Home আঞ্চলিক অভয়নগরে গোডাউনে আগুন, ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

অভয়নগরে গোডাউনে আগুন, ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

7

অভয়নগর (যশোর) প্রতিনিধি।।

যশোরের অভয়নগরে ‘দত্ত হার্ডওয়্যার’ নামে একটি দোকানের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (৮ মার্চ) সকালে উপজেলার নওয়াপাড়া বাজারের মুদিপট্টি-সংলগ্ন একটি ভবনের দ্বিতীয় তলায় এই আগুন লাগে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

দোকানের মালিক দিলীপ দত্ত জানান, সকাল ৭টার দিকে প্রতিবেশী এক দোকানদারের মাধ্যমে তিনি গোডাউনে আগুন লাগার খবর পান। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তিনি নওয়াপাড়া ফায়ার সার্ভিসকে অবহিত করেন। আগুনে গোডাউনে থাকা প্রায় ২০ লাখ টাকার হার্ডওয়্যার সামগ্রী ও মালামাল পুড়ে ছাই হয়ে গেছে বলে তিনি দাবি করেন।সংবাদ সতর্কতা

নওয়াপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শরিফুল ইসলাম জানান, খবর পেয়ে সকাল সাড়ে ৭টার দিকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে। প্রায় ৩০ মিনিটের চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। তিনি আরও জানান, অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রাথমিকভাবে ১৫ লাখ টাকা ধরা হয়েছে।