Home আঞ্চলিক মহানবী (সঃ) এর ব্যঙ্গ কার্টুন প্রকাশের প্রতিবাদে মিছিলে উত্তাল কালীগঞ্জ

মহানবী (সঃ) এর ব্যঙ্গ কার্টুন প্রকাশের প্রতিবাদে মিছিলে উত্তাল কালীগঞ্জ

16

বিশেষ প্রতিনিধি ॥

ফ্রান্সে মহানবী হযরত মুহম্মদ (সঃ) এর ব্যঙ্গ কার্টুন প্রকাশের প্রতিবাদে কালীগঞ্জে ইমাম পরিষদ ও হাজী কল্যান সমিতির আয়োজনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। প্রতিবাদে শুক্রবার বিকালে শহরের মেইন বাসষ্টান্ড থেকে এক বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ট্রাফিক চত্বরে এসে শেষ হয়। মিছিল পরবর্তী সমাবেশে মুফতি মাহমুদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ, জেলা পরিষদ সদস্য ও উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক জাহাঙ্গীর হোসেন সোহেল, হাজী কল্যান সমিতির নেতা মাওঃ আবু তালেব ,মাওলানা মাহাফুজুর রহমান, ইমাম পরিষদের মাওঃ খালেদ সাইফুল্লাহ মিরাজ,মাওলানা রুহুল আমিন সৌরভ প্রমুখ। বক্তারা বলেন, দলমত বুঝিনা, ইসলামকে যারা অবমাননা করবে তাদের বিরুদ্ধেই রুখে দাঁড়াতে হবে। ফ্রান্সকে অবিলম্বে ব্যঙ্গচিত্র প্রত্যাহার করে মুসলমানদের কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে। অন্যথায় বিশ্ব মুসলিম নেতৃবৃন্দের ঘোষনা মোতাবেক ফ্রান্সকে বয়কট ও তাদের পন্য বর্জন করা হবে।