ধর্ষণের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষে বৃহত্তর আমরা খুলনাবাসীর সাইকেল র্যালি ও লিপলেট বিতরণ
খবর বিজ্ঞপ্তি
ধর্ষকের শাস্তি, নারী ও শিশুর উপর সহিংসতা বন্দের লক্ষ্যে সামাজিক ভাবে জনসাধারণের মধ্যে জনসচেতনতা বৃদ্ধির জন্য বৃহত্তর আমরা খুলনাবাসীর উদ্যোগে নগরীতে লিপলেট বিতরণ, সাইকেল র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টায় নগরীর শেরে-এ-বাংলা রোডস্থ আমতলা মোড় থেকে র্যালীটি শুরু হয়ে ময়লাপোতা মোড় হয়ে বিভিন্ন রাস্তা ঘুরে শিববাড়ি মোড়ে গিয়ে শেষ হয়।
গত কয়েক দিন পুর্বে সাভারে স্কুল ছাত্রী নিলা রায়কে তার ভাইয়ের কাছ থেকে ছিনিয়ে ধর্ষণ শেষে হত্যা, সিলেট এমসি কলেজে স্বামীর সঙ্গে ঘুরতে আসা নব বঁধূকে ধর্ষণ, নোয়াখালি বেগমগঞ্জের একলাসপুরে গৃহবঁধূকে বিবস্ত্র করে অমানুষিক নির্যাতন, যে ঘটনাগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপকভাবে ভাইরাল হয়। দেশের সর্বত্র আলোচনার ঝড় ওঠে। দেশে-বিদেশে ব্যক্তি, গোষ্ঠী, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠনগুলো সভা-সমাবেশ, মানববন্ধন, সেমিনার ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে সোচ্চার হয়, তারই ধারাবাহিকতায় বৃহত্তর আমরা খুলনাবাসীর পক্ষ হতে নারী ও শিশু নির্যাতনের ঘটনায় তীব্র নিন্দা, উল্লেখিত ঘটনা ও খুলনাসহ দেশের বিভিন্ন স্থানের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমুলক শাস্তি এবং ধর্ষকদের পক্ষে যাতে করে আইনজীবী আইনি লড়াই থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয়। এই ধর্ষকরা পুরুষ নামের কলঙ্ক। এই সমাজে নারী ও শিশুকে নিরাপদ রাখার দায়িত্ব পুরুষের যে কারণে কবির ভাষায় বলতে হয়, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। সময় এসেছে নারী ও শিশুর প্রতি দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে। পারিবারিক ভাবে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে। দেশের প্রচালিত আইনের প্রতি শ্রদ্ধা রেখে ধর্মীয় মুল্যবোধ সমুন্নত রেখে প্রতিটি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়সহ সকল ধর্মীয় প্রতিষ্ঠানে এই মহামারীর কুফল সম্পর্কে প্রতিনিয়ত শিক্ষা প্রদানের মাধ্যমে আমরা মুক্তি পেতে পারি এবং একই সাথে খুলনা মহানগরীকে একটি আদর্শ নগরীতে পরিণত করতে পারি।
র্যালী ও সমাবেশ উপস্থিত ছিলেন বৃহত্তর আমরা খুলনাবাসীর সভাপতি মোহাম্মদ আরিফ, মহানগর ওয়াকার্স পাটির সভাপতি মফিদুল ইসলাম, খুলনা চেম্বারের শিল্প ও বনিক সমিতির পরিচালক মো. ওবায়দুল্লাহ, পল্লীমঙ্গল গালস্ স্কুলের প্রধান শিক্ষক শেখ রফিকুল ইসলাম খোকন, সাগঠনের উর্দ্ধতন সহ-সভাপতি আলহাজ্ব ইমতিয়াজ আলি খোকন, সহ-সভাপতি ডা. আব্দুস সালাম, কবি সৈয়দ আলি হাকিম, সরদার আবু তাহের ও জামাল উদ্দিন মোড়ল, সাধারণ সম্পাদক এস এম মাহবুবুর রহমান খোকন, যুগ্ম-সম্পাদক মোহাম্মদ আলি, এস এম মিজানুর রহমান, মো. মনির হোসেন, এম এ জলিল, মো. ওমর ফারুক, ইঞ্জিনিয়র শফিকুল ইসলাম ও কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শাকিল আহমেদ রাজা, অর্থ বিষয়ক সম্পাদক মো. ফিরোজ আহমেদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. মাকসুদুল হক। মো, ইজাজুল ইসলাম, মো. হাসান, মো. আরিফ, হাফেজ আব্দুস সালাম, মো. আশরাফুল, মো. তরিকুল ইসলামসহ নগরীর বিভিন্ন প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ।
অ্যাড. সাইফুল ইসলামকে খুলনা বিভাগীয় নৌ পরিবহণ কমিশন এজেন্ট ওনার্স ফাউন্ডেশনের শুভেচ্ছা
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যকরী সদস্য নির্বাচিত হওয়ায় খুলনা জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. মো. সাইফুল ইসলামকে খুলনা বিভাগীয় নৌ পরিবহণ কমিশন এজেন্ট ওনার্স ফাউন্ডেশনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা দেয়া হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় নৌ পরিবহণ কমিশন এজেন্ট ওনার্স ফাউন্ডেশনের সভাপতি ঠাকুর মোঃ শাহ আলম তুহিন, সহ-সভাপতি উজ্জল গাঙ্গুলী, সাধারণ সম্পাদক মোঃ শাহাদাৎ হোসেন, কোষাধ্যক্ষ এম,এম,আজাহার আলী, দপ্তর সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, কার্যকরী সদস্য মোঃ জিয়াউর রহমান, কার্যকরী সদস্য মোঃ মনির হোসেন, সদস্য মোঃ ইউনুস হোসেন, সদস্য মোঃ হামিদ শিকদার দুলাল, সদস্য মোঃ জসিম উদ্দিন, মোঃ সাদেকুর রহমান, সদস্য মোঃ নাসির উদ্দিন, সদস্য মোঃ মুসলিম উদ্দিন।
আদর্শিক, ত্যাগী ও পরীক্ষিত নেতাদের জননেত্রী শেখ হাসিনা মূল্যায়ন করেছেন: সিটি মেয়র
খবর বিজ্ঞপ্তি
খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক বলেছেন, প্রধানমন্ত্রী দেশরতœ জননেত্রী শেখ হাসিনা খুলনাসহ দক্ষিণ পশ্চিমাঞ্চলের শুধু অবকাঠামো বা শিল্পোন্নয়ন করেই ক্ষান্ত হননি, তিনি এ অঞ্চলের মানব সম্পদেরও উন্নয়ন করেছেন। শিল্প এবং এ অঞ্চলের উন্নয়ন রক্ষায় নতুন নতুন নেতৃত্ব দিয়েছেন। যারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে বাস্তবায়ন করতে নিজেকে উৎসর্গ করেছেন। এই আদর্শিক, ত্যাগী ও পরীক্ষিত নেতাদের জননেত্রী শেখ হাসিনা মূল্যায়ন করেছেন। আওয়ামী লীগের ত্যাগী ও পরীক্ষিত নেতাদের মূল্যায়ন চিরদিন হয়েছে এবং আগামীতেও হবে। সুতরাং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে ধারণ করে রাজনীতি করতে হবে। তাহলেই ওই ত্যাগী নেতাদের অবশ্যই মূল্যায়ন হবে।
গতকাল সোমবার বাদ মাগরিব দলীয় কার্যালয়ে খুলনা জেলা শ্রমিক লীগের সভাপতি প্রখ্যাত শ্রমিক নেতা বীরমুক্তিযোদ্ধা বি এম জাফর নবগঠিত কেন্দ্রিয় শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় মহানগর ও জেলা শ্রমিক লীগের সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। খুলনা জেলা শ্রমিক লীগের সহ-সভাপতি সৈয়দ তরিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, মহানগর আওয়ামী লীগ সাবেক দপ্তর সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, জেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক এ্যাড. ফরিদ আহমেদ, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রিয় উপ কমিটির সাবেক নেতা অসিত বরণ বিশ্বাস, খুলনা মহানগর শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. মোতালেব মিয়া, সাধারণ সম্পাদক রনজিত কুমার ঘোষ, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ মো. আবু হানিফ। সভা পরিচালনা করেন, জেলা শ্রমিক লীগ সাধারণ সম্পাদক শেখ পীর আলী। এসময়ে উপস্থিত ছিলেন, শ্রমিক নেতা মো. নিজামুল হক বাবলু, এস এম আসাদুজ্জামান আসাদ, মল্লিক নওশের আলী, আব্দুর রহিম খান, মো. মিজানুর রহমান, মো. জাহাঙ্গীর হোসেন, মো. তাসলিমা বেগম, মো. শাহীন আহমেদ, শেখ মো. মারুফ, মো. নজরুল ইসলাম শিকদার, ফারুক হাসান, দেলোয়ার হোসেন, কামরুল গাজী, শেখ মঈনুল ইসলাম রুবেল, মো. ফারুক হাসান, এইচ এম রোকন, মো. সোহাগ হাওলাদার, মো. ইসমাইল বিশ্বাস, শেখ শফিকুল ইসলাম লিটু, এস এম তুহিন হোসেন, মো. দেলোয়ার হোসেন, মো. হায়দার আলী খান, রাজা রহমান সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সভার শুরুতেই দলীয় কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান করা হয়। বি এম জাফর কেন্দ্রিয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হওয়ায় খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক এবং খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
ইশা ছাত্র আন্দোলন ফজলুল উলুম মাদ্রাসা শাখার জরুরী বৈঠক অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
সোমবার, বিকাল ৪টায়, শাখা কার্যালয়ে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন ফজলুল উলুম মাদ্রাসা শাখার জরুরী বৈঠক অনুষ্ঠিত হয়। শাখা সভাপতি মোঃ আমীর খান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্লাহ খান এর পরিচালনায় বৈঠকে অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শাখার সহ-সভাপতি মোঃ সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ ফয়সাল করিম, প্রশিক্ষণ সম্পাদক মোঃ তামিমুল ইসলাম, অর্থ সম্পাদক মোঃ আজিজুল হুদা, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দফতর সম্পাদক মোঃ আব্দুল্লাহ শেখ, সদস্য খালিদ মাহমুদ ও সাব্বির হোসেন।
আশাশুনির মৎস্য ঘের থেকে এক যুবকের মরদেহ উদ্ধার
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরার আশাশুনির শোভনালীর একটি মৎস্য ঘের থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবকের নাম চন্দ্র শেখর সরকার । সে শোভনালী ইউনিয়নের বৈকারঝুটি গ্রামের শংকর সরকারের ছেলে। সোমবার দুপুরে শোভনালী পশ্চিম বিলের নিজেদের মৎস্য ঘের থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তবে, পুলিশের ধারনা তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। স্থানীয়রা জানান, চন্দ্র শেখর সরকার গতকাল রবিবার রাতে বাড়ি থেকে শোভনালীর পশ্চিম বিলে তাদের নিজেদের মৎস্য ঘেরে পাহারা দেয়ার জন্য যায় । সোমবার সকালে তার খোঁজ না পেয়ে ঘের এলাকায় খুঁজতে যায় পরিবারের সদস্যরা। অনেক খোঁজা-খুঁজির এক পর্যায়ে ঘেরের ভিতরে দেওয়া ডাল-পালার মধ্যে তার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় নিহতের স্বজনেরা। এরপর পুলিশ গিয়ে তার মরদেহ উদ্ধার করে।
আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কবির বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে। তিনি আরো জানান, ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর তার মৃত্যুর আসল রহস্য জানা যাবে।
বাগেরহাটে বিএনপির বিক্ষোভ সমাবেশ
বাগেরহাট প্রতিনিধি
ঢাকা ৫ নওগা ৬ আসনের উপনির্বাচনে ভোট কারচুপির প্রতিবাদে কেন্দ্র ঘোশিত কর্মসূচির অংশ হিসাবে বাগেরহাট জেল বিএনপির আয়োজনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েয়েছে।
সোমবার সকালে জেলা বিএনপির দলীয় কার্যালয় চত্বরে জেলা বিএনপির আহবায়ক এ.টি.এম আকরাম হোসেন তালিমের সভাপতিত্বে ও সদস্য সচিব মো. মোজাফ্ফর রহমান আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শেখ কামরুল ইসলাম গোরা, আহবায়ক কমিটির সদস্য সৈয়দ নাসির আহম্মেদ মালেক, ডাঃ হাবিবুর রহমান,জেলা যুবদলের সভাপতি মো. হারুন আল রশীদ, সাধারন সম্পাদক মো. সুজন মোল্লা, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মোল্লা আতিকুর রহমান রাসেল, জেলা কৃষকদলের আহবায়ক সৈয়দ আসাফু দৌলা জুয়েল, জেলা তাঁতীদলের সদস্য সচিব শেখ জিল্লুর রহমান প্রমুখ।
চিতমারীতে ব্র্যাক ব্যাংক কর্মকর্তার যোগসাজশে ভুয়া প্রত্যায়নপত্রের মাধ্যমে ৫ লক্ষ টাকা ঋণ গ্রহন
চিতলমারী প্রতিনিধি
বাগেরহাটের চিতলমারীতে প্রতারনার মাধ্যমে ব্র্যাক ব্যাংক কর্মকর্তার যোগসাজশে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার জাল স্বাক্ষওে ভুয়া প্রত্যানপত্রের মাধ্যমেব্র্যাক ব্যাংক হতে পাঁচ লাখ টাকা ঋণ নিয়েছে এক ঘের ব্যবসায়ি। চিতলমারী ব্র্যাক ব্যাংক এর এস. এম.ই ইউনিট অফিস শাখা ব্যবস্থাপক ও ঘের ব্যবসায়ির বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি করেছেন উপজেলা মৎস্য কর্মকর্তা সোহেল মো: জিল্লুর রহমান রিগান। এছাড়া ইউএনওর কাছেও লিখি তভাবে অভিযোগ করেছেন ওই কর্মকর্তা। ব্র্যাক ব্যাংক এস.এম.ই ইউনিট চিতলমারী উপজেলা শাখা ব্যবস্থাপক মো. রুহুল আমিন জানান, গত বছর চিতলমারী সদর ইউনিয়নের আরুলিয়া ঝালডাঙ্গা গ্রামে উজ্জ্বল রায় উপজেলা মৎস্য কর্মকর্তার প্রত্যায়নপত্রের একটি ফটো কপি সহ প্রয়োজনীয় সকল কাগজ দিয়ে তিনি ঋণ নেন। কিন্তু ওই প্রত্যায়নপত্রের স্বাক্ষর জাল কি-না তা পরীক্ষার সুযোগ তার কাছে নেই। এ ব্যাপারে উজ্জ্বল রায়ের ( ০১৭১৮-৩৫৫৬৭২) মোবাইল ফোনে একাধিবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তার ফোনটি বন্ধ পাওয়া যায়। প্রধানমন্ত্রীর স্বর্ণপদকপ্রাপ্ত জেষ্ঠ্য উপজেলা মৎস্য কর্মকর্তা সোহেল মো. জিল্লুর রহমান রিগান জানান, ব্র্যাক ব্যাংক কর্মকতার যোগসাজশে আমার স্বাক্ষরিত যে প্রত্যায়নপত্র জমা দিয়ে ঋণ লেনদেন হয়েছে সেই প্রত্যায়নে অংকে টাকার কথা লেখা আছে। এমন প্রত্যায়ন আমি কাউকে দেইনি। তাই বিষয়টির সঠিক তদন্ত ও ব্যবস্থা গ্রহণের জন্য চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তাকে লিখিত অভিযোগ করেছি। থানায় জিডি করেছি। জিডি নম্বর ৪৭২, তারিখ ১৪ অক্টোবর।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মারুফুল আলম জানান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার লিখিত অভিযোগ তিনি পেয়েছেন। অভিযোগ প্রাথমিকভাবে প্রমানিত হয়েছে। পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণের জন্য বলা হয়েছে।
রাজস্ব ফাঁকি রোধে বেনাপোল কাস্টমস হাউসে ব্যাপক সংস্কার : ৩৫ টি পণ্য চালানে ২কোটি ২৫ লাখ টাকার জরিমানা আদায় : ১৭১ কোটি টাকার বেশী রাজস্ব আদায়
বেনাপোল প্রতিনিধি
রাজস্ব ফাকি রোধে বেনাপোল কাস্টমস হাউসে ব্যপক সংস্কার ও নতুন নতুন আইন প্রনোয়ন করায় ৩৫ টি পণ্য চালানে ১ কোটি টাকার রাজস্ব ফাকি ধরা পড়েছে। রাজস্ব ফাকির অভিযোগে ২কোটি ২৫ লাখ টাকার জরিমানা আদায় করেছে কাস্টমস কর্তৃপক্ষ। ফলে গত অর্থ বছরের সেপ্টেম্বর মাসের তুলনায় চলতি অর্থ বছরের সেপ্টম্বরে ১৭১ কোটি টাকার রাজস্ব বেশী আদায় হয়েছে। বেনাপোল বন্দর দিয়ে বাংলাদেশ-ভারতের মধ্যে আমদানি-রফতানি বাণিজ্যে গতিশীলতা, দ্রুত পণ্য খালাশ ও রাজস্ব ফাঁকি রোধে কঠোর অবস্থান নিয়েছে বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষ। বেনাপেল বন্দর ব্যবহারকারী সিএন্ডএফ এজেন্টস,ও কাস্টমস কর্মকর্তাদের সাথে একাধিক বৈঠেেক কঠোর অবস্থানের কথা জানান বেনাপোল কাস্টমস হাউসের নবাগত কমিশনার আজিজুর রহমান।
কাস্টমস সুত্র জানায়, রাজস্ব ফাঁকির সাথে জড়িত আমদানিকারক ও সিএন্ডএফ এজেন্টদের কালো তালিকাভুক্ত করে তাদের পণ্য চালান শতভাগ কায়িক পরীক্ষা করা হচ্ছে। আর যাদের বিরুদ্ধে রাজস্ব ফাঁকির কোনো অভিযোগ নেই তাদের পণ্যচালান ‘ডি’ মার্কের মাধ্যমে কোনো পরীক্ষা ছাড়াই খালাশ দেয়া হবে। কেমিকেল জাতীয় পণ্যচালান কেমিকেল ল্যাবে পরীক্ষা করার পর ফলাফলের ভিওিতে শুল্কায়ন করে খালাশ দেয়া শুরু হয়েছে। বন্দরে ওয়েইং স্কেলের ওজনের ভিওিতে পণ্যের শুল্কায়নের বিষয়ে বলা হয়, বন্দরে স্কেলগুলোতে এক একটির ওজন এক এক রকম হওয়ায় জটিলতা দেখা দিচ্ছে। এটি অবশ্যই বিবেচনায় নেয়া হবে, এটিকে পুঁজি করে কেউ স্বার্থ হাসিলের চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। ব্যবসায়ীদের সাথে বৈঠকে কমিশনার আজিজুর রহমান জানান, জাতীয় রাজস্ব বোড’র নির্দেশে বেনাপেল বন্দর দিয়ে সাইড ডোর রেল কার্গো কন্টেইনার কার্ঘো চালু হয়েছে। সেই সাথে রেল টার্মিনাল ইয়ার্ড তৈরির ও নির্দেশনা দেয়া হয়েছে।
স্থলপথে যেখানে প্রতিদিন ৫/৬ ’শ ট্রাক পণ্য আমদানি হতো বেনাপোল বন্দর দিয়ে সেখানে বর্তমানে করোনাভাইরাসের প্রভাব থাকলেও প্রতিদিন ৩৫০ থেকে ৪০০ ট্রাক মালামাল আমদানি হচ্ছে এ বন্দর দিয়ে। ওপারে পেট্রাপোল বন্দর এলাকায় কালিতলা পার্কিং এ আমদানি পণ্য বোঝাই ট্রাক থেকে ২০০০ টাকা করে চাঁদা আদায় করা হচ্ছে জোর করে। দু’দেশের ব্যবসায়ীরা ওপারে বনগাঁও এলাকায় একটি অশুভ, অপশক্তি সিন্ডিকেটের কাছে জিম্মী হয়ে পড়েছে বলে ব্যবসায়ীদের পক্ষ থেকে অভিযোগ করা হয় কাস্টমস কমিশনারের কাছে।
যদিও বেনাপোল বন্দর দিয়ে বছরে ৩০ হাজার কোটি টাকার বাণিজ্য সম্পন্ন হয়ে থাকে ভারতের সাথে। জাতীয় রাজস্ব বোর্ড চলতি অর্থ বছরে বেনাপোল কাস্টমস হাউসের জন্য ৫ হাজার ৬’শ কোটি টাকার রাজস্ব লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। ব্যবসায়ীদের পক্ষ থেকে বেনাপোল-যশোর হাইওয়ে ৬ লেন ও বেনাপোল চেকপোস্ট থেকে বেনাপোল বাজার পর্যšত এলিভেটেড ট্রেন চালু, আইসিডি চালুসহ বাইপাস সড়ক ৪ লেন করার জোর দাবি করা হয়।
কাস্টমস সুত্র জানায়, চলতি ২০২০-২১ অর্থ বছরে জুলাই -অক্টেবার পর্যন্ত ৯৯৮ কোটি টাকার রাজস্ব আদায় হয়েছে। যা ১৭১ কোটি টাকার বেশী রাজস্ব আদায় হয়েছে। শতকরা হারে ২০.৬৭ % বেশী। একই সময়ে গত ২০১৯-২০ অর্থ বছরে জুলাই থেকে অক্টবর পর্যন্ত ৮২৭ কোটি টাকার রাজস্ব আদায় হয়েছিল বেনাপোল কাস্টমস হাউসে। বেনাপোল সিএন্ড এফ ্ েেজন্টস এসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন জানান, নতুন কমিশনার আজিজুর রহমান বেনাপোলে জয়েন্ট করার পর থেকে রাজস্ব ফাকি রোধে ব্যাপক কড়াকড়ি আরোপ করায় রাজস্ব আদায় বেড়েছে। কিন্ত বেনাপোলের ন্যায় অণ্যন্য বন্দরেও কড়াকড়ি করতে হবে। তা না হলে ব্যবসায়ীরা এ বন্দর থেকে মুখ ঘুড়িয়ে নেবে।
কাস্টমস কমিশনার আজিজুর রহমান জানান, বেনাপোল বন্দরে রাজস্ব ফাকি রোধে জিরো টলারেন্স নীতি অনুসরন করা হচ্ছে। ইতিমধ্যে বেশ কয়েকটি অনিয়ম ধার পড়েছে। তাদেরকে রাজস্ব পরিশোধ করে ২’শ পারসেন্ট জরিমানা াাদায় করা হয়েছে।
সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা আসছেন
তথ্য বিবরণী
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ দুই দিনের সফরে আগামী ২১ অক্টোবর খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা আসছেন। সফরসূচি অনুযায়ী প্রতিমন্ত্রী ২১ অক্টোবর সকাল আটটায় বাগেরহাট ষাটগম্বুজ মসজিদ পরিদর্শন, সকাল ১০টায় খুলনায় গণহত্যা-নির্যাতন ও মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষণা কেন্দ্র পরিদর্শন, সকাল ১১টায় ১৯৭১: গণহত্যা-নির্যাতন আর্কাইভ ও জাদুঘর ট্রাষ্ট পরিদর্শন এবং দুপুর ১২টায় খুলনা জেলা শিল্পকলা একাডেমির নির্মাণ কাজ পরিদর্শন করবেন। তিনি বিকাল তিনটায় খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেকের সাথে সাক্ষাৎ করবেন। বিকাল সাড়ে চারটায় প্রতিমন্ত্রী সাতক্ষীরা সার্কিট হাউজে সুধিজন এবং সাংস্কৃতিক ব্যক্তিগণের সাথে মতবিনিময় করবেন।
প্রতিমন্ত্রী ২২ অক্টোবর সকাল নয়টায় সাতক্ষীরা জাদুঘর স্থাপন শীর্ষক প্রকল্পের অগ্রগতি পরিদর্শন, সকাল সাড়ে ১০টায় কলারোয়া বাটরা জালালাবাদে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউ কর্তৃক বাস্তবায়িত গ্রীষ্মকালীন টমেটো চাষ প্রকল্প পরিদর্শন এবং মাঠ দিবসের কর্মসূচিতে প্রধান অতিথি এবং বেলা সোয়া একটায় সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমি পরিদর্শন করবেন। পরে তিনি ঢাকার উদ্দেশে সাতক্ষীরা ত্যাগ করবেন।
২৫টি পাটকল চালুর দাবীতে রাজপথ অবরোধে শ্রমিকদের উপর পুলিশী হামলার ঘটনায় ওয়ার্কার্স পার্টির তীব্র নিন্দা, ক্ষোভ ও প্রতিবাদ
খবর বিজ্ঞপ্তি
সোমবার সকালে ফুলতলা উপজেলার আটরা শিল্পাঞ্চলে খুলনা-যশোর মহাসড়কে ২৫টি পাটকল চালুর দাবীতে রাজপথ অবরোধ কর্মসূচিতে শ্রমিকদের উপর পুলিশী হামলা ও ব্যাপক লাঠি চার্জের ঘটনায় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি খুলনা জেলা ও মহানগর কমিটি তীব্র নিন্দা, ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছে। জেলা ও মহানগর নেতৃবৃন্দ এক বিবৃতিতে বলেন, বন্ধ ঘোষিত ২৫টি পাটকল রাষ্ট্রীয়খাতে রেখেই চালু, আধুনিকায়ন করা ও শ্রমিকদের বকেয়া পাওনাদি অবিলম্বে পরিশোধ করে শিল্পাঞ্চলে স্থিতিশীল পরিবেশ ফিরিয়ে আনতে হবে। শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে ওয়ার্কার্স পার্টি সব সময়ে আছে ও থাকবে। বিবৃতিদাতা নেতৃবৃন্দ হলেনÑওয়ার্কার্স পার্টি, খুলনা জেলা সভাপতি কমরেড এড. মিনা মিজানুর রহমান, মহানগর সভাপতি কমরেড শেখ মফিদুল ইসলাম, জেলা সাধারণ সম্পাদক কমরেড আনসার আলী মোল্লা, মহানগর সাধারণ সম্পাদক কমরেড এস এম ফারুখ-উল ইসলাম, জেলা ও মহানগর সম্পাদকম-লীর সদস্য কমরেড দেলোয়ার উদ্দিন দিলু, কমরেড গৌরাঙ্গ প্রসাদ রায়, কমরেড শেখ মিজানুর রহমান, কমরেড মনির আহমেদ, কমরেড খলিলুর রহমান, কমরেড আব্দুস সাত্তার মোল্লা, কমরেড নারায়ণ সাহা, কমরেড আমিরুল ইসলাম, নির্বাহী সদস্য শেখ সাহিদুর রহমান, কমরেড মনিরুজ্জামান, কমরেড সন্দীপন রায়, কমরেড রেজাউল করিম খোকন, কমরেড কৌশিক দে বাপী, কমরেড আঃ হামিদ মোড়ল, কমরেড মোঃ আলাউদ্দিন, কমরেড মনির হোসেন, কমরেড আরিফুর রহমান বিপ্লব, কমরেড এড. কামরুল হোসেন জোয়ার্দ্দার, কমরেড অজয় দে, কমরেড বাবুল আখতার, কমরেড হাফিজুর রহমান, কমরেড গৌরী ম-ল প্রমুখ।
অপরদিকে শ্রমিকদের অবরোধ চলাকালীন এড. কুদরত-ই-খুদাসহ গ্রেফতারকৃত শ্রমিক নেতাদেরকে দেখতে ওয়ার্কার্স পার্টির জেলা সভাপতি ও গণতান্ত্রিক আইনজীবী সমিতি, খুলনা শাখার সভাপতি এড. মিনা মিজানুর রহমানসহ বিজ্ঞ আইনজীবীগণ আজ বিকেলে খানজাহান আলী থানায় যান এবং সেখানে গ্রেফতারকৃত নেতৃবৃন্দের খোঁজ-খবরসহ থানা কর্মকর্তাদের সাথে আলোচনা করেন। এ সময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেনÑওয়ার্কার্স পার্টি মহানগর সম্পাদকম-লীর সদস্য ও খানজাহান আলী থানা সম্পাদক কমরেড আব্দুস সাত্তার মোল্যা, কমরেড আমিরুল ইসলাম, নড়াইল জেলা পার্টির নেতা কমরেড এম এম আনোরুল ইসলাম, খানজাহান আলী থানা পার্টির নেতা কমরেড বাবুল আখতার প্রমুখ নেতৃবৃন্দ।
সম্মিলিত নাগরিক পরিষদের মিট দ্যা প্রেস
অবিলম্বে আহবায়ক এড. কুদরত-ই-খুদাসহ সকল নেতৃবৃন্দকে নিঃশর্ত মুক্তি দিতে হবে
খবর বিজ্ঞপ্তি
বাম গণতান্ত্রিক জোটের আহুত সোমবার বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত সারাদেশে রাজপথ অবরোধ কর্মসূচির প্রতি একাত্মতা জানিয়ে পাটকল রক্ষায় সম্মিলিত নাগরিক পরিষদ-এর উদ্যোগে ফুলতলা আটরা ইষ্টার্ণ জুট মিল গেটের সামনে খুলনা-যশোর রোডে রাজপথ অবরোধ ও সমাবেশ অনুষ্ঠান চলাকালে পরিষদের আহবায়ক এড. কুদরত-ই-খুদা, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) কেন্দ্রীয় সদস্য এস এ রশীদ, ভারপ্রাপ্ত সদস্য সচিব ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) খুলনা জেলা সমন্বয়ক জনার্দন দত্ত নান্টু, সিপিবি নেতা মিজানুর রহমান বাবু, গণসংহতি আন্দোলন ফুলতলা উপজেলা আহবায়ক শ্রমিকনেতা অলিয়ার রহমান, ইষ্টার্ণ গেট বাজার বণিক সমিতির সভাপতি রবিউল ইসলাম সরু, বাংলাদেশ ছাত্র ফেডারেশন খুলনা মহানগর আহবায়ক আল আমিন শেখ, সাবেক ওয়ার্ড কমিশনার ও শ্রমিকনেতা শামসেদ আলম শমসের, আবুল হোসেন, জাহাঙ্গীর সরদারসহ মোট ১৫ জন্য আটকের প্রতিবাদে মিট দ্যা প্রেস আজ বিকেল ৫টায় পরিষদের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। মিট দ্যা প্রেসে পরিষদের সিনিয়র যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা এড. আ ফ ম মহসিন ঘটনার উপস্থাপন করে বলেন, আজকের কর্মসূচি আমরা পূর্বেই পুলিশকে অবহিত করি। কিন্তু হঠাৎ করে পুলিশ আমাদের নির্ধারিত স্থানে মন্ত্রী মহোদয় আসবেন এজন্য কর্মসূচি বাতিল করতে বলেন। কিন্তু আমরা কেন্দ্রীয় কর্মসূচি বাতিল করা সম্ভব নয় জানিয়ে এবং আমরা স্থান পরিবর্তন করে ফুলতলায় কর্মসূচি পালনের সিদ্ধান্ত গ্রহণ করি। তথাপি পুলিশ সুপরিকল্পিতভাবে অত্যন্ত জঘণ্য ও নির্মমভাবে কর্মসূচিতে অংশগ্রহণকারী নেতৃবৃন্দ ও শ্রমিক-জনতার উপর চড়াও হয়ে বেধড়ক লাঠি চার্জ, অতর্কিত হামলা, টিয়ার গ্যাস, রাবার বুলেট নিক্ষেপ করে। শ্রমিক কলোনীতে ঢুকে পুলিশ ন্যাক্কারজনকভাবে নারীদের উপর নির্যাতন চালায়। এতে অসংখ্য নারী-পুরুষ শ্রমিক গুরুতর আহত হয়। এ ঘটনার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল ২০ অক্টোবর বিকেল ৪টায় নগরীর পিকচার প্যালেস মোড়ে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। এ সময়ে উপস্থিত ছিলেনÑবাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) কেন্দ্রীয় সদস্য ও খুলনা জেলা সভাপতি ডাঃ মনোজ দাশ, বাংলাদেশের ওয়ার্কার্স পর্টি (মার্কসবাদী) কেন্দ্রীয় সদস্য শ্রমিকনেতা মোজাম্মেল হক খান, সিপিবি খুলনা মহানগর সাধারণ সম্পাদক এড. মোঃ বাবুল হাওলাদার, গণসংহতি আন্দোলন, জাতীয় পরিষদ সদস্য ও খুলনা জেলা সমন্বয়ক মুনীর চৌধুরী সোহেল, সদস্য সচিব মারুফ গাজী, ইউনাইটেড কমিউনিস্ট লীগ খুলনা জেলা সম্পাদক ডাঃ সমরেশ রায়, সম্পাদকম-লীর সদস্য মোস্তফা খালিদ খসরু, কাজী দেলোয়ার হোসেন, বাংলাদেশের ওয়ার্কার্স পর্টি (মার্কসবাদী) কেন্দ্রীয় সদস্য বিকল্প সদস্য গাজী নওশের আলী, ক্ষুধামুক্ত আন্দোলনের আহসান হাবিব, বাংলাদেশ যুব ইউনিয়ন খুলনা মহানগর আহবায়ক আফজাল হোসেন রাজু, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম খুলনার আহ্বায়ক কোহিনুর আক্তার কণা, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট খুলনা জেলা সভাপতি সনজিত কুমার মন্ডল, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কৃষ্ণেন্দু বাছাড়, শ্রমিক নেতা মোঃ মেহেদী হাসান বেল্লাল।
ইস্টার্ন গেটে বাম জোটের অবরোধে পুলিশি হামলায় নাগরিক ঐক্যের নিন্দা
খবর বিজ্ঞপ্তি
পাটকল রক্ষার দাবিতে গতকাল ইস্টার্ন জুট মিল গেটে বাম গণতান্ত্রিক জোটের অবরোধ কর্মসূচিতে পুলিশি হামলায় তীব্র নিন্দা জানিয়েছেন খুলনা নগর নাগরিক ঐক্য। এক বিবৃতিতে গ্রেফতারকৃতদের মুক্তির দাবি করা হয়। বিবৃতিদাতারা হচ্ছেন সংগঠনের নগর শাখার আহবায়ক এ্যাড. ড. মোঃ জাকির হোসেন ও সদস্য সচিব মোতাহার রহমান।
চুয়াডাঙ্গা সীমান্ত থেকে ৮টি স্বর্ণের বার উদ্ধার
চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গা সীমান্ত এলাকা থেকে আড়াই কেজি ওজনের আটটি স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)। সোমবার (১৯ অক্টোবর) সকালে দামুড়হুদা উপজেলার চাকুলিয়া এলাকা থেকে এসব স্বর্ণের বার উদ্ধার করা হয়। বিজিবি জানায়, গোপন সংবাদে তারা জানতে পারে একটি বড় স্বর্ণের চালান পাচার হবে। এমন তথ্যের ভিত্তিতে ফুলবাড়ী ক্যাম্পের একটি টহল দল চাকুলিয়া সীমান্ত এলাকায় অভিযান চালায়। এ সময় চাকুলিয়া বিলের মধ্যে প্লাস্টিকের বস্তা হাতে একজন ব্যক্তিকে দেখতে পায় তারা। টহল দল ওই ব্যক্তিকে চ্যালেঞ্জ করলে সে বস্তা ফেলে দৌঁড়ে পালিয়ে যায়। ফেলে যাওয়া বস্তাটি তল্লাশি করে আটটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। সোমবার সন্ধ্যায় চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক লে. কর্ণেল খালেকুজ্জামান এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, বস্তাটি তল্লাশি করে দুই কেজি ৪০০ গ্রাম (২০৫ ভরি ৭ আনা) ওজনের উন্নত মানের ৮টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য ১ কোটি ৫২ লাখ ২ হাজার ৩৭ ৫টাকা। উদ্ধারকৃত স্বর্ণের বার চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে।
ঝিনাইদহে নারী ধর্ষন ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সচেতনতা মূলক মতবিনিময় সভা
ঝিনাইদহ প্রতিনিধি-
‘নিরাপদ দেশ গড়ি, নারী নির্যাতন বন্ধ করি’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে পারিবারিক সহিংসতা, বাল্যবিবাহ, ইভটিজিং, আত্মহত্যা, ধর্ষন ও নারী নির্যাতন বিরোধী বিট পুলিশিং সচেতনতা মূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে এ আয়োজন করে সদর থানা পুলিশ। এসময় ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহের পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল বাশার, গান্না ইউনিয়নের চেয়ারম্যান নাসির উদ্দিন মালিথা। অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে ছিলেন দৈনিক শ্যামবাজার পত্রিকার সহ-সম্পাদক আলী হাসান। অনুষ্ঠানে মসজিদের ইমাম, শিক্ষক, শিক্ষার্থী, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। এসময় বক্তারা, নারী ধর্ষন ও নির্যাতন বন্ধে সমাজের সর্বস্তরের মানুষকে কাজ করার আহ্বান জানান।
দেবহাটা প্রেসকাবের নব-নির্বাচিত কার্যনির্বাহী কমিটির সাথে মতবিনিময় স্বাধীন ব্লাড ব্যাংকের কর্মকর্তারা
কে এম রেজাউল করিম দেবহাটা
প্রেসকবের নব-নির্বাচিত সভাপতি আব্দুর রব লিটু ও সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওনসহ কার্যনির্বাহী কমিটির সকল নেতৃবৃন্দদের সাথে শুভেচ্ছা ও মতবিনিময় করেছেন সাতক্ষীরার স্বাধীন ব্লাড ব্যাংকের কর্মকর্তারা। সোমবার সকাল ১০ টায় দেবহাটা প্রেসকাব সভাকক্ষে নব-নির্বাচিত সকল নেতৃবৃন্দ ও সংবাদকর্মীদের সাথে শুভেচ্ছা ও মতবিনিময় করেন স্বাধীন ব্লাড ব্যাংকের এডমিন আফজাল হোসেন। মতবিনিময়কালে প্রেসকাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব, যুগ্ম সম্পাদক মোমিনুর রহমান, নির্মল কুমার মন্ডল, সাংগঠনিক সম্পাদক মীর খায়রুল আলম, অর্থ সম্পাদক কবির হোসেন, দপ্তর সম্পাদক আজিজুল হক আরিফ, কার্যনির্বাহী সদস্য এসএম নাসির উদ্দীন, সদস্য দিপঙ্কর বিশ্বাস, কে.এম রেজাউল করিম স্বাধীন ব্লাড ব্যাংকের যুগ্ম-এডমিন তারেক মোনয়ার, সদস্য সালাউদ্দীন সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃদরা উপস্থিত ছিলেন।
দেবহাটায় ঘূর্নিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্ত মৎস্য চাষীদের মাঝে মাছের খাদ্য, নগদ অর্থ বিতরণ
দেবহাটা প্রতিনিধি
দেবহাটায় ঘূর্নিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্ত মৎস্য চাষীদের মাঝে মাছের খাদ্য, নগদ অর্থ ও সাইলো বিতরণ করা হয়েছে। রবিবার জাতিসংঘ কৃষি ও খাদ্য সংস্থার অর্থায়নে, বাংলাদেশ সরকারের কৃষি, মৎস্য ও প্রানীসম্পদ দপ্তরের বাস্তবায়নে এবং বেসরকারী উন্নয়ন সংস্থা সুশীলনের সহযোগিতায় দেবহাটা উপজেলার নওয়াপাড়া ইউনিয়ন পরিষদে ঘুর্নিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্থ ৮৬ জন মৎস্যচাষীর মাঝে জনপ্রতি ১০০ কেজি করে মাছের খাবার, মোবাইল ব্যাংকিং কোম্পানি বিকাশের মাধ্যমে তিন হাজার ছাপ্পান্ন টাকা করে নগদ অর্থ এবং ৬৫ লিটার ধারন ক্ষমতা সম্পন্ন একটি করে সাইলো বিতরণ করা হয়।
বিতরন কার্যক্রমে ৪ নং নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মুজিবর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ।
ঝিনাইদহে ফ্রিল্যান্সিং এর কোর্স সমাপনী ও সার্টিফিকেট প্রদান অনুষ্ঠান সম্পন্ন
ঝিনাইদহ প্রতিনিধি
ফ্রিল্যান্সিং এ গড়বো দেশ বেকারত্বের দিন শেষ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে শিক্ষার্থীদের মাঝে ফ্রিল্যান্সিং এর কোর্স সমাপনী ও সার্টিফিকেট প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। আজ সোমবার বিকালে ঝিনাইদহ শহরের চুয়াডাঙ্গা-বাসষ্টান্ড অগ্নীবিনা সড়কের দি ড্রিম একাডেমি মিলনায়তনে শিক্ষার্থীদের মাঝে আইসিটি মন্ত্রনালয়ের বিশেষ অনুদান প্রকল্পে এ কোর্স ও সার্টিফিকেট বিতরণ করা হয়। এ অনুষ্ঠানে প্রতিষ্ঠানের ফাউন্ডার তারিকুল হাবিব শিখরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) খান মোঃ আব্দুল্লাহ আল মামুন, বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রাশিদুর রহমান রাসেল, সাংবাদিক রাজিব হাসান ও প্রতিষ্ঠানের কর্মকর্তা নজরুল ইসলাম ও শিক্ষক ফরিদ হোসেন।
আড়ংঘাটা-মধ্যডাঙ্গা মাধ্যমিক স্কুলে স্বাশিপ কমিটি গঠন কল্পে সভা
খরব বিজ্ঞপ্তি
নগরীর আড়ংঘাটা ও মধ্যডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের নিয়ে সোমবার সকালে স্বাধীনতা শিক্ষক পরিষদের কমিটি গঠন কল্পে সভা অনুষ্ঠিত হয়। সভায় পৃথক পৃথক ভাবে সভাপতিত্ব করেন আড়ংঘাটা স্কুলের প্রধান শিক্ষক মোঃ গফ্ফার আলী শেখ ও মধ্যডাঙ্গা স্কুলের প্রধান শিক্ষক মোঃ কওছার আলী শেখ, অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বাশিপ কেন্দ্রীয় সদস্য ও খুলনা বিভাগীয় সমন্মায়ক মোঃ দেলোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসাবে বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক/শিক্ষিকাদের মধ্যে উপস্থিত ছিলেন মিতা বাগচী, শহিদুল ইসলাম, শেখ জাহিদুজ্ঞামান, মোঃ ইউনুস আলী, মোঃ তরিকুল ইসলাম, এডিএম আরিফ বিল্লাহ, মোঃ রবিউল ইসলাম, মাহবুবুর রহমান, গোলাম রসুল বাদশা প্রমূখ।
আশাশুনিতে এইমওয়ে’র অর্থ আত্মসাতের প্রতিকার দাবী
আশাশুনি প্রতিনিধি
আশাশুনি উপজেলার কাকবাসিয়ায় এইমওয়ে কর্পোরেশন (অওগডঅণ) এর কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রাহকদের থেকে লক্ষ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। অর্থ আত্মসাতের প্রতিকার প্রার্থনা কওে গ্রাহকদেও পক্ষ থেকে উর্দ্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করা হয়েছে। গ্রাহকদের পক্ষে কাকবাসিয়া গ্রামের মৃত সতুল্য সানার পুত্র আরিফুল ইসলাম বাদী হয়ে লিখিত অভিযোগে জানাগেছে, এলাকার ৫/৭ গ্রামের শতাধিক ব্যক্তি এমওয়ে কর্পোরেশনে চুক্তিবদ্ধ হয়ে টাকা জমা শুরু করেন। কর্পোরেশনের পক্ষে কাকবাসিয়া গ্রামের মৃত কছিম উদ্দীন সানার পুত্র হাফেজ আসাউজ্জামান টাকা গ্রহন করেন। তারা ২০১২ সালে একবারে ২০ হাজার থেকে বিভিন্ন অংকের টাকা জমা দেন। তাদের দু’ বছর মেয়াদে মাসিক কিস্তিতে জমা রাখা টাকার ডাবল অংকের টাকা ফেরৎ দেওয়ার চুক্তি ছিল। প্রথম দিকে কিছু টাকা ফেরৎ দেওয়ার পর আর টাকা ফেরৎ দেওয়া হয়নি। বাদী আরিফুল বলেন তিনি ২০১২ সালে ২৩ হাজার টাকা জমা দেন। তাকে ৪৬ হাজার টাকা দেওয়ার কথা এবং প্রতি মাসে মাসে কিস্তিতে টাকা দেওয়ার চুক্তি ছিল। কিন্তু টাকা দেয়নি। তিনিসহ প্রায় ৮০ লক্ষাধিক টাকা ফেরৎ পাওয়ার জন্য অন্য গ্রাহকরা আসাউজ্জামানের সাথে যোগাযোগ করলে তালবাহনা শুরু করেন। অথচ হাফেজ আসমাউজ্জামান সানা বহাল তবিয়তে ঘেরভেড়ী ও সহায় সম্পদ বাড়িয়ে চলেছেন অভিযোগ কওে লিখিত আবেদনে বলা হয়েছে, এব্যাপারে আনুলিয়া ইউপি চেয়ারম্যানের কাছে অভিযোগ করা হলে তিনি নির্দিষ্ঠ সময়ের মধ্যে নিয়মমত টাকা পরিশোধ করতে নির্দেশ প্রদান করেন। কিন্তু অদ্যাবধি টাকা পরিশোধের কোন উদ্যোগ নেওয়া হয়নি। এব্যাপারে উপজেলা প্রশাসক, আইন প্রয়োগকারী সংস্থা ও জন প্রতিনিধিদেও সহযোগিতা কামনা করেছেন বাদী আরিফুল। অভিযুক্ত আসাউজ্জামান বলেন, এইমওয়ে কর্পোরেশনের চেয়ারম্যান বর্তমানে কারাগারে থাকায় টাকা ফেরৎ দিতে ঝামেলা হচ্ছে। জামিনে আসলে ব্যবস্থা নেওয়া হবে।
ফুলতলায় দূর্গাপূজা উপলক্ষে সরকারি অনুদান প্রদান
ফুলতলা প্রতিনিধি
আসন্ন শারদীয় দূর্গাপূজা উদযাপন উপলক্ষে বিভিন্ন পূজা কমিটির নিকট সরকার প্রদত্ত অনুদান প্রদান অনুষ্ঠান সোমবার দুপুর ১২টায় উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক মৃনাল হাজরার পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউএনও সাদিয়া আফরিন। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রুলি বিশ্বাস। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডাঃ সরোজ কুমার সুর, মুক্তিযোদ্ধা সুবোধ বসু, অজয় নন্দী, রনজিত বসু, বিশ্বনাথ মন্ডল, শেখর সুর, মনিন্দ্রনাথ মন্ডল প্রমুখ। পরে অতিথিবৃন্দ মন্ডপ প্রতি ১৮ হাজার ৭শ’ ৫০ টাকা করে অনুদান প্রদান করেন।
ডুমুরিয়ায় পূবালী ব্যাংক’র ১৪তম উপশাখার উদ্বোধন
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় পূবালী ব্যাংক লিমিটেডের ১৪তম উপশাখার উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার সকালে ডুমুরিয়া বাজারস্থ আব্দুর রহিম সুপার মার্কেটের দ্বিতল ভবনে নিজস্ব কার্যালয়ে আয়োজিত উদ্বোধনী সভায় ফিতা কেটে এর শুভ উদ্বোধন করেন খুলনা আঞ্চলিক কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক এএইচএম কামরুজ্জামান।পূবালী ব্যাংক কৈয়া বাজার শাখার ম্যানেজার টিএম ফয়সাল’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্যদেন ডুমুরিয়া উপশাখার প্রিন্সিপাল অফিসার মোঃ মোশফিকুর রহমান।বিশেষ অতিথি ছিলেন খুলনার সহকারী উপ-মহাব্যবস্থাপক শেখ সালাহ উদ্দিন।সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন স্বচ্ছতা ও জবাবদিহিতার অঙ্গীকার নিয়ে দেশব্যাপি কাজ কওে আসছে পূবালী ব্যাংক লিমিটেড।অনুরুপ ভাবে এ উপশাখাটিও মানুষের দোড় গোড়ায় পৌঁছিয়ে গ্রাহক সেবা নিশ্চিত করবে এমন অঙ্গীকার ব্যক্ত করে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
ডুমুরিয়ায় নারী-শিশু সহিংসতা রোধে উঠান বৈঠক
ডুমুরিয়া প্রতিনিধি
নারী ধর্ষণ ও শিশুর প্রতি সকল প্রকার সহিংসতাকে “না” বলি এই শ্লোগানকে সামনে রেখে ডুমুরিয়ায় উপজেলা প্রশাসন ও মহিলা অধিদপ্তরের আয়োজনে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।গতকাল সোমবার সকালে ভান্ডারপাড়া ইউনিয়নের বান্দা উত্তরপাড়া আশিষ বিশ্বাসের বাড়ি নারী ধর্ষণ, শিশু নির্যাতন, মানবপাচার, যৌন হয়রানী ও বাল্য বিবাহ প্রতিরোধে সচেতনতামূলক সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শাহনাজ বেগম। ইউপি চেয়ারম্যান হিমাংশু বিশ্বাসের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্যদেন সহকারী কমিশনার (ভুমি) ডা. সঞ্জীব দাশ ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আশরাফ হোসেন, পুরোহিত সুখেন্দু হালদার, আ’লীগ নেতা ধীরাজ বৈরাগী প্রমুখ।
বিএনপি’র নেতা আলহাজ্ব মোশাররফ হোসেনের মৃত্যুতে শোক
খবর বিজ্ঞপ্তি
গতকাল সোমবার দৌলতপুর থানার ০১নং ওয়ার্ড বিএনপি’র উপদেষ্টা মন্ডলীর সম্মানিত সদস্য আলহাজ্ব মোশাররফ হোসেন (৮০), বিকাল ৪.০০ ঘটিকায় কোভিড-১৯ আক্রান্ত হয়ে মুজগুনী কোভিড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। (ইন্না……….রাজিউন)। তার রুহের মাগফেরাত কামনা এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে শোক বিবৃতি দিয়েছেন দৌলতপুর থানা বিএনপি’র সভাপতি শেখ মুশাররফ হোসেন, খুলনা মহানগর বিএনপি’র ১ম যুগ্ম সম্পাদক অধ্যক্ষ তারিকুল ইসলাম, সাধারণ সম্পাদক সিরাজুল হক নান্নু, শেখ শহিদুল ইসলাম, সাজ্জাদ হোসেন তোতন, মুর্শিদ কামাল, শেখ আব্দুল হালিম, আলহাজ্ব বেলায়েত হোসেন, শেখ ইমাম হোসেন, তরিকুল ইসলাম, শরিফুল আনাম, মাসুদ রানা ডাবলু, আবুল কালাম শিকদার, শেখ আনছার আলী, মোঃ মহিউদ্দিন, শাহজি কামাল টিপু, আব্দুল জলিল হাওলাদার, আরমান হোসেন, মতলুবুর রহমান মিতুল, আরিফ খাঁন, নেহিবুল হাসান নেহিম, শহিদুল ইসলাম বিপ্লব, মাঈনুল ইসলাম, মাজিদুল ইসলাম সহ থানা বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
ছাত্রদলের সাবেক সহ-সভাপতি খুলনা-৩ আসনের ধানের শীষ প্রতিকের প্রার্থী বিএনপি নেতা আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে অনুরূপ বিবৃতি দিয়েছেন।
ফকিরহাটে সার্বিক স্বাক্ষরতা অর্জনের লক্ষ্যে ওরিয়েন্টেশন
ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাট উপজেলার নলধা-মৌভোগ ইউনিয়ন পরিষদের উদ্যোগে সোমবার বিকেল ৩টায় ইউনিয়ন পরিষদ মিলনায়তনে সার্বিক স্বাক্ষরতা, দুর্য়োগ জনিত ঝুকি হ্রাস ও ভার্চুয়াল ব্লাড ব্যাংক গঠন সংক্রান্ত জরিপ কার্যক্রম বিষয়ক ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন কুমার দাশ। অনুষ্ঠানে সন্মানীত অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো: তানভীর রহমান। এতে সভাপতিত্ব করেন অত্র ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাজি মো: মহসিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউপি সচিব ম. আলতাফ হোসেন। এসময় প্রধান শিক্ষক উত্তম কুমার দাশ, সমীর কুমার মন্ডল, ইউপি সদস্য আ: হান্নান শাহ, মো: কওসার আলী, নিতিশ ঢালী সহ বিভিন্ন ইউপি সদস্য, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগন উপস্থিত ছিলেন।
ফকিরহাটে বীর মুক্তিযোদ্ধা মহব্বত আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাট উপজেলার শুভদিয়া ইউনিয়নের দেয়াপাড়া গ্রামে বীর মুক্তিযোদ্ধা এস এম মহব্বত আলী (৭৬) সোমবার দুপুর সাড়ে ১২টায় খুলনাস্থ নিজ বাসভবন মারা গেছেন। এদিন বিকেল ৫টায় দেয়াপাড়া ঈদগাহ ময়দানে তার গার্ড অব অনার প্রদান করা হয়েছে। ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: তানভীর রহমানের নের্তৃত্বে জেলা পুলিশের একটি চৌকশ দল তাকে র্গাড অব অনার প্রদান করেন। এর আগে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে মরহুমের কফিনে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জ্ঞাপন করেন। এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ, শুভদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: শহিদুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সৈয়দ আলতাফ হোসেন টিপু, বীর মুক্তিযোদ্ধা সুবীর কুমার মিত্র, শেখ মো: আবু বকর, শেখ আ: কাদের সহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন উপস্থিত ছিলেন। এর মুরহুমের নামাজে জানাযা শেষে পারিবারিক কবর স্থানে তার দাফন কার্যাদী সম্পন্ন হয়েছে। ##
কেশবপুরে দুর্গা পূজা উপলক্ষে আইন শৃঙ্খলা বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত
আলমগীর হোসেন, কেশবপুর
যশোরের কেশবপুরে আসন্ন শারদীয় দুর্গা পূজা উদযাপন উপলক্ষে আইন শৃঙ্খলা ও পূজা মন্ডপের অনুকূলে সরকারি অনুদান বিতরণ সংক্রান্ত বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে শহরের আবু শারাফ সাদেক অডিটোরিয়ামে ওই মতবিনিময় সভার আয়োজন করা হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহানের সভাপতিত্বে ও উপজেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সমপাদক গৌতম রায়ের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ইরুফা সুলতানা, কেশবপুর থানার ওসি (তদন্ত) শেখ ওহিদুজ্জামান, ভাইস চেয়ারম্যান পলাশ কুমার মল্লিক, পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম আব্দুল লতিফ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুহাম্মদ রিজিবুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন আলা, উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি দুলাল চন্দ্র সাহা, সাধারণ সমপাদক সুকুমার সাহা, সুফলাকাটি ইউনিয়নের সাধারণ সমপাদক প্রদত্ত বিশ্বাস ও প্রশাসনিক কর্মকর্তা আব্দুস সালাম। মতবিনিময় সভায় উপজেলার ৯২টি মন্ডপের জন্য ৫০০ কেজি করে চাউল বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া আইন শৃঙ্খলা বিষয়ে নির্বিঘ্নে দুর্গা পূর্জা উদযাপনে ৪ স্তরের সার্বিক নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। পুলিশ, র্যাব, আনসার-ভিডিপি ও স্বেচ্ছাসেবক বাহিনীর পাশাপাশি অধিক নিরাপত্তার জন্য মন্ডপের আশপাশে সাদা পোশাকে ডিবি পুলিশ মোতায়েন থাকবে। একই সাথে উপজেলা ব্যাপী পুলিশের ভ্রাম্যমাণ টিম সার্বক্ষণিক দায়িত্ব পালন করবে বলে কেশবপুর থানার ওসি (তদন্ত) শেখ ওহিদুজ্জামান জানান। উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান বলেন, করোনাকালে স্বাস্থবিধি মেনে পূজা উদযাপন করার বিশেষ নির্দেশনা রয়েছে। পূজা চলাকালীন সময়ে যাতে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য কঠোর নজরদারীর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
কয়রায় টেকসই বাঁধ নির্মাণ কাজে রুপান্তরের পরামর্শ সভা
কয়রা প্রতিনিধি
কয়রায় পরিবেশ বান্ধব টেকসই বাঁধ নির্মাণ, সংস্কার ও স্বচ্ছতা বিষয়ক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ হলরুমে বেসরকারি উন্নয়ন সংস্থা রুপান্তরের আয়োজনে ও কেয়ার বাংলাদেশের সহযোগিতায় উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাসের সভাপতিত্বে ও অধ্যাপক আনোয়ারুল কাদিরের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব এসএম শফিকুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাগর হোসেন সৈকত মহারাজপুর ইউপি চেয়ারম্যান জিএম আব্দুল্লাহ আলম মামুন লাভলু, কয়রা সদর ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির, উত্তর বেদকাশি ইউপি চেয়ারম্যান সরদার নুরুল ইসলাম, প্রকল্পের পিসি গাজী মফিজুর রহমান, হাফিজুর রহমান সহ জনপ্রতিনিধি এবং স্থানীয় বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। অপর দিকে সোমবার দুপুর ২ টায় একই স্থানে কয়রায় সাংবাদিকদের সাথে পরিবেশ বান্ধব টেকসই বাঁধ নির্মাণ, সংস্কার ও স্বচ্ছতা বিষয়ক পরামর্শ সভা প্রেস কাবের সভাপতি এসএম হারুন অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। অধ্যাপক আনোয়ারুল কাদিরের পরিচালনায় সভায় বক্তৃতা করেন সাবেক প্রেস কাব সভাপতি সদর উদ্দীন আহমেদ, সহ-সভাপতি মোঃ খায়রুল আলম, সাধারণ সম্পাদক প্রভাষক শাহাবাজ আলী, সিরাজুদ্দেীলা লিংকন, শেখ মনিরুজ্জামান, আনিছুজ্জামান,আজিজুল ইসলাম, কওছার আলী, স¤্রাট ও শাহজাহান সিরাজ সহ একাধীক সাংবাদিকবৃন্দ।
হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানিয়েছেন পৌর আওয়ামী লীগের সভাপতি
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে হিন্দু ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন মোংলা পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ আ: রহমান। এক শুভেচ্ছা বার্তা তিনি বলেন, এবারই করোনা মহামারীর মধ্যে ব্যতিক্রমভাবে উদযাপিত হতে যাচ্ছে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গা পূজা। তাই নিজে, পরিবার ও সমাজকে করানা মহামারীর ছোবল থেকে রক্ষার্থে সকলেই যেন সরকার ঘোষিত করোনা বিধি নিষেধ মেনে এ ধর্মীয় উৎসব পালন করেন সেই অনুরোধও জানান। কোন ধরণের অপ্রীতিকর ঘটনা ছাড়াই পূজাকালীন সময় সকলের আনন্দ-উৎসবের মধ্যদিয়ে অতিবাহিত হোক এমন কামনা করেছেন তিনি। তিনি তার দলের এবং ব্যক্তিগত পক্ষ থেকে সকল ধরণের সাহায্য-সহযোগীতার আশ্বাস দিয়ে পৌরসভাসহ উপজেলার সকল মন্দির-মন্ডপে এ শুভেচ্ছা বার্তা প্রেরণ করেছেন। এবার পৌর শহরের কেন্দ্রীয় বটতলা মন্দিরসহ ৩৩টি মন্দির-মন্ডপে উদযাপিত হতে যাচ্ছে শারদীয় দুর্গোৎসব।
দেবহাটার চন্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন ভবন ভিত্তিপ্রস্তর উদ্বোধন
দেবহাটা প্রতিনিধি
দেবহাটা উপজেলায় সোমবারে (১৯ ই অক্টোবর)। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের লক্ষে। েেদবহাটা উপজেলার চন্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন ভবন ভিত্তিপ্রস্তর কাজের উদ্বোধন করেন। উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরীন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ। দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও ৩নং সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন। ৯ নং ওয়ার্ড আওমীরীগের সাধারণ সম্পাদক মাসুদ আনোয়ার চৌধুরী। দেবহাটা উপজেলা প্রকৌশলী বিরেন্দ্র নাথ হালদার। উপ সহকারী প্রকৌশলী এস.এম সেলিম রেজা ও স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ সহ বিভিন্ন পর্যায়ের নের্তৃবৃন্দ।
শরণখোলায় অসচ্ছল মুক্তিযোদ্ধাদের মানব বন্ধন
শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি ঃ
বাগেরহাটের শরণখোলায় অসচ্ছল মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মাণ প্রকল্পের আওতায় ধনী ও প্রভাবশালী মুক্তিযোদ্ধাদের নামে আবাসন বরাদ্দের প্রতিবাদে মানববন্ধন করেছে অসচ্ছল মুক্তিযোদ্ধারা। গতকাল (সোমবার) সকালে শরণখোলা প্রেসকাবের সামনে এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়। অসচ্ছল মুক্তিযোদ্ধারা জানায়, আবাসনের দাবীতে আবেদনকৃত মুক্তিযোদ্ধাদের বাড়ী সঠিক তদন্ত না করে ২৬টি বসত ঘরের অধিকাংশই ধনী ও স্বচ্ছল মুক্তিযোদ্ধাদের নাম তালিকায় স্থান পেয়েছে। এর মধ্যে সাউথখালী ইউনিয়নে ১২জন, রায়েন্দা ইউনিয়নে ৬জন, খোন্তাকাটা ৪জন এবং ধানসাগর ইউনিয়নে ৪জন তালিকায় আছেন। এছাড়া তালিকায় স্থান পাওয়া ওই মুক্তিযোদ্ধাদের মধ্যে ইতিপূর্বে কয়েক জন বাগেরহাট জেলার রন বিজয়পুর এলাকায় জমি সহ বিল্ডিং পেয়েছেন বলে দাবী করেছেন আবাসন বঞ্চিত অসচ্ছল মুক্তিযোদ্ধারা। এসময় বক্তৃতা করেন, মুক্তিযোদ্ধা আবু সায়েদ হাওলাদার, নজির আহমেদ বাদশা, সাখায়েত জোমাদ্দার ও অহিন্দ্র কুমার মিত্র প্রমুখ। বক্তরা বলেন, তালিকায় স্থান পেয়েছেন এমন মুক্তিযোদ্ধা রয়েছেন তাদের কাহারও দুটি বন্দুক আছে, আবার কাহারো গ্রামে বিল্ডিং সহ ঢাকায় বাড়ী আছে। অবিলম্বে তদন্ত করে তাদের নাম তালিকা থেকে বাদ দিয়ে প্রকৃত অসচ্ছল মুক্তিযোদ্ধাদের আবাসন সুবিধা প্রদান করার দাবী জানান। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহীন জানান, অসচ্ছল মুক্তিযোদ্ধাদের আবাসন সুবিধার বাছাই কমিটি তদন্ত করে সঠিকভাবেই তালিকা করেছে, কাহারও যদি আপত্তি থাকে তবে জেলা প্রশাসক মহোদয়ের কাছে আপত্তি করতে পারেন। এ ব্যাপারে বাগেরহাট জেলা প্রশাসক মামুনুর রশিদ বলেন, তালিকা সঠিক না হলেও বিষয়টি আমাকে যথা সময় অভিযোগ না করায় এখন আপিলেরও সুযোগ নাই।











































