ড্রাইভার ওয়াজেদ আলীর বিরুদ্ধে
পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছা পৌরসভায় বাড়িতে ঢুকে গাছপালা কর্তন মারপিট ও বাড়ির প্রবেশ দ্বারে তালা ঝুলানোর অভিযোগ উঠেছে ড্রাইভার ওয়াজেদ আলী সরদার নামে এক ব্যক্তির বিরুদ্ধে। শনিবার সকাল ১০ টার দিকে ৪ নং ওয়ার্ডের সরল গ্রামে এ ঘটনা ঘটলে থানায় অভিযোগ হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
অভিযোগে স্থানীয় অমূল্য সরদারের ছেলে ভবেন্দ্র নাথ সরদার জানান, সরল মৌজায় ডিপি ১৫০৪ খতিয়ান এসএ ৭ ও ৬৭৮ দাগে ০.১২ একর সম্পত্তি ক্রয় করে ঘর বাড়ি বেঁধে বসবাস করে আসছি। কিন্ত প্রতিবেশি মৃত জাফর সরদারের ছেলে ড্রাইভার ওয়াজেদ আলী সরদার আমার বাড়ির উপর দিয়ে দীর্ঘদিন জোর পূর্বক যাতায়াতের পথ বানানোর চেষ্টা করে আসছিল। এ নিয়ে থানায় বসাবসি এমনকি ভূমি অফিসের কানুগো ও সার্ভেয়ার দ্বারা জমির পরিমাপ করা হলেও ওয়াজেদ আলী তার জমির পরিমান দেখাতে পারেনি বলে ভবেনের পরিবারের সদস্যরা জানিয়েছেন। ঘটনাস্থলে গেলে ভবেনের স্ত্রী অঞ্জনা জানান, বাড়িতে কেহ না থাকার সুযোগে ওয়াজেদ ও তার ভাই বাড়িতে ঢুকে আম ও পেয়ারা গাছ কাটতে থাকলে প্রতিবেশীরা জানালে ভাইপো ধীমান মোবাইলে ভিডিও করছিল। এ সময় ওয়াজেদ উত্তেজিত হয়ে ধীমানকে মারপিট করে মোবাইল কেড়ে নিয়ে এক পর্যায়ে বাড়ির গেটে তালা ঝুলিয়ে অবরুদ্ধ করে রাখে। এ ঘটনায় ভবেনন্দ্র নাথ সরকার বাদী হয়ে ওয়াজেদ ও তার ভাই আলী সরদারের বিরুদ্ধে পাইকগাছা থানায় অভিযোগ করেছে। এর প্রেক্ষিতে এস আই সঞ্জিব ঘটনা স্থল পরিদর্শন করেছে। ওসি এজাজ শফি জানান, অভিযোগের পেক্ষিতে তাৎক্ষনিক ব্যবস্থা গ্রহনের জন্য পুলিশ পাঠানো হয়েছে।










































