Home খেলাধুলা খুলনা জিলা স্কুল এক্স স্টুডেন্টস ফুটবল চ্যাম্পিয়নস লীগ -২০২০ এর উদ্ভোধন ঘোষনা

খুলনা জিলা স্কুল এক্স স্টুডেন্টস ফুটবল চ্যাম্পিয়নস লীগ -২০২০ এর উদ্ভোধন ঘোষনা

50

খবর বিজ্ঞপ্তি

২০ অক্টোবর নগরীর খুলনা জিলা স্কুল মাঠে খুলনা জিলা স্কুল এক্স স্টুডেন্টস ফুটবল চ্যাম্পিয়নস লীগ -২০২০ এর উদ্বোধন অনুষ্ঠান সম্পন্ন হয় । উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন খুলনা জিলা স্কুলের প্রধান শিক্ষক ফারহানা নাজ, প্রধান বক্তা হিসেবে উপস্হিত ছিলেন ফিফা খ্যাতিমান রেফারি আমানাত আলী হালদার, জিলা স্কুল ১৯৭০ ব্যাচের শিক্ষার্থী সাবেক মেয়র মনিরুজ্জামান মনি,১৯৭৪ ব্যাচের শিক্ষার্থী ডা: আমিরুল খসরু,১৯৯১ ব্যাচের শিক্ষার্থী চৌধুরি রায়হান ফরিদ।অনুষ্ঠানটি পরিচালনা করেন টূর্নামেন্ট কমিটির চেয়ারম্যান তানভীর বারী হামিম ও সন্চালনা করেন কো-চেয়ারম্যান হাসানুল সাকী ।

অনুষ্ঠান পরবর্তী গ্রুপ পর্বের তিনটি খেলায় অনুষ্ঠিত হয়।প্রথম খেলায় সিক্স স্যাভেজকে ১-০ গোলে পরাজিত করে লা কনকুয়েরার্স।২য় খেলায় জীবনের ঝুঁকি কে ৬-২ গোলে পরাজিত করে রাইজিং সকার্স । ৩য় খেলায় গোল ডিগার্স ও এফসি নুবিস এর খেলাটি ড্র হয় ।

তিনটি খেলায় যথাক্রমে ম্যান অব দা ম্যাচ নির্বাচিত হয়েছেন লা কনকুয়েরার্স এর আরাফাত,রাইজিং সকার্স এর মাহিম এবং গোল ডিগার্সের মাইনুল।