Home জাতীয় ফের বাড়লো স্মারক স্বর্ণমুদ্রার দাম

ফের বাড়লো স্মারক স্বর্ণমুদ্রার দাম

17

ঢাকা অফিস

আন্তর্জাতিক ও দেশের বাজারে সোনার দাম বেড়ে যাওয়ার কারণে বাজারমূল্যের সঙ্গে সমন্বয় করে আবারও স্মারক স্বর্ণমুদ্রার দাম বাড়িয়েছে কেন্দ্রীয় ব্যাংক। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে বাংলাদেশ ব্যাংকের মুদ্রিত স্বর্ণ স্মারকমুদ্রার মূল্য পুনর্র্নিধারণ করা হয়েছে। ২২ ক্যারেট স্বর্ণ দিয়ে তৈরি ১০ গ্রাম ওজনের প্রতিটি স্মারকমুদ্রার মূল্য ৬০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৬৬ হাজার টাকা করা হয়েছে।

সোমবার (১৯ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক ও স্থানীয় বাজারে সোনার দাম বেড়ে যাওয়ার কারণে স্মারকমুদ্রার এ মূল্য নির্ধারণ করা হয়েছে। বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০০০’ শীর্ষক স্বর্ণ স্মারকমুদ্রা চালু করা হয় ২০০০ সালে। আর বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে গত মার্চে ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ ১৯২০-২০২০’ শীর্ষক স্বর্ণ স্মারকমুদ্রা চালু করে কেন্দ্রীয় ব্যাংক।

এর আগে গত ২৮ জুন ৫৩ হাজার হাজার টাকা থেকে এই মুদ্রার দাম ৬০ হাজার টাকা পুনর্র্নিধারণ করে বাংলাদেশ ব্যাংক। তারও আগে গত ২৪ ফেব্রুয়ারি স্বর্ণ স্মারকমুদ্রার মূল্য ৫০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৫৩ হাজার হাজার টাকা পুনর্র্নিধারণ করে বাংলাদেশ ব্যাংক।