Home আঞ্চলিক খুলনা প্রেসক্লাব নির্বাচনে ১৫ পদে ৮৫ প্রার্থীর মনোনয়ন জমা

খুলনা প্রেসক্লাব নির্বাচনে ১৫ পদে ৮৫ প্রার্থীর মনোনয়ন জমা

82

স্টাফ রিপোর্টার।।

খুলনা প্রেসক্লাব নির্বাচনকে ঘিরে জমে উঠেছে প্রচারণা। ঘোষিত তফশিল অনুযায়ী বৃহস্পতিবার ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। এদিন সভাপতিসহ ১৫টি পদের বিপরীতে মোট ৮৫ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৯ জন। তারা হলেন—কাজী মোতাহার রহমান বাবু, আবু তৈয়ব, মোস্তফা সরোয়ার, মিজানুর রহমান মিল্টন, শামসুজ্জামান শাহীন, গৌরাঙ্গ নন্দী, এস এম হাবিব, হেদায়েত হোসেন মোল্লা ও বিমল সাহা।

সাধারণ সম্পাদক পদে ১০ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। তারা হলেন—মিজানুর রহমান মিলটন, শেখ কামরুল আহসান, আনোয়ারুল ইসলাম কাজল, হেদায়েত হোসেন মোল্লা, তরিকুল ইসলাম, লিয়াকত হোসেন, বিমল সাহা, আতিয়ার পারভেজ, জিয়াউস সাদাত ও শামসুজ্জামান শাহীন।

কোষাধ্যক্ষ পদে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন—শামীমুজ্জামান, এম এ হাসান, লিয়াকত হোসেন, জাহিদুল ইসলাম, কামরুল আহসান, জিয়াউস সাদাত, বেল্লাল হোসেন সজল ও বিমল সাহা।

যুগ্ম সম্পাদক পদে ৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন—খলিলুর রহমান সুমন, মাহমুদ হাসান সোহেল, সোহাগ দেওয়ান, বেল্লাল হোসেন সজল, মাকসুদুর রহমান ও জিয়াউস সাদাত।

তফশিল অনুযায়ী আগামী ১৯ এপ্রিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন এবং ৩০ এপ্রিল ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১৭২ জন।

নির্বাচন ঘিরে প্রার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। ইতোমধ্যে ভোটারদের কাছে সমর্থন পেতে জোর প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা।