানা চত্বরে জনসাধারণের সাথে আইন শৃঙ্খলা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কমিউনিটি পুলিশিং এর থানা সভাপতি মোঃ আতিয়ার আকুজ্ঞির সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন ওসি মাহাতাব উদ্দিন। নূর হোসেনের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ওসি (তদন্ত) মোস্তফা হাবিবুল্লাহ, বীর মুক্তিযোদ্ধা কাজী আশরাফ হোসেন আশু, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সরদার শাহাবুদ্দিন জিপ্পী, মৃনাল হাজরা, ইউপি চেয়ারম্যান শেখ আবুল বাশার, শরীফ মোহাম্মদ ভুইয়া শিপলু, মাওঃ সাইফুল হাসান খান, প্রেসকèাব সভাপতি তাপস কুমার বিশ্বাস, সাবেক ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম মন্টু, মনিরুল ইসলাম সরদার, ক্যাপ্টেন আবুল কাশেম, দলিল উদ্দিন মোল্যা, শাহাবাজ মোল্যা, ইউপি সদস্য মিসেস কেয়া, বেগম শামসুন্নাহার, আঃ রশিদ শেখ, নজরুল ইসলাম, মাহাবুব হোসেন, আমিনুল ইসলাম, মহায়বিন সরদার মবি, প্রদ্যুৎ বিশ্বাস, প্রনব বসু, বিজয়কৃষ্ণ হালদার, জলিল শেখ, রোস্তম আলী, আবু মুছা সোহেল, আঃ জব্বার, রহমান খা, বিশ্বজিৎ মন্ডল প্রমুখ।

সাতক্ষীরায় কমিউিনিটি পুলিশিং ডে উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনাসভা অনুষ্ঠিত

খান নাজমুল হুসাইন, সাতক্ষীরা

“মুজিব বর্ষের মূলমন্ত্র, কমিউনিটি পুলিশিং সর্বত্র” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় কমিউিনিটি পুলিশিং ডে-২০২০ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। জেলা পুলিশ ও কমিউনিটি পুলিশিং ফোরাম সাতক্ষীরার আয়োজনে শনিবার সকাল ১০ টায় এ উপলক্ষ্যে জেলা পুলিশ লাইনস থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে আবারও পুলিশ লাইনে গিয়ে এক আলোচনা সভায় মিলিত হয়।

সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, পুলিশের খুলনা রেঞ্জ ডিআইজি ড. খ. মহিদ উদ্দিন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা কমিউিনিটি পুলিশিং ফোরামের সভাপতি আহাজ¦ ডাঃ আবুল কালাম বাবলা, সদস্য সচিব ডাঃ মনোয়ার হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানজিল্লুর রহমান প্রমুখ।