Home আঞ্চলিক শনিবারের কর্মব্যস্ত দিন: উন্নয়ন ও পরিচ্ছন্নতায় তৎপর খুলনা সিটি কর্পোরেশন

শনিবারের কর্মব্যস্ত দিন: উন্নয়ন ও পরিচ্ছন্নতায় তৎপর খুলনা সিটি কর্পোরেশন

19

স্টাফ রিপোর্টার।।


খুলনা নগরীর উন্নয়ন ও পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারে শনিবার দিনভর মাঠে সক্রিয় ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।

শনিবার (৪ এপ্রিল ২০২৬) তিনি খালিশপুর থানার বিভিন্ন এলাকায় চলমান উন্নয়ন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তিনি জোড়াগেট এলাকায় পোর্ট স্কুল সংলগ্ন গলির উন্নয়ন কাজ ঘুরে দেখেন। এছাড়া প্রভাতী স্কুলের পাশে ১২ নম্বর ওয়ার্ডে মশা নিধন ও পরিচ্ছন্নতা অভিযান পর্যবেক্ষণ করেন।

এ সময় তিনি এস লাইনের মসজিদ এলাকা, হাজী শরীয়াত উল্লাহ স্কুল থেকে গোয়ালখালী হয়ে বাস্তহারা পর্যন্ত ড্রেন নির্মাণ কাজের অগ্রগতি পর্যালোচনা করেন। পাশাপাশি বয়রা হাউজিং এস্টেটের সড়ক উন্নয়ন এবং ক্ষুদে খালের অবশিষ্ট অংশের উন্নয়ন কাজও পরিদর্শন করেন।

পরিদর্শনকালে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত ও মানসম্মতভাবে কাজ সম্পন্ন করার নির্দেশনা দেন তিনি। নগরবাসীর জন্য একটি পরিচ্ছন্ন, বাসযোগ্য ও উন্নত নগরী গড়ে তুলতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান প্রশাসক।