Home আঞ্চলিক নগরীতে গৃহবধু সংঘবদ্ধ ধর্ষনের শিকার, মুলহোতা গ্রেপ্তার

নগরীতে গৃহবধু সংঘবদ্ধ ধর্ষনের শিকার, মুলহোতা গ্রেপ্তার

430


স্টাফ রির্পোটার
নগরীর সোনাডাঙ্গা থানার মোল্লা বাড়ির মোড় এলাকায় একটি মাদকাশক্তি নিরাময় কেন্দ্রের চতুর্থ তলায় পাওনা টাকা চাইতে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে ২৩ বছরের এক গৃহবধু। ঘটনাটি ঘটেছে ৮ মার্চ রবিবার রাতে। এ ঘটনার অভিযোগে নিরাময় কেন্দ্রের নির্বাহী পরিচালককে পুলিশ গ্রেপ্তার করেছে।


সোনাডাঙ্গা থানার অফিসার ইনর্চাজ রফিকুল ইসলাম জানান, বসুপাড়া শতরুপা মোড় এলাকার এক গৃহবধু মোল্লাবাড়ি এলাকার নিউপথ মাদকাশক্তি নিরাময় কেন্দ্রের এক কর্মচারী তৌহিদুল ইসলামের কাছে কিছু টাকা পাওনা ছিল। সেই টাকা চাইতে গেলে তৌহিদুলের সহায়তায় নিরাময় কেন্দ্রের নির্বাহী পরিচালক সাইফুল ইসলাম শাহিন ও পংকজ জোর পূর্বক গৃহবধু ধর্ষণ করে। তারা পরে ওই গৃহবধূকে বাইরে থেকে তালাবদ্ধ করে রেখে চলে যান।


গৃহবধূর পরিবারের নিকট থেকে এ ঘটনার অভিযোগ পেয়ে পুলিশ তালা ভেঙ্গে বিল্ডিংয়ের চর্তথ তলা থেকে তাকে উদ্ধার করে। পরে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ডাক্তারী পরীক্ষা সম্পন্ন করে। এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধু বাদি হয়ে সোনাডাঙ্গা থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করেছেন। পুলিশ এই অভিযোগে ঘটনার মুল আসামী সাইফুল ইসলাম শাহিনকে গ্রেপ্তার করেছে। অভিযুক্ত অপর দুইজন খবর পেয়ে পালিয়ে যায়। তবে তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে থানা পুলিশ জানান।