Home আঞ্চলিক ফকিরহাটে চব্বিশ ঘন্টার ব্যবধানে ফের ধর্ষন: মামলা

ফকিরহাটে চব্বিশ ঘন্টার ব্যবধানে ফের ধর্ষন: মামলা

64

আসাদুজজামান আসাদ, ফকিরহাট

বাগেরহাট জেলার ফকিরহাটে গৃহবধু কতৃক  ধর্ষন মামলা দায়েরের ২৪ ঘন্টা পার হতে না হতে ফকিরহাট মডেল থানায় আরও একটি ধর্ষন মামলা দায়ের করেছে এক কিশোরী। ১৯ অক্টোবর সোমবার রাতে কিশোরী নিজে বাদী হয়ে মাসুম ও মকবুল নামের দুইজনকে আসামী করে ওই মামলাটি করেছে।

ফকিরহাটের ছোট বাহিরদিয়া এলাকার ১৪ বছর বয়সী ওই কিশোরীকে বিয়ের প্রলোভন ও বিভিন্ন লোভ দেখিয়ে ধর্ষনের অভিযোগে দায়েরকৃত মামলার বিষয়টি নিশ্চিত করেছে ফকিরহাট থানা পুলিশ।

মামলা সুত্রে প্রকাশ, অভিযুক্ত মোঃ মাছুম(৪০) দাদা পরিচয়ে কিশোরীর বাড়িতে প্রায়ই যাতায়াত করতো। যাতায়াতের সুবাদে ঠাট্টার ছলে কিশোরীকে বেশ কয়েকবার প্রেম ও বিয়ের প্রস্তাব দিতো সে। গত ১২ই অক্টোবর মাছুম বিয়ে সহ বিভিন্ন প্রলোভন দেখিয়ে কিশোরীকে ঢাকায় নিয়ে যায়। মিরপুরে একটি ভাড়া বাড়িতে নিয়ে ৩ দিন ধরে একাধিক বার কিশোরীকে ধর্ষন করে মাছুম। পরবর্তীতে কিশোরী তাকে বিয়ের জন্য চাপ দিলে মাছুম তাকে বিয়ে করতে পারবে না বলে ১৬ তারিখ সকালে বাগেরহাটের একটি বাসে তুলে দেয় এবং সে ঢাকায় থেকে যায়। ঐ দিন বেলা ৩ টায় কিশোরী বাস থেকে নেমে পায়ে হেটে ফকিরহাট উপজেলা মোড়ে এসে পৌঁছালে ভ্যানচালক মকবুল (৪০) তাকে বাড়ি পৌছে দেওয়ার কথা বলে এবং কিশোরীকে তার ভ্যানে তোলে। কিন্তু তাকে বাড়ি না নিয়ে মকবুল সন্ধ্যা ৭ টা পর্যন্ত এলাকার বিভিন্ন স্থানে ঘুরিয়ে ছোট বাহিরদিয়া এলাকার মোমেনা মেম্বারের বাড়ির পার্শবর্তী একটি বাঁশবাগানে নিয়ে জোরপূর্বক ধর্ষন করে। পরবর্তীতে ১৯ অক্টোবর রাতে কিশোরী বাদী হয়ে মোঃ মাছুম ও ভ্যানচালক মকবুলকে আসামী করে ফকিরহাট মডেল থানায় ৯(১) ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন, সংশোধনী ২০০৩ এর ধারায় ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষনের অপরাধে একটি মামলা ( নং-১৫,১৯/১০/২০২০ইং) দায়ের করে। জানা যায়, আসামী মোঃ মাছুম ছোট বাহিরদিয়া এলাকার বাবু খাঁ’র জামাই এবং ভ্যানচালক মকবুল হলো বাবু খাঁ’র ছেলে।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাইদ মোঃ খায়রুল আনাম মামলার বিষয়টি নিশ্চিত করে জানান এ মামলায় এখনও কোন আসামী গ্রেফতার করা হয়নি। তবে তাদের গ্রেফতারের জোর তৎপরতা অব্যাহত আছে।