Home আলোচিত সংবাদ রাত থেকে পর্যাপ্ত তেল পাবে গণপরিবহন

রাত থেকে পর্যাপ্ত তেল পাবে গণপরিবহন

14

ঢাকা অফিস।।


মধ্যপ্রাচ্যে যুদ্ধের জেরে দেশে জ্বালানি তেল সংকটের শঙ্কার মধ্যে সরকার রেশনিং পদ্ধতি চালু করেছিল। তবে ঈদযাত্রাকে সামনে রেখে দূরপাল্লা এবং গণপরিবহনের জন্য এই পদ্ধতি তুলে দেওয়া হচ্ছে।

শনিবার (১৪ মার্চ) রাত থেকেই গণপরিবহন পর্যাপ্ত জ্বালানি তেল পাবে।

আজ দুপুরে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন।

মন্ত্রী বলেন, “দূরপাল্লা ও গণপরিবহনে তেলের রেশনিং আজ (শনিবার) রাত থেকে থাকছে না। রাত থেকে পর্যাপ্ত তেল পাবে বাসগুলো।”

জ্বালানি সাশ্রয়ে গত ৬ মার্চ ফিলিং স্টেশন থেকে যানবাহনে তেল সরবরাহের সীমা বেঁধে দেয় বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। ওই নির্দেশনা অনুযায়ী, একটি মোটরসাইকেলে দিনে দুই লিটার পেট্রল বা অকটেন নেওয়া যাচ্ছে। ব্যক্তিগত গাড়ির ক্ষেত্রে নেওয়া যাচ্ছে সর্বোচ্চ ১০ লিটার তেল। এছাড়া স্পোর্টস ইউটিলিটি ভেহিকেল বা এসইউভি ও মাইক্রোবাস দিনে পাচ্ছে ২০ থেকে ২৫ লিটার তেল। পিকআপ বা লোকাল বাস দিনে ডিজেল নিতে পারছে ৭০ থেকে ৮০ লিটার। আর দূরপাল্লার বাস, ট্রাক, কাভার্ডভ্যান বা কনটেইনার ট্রাক দৈনিক ২০০ থেকে ২২০ লিটার তেল নিতে পারছে।