পাইকগাছার লতা, লস্কর ও দেলুটি ইউনিয়নে নারী ধর্ষন ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ ও র্যালী
পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছায় লতা, লস্কর ও দেলুটি ইউনিয়নে নারী ধর্ষন ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ ও র্যালী অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে লস্কর ইউনিয়ন পরিষদে ৬ নং বিট পুলিশিং কার্যালয়ের সামনে চেয়ারম্যান কে এম আরিফুজ্জামান তুহিনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন, সার্কেল এ এস পি মোঃ হুমায়ুন কবীর। উপস্থিত ছিলেন, ইউনিয়ন আ’লীগের সদস্য সচিব বিভুতি ভুষন সানা, বিট অফিসার সঞ্জিত কুমার বিশ্বাস, এএসআই নাজির মোল্লা, রফিকুল ইসলাম, প্যানেল চেয়ারম্যান জি এম তাজউদ্দীন আহম্মেদ, ইউপি সদস্য টি এম হাসানুজ্জামান, হারুন জমাদ্দার, রফিকুল ইসলাম, প্রকাশ চন্দ্র মন্ডল, অরবিন্দু কুমার মন্ডল, আছাবুর রহমান, রমেছা বেগম। অপরদিকে, লতা ইউপি চেয়ারম্যান চিত্তরঞ্জন মন্ডলের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, বিট পুলিশিং অফিসার এসআই তাকবীর হোসেন, এএসআই মিজানুর রহমান, সাজ্জাদ হোসেন, ইউপি সদস্য সাংবাদিক কৃষ্ণ রায়, স.ম. আব্দুল বারী, আলমগীর খলিফা, আজিজুল বিশ্বাস, মীর ইব্রাহিম খলিল, সুষমা রায়, কাদম্বিনী মন্ডল, শিউলী সরকার ও সচিব জাবেদ ইকবাল। এদিকে, দেলুটি ইউনিয়নে ইউপি চেয়ারম্যান রিপন কুমার মন্ডলের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, বিট অফিসার এসআই প্রকাশ চন্দ্র সরকার, মোঃ সাইদুর রহমান, মোঃ শহিদুল ইসলাম, সিরাজুল ইসলাম, ইউপি সদস্য সুকুমার কবিরাজ, সুপদ কুমার রায়, রনধীর মন্ডল, রবীন্দ্রনাথ মন্ডল, বিশ্বজিত রায়, কিংশুক রায়, চঞ্চলা রাণী মন্ডল।
দৌলতপুর থানা বিএনপি’র ফেস মাস্ক বিতরণ
খবর বিজ্ঞপ্তি
গতকাল শনিবার দৌলতপুর থানা বিএনপি’র উদ্যোগে ০৫টি ওয়ার্ড ও ০১টি ইউনিয়ন এবং দৌলতপুর থানা এলাকায় ৫ শতাধিক দরিদ্র ও নি¤œ আয়ের মানুষের মাঝে ফেস মাস্ক বিতরণ করা হয়। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দৌলতপুর থানা বিএনপি’র সভাপতি শেখ মুশাররফ হোসেন, খুলনা মহানগর বিএনপি’র প্রথম যুগ্ম সম্পাদক অধ্যক্ষ তারিকুল ইসলাম, থানা বিএনপি’র সাধারণ সম্পাদক সিরাজুল হক নান্নু, সাংগঠিনক সম্পাদক সাজ্জাদ হোসেন তোতন, শেখ আব্দুল হালিম, মোল্যা মুজিবুর রহমান, তরিকুল ইসলাম, শরিফুল আনাম, মাসুদ রানা ডাবলু, আরমান হোসেন, সাইফুল ইসলাম, শেখ ইউনুস আলী, সেলিম মোল্যা, শামীম আজাদ খান মিলু, খোশনুর রহমান জনি, এরশাদ হোসেন, সাইজদ্দিন সাজু, খালিদ বিন ওয়ালিদ শোভন, শওকত হায়াত, নাজমুল হোসেন, মোঃ মনি, মোঃ রাকিব সহ থানা বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
দৈবজ্ঞহাটীতে ধর্ষন, নারী ও শিশু নির্যাতন, মাদক ও সন্ত্রাস বিরোধী সভা
নিজস্ব সংবাদদাতা
বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ থানার ০৪ নং দৈবজ্ঞহাটী ইউনিয়ন বিট পুলিশিং বিট ৪ এর আয়োজে ন ধর্ষন, নারী ও শিশু নির্যাতন, মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ এবং সামাজিক অপরাধ প্রতিরোধ সংক্রান্ত এক সভা ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। দৈবজ্ঞহাটী ইউনিয়ন পরিষদ ভবনে সকাল ১০ টায় অনুষ্ঠিত সভায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোসাঃ পারুল আক্তারের সভাপতিত্বে প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলার অতিরিক্ত পুলিশ সুপার(সদর) মোঃ মিজানুর রহমান। সভায় শিক্ষক, রাজনৈতিক ব্যাক্তিত্ব, সুশীল সমাজ, সাংবাদিক, স্থানীয় স্কুল কলেজের ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন। কোরান তেলোয়াত ও গীতা পাঠ শেষে অনুষ্ঠানের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক হালদার আব্দুল কুদ্দুস, বাবু সন্তোষ কুমার, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মোঃ কিছলুর রহমান খোকন, সাধারন সম্পাদক ডাঃ দেলোয়ার হোসেন মহারাজ, যুগ্ন সম্পাদ শেখ ফারুক আহমেদ, যুবলীগ নেতা আকন হাবিবুর রহমান, ইউপি সদস্য মোঃ হায়দার আলী বেগ, সেলিমাবাদ তদন্ত কেন্দ্রের আইসি মোঃ তরিকুল ইসলাম, সেলিমাবাদ প্রেস কাবের সভাপতি সাংবাদিক মিজানুর রহমান ডিয়ার, গৃহীনি মোসাঃ বনানী ইসলাম, ছাত্রীদের মধ্য বক্তব্য রাখেন সাদিয়া আফরিন, সানজিদা আক্তার, সাকরিন আক্তার ও সম্পা কর্মকার প্রমুখ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বর্তমান সরকার পুলিশি সেবা জনগনের দোড়গোড়ায় পৌঁছে দিয়েছে। দৈবজ্ঞহাটী বিট পুলিশিং কার্যক্রমের মধ্যে দিয়ে এ অঞ্চলের আইন শৃঙ্খলার উন্নয়ন ঘটবে। এলাকায় ধর্ষন, নারী ও শিশু নির্যাতন, মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ এবং সামাজিক অপরাধ কঠোর হস্তে দমন করা হবে। তিনি পুলিশের পাশাপাশি জনগনের সহযোগিতা কামনা করেন।
বাগেরহাটের ৮৪ স্থানে ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী সমাবেশ
বাগেরহাট প্রতিনিধি
জনসচেতনতা তৈরি করতে বাগেরহাটে একযোগে ৮৪ স্থানে ধর্ষণ ও নারী নির্যাতনের বিরোধী সভা অনুষ্ঠিত হয়েছে। বাগেরহাট জেলা পুলিশের আয়োজনে জেলার বিভিন্ন এলাকায় বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়।বীর মুক্তিযোদ্ধা, শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক, সামাজিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন। শনিবার (১৭ অক্টোবর) সকালে শহরের যদুনাথ ইনষ্টিটিউট চত্বরে এই সমাবেশের উদ্বোধন করেন পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায়।পরে দুপুরে বাগেরহাট শেখ হেলাল উদ্দিন কাবাডি স্টেডিয়ামে অনুষ্ঠিত ধর্ষণ ও নারী নির্যাতনের বিরোধী সভায় বক্তব্য দেন পুলিশ সুপার। এসময় বাগেরেহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজিজুল ইসলাম, বাগেরহাট সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন, পৌর কাউন্সিলর আব্দুল বাকি তালুকদার, তানিয়া খাতুন, বাগেরহাট রোটারী কাবের সভাপতি মোঃ শরিফুল ইসলাম সেলিম, তালুকদার রিনা সুলতানাসহ আরও অনেকে বক্তব্য দেন।
সমাবেশে বক্তারা বলেন, নারী নির্যাতন ও ধর্ষণ বন্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। সবাইকে সচেতন থাকতে। নিজের পরিবারের সকল সদস্যদেরকে ধর্ষক ও মাদক থেকে দূরে রাখতে হবে। সন্তানদেরকে সার্বক্ষনিক নজর দারিতে রাখার আহবান জানান বক্তারা। এছাড়া নারী নির্যাতন, ধর্ষণসহ যেকোন অপরাধ রুখতে সকলকে পুলিশকে সহযোগিতা করার আহবান জানানো হয়।
জেলার ৯টি উপজেলা, ৭৫টি ইউনিয়ন ও তিনটি পৌরসভায় ৮৪টি বিট থেকে ধর্ষণ ও নারী শিশু নির্যাতন বিরোধী সভা করছে বাগেরহাট জেলা পুলিশ।
মহেশপুরে দেবরদের হাতে ভাবী নিহত: দেবর ও ও দেবরের স্ত্রীসহ আটক ৩
মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি ঃ
ঝিনাইদহের মহেশপুর উপজেলার কমলাপুর গ্রামে সম্পত্তি ভাগাভাগি নিয়ে সংঘর্ষে দেবরদের হাতে ভাবী নাছিমা খাতুন (৫০) নামের এক মহিলার মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার রাতে এই ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শুক্রবার রাত ৯টায় সময় কমলাপুর গ্রামের আব্দুল লতিফের স্ত্রী নাছিমা খাতুনকে তার দেবর ইদ্রিস ও জাকির বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করেছে। জানা গেছে, আব্দুল লতিফের ছেলে জাহিদুল ইসলামকে তার চাচা ইদ্রিস আলী ও জাকির হোসেন মারধোর করছিল এ সময় জাহিদুলের মা নাছিমা খাতুন ঠেকাতে আসলে তাকে বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত করলে সে গুরুতরভাবে আহত হয়। প্রতিবেশীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে পথিমধ্যে সে মারা যায়। নিহতের স্বামী আব্দুল লতিফ বাদী হয়ে মহেশপুর থানায় একটি হত্যা মামলা করেছে। হত্যার ঘটনায় জাকির হোসেন তার স্ত্রী চামিলী ও ভাই ইদ্রিসকে পুলিশ আটক করেছে। মহেশপুর থানার ওসি সাইফুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে ঝিনাইদহের মর্গে পাঠানো হয়েছে এবং হত্যার সাথে জড়িত ৩জনকে আটক করে জেল হাযতে প্রেরন করা হয়েছে।
সাতক্ষীরা জেলা পুলিশের উদ্যোগে নারী নির্যাতন প্রতিরোধকল্পে র্যালি ও সমাবেশ
সাতক্ষীরা প্রতিনিধি
“নারীর প্রতি সহিংসতা নিরসনে, আপনার পুলিশ আপনার পাশে ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরা জেলা পুলিশের উদ্যোগে নারী নির্যাতন প্রতিরোধকল্পে র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টায় সাতক্ষীরা সদর থানা হতে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে এক সমাবেশে মিলিত হয়।
পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মীর্জা সালাহ উদ্দিন আহমেদ, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর জ্যোৎ¯œা আরা, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম প্রমুখ। র্যালি ও সমাবেশে জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকতা ও জেলার বিভিন্ন নারী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাব ইন্সপেক্টর হাজ্জাজ মাহমুদ। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন,বাংলাদেশ পুলিশ ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে আজ অবধি দেশ ও দেশের জনগণের সেবা ও কল্যাণে বিশেষ ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় সাতক্ষীরা জেলা পুলিশের আয়োজনে নারী নির্যাতন প্রতিরোধকল্পে র্যালি ও সমাবেশ একটি মহতি উদ্যোগ। তিনি বলেন, সবাই যদি সতর্ক ও সজাগ থাকে তাহলে সমাজ থেকে সহিংসতা প্রতিরোধ করা সম্ভব হবে।
ফ্রিডম ফাইটার্স ফোরামের সভায় বক্তারা: মুক্তিযুদ্ধের চেতনায় সকলকে সততা ও দেশপ্রেমের সাথে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে
খবর বিজ্ঞপ্তি
মুক্তিযুদ্ধের চেতনায় সকলকে সততা ও দেশপ্রেমের সাথে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বাংলাদেশের উন্নয়ন অগ্রগতি অব্যাহত রাখতে প্রত্যেক নাগরিককে সততা,স্বচ্ছতা ও জবাবদিহিতার সাথে স্বীয়দায়িত্ব পালন করতে হবে। বর্তমান সরকার বাংলাদেশের মাটি ও মানুষের উন্নয়নে নিবেদিতভাবে কাজ করছে। কিন্তু উচ্চ পর্যায় থেকে তুসমূল পর্যন্ত সকল প্রকার সেবা ও উন্নয়ন কার্যক্রমে সীমাহীন দুর্নীতির কারণে সকল শ্রম ম্লান করে দিচ্ছে। মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে মুক্তিযোদ্ধাদের আবার দুর্নীতির বিরুদ্ধে কাজ করতে হবে। তাহলেই বিনির্মিত হবে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ। এভাবে বললেন ফ্রিডম ফাইটার্স ফোরামের সভায় উপস্থিত মুক্তিযোদ্ধারা।
শনিবার সোনাডাঙ্গায় রাজটিক কার্যালয়ের সেমিনার কক্ষে বাংলাদেশ ফ্রিডম ফাইটার্স কাইমেট এ্যাকশন ফোরাম উদ্যোগে “দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে আমাদের করণীয়” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ। সঞ্চালনা করেন সাংবাদিক মহেন্দ্রনাথ সেন। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- সংগঠনের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মোঃ ইবারত আলী, যুগ্ম -আহবায়ক বীরমুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা শেখ আনোয়ারুল হক, নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন মোড়ল, বীর মুক্তিযোদ্ধা এস এম কবিরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মোঃ লিয়াকত আলী, বীর মুক্তিযোদ্ধা তারাপদ বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা শেখ জাফর আহমেদ, বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল ওয়াদুদ খান, বীর মুক্তিযোদ্ধা মোঃ আলী আকবর প্রমুখ। সভায় পরবর্তী সভায় খুলনা , বাগেরহাট ও সাতক্ষীরার প্রতিনিধি উপস্থিতিতে সংগঠনের গঠণতন্ত্র চূড়ান্ত করার সিদ্ধান্ত হয়।
যশোরের চৌগাছায় পড়šত বিকেলে শিশু কিশোররা বড়শিতে মাছ শিকারে ব্যস্ত
বেনাপোল প্রতিনিধি
বড়শি দিয়ে মাছ ধরার ঐতিহ্য খুবই প্রাচীন। ঐতিহ্য ধরে রাখতে করোনা উুপেক্ষা করে যশোরের চৌগাছায় পড়šত বিকেলে শিশু কিশোরা বড়শিতে মাছ শিকারে ব্যস্ত সময় পার করছে।
বর্ষা মৌসুমের পর খাল বিল জলাশয়ে পানি কমার সাথে সাথে এই দৃশ্য চোখে পড়ে। তবে এ বছর করোনার কারনে বিকেলে খাল বিলে মাছ শিকারের সংখ্যা বেশি দেখা মিলছে। বিকেল হলেই মাছ ধরার এমন মনোমুগ্ধকর দৃশ্য যেন ফেলে আসা স্মৃতিকে ভীষনভাবে নাড়া দেয়। এই দৃশ্য সাধারণ মানুষের মনেও আনন্দের খোরাক যোগায় এমনটিই জানালেন স্থানীয় বয়োবৃদ্ধরা। ভারত সীমাšেতর গা ঘেষে গড়ে উঠা যশোরের চৌগাছা উপজেলা। মহামারি করোনা ভাইরাসের নীল ছোবেল সারা বিশে^র মত অনেকটাই থমকে গেছে সীমাšতবর্তী উপজেলাতে বসবাসকারী প্রায় সাড়ে ৩ লাখ মানুষের জীবনযাত্রা। বিশেষ করে স্কুল, কালেজ মাদ্রাসায় অধ্যয়নরত শিশু কিশোররা প্রায় ৭ মাস শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় বলাচলে ঘরবন্দি। এই পরিস্থিতি থেকে কিছুটা হলেও আনন্দ পেতে শিশু কিশোররা তার অভিভাবকের অনুমতি ক্রমেই দুপুর কিংবা পড়ন্ত বিকেলে বের হচ্ছে ঘরের বাইরে। এই সময়টিতে তারা বাড়ির অদুরে খাল বিলে ছিপ আর বড়শিতে মাছ শিকারে মেতে উঠছে। পৌর এলাকার জিওয়লগাড়ী বিলের ধারে যেয়ে দেখা যায়, স্থানীয় শিশু কিশোররা ওই বিলের পানিতে বড়শিতে মাছ শিকারে মেতে উঠেছে। প্রতিটি বড়শিতে দেশি পুটি, টেংরা আবার কোন কোন সময়ে তেলাপিয়া মাছও হচ্ছে। তাই মাছ শিকার করতে আসা শিশুদের কথা বলার মত সময়টুকু নেই। বেলেমাঠ গ্রামের আল আমিন স্থানীয় স্বরুপদাহ স্কুলের ৯ম শ্রেনীর ছাত্র। বড়শিতে মাছ ধরে সে খুব আনন্দ পাচ্ছে। তার মত মাছ শিকারে আসা ৪র্থ শ্রেনীর ছাত্র সাদিক হাসান, রফিকুল ইসলাম, কিন্ডার স্কুলের কেজি শ্রেনীর ছাত্র নয়ন হোসেন, ২য় শ্রেনীর ছাত্র জুবায়ের হোসেন, ৫ম শ্রেনীর ছাত্র দূর্জয় ও অংকন এবং ৭ম শ্রেনীর ছাত্র সংগ্রাম হোসেন বলেন, স্কুল বন্ধ থাকায় আমরা প্রায় প্রতি দিনই বিকেলে মাছ ধরতে আসি। এ বছর বিলের পানিতে প্রচুর মাছ তাই বড়শি পানিতে ফেললেই মাছ হচ্ছে, মাছ ধরা অবশ্যই একটি মজার ব্যাপার বলে শিশুরা জানায়।
অভিভাবক হাফিজুর রহমান বলেন, আমি মনে করি করোনা কালীন সময়ে বড়দের থেকে শিশুরাই বেশি নিয়ম মেনে চলেছে এখনও চলছে। তারা পিতা মাতার অবাধ্য হয়নি। দীর্ঘ সময় ঘরে থাকায় শিশুরা এক প্রকার হাফিয়ে উঠেছে। তাই বিকেলে শিশুরা যে দল বেঁধে মাছ শিকার করছে নিশ্চয় এটি ভাল লাগার বিষয়।
হাকিমপুর সামসুল হুদা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত অর্থ ফেরতের নির্দেশ
পি কে অলোক,ফকিরহাট
বাগেরহাট সদর উপজেলার হাকিমপুর সামসুল হুদা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেখ ফিরোজ আহম্মদকে নিয়োগে চরম অনিয়ম ও দূর্নীতির দায়ে অবশেষে সাময়িক বরখাস্ত করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের নির্দ্দেশ ক্রমে বিদ্যালয়ের মানেজিং কমিটি এবং একই সাথে তাঁর নিয়োগে চরম দুর্নীতি থাকায় গৃহীত বেতনের সমুদয় অর্থ ফেরৎ দিতেও বলা হয়েছে। এঘটনায় এলাকাবাসির মধ্যে ব্যাপক স্বস্থি ফিরে এসেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানাগেছে শিক্ষা মন্ত্রণালয়ের পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের পরিচালক প্রফেসর অলীউল্লাহ আজমতগীর কর্তৃক ১১অক্টোবর স্বাক্ষরিত ৩৭.১৯.০০০০.০৫৫.১৬.০০৮.২০.৪ পত্রে পাঠানো অত্র বিদ্যালয়ের পরিক্ষা ও নিরিক্ষা প্রতিবেদনের ১৫নং কলামের (ঝ) এর (১) এ নিয়োগ তথ্য ও মন্তব্য কলামে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেখ ফিরোজ আহম্মদের নিয়োগের সময় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশে বিধি লংঘন, যথাযথ কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে আবেদন,পূর্বের প্রতিষ্ঠানের অনাপত্তিপত্র না থাকা ও ২০০৯সালের ২৫শে নভেম্বের তারিখে তার নিয়োগের দিন ও ২০০৯ সালের ২৯শে নভেম্বর তার নিয়োগ অনুমোদনের দিন সময়ে বিদ্যালয়ে এডহক কমিটি থাকায় তার নিয়োগ বিধি যথাসম্মত হয়নি বলে তিনি সরকারি বেতন পাবেন না বলে ২০১০ সালের ০১মে থেকে ২০১৯সালের ৩মে ডিসেম্বর পর্যন্ত তার মোট গৃহীত বেতন ২৬,৮১,২০০ টাকা ও উক্ত তারিখের পর গৃহীত সকল বেতনের টাকা সরকারী কোষাগারে ফেরৎ দিতে বলা হয়েছে এবং একই পরিক্ষা ও নিরিক্ষা প্রতিবেদনের ৪এর (ক) কলামে বিদ্যালয়ের আয় ব্যায় সংক্রান্ত তথ্য ও মন্তব্যে প্রতিষ্ঠানের আয়-ব্যায় সংক্রান্ত তথ্যাদিতে ব্যাপক অনিয়ম পরিলক্ষিত হওয়ায় তাহার বেতন ভাতাদীর সরকারী অংশ স্থগিত/বাতিলের সুপারিশ করা হয়েছে। যাহার প্রেক্ষিতে গত ১৪ই অক্টোবর অত্র বিদ্যালয়ের অফিস কক্ষে মানেজিং কমিটির সভাপতি লিটন শিকদার এর সভাপতিত্বে এক জরুরী সভায় উপস্থিত সকল সদস্যের সর্বসম্মিতি ক্রমে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেখ ফিরোজ আহম্মদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। শুধু তাই নয় একই সভায় উক্ত বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নিখিল কুমার ঘোষকে (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষকের দ্বায়ীত্ব প্রদান করা হয়েছে।
এব্যাপারে বিদ্যালয়ের সভাপতি শিল্পপতি লিটন শিকদার এর সাথে আলাপ করা হলে তিনি বলেন প্রাপ্ত অডিট রির্পোটের সুপারিশ বাস্তবায়নের জন্য যথাযথ বিধিমোতাবেক প্রধান শিক্ষক সেখ ফিরোজ আহম্মেদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং স্থায়ী ভাবে বরখাস্ত করার জন্য যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে আবেদন করা হয়েছে। একই সাথে অত্রপ্রতিষ্ঠানে যোগদানের পর থেকে অধ্যাবদী পর্যন্ত গৃহীত সরকারী বেতনের সমুদয় অর্থ রাষ্ট্রীয় কোষাগারে ফেরৎ দেওয়ার কথা উল্লেখ করে তাকে সাময়িক বরখাস্তপত্র পাঠানো হয়েছে। এবিষয়ে সদ্য সাময়িক বরখাস্ত হওয়া প্রধান শিক্ষক সেখ ফিরোজ আহম্মেদ এর সাথে একাধিকবার তার বাড়িতে গিয়ে এবং তার দুইটি মুঠো ফোনে বারবার যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি। উল্লেখ্য সাময়িক বরখাস্ত হওয়া প্রধান শিক্ষক সেখ ফিরোজ আহম্মদের বিরুদ্ধে সম্প্রতি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের স্বাক্ষর জাল করে লোন উত্তোলনের অভিযোগ উঠায় তা তদন্তাধীন রয়েছে।
মোড়েলগঞ্জে ধর্ষন ও নারী নির্যাতন প্রতিরোধে পুলিশিং সমাবেশ
মোড়েলগঞ্জ প্রতিনিধি
ধর্ষন, নারী ও শিশু নির্যাতন, মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ এবং সামাজিক অপরাধ প্রতিরোধে শনিবার সারাদেশের ন্যায় বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার ১৬টি ইউনিয়ন ও পৌরসভায় একযোগে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষ্যে পৌরসভায় মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মোরেলগঞ্জ পৌরসভার মেয়র এ্যাড.মনিরুল হক তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বিট পুলিশিংয়ের এসআই দিপংকর দাস, কাউন্সিলর মো. নান্না শেখ, তপন পোদ্দার প্রমুখ। অপরদিকে নিশানবাড়িয়া ইউনিয়নের বিট পুলিশিংয়ের সভা অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম বাচ্চু’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক হাফিজুর রহমান, বিট পুলিশিংয়ের এসআই মোহাম্মদ তানিম ইসলাম। অনুরুপ পঞ্চকরণ ইউনিয়নে বিট পুলিশিং সভায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মজুমদারের সভাপতিত্বে পুলিশিং বিট অফিসার এসআই মতিউর রহমান। এ ছাড়াও মোরেলগঞ্জ সদর ইউনিয়নে চেয়ারম্যান মাহামুদ আলীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুল ইসলাম। বিশেষ অতিথি বিট পুলিশিংয়ের এসএই কাজল ঘোষ, মোরেলগঞ্জ প্রেস কাব সভাপতি মেহেদী হাসান লিপন, সাধারণ সম্পাদক মশিউর রহমান মাসুম।
কপিলমুনির শ্যামনগর বাজারে ব্যবসায়ীদের সাথে চা চক্রে এমপি বাবু
কপিলমুনি (খুলনা) প্রতিনিধি ঃ
কপিলমুনির শ্যামনগর বাজারে ব্যবসায়ী ও সাধারণ মানুষের সাথে চা চক্রে মিলিত হয়েছেন খুলনা-৬ আসনের এমপি আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু। শুক্রবার সন্ধ্যায় ইউপি সদস্য মোঃ ইজাহার আলী গাজীর সভাপতিত্বে ও কপিলমুনি প্রেসকাবের সাধারণ সম্পাদক গাজী আব্দুর রাজ্জাক রাজুর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু। এসময় উপস্থিত ছিলেন কপিলমুনি ইউনিয়ন যুবলীগের সভাপতি ইউপি সদস্য মোঃ ইউনুচ আলী মোড়ল, ৮নংওর্য়াড আ’লীগের সভাপতি গৌতম কুমার ঘোষ, সাধারণ সম্পাদক মোঃ রফিকউদ্দিন সরদার, আগড়ঘাটা বাজার কমিটির সভাপতি মোঃ আলাউদ্দিন গাজী, যুবলীগ নেতা এস,এম আকরামুল ইসলাম, খাঁন সিরাজুল ইসলাম, জিন্নাত মোড়ল, আঃ কুদ্দুস জোয়াদ্দার, মোঃ ফারুক হোসেন, আঃ আজিজ, মোজাফ্ফার, সিদ্দিকুর রহমান সিকো, মোঃ আবু জাফর গাজী, মোঃ হাফিজুর রহমান প্রমুখ।
খুবির আয়োজনে স্টেমভিত্তিক দৃষ্টিভঙ্গি শীর্ষক আন্তর্জাতিক ওয়েবিনার অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
শনিবার বিকেল ৩টায় বাংলাদেশে করোনাকালীন ও করোনা পরবর্তী পরিস্থিতিতে স্টেমভিত্তিক দৃষ্টিভঙ্গি শীর্ষক আন্তর্জাতিক ওয়েবিনারের উদ্বোধন করা হয়। খুলনা বিশ্ববিদ্যালয় বিডি-স্টেম সোসাইটির উদ্যোগে আয়োজিত এ ওয়েবিনারের উদ্বোধন করেন প্রধান অতিথি খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান। তিনি বলেন, স্টেমভিত্তিক শিক্ষা দৃষ্টিভঙ্গি অন্তত বাংলাদেশে নতুন। সায়েন্স, ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি এবং ম্যাথমেটিকস নিয়ে গঠিত এই স্টেমভিত্তিক নতুন ধারার শিক্ষা গবেষণা ও সংশ্লিষ্ট অন্যান্য কার্যক্রম করোনা মহামারী পরিস্থিতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সাথে এই ধারা শিক্ষা ক্ষেত্রে নতুন দিক-নির্দেশনা দিতে সক্ষম হবে। তিনি বিডি-স্টেমের কার্যক্রম দ্রুত পরিচিতি ও প্রসারের উপর গুরুত্বারোপ করে সংস্থাটির চর্চার অধিক্ষেত্র বিশ্ববিদ্যালয় পর্যায় থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তর পর্যন্ত বিস্তৃতির আহবান জানান। প্রধান অতিথি খুলনা বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে এই আন্তর্জাতিক ওয়েবিনারে বিশেষ অতিথি এবং স্পিকারসহ অংশগ্রহণকারী সকলকে আন্তরিক ধন্যবাদ জানান। বিডি-স্টেম সোসাইটির খুলনা বিশ্ববিদালয় অংশের সভাপতি প্রফেসর ড. মোঃ ইফতেখার শামসের সভাপতিতে অনুষ্ঠিত এ ওয়েবিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিডি-স্টেম সেলের আহবায়ক বুয়েটের প্রফেসর ড. আল-নকীব চৌধুরী। স্পিকার হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ এক্রিডিটেশন কাউন্সিলের সদস্য প্রফেসর ড. সঞ্জয় কুমার অধিকারী, জাপানের তোত্তরি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. শিনসুকে ইফুকু, যুক্তরাজ্যের হেরিয়েট-ওয়াট বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. রব ড্যালি। স্বাগত বক্তব্য রাখেন খুলনা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের প্রফেসর ড. রামেশ্বর দেবনাথ। ওয়েবিনার সঞ্চালনা করেন বিডি-স্টেম সোসাইটির সদস্য বিশ্ববিদ্যালয়ের এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের প্রফেসর ড. মোঃ মতিউল ইসলাম।
শিক্ষা ব্যবস্থায় সমস্ত শিক্ষার্থীর জন্য বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল এবং গণিতের (এসটিইএম-স্টেম) তাৎপর্যপূর্ণ সমন্বিত পড়াশোনা সদা পরিবর্তনশীল বিশ্বে সফল হওয়ার জন্য একটি অর্থবহ প্রস্তুতি প্রদানের নিশ্চয়তা প্রদান করতে পারে। স্টেম শিক্ষার মধ্যে রয়েছে সমস্যা সমাধান, সমালোচনামূলক চিন্তাভাবনা, সৃজনশীলতা, কৌতূহল, সিদ্ধান্তগ্রহণ, নেতৃত্ব, উদ্যোক্তা, ব্যর্থতার গ্রহণযোগ্যতা এবং আরও অনেক কিছু। উন্নত বিশ্বে স্টেম ভিত্তিক শিক্ষাদান কৌশল অনেক আগে থেকেই চালু হয়েছে। বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল এবং গণিতের সমন্বিত এই স্টেম শিক্ষা কার্যক্রমকে কাজে লাগিয়ে ঐসব দেশ বিভিন্ন ক্ষেত্রে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে। বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণা সংস্থার সংশ্লিষ্ট বিষয়সমূহের খ্যাতিমান শিক্ষক, গবেষক, উদ্ভাবক, গুণীজন ব্যক্তিত্ব স্টেম শিক্ষার মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার মহান ব্রত নিয়ে গত মার্চের ১১ তারিখ থেকে এই প্লাট ফর্মের যাত্রা শুরু করেন। খুলনা বিশ্ববিদ্যালয় প্রথম এ বিষয়ে আন্তর্জাতিক ওয়েবিনার আয়োজন করলো। এ ওয়েবিনার থেকে কয়েকটি সুপারিশ গৃহিত হয় এবং আলোচনা শেষে প্রশ্ন উত্তর পর্ব অনুষ্ঠিত হয়।
মণিরামপুর হাসপাতালে বিনা চিকিৎসায় রোগীর মৃত্যু
মণিরামপুর (যশোর) প্রতিনিধি :
যশোরের মণিরামপুরে সড়ক দুর্ঘটনায় আহত সুফিয়া বেগম (৬৫) নামে এক বৃদ্ধা সুচিকিৎসা না পেয়ে মারা গেছেন বলে অভিযোগ উঠেছে। শনিবার বেলা সাড়ে ১২টার দিকে মণিরামপুর হাসপাতালে মারা যান তিনি।
অভিযোগ করা হচ্ছে, হাসপাতালের টিএইচএ শুভ্রা রানী দেবনাথ অ্যাম্বুলেন্স চালককে নিয়ে ঘুরতে বের হওয়ায় মুমুর্ষু অবস্থায় সুফিয়া বেগমকে যশোর সদর হাসপাতালে রেফার করতে পারেননি জরুরি বিভাগের চিকিৎসক। ফলে হাসপাতালের বারান্দায় মৃত্যু হয়েছে বৃদ্ধার।
সুফিয়া বেগম উপজেলার চান্দুয়া গ্রামের আব্দুর রশিদ মোড়লের স্ত্রী। সকালে তিনি মোহনপুর এলাকায় মেয়ের বাড়ি যাচ্ছিলেন। পথিমধ্যে রাস্তা পার হতে গিয়ে বেলা সাড়ে দশটার দিকে তিনি ইজিবাইকের ধাক্কায় পড়ে গিয়ে গুরুত্বর আহত হন। সাথে স্বজনরা কেউ না থাকায় পৌনে ১১ টার দিকে দুইজন পথচারী তাকে উদ্ধার করে মণিরামপুর হাসপাতালে নিয়ে যান।
স্থানীয় কামালপুর ওয়ার্ডের পৌর কাউন্সিলর বাবুল আক্তার বলেন, ওই বৃদ্ধার মাথা দিয়ে রক্ত ক্ষরণ হচ্ছিল। হাসপাতালে নেওয়ার পর থেকে তিনি অজ্ঞান ছিলেন। বৃদ্ধার সাথে কেউ ছিল না। দ্রুত তাকে যশোর সদর হাসপাতালে পাঠাতে হতো। কিন্তু হাসপাতালের অ্যাম্বুলেন্স চালককে নিয়ে টিএইচএ কোথায় যেন ঘুরতে গেছে। সেই জন্য অ্যাম্বুলেন্স পাওয়া যায়নি। দেড়-দুই ঘন্টা ধরে বৃদ্ধা মুমুর্ষু অবস্থায় হাসপাতালের বারান্দায় পড়ে ছিল। ডাক্তাররাও ভাল চিকিৎসা দিইনি।
মণিরামপুর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সুমন নাগ বলেন,‘বৃদ্ধার অবস্থা খুব খারাপ ছিল। মাথায় গুরুত্বর আঘাত পাওয়ায় বারবার বমি হচ্ছিল। পরে মাথা দিয়ে কিছুটা রক্ত ক্ষরণ হয়। তাকে দ্রুত যশোর জেনারেল হাসপাতালে রেফার করার দরকার ছিল। অ্যাম্বুলেন্সের চালক বা বৃদ্ধার স্বজনরা কেউ না থাকায় তাকে রেফার করা সম্ভব হয়নি।’
হাসপাতালের অ্যাম্বুলেন্স চালক একলাস হোসেন বলেন, স্যার নতুন গাড়ি পেয়েছেন কিন্তু চালক পাননি। তাই সকাল থেকে স্যারের গাড়ি চালিয়ে তাকে নিয়ে কয়েকটা ইপিআই কেন্দ্রে যেতে হয়েছে। দুপুর একটার দিকে হাসপাতালে ফিরেছি।
মণিরামপুর হাসপাতালের টিএইচএ শুভ্রা রানী দেবনাথ বলেন,‘অ্যাম্বুলেন্সের চালককে নিয়ে ফিল্ডে গিয়েছিলাম। তাই হাসপাতালে একটু সমস্যা হয়েছে। আমি খবর পেয়ে দ্রুত ফিরে এসেছি। তারমধ্যে রোগীর স্বজনরা প্রাইভেট কার ভাড়া করে তাকে যশোরে নিয়ে যাচ্ছিলেন। পরে পথে রোগীর মৃত্যু হয়েছে।’
অথচ টিএচইএ নিজের গাড়ি ও চালক নিয়ে ঝিকরগাছা থেকে হাসপাতালে আসা যাওয়া করেন। নিজের চালককে বসিয়ে রেখে তিনি হাসপাতালের অ্যাম্বুলেন্স চালককে নিয়ে সরকারি গাড়িতে করে নিয়মিত ইপিআই কেন্দ্র ভিজিটে বের হন। তবে লাশের ময়না তদন্ত হওয়ার ভয়ে রোগীর স্বজনরা এসব নিয়ে মুখ খুলতে রাজি হননি।
জেলা ছাত্রদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
খুলনা জেলা ছাত্রদলের সাবেক সভাপতি শহীদ ওয়াহিদুজ্জামান চঞ্চলের ২২তম শাহাদাৎ বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে খুলনা জেলা ও মহানগর ছাত্রদলের যৌথ উদ্যোগে শনিবার সকাল সাড়ে ১১টায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। খুলনা জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল মান্নান মিস্ত্রীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সাংগঠনিক সম্পাদক ও মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক হেলাল আহম্মেদ সুমন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা তুহিন, মঈদুল ইসলাম সোহাগ, মিজানুর রহমান বাবু, হুমায়ুন কবির রুবেল, মুজাহিদুল ইসলাম টনি, গাজী শহিদুল ইসলাম, আবু হানিফ, আবু জাফর প্রমুখ।
সভায় সর্ব সম্মতিক্রমে আজ জোহর নামাজ বাদ বসুপাড়া কবরস্থানে শহীদ ওয়াহিদুজ্জামান চঞ্চলের কবর জিয়ারত এবং আছর নামাজ বাদ বিএনপি’র দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলের সিদ্ধান্ত গৃহীত হয়।
সম্মিলিত নাগরিক পরিষদের রাজঘাটে শ্রমিক সমাবেশে বক্তারা: ১৯ অক্টোবর খুলনাসহ দেশব্যাপী রাজপথ অবরোধ সফল করুন
খবর বিজ্ঞপ্তি
অবিলম্বে বন্ধকৃত ২৫ রাষ্ট্রায়ত্ব পাটকল রাষ্ট্রীয় মালিকানায় চালু, আধুনিকায়ন করা, অবসরপ্রাপ্ত, কর্মরত, বদলী, অস্থায়ী সকল শ্রমিকদের বকেয়া পাওনা এককালীন পরিশোধ করা সহ ১৪ দফা দাবীতে ১৯ অক্টোবর বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত খুলনাসহ দেশব্যাপী রাজপথ অবরোধ কর্মসূচি সফলের লক্ষ্যে পাটকল রক্ষায় সম্মিলিত নাগরিক পরিষদ-এর উদ্যোগে ১৭ অক্টোবর বিকেল ৪টায় রাজঘাট কেজি স্কুল চত্বরে এক শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন শ্রমিকনেতা কামরুল ইসলাম এবং সঞ্চালনা করেন সাবেক ওয়ার্ড কমিশনার ও শ্রমিকনেতা শামসেদ আলম শমসের। সমাবেশে অতিথি বক্তা হিসেবে বক্তব্য রাখেন নাগরিক পরিষদের যুগ্ম আহ্বায়ক ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী) কেন্দ্রীয় সদস্য শ্রমিকনেতা মোজাম্মেল হক খান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেনÑগণসংহতি আন্দোলন ফুলতলা উপজেলা আহবায়ক শ্রমিকনেতা অলিয়ার রহমান, বাংলাদেশ ছাত্র ফেডারেশন খুলনা মহানগর আহবায়ক আল আমিন শেখ, শ্রমিকনেতা নজরুল ইসলাম মল্লিক, মোঃ মেহেদী হাসান বেল্লাল, নাজমুল ইসলাম, রবিউল ইসলাম, জামাল উদ্দিন প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, এই করোনাকালে রাষ্ট্রায়ত্ব পাটকলগুলো বন্ধ করে ৫০ হাজার শ্রমিককে কর্মহীন করা এবং লক্ষাধিক মানুষকে নতুন করে দারিদ্র্যের মধ্যে ঠেলে দেওয়া ক্ষমতাসীন ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের চরম নিষ্ঠুরতার বহিঃপ্রকাশ। পাটশিল্পে সংশ্লিষ্ট ক্ষুদ্র ব্যবসায়ী ও পাটচাষীসহ প্রায় ৩ কোটি মানুষ নতুন করে ক্রমান্বয়ে দারিদ্র সীমার নীচে নেমে যাচ্ছে। পাটকল শ্রমিক ও এই অঞ্চলের মানুষদের জীবন-জীবিকা অনিশ্চয়তার মধ্যে ঠেলে দেয়া কোনভাবেই বরদাস্ত করা যায় না। নেতৃবৃন্দ আরো বলেন, পাটকলে লোকসানের প্রধান কারণ দুর্নীতি, লুটপাট ও ভুলনীতি। এছাড়াও কলকারখানাগুলো আধুনিকায়ন না করা, নিরবিচ্ছিন্ন বিদ্যুতের ব্যবস্থা করে উৎপাদনশীলতা বৃদ্ধি না করা। এসব সমস্যার সমাধান না করে কারখানা বন্ধ করা কোনো সমাধান নয়।
পরিবেশ সুরক্ষা মঞ্চ খুলনার সভায় ২২ অক্টোবর পুলিশ কমিশনারকে স্মারক লিপি দেয়ার সিদ্ধান্ত
খবর বিজ্ঞপ্তি
পরিবেশ সুরক্ষা মঞ্চ খুলনার উদ্যোগে মাসিক সভা শনিবার বিকেলে শেরে বাংলারোডস্থ নিরালা এলাকায় সোয়াট স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্বে করেন সংগঠনের আহবায়ক এড. কুদরৎ ই খুদা। অংশ নেন সংগঠনের সদস্য সাংবাদিক গৌরঙ্গ নন্দী, মাহফুজুর রহমান মুকুল, এড. তছলিমা খাতুন ছন্দা, কাজী জাবেদ খালিদ পাশা ওরফে জয়, মেরিনা যুথি, সুতপা বেদজ্ঞ, অজান্তা দাস, আফজাল হোসেন রাজু, খলিলুর রহমান সুমন প্রমূখ। সভায় পটুয়াখালি কলাপাড়ায় পরিবেশ বিনস্টকারী পাঁচটি তাপ বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শনের অভিজ্ঞতা বর্ণনা করা হয়। সভায় নগরীতে শব্দ দুষণ বন্ধে আগামী ২২ অক্টোবর পুলিশ কমিশনার ও পরিবেশ অধিদপ্তরকে স্মারক লিপি দেয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
মেহেরপুরে গৃহবধূকে পুড়িয়ে হত্যার ঘটনায় মামলা
মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুরের গাংনীতে গৃহবধূ রুবিনা খাতুনকে (২২) পুড়িয়ে হত্যার ঘটনায় স্বামী মিলন হোসেনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে নিহতের খালা রিজিয়া খাতুন নারী ও শিশু নির্যাতন আইন এবং দাহ্য পদার্থ দিয়ে পুড়িয়ে হত্যার অভিযোগে বাদী হয়ে গাংনী থানায় মামলাটি দায়ের করেন। তবে এখন পর্যন্ত আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবাইদুর রহমান জানান, আসামি মিলন হোসেন পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে। উল্লেখ্য, শুক্রবার ভোরে পারিবারিক কলহের জেলে গাংনী উপজেলার বামুন্দি পশ্চিম পাড়ায় রুবিনা খাতুনকে পেট্রোল ঢেলে পুড়িয়ে হত্যার পর অভিযোগ উঠে তার স্বামী মিলনের বিরুদ্ধে। রুবিনা-মিলন দম্পতির দুই বছরের একটি মেয়ে আছে। ঘটনার পর পরই মেয়েকে নিয়ে পালিয়ে যান মিলন।
খুলনায় শিশু ধর্ষণ মামলার আসামি এরশাদ মুন্সি জেলহাজতে
স্টাফ রিপোর্টার
নগরীর শিরোমণি উত্তরপাড়ার তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ মামলার আসামি এরশাদ মুন্সি (৩২)কে জেলহাজতে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। গতকাল শনিবার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আতিকুস সামাদ পিএইচডি এ আদেশ প্রদান করেছেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা তামান্না মহুয়া আসামিকে আদালতে হাজির করেন। এরশাদ মুন্সি একই এলাকার শওকত মুন্সির ছেলে।
মামলার বিবরণে জানা যায়, গত ১৩ অক্টোবর সকাল সাড়ে ১১টার দিকে শিশুটি তার ফুফাতো ভাইকে খুঁজতে উত্তরপাড়ার রাজা মেম্বারের ধান ক্ষেতের দিকে যায়। এসময় এরশাদ মুন্সি তাকে জোর করে ধান ক্ষেতের ভিতর নিয়ে ধর্ষণ করে। শিশুটিকে ধর্ষণের পর কাউকে বললে মেরে ফেলার হুমকি দেয়। ১৫ অক্টোবর শারিরিক অবস্থার অবনতি হলে শিশুটি তার মায়ের কাছে সব ঘটনা খুলে বলে। এঘটনায় ওই শিশুর মা বাদী হয়ে খানজাহান আলী থানায় মামলা দায়ের করেন যার নং-৯।
খুলনা মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার
বাংলাদেশ পুলিশের আইজিপি ড. বেনজীর আহমেদ, বিপিএম (বার) এঁর নিদের্শনায় সারা দেশে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে দেশের নারী ধর্ষণ ও নির্যাতনের বিরূদ্ধে জনসচেতনতা লক্ষ্যে ৬ হাজার ৯১২ টি বিট পুলিশিং এলাকায় এ সমাবেশের আয়োজক বাংলাদেশ পুলিশ। গতকাল শনিবার সকাল ১০টায় খুলনা মেট্রোপলিটন পুলিশের আয়োজনে ৮ থানার সর্বমোট ৫২টি বিটে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
কেএমপি’র খুলনা সদর থানার ২৯ নং ওয়ার্ডের ৭নং বিটে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী সামাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক এবং সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন কেএমপি’র পুলিশ কমিশনার মো. মাসুদুর রহমান ভূঞা, এছাড়াও বিশেষ অতিথি ছিলেন প্রেসকাবের সভাপতি এস এম নজরুল ইসলাম। কেএমপি’র সোনাডাঙ্গা মডেল থানার ১৭নং ওয়ার্ডের ৬নং বিটে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী সামাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসার ড. মো. ফায়েক উজ্জামান এবং সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন কেএমপি’র পুলিশ কমিশনার মো. মাসুদুর রহমান ভূঞা।
উক্ত সমাবেশে আরোও উপস্থিত ছিলেন খুলনা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. আব্দুল আহাদ, নর্দান ইউনিভার্সিটি খুলনার রেজিস্ট্রার শাহ আলম, সিটি মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক ডা. সৈয়দ আবু আশফার, ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) এস এম শাকিলুজ্জামান, সহকারী পুলিশ কমিশনার (সোনাডাঙ্গা জোন) মো. আবুল খায়ের ফকির, অফিসার ইনচার্জ সোনাডাঙ্গা মডেল থানা মো. মমতাজুল হক, পুলিশ পরিদর্শক (তদন্ত) সোনাডাঙ্গা মডেল থানা জনাব রাধেশ্যাম সরকার, ওয়ার্ড নং-১৭, বিট নং-৬, বিট অফিসার সোনাডাঙ্গা থানার এসআই বিপন খাঁন, মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এমডি বাবুল রানা, নিউ মাকেটের সভাপতি আব্দুল গফফার বিশ্বাস, সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান বুলু বিশ্বাস, সাধারণ সম্পাদক তসলিম আহাম্মদ আশা, ১৭নং ওয়ার্ড কাউন্সিলর শেখ হাফিজুর রহমান হাফিজ, এপিপি ও মানবাধিকার কর্মী এ্যাড. আফরোজা রোজী, মহানগর যুবলীগের আহবায়ক সফিকুর রহমান পলাশ, যুগ্ম আহবায়ক শেখ শাহজালাল হোসেন সুজন, নিউ মাকেটের সাধারণ সম্পাদক আলহাজ্ব মাসুদুর রহমান গোরা, মহানগর কমিউনিটি পুলিশিং এর সভাপতি ডা. এ কে এম কামরুল ইসলাম এবং মহানগর কমিউনিটি পুলিশিং এর সকল থানার সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্য নের্তৃবৃন্দ, এছাড়াও সরকারি বেসরকারি বিভিন্ন এনজিওকর্মী, মানবাধীকারকর্মীবৃন্দ প্রমূখ।
পুলিশ কমিশনার মো. মাসুদুর রহমান ভূঞা সভাপতির বক্তব্যে বলেন, যেখানে মানুষ আছে সেখানে অপরাধ আছে। পুলিশ অপরাধ দমনে আন্তরিক তার জন্য আপনাদের সহযোগিতা প্রয়োজন। প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে চেষ্টা অব্যাহত রেখেছেন। তার ফলশ্রুতিতে পুলিশকে অত্যাধুনিক অস্ত্র ও বিভিন্ন প্রযুক্তি সরঞ্জাম অপরাধ দমনের জন্য পুলিশকে দিয়েছেন। এই সমাজে অনেক মানুষ আছে যারা সরকার ও পুলিশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে তাদের থেকে সজাগ থাকতে হবে। পুলিশ যদি মাদক ও অন্যান্য অপরাধের সাথে জড়িত থাকে তাহলে আমাকে বা আমাদের অফিসারদেরকে অবহিত করবেন তাৎক্ষণিক তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করব। তিনি নারীদের উদ্দেশ্যে বলেন আপনারা নির্ভয়ে অফিস, ব্যবসা-বানিজ্য ও অন্যান্য কার্যক্রমসহ রাস্তায় বের হবেন। ধর্ষণ ও অপরাধ দমনে সবার সহযোগিতা কামনা করে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ শান্তিপূর্ণভাবে শেষ করেন।
অনুরূপভাবে গতকাল সকাল ১০টা হতে সাড়ে ১১টা পর্যন্ত নগরীর খালিশপুর থানাধীন নিউজপ্রিন্ট গেট বিআইডিসি রোডে খুলনা মেট্রোপলিটন পুলিশের আয়োজনে খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (এএন্ডও) সরদার রকিবুল ইসলাম বিপিএম সেবা এর সভাপতিত্বে ৪৫০/৫০০ জনের উপস্থিতিতে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ অক্টোবর-২০২০ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে উপস্থিতি ছিলেন ১৩নং ওয়ার্ড কাউন্সিলর এসএম খুরশিদ আহমেদ টোনা, ১৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এসএম মোরশেদ আহমেদ মনি, ১৩নং ওয়াড কমিউনিটি পুলিশের সভাপতি মো. বদিয়ার রহমান, খালিশপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শহিদুল ইসলাম, নিউজপ্রিন্ট মাধ্যমিক বিদ্যালয়েল প্রধান শিক্ষক শাহিনা পারভীন প্রমূখ।
এছাড়াও সকাল ১০টা হতে সাড়ে ১২টা পর্যন্ত নগরীর আড়ংঘাটা থানাধীন আড়ংঘাটা বাজার ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে খুলনা মেট্রোপলিটন পুলিশের আয়োজনে ৫নং আড়ংঘাটা ইউনিয়নের চেয়ারম্যান মফিজুর রহমান জিবলু মোড়ল এর সভাপতিত্বে ৪০০/৫০০ জনের উপস্থিতিতে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ অক্টোবর-২০২০ অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেএসপির অতিরিক্ত পুলিশ কমিশনার (এএন্ডও) সরদার রকিবুল ইসলাম বিপিএম সেবা, বিশেষ অতিথি ছিলেন ডেপুটি পুলিশ কমিশনার (সোয়াট) মারুফাত হুসাইন, গাইকুর নূরানী মাদরাসার অধ্যক্ষ মাওলানা আব্দুর সবুর প্রমূখ।
এছাড়াও কেএসপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অপরাধ) এস এম ফজলুর রহমান, অবসরপ্রাপ্ত পুলিশ সুপার শহিদুল আলম চৌধুরী, দৌলতপুর দিবা-নৈশ কলেজ এর অধ্যক্ষ মো. আনিছুর রহমান, বিশিষ্ট শিক্ষানুরাগী হাবিবুর রহমান, সভাপতি দৌলতপুর ৬নং ওয়ার্ড পুলিশিং কমিটি, সভাপতি খুলনা উন্নয়ন ফোরাম শরিফ শফিকুল আলম চন্দন, ৬নং ওয়ার্ড কাউন্সিলর জনাব শামসুদ্দিন আহম্মেদ প্রিন্স, সাবেক ওয়ার্ড কাউন্সিলর এস এম আব্দুল হকসহ বীর মুক্তিযোদ্ধা, আলেম শিক্ষক, পুরোহিত অন্যান্য সুশীল সমাজের লোকজন। উপ-পুলিশ পরিদর্শক/এস, এম মনিরুজ্জামান মিলন ইনচার্জ ট্রেডস্কুল পুলিশ ফাঁড়ী এবং ৬নং বিট পুলিশিং কর্মকর্তা দৌলতপুর থানা, কেএমপি, খুলনা।
এছাড়াও বিশিষ্ট ব্যক্তিত্ব হিসাবে উপস্থিত ছিলেন ড. মহিউদ্দিন আহম্মেদ পরিচালক আইসিটি, সাবেক ডিন, ইইই অনুষদ, খুলনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়; প্রফেসর ড. জলি সুলতানা, খুলনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়; প্রফেসর মো. গোলাম মোস্তফা, অধ্যক্ষ সরকারি হাজি মোহাম্মদ মহসীন কলেজ, খালিশপুর; অধ্যাপিকা লুৎফুল নাহার, সাবেক প্রিন্সিপাল বয়রা মহিলা কলেজ, খুলনা; বঙ্গবাসী স্কুলের প্রধান শিক্ষক জনাব দেলোয়ার হোসেন; প্রিন্সিপাল সরকারি মডেল স্কুল এন্ড কলেজ শেখ মোঃ বদিউজ্জামান; মো. ইউনুস আলী, প্রধান শিক্ষক শহীদ তিতুমীর মাধ্যমিক বিদ্যালয়, খালিশপুর এবং জনাব মো. কামাল উদ্দিন আহম্মেদ, ডিএন্ডটি, খুলনা ওয়াশা।
এছাড়াও নগরীর ৫২টি বিটে শান্তিপূর্ণভাবে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ অক্টোবর-২০২০ অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে খুলনা মেট্রোপলিটন পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাগণ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিট পুলিশিং এবং কমিউনিটি পুলিশিং এর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
খুলনায় পুলিশের অভিযানে মাদকসহ গ্রেফতার ৯
স্টাফ রিপোর্টার
মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে ৫৩ পিস ইয়াবা ও ৭০ গ্রাম গাঁজাসহ ৯ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গত ২৪ ঘন্টায় গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মাদক ব্যবসায়ীরা হলেন খালিশপুর হাউজিং পুরাতন কলোনী এন/ডি-৬১, রোড নং-২৬৪ এর মো. নুরুল ইসলামের ছেলে রাজীবুল ইসলাম স্বপন (২৫), ক্রিসেন্ট সেমী পাঁকা কলোনী বাসা নং-৫/৫ এর মৃত. আব্দুর রব এর ছেলে মো. পলাশ (২৪), পিপলস্ গেট স্বর্ণপট্টির ইউনুস সরদারের ছেলে মো. জুয়েল হাসান (২৫), বয়রা শশ্মানঘাট পূজাখোলা এলাকার সুশান্ত ঘোষের ছেলে আর্জু ঘোষ (২৫) ও মৃত. হরিদাস মিস্ত্রীর ছেলে হিরন কুমার মিস্ত্রী (৩২),
জলিল স্বরনী রোডের পিএমজি অফিসের বিপরীতের বাসিন্দা মৃত. ইলিয়াছ হোসেনের ছেলে শেখ ইফতেখার হোসেন সুজন (৩৮), সোনাডাঙ্গা গাবতলার মোড়ের মৃত. রাজ্জাক হাওলাদারের ছেলে মো. আব্দুল হালিম (২৯), ৫নং মাছঘাট সি-ব্লক গ্রীনল্যান্ড আবাসন রেলওয়ের বাসিন্দা মো. লতিফ হাওলাদারের ছেলে মোঃ নুর ইসলাম হাওলাদার (২৫) ও ফুলতলা থানার দক্ষিণ ডিহি গ্রামের আহম্মদ শেখের ছেলে আলামিন শেখ (২৬)।
কেএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর) কানাই লাল সরকার জানান, গত ২৪ ঘন্টায় নগরীর বিভিন্ন থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মহানগর পুলিশ। এসময় ৫৩ পিস ইয়াবা ও ৭০ গ্রাম গাঁজাসহ ৯ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট ৯টি থানায় মাদক মামলা রুজু করা হয়েছে।
খুলনা ওয়াসা কর্মচারি ইউনিয়নের সিমাহীন দুর্নীতি লুটপাট ও চাদাবাজির বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ
স্টাফ রিপোর্টার
খুলনা ওয়াসা শ্রমিক কর্মচারি সমন্বয় পরিষদের পক্ষ থেকে বর্তমান কর্মচারি ইউনিয়নের দুর্ণীতি চাদাবাজি ও ব্যার্থতার দায়ভার নিয়ে পদত্যাগ করার দাবি জানিয়েছে পরিষদের নেতৃবৃন্দ।
গতকাল শনিবার সন্ধ্যায় সোনাডাঙ্গা ট্রাক টার্মিনালের ওয়াসা পাম্প চত্তরে প্রতিবাদ সভায় বক্তারা বলেন বর্তমান ইউনিয়ন চরম ব্যার্থতার পরিচয় দিয়েছে ওয়াসার সকল শ্রেণি পেশার কর্মচারিরা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। অসহায় মাস্টাররোল কর্মচারিদের নিয়োগের বিষয়টি কোন ধরনের সমাধান করতে পারেনি। গত তিন বছরে কর্মচারিদের কল্যাণে কোনও কাজ না করে মিথ্যা আর প্রপাগান্ডা প্রভাব বিস্তারের নামে লুটপাট দুর্ণীতি করেছে ইউনিয়নের নেতারা। তারা বন্ধকৃত পাম্পে বিদ্যুতের পূনঃসংযোগের নামে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়েছে। সভায় নেতৃবৃন্দ সকল মাস্টার রোল কর্মচারিদের দ্রুত স্থায়ীকরণ, দীর্ঘদিনের কর্মরত অষ্টম শ্রেণি পাশ কর্মচারিদের নতুন পদ সৃস্টি করে নিয়োগের ব্যাবস্থা করা এবং স্থায়ী কর্মকর্তা কর্মচারিদের পেনশন বাস্তবায়নের জন্য ওয়াসা ব্যাবস্থাপনা পরিচালকের কাছে জোর দাবি জানান এবং সকল কর্মচারিদের প্রতি সমান দৃস্টিতে দেখার অনুরোধ জানানো হয়।
মো. রবিউল ইসলামের পরিচালনায় সভায় সভাপতিত্ব করেন সিনিয়র কর্মচারি ইউসুব আলী স্বপন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কর্মচারি ইউনিয়নের সাবেক সভাপতি শেখ বাবুল হোসেন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউনিয়নের সাবেক সাধারন সম্পাদক প্রকৌশলী জিএম আব্দুল গফফার, সাবেক সাধারণ সম্পাদক আনিসুর রহমান মোড়ল মো. শাহাদাত শিকদার, মো. জাহাঙ্গীর হোসেন, মো. মুকুল হোসেন, সোহরাব ঢালী, রবিউল ইসলাম, আশরাব মুসল্লী, আবুল কালাম, নাজমুল করিম, মিজানুর রহমান, জসিম, আব্দুর রব, আকবর হোসেন, আলামিন, গোলকনাথ দে, ইমদাদ হোসেন, মাসুদুর রহমানসহ কর্মচারি সমন্বয় পরিষদের নেতৃবৃন্দ।
হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের উদ্যোগে অসচ্ছল ব্যক্তিদের মাঝে বস্ত্র বিতরণ
ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি
হিন্দুবৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ খানজাহান আলী থানা শাখার আয়োজনে ও খুলনা মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের উদ্যোগে অসচ্ছল ব্যক্তিদের মধ্যে বস্ত্রবিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ১৬ অক্টোবর শনিবার বিকাল ৫ টায় আটরা পালপাড়া পূজামন্দিরে থানা সভাপতি কমলকৃষ্ণ পাল এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এর খুলনা মহানগর শাখার সভাপতি বীরেন্দ্রনাথ ঘোষ। বিশেষ অতিথি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এর সহ সভাপতি সুখময় বিশ^াস, সহ সভাপতি সমর কুন্ডু, সাধারণ সম্পাদক গোপাল চন্দ্র সাহা, আটরা গিলাতলা ইউপি চেয়ারম্যান আলহাজ¦ শেখ মনিরুল ইসলাম। ঐক্য পরিষদের যুগ্নসম্পাদক প্রশান্ত দাস, সহ – সাধারণ সম্পাদক রঘুনাথ ঘোষ কালা, সাংগঠিনক সম্পাদক বিশ্বজিৎ দে বিশু, খানজাহান আলী থানা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এর সহ সভাপতি যোশেফ সিকদারের পরিচালনায় বক্তৃতা করেন ইউপি সদস্য মাজাহারুল ইসলাম হুমায়ুন, সংগঠনের মহানগর নেতা কবি আনন্দ কুমার স্বর, থানা সাধারণ সম্পাদক মিলন মজুমদার, সুভাষ পাল, সন্তস পাল, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মিহির রঞ্জন বিশ^াস, পল্টু কুন্দা প্রমুখ।
রিজিয়া নাসের-এর রোগমুক্তি কামনায় আওয়ামী মুক্তিযোদ্ধা লীগ
খবর বিজ্ঞপ্তি
প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র চাচি, সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন, সংসদ সদস্য সেখ সালাহ উদ্দিন জুয়েল ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক শেখ সোহেলের মাতা রিজিয়া নাসের-এর আশু রোগমুক্তি কামনা করে বিবৃতি প্রদান করেছেন বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা লীগ, খুলনা জেলা ও মহানগর নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেনÑজেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাড. এ কে এম মফিজুল, বিভাগীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু হেলাল মোল্লা, মহানগর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ হাসমত আলী, মহানগর সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ নওশের আলী মোল্লা, বীর মুক্তিযোদ্ধা মোঃ নাসির উদ্দিন সরদার, বীর মুক্তিযোদ্ধা এস এম কবিরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মোঃ ইকবাল. বীর মুক্তিযোদ্ধা ওয়াহিদুজ্জামান ডাবলু, বীর মুক্তিযোদ্ধা আলী আহমেদ, জেলা সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শরীফ মাহমুদ হাসান চিস্তী, বীর মুক্তিযোদ্ধা জহুল হক মল্লিক, মহানগর মহিলা আওয়ামী মুক্তিযোদ্ধা লীগের সভাপতি পারভীন হাসমত, সাধারণ সম্পাদক জেসমিন নাহার লাকী, সিনিয়র সহ-সভাপতি আফরোজা আক্তার, লিলিয়া খানম, রশিদা বেগম, রেবেকা গাজী, রাফেজা কামাল, বীর মুক্তিযোদ্ধা বদরুজ্জামান বদু ফকির, বীর মুক্তিযোদ্ধা মোসলেম আলী কমান্ডার, তাইজুল ইসলাম তাজু, আজিজুর রহমান আজাদ, মারুফ গাজী, বীর মুক্তিযোদ্ধা শ্যামল কান্তি দাস, বীর মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল, বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক, বীর মুক্তিযোদ্ধা ইউসুফ আলী মৃধা, মোল্লা তমজিদ হোসেন, রাহমাত ইলা রুমি, বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী লস্কর প্রমুখ।
ধর্ষকদের সামাজিক ভাবে বয়কট করতে হবে, কোটচাঁদপুর সার্কেল
কোটচাঁদপুর ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কোটচাঁদপুর সার্কেল মোহাইমিনুল ইসলাম বলেছেন,নারী ধর্ষক ও নির্যাতন কারীদের বিরুদ্ধে তাৎক্ষনিক ব্যাবস্থা নিতে হবে।
ধর্ষন একটি জঘন্যতম অপরাধ।ধর্ষনের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।সবাই সচেতন হয়ে ধর্ষকদের সামাজিক ভাবে বয়কট করতে হবে। ১৭ই অক্টোবর শনিবার সকাল ১০ দিকে ঝিনাইদহের কোটচাঁদপুর মডেল থানার ১ নং বিট পুলিশিং এর উদ্যোগে পৌর শহরের সনি আবাসিকের সামনে অনুষ্ঠিত নারী ধর্ষন ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশের সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। ১ নং বিট পুলিশের ইনচার্জ তৌফিক আনামের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন,মডেল এস আই শরিফুল ইসলাম, পৌর কাউন্সিলর আনারুল ইসলাম সেন্টু,ফারুক হোসেন খোকন,রেজাউল ইসলাম পাঠান,সংরক্ষিত মহিলা কাউন্সিলর হোসনে আরা সহ বেসরকারি এনজিও সংস্থার আত্মবিশ্বাস, আশা,ওয়েভ ফাউন্ডেশন, পদক্ষেপের সকল কর্মকর্তা ও কর্মচারী সহ দেড় শতাধিক মহিলা পুরুষ এবং মডেল থানার সকল বিটঅফিসার বৃন্দ উপস্থিত ছিলেন।
কেশবপুরে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত
আলমগীর হোসেন, কেশবপুর
বিট পুলিশিং বাড়ী বাড়ি, নিরাপদ সমাজ গড়ি, মুজিব বর্ষের অঙ্গীকার পুলিশ হবে জনতার এই শ্লোগানকে সামনে রেখে সারা দেশের ন্যায় যশোরের কেশবপুরেও ধর্ষন ও নারী নির্যাতনের বিরুদ্ধে শনিবার বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার পাজিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম মুকুলের সভাপতিত্বে ইউনিয়ন পরিষদের হল রুমে অনুষ্ঠিত বিট পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন খুলনা বিভাগীয় অতিরিক্ত ডি আই জি মোঃ হাবিবুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারি পলিশ সুপার মনিরামপুর সার্কেল মো. সোয়েব, কেশবপুর থানার অফিসার ইনচার্জ মো. জসিম উদ্দিন, উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহ্বায়ক আবু সাইদ লাভলু। বিট পলিশের পাজিয়ার দায়িত্ব প্রাপ্ত এস আই তাপস রায়ের সঞ্চলনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন পাজিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল বাহার, রাজনগর বাকাবর্শি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক প্রভাত কুমার কুন্ডু, আওয়ামীলীগ নেতা আলী আকবার, গোরা চাদ, গীতা চক্রবর্তী প্রমুখ।
খানজাহান আলী থানার ৬টি বিট পুলিশিং এর পৃথক পৃথক সমাবেশ অনুষ্ঠিত
ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি
খানজাহান আলী থানার অন্তরগত ৬টি বিট পুলিশিং কমিটির উদ্যোগে নারীর প্রতি সহিংসতা নিরসনে আপনার পুলিশ আপনার পাশে স্লোগানে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ একযোগে ১৭ অক্টোবর শনিবার ৬টি বিটে অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় খানজাহান আলী থানার ১নং বিট পুলিশের উদ্যোগে কেডিএ খানজাহান আলী সরকারি মাধ্যমিক বিদল্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। সহকার্রী পুলিশ কমিশনার দৌলতপুর জোন এস এম বায়জিদ ইবনে আকবরের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন কেডিএ খানজাহান আলী সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাহবুবুর রহমান, বিট পুলিশ অফিসার এস আই রোকনুজ্জামান, সহকারী এ এস আই তুহিন, মহানগর আওয়ামীলীগের সাবেক শ্রম বিষয়ক সম্পাদক শেখ ইউনুচ আলী, মুফতি হুমাউন কবির, কাউন্সিলর মোঃ সাইফুল ইসলাম, এফ এম জাহিদ হাসান জাকির, মাষ্টার শাহজাহান হাওলাদার, এ্যাড. আলিনুর রহমান, শিউলী আক্তার, মায়া রানিসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ বক্তৃতা করেন।
২নং বিট পুলিশিং এর উদ্যোগে ফুলবাড়ীগেট বঙ্গবন্ধু চত্ত্বরে অনুষ্ঠিত বিট পুলিশিং সমাবেশে প্রধান অতিথি ছিলেন কুয়েটের আইআইসিটির পরিচালক প্রফেসর ড. মহিউদ্দিন আহমাদ। কেএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর) সোনালী সেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুয়েটের প্রফেসর ড. জলী সুলতানা, বয়রা মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ ড. সৈয়দা লুৎফুন নাহার, খুলনা নারী ও শিশু নির্যাতন আদালতের পিপি অলোকা নন্দা দাস, মহানগর আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি বেগ লিয়াকত আলী, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ সাজ্জাদুর রহমান লিংকন, ফুলবাড়ী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাষ্টার মনিরুল ইসলাম। যোগিপোল ইউনিয়ন কমিউনিটি পুলির্শি ফোরামের সভাপতি ও ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ইউসুফ আলী খলিফার পরিচালনায় অনুষ্ঠানে বক্তৃতা করেন, বীর মুক্তিযোদ্ধা মোল্যা মুজিবর রহমান, ২নং বিট পুলিশ অফিসার এম এ হাসান, যোগিপোল মহিলা কমিউনিটি পুলির্শি ফোরামের সাধারণ সম্পাদক রুমা খন্দকার মুন্নি, মেম্বর আবু সাঈদ হাওলাদার আব্বাস, মহিলা মেম্বর ফিরোজা বেগম, থানা যুবলীগের যুগ্ন আহবায়ক মিজানুর রহমান রুপম, খুলনা ব্লার্ড ব্যাংকের সভাপতি সালেহ উদ্দিন, উপদেষ্টা বঙ্গরাজ দেলোয়ার হোসেন, মাওঃ হারুনার রশিদ, তন্ময় মৃধা, সলেমান মুন্সি, মেম্বর রফিকুল ইসলাম, গোলাম কিবরিয়া, মাসুম খন্দকার, সুমন খন্দকার, কামরুল ইসলাম,শরিফা খাতুন প্রমুখ।
৩নং বিট যোগিপোল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে খানজাহান আলী থানার অফিসার্স ইনচার্জ প্রবির কুমার বিশ^াসের সভাপতিত্বে বক্তৃতা করেন যোগিপোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আনিছুর রহমান, থানা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্জ মোড়ল আনিছুর রহমান, ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক মোড়ল হাবিবুর রহমান, বেগ খালিদ হোসেন, এস আই এবাদুল হক, এস আই আসাদুজ্জামান নুর, মেম্বর শেখ আমজাদ হোসেন, শাহ মোঃ আমিরুল ইসলাম, সুরুজ্জামান হানিফ, হাফিজা বেগম, হাফিজুর রহমান. নুরুল ইসলাম ফকিরসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ বক্তৃতা করেন।
৪নং বিট পুলিশিং সমাবেশ শিরোমণি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে সিনিয়র সহকারী পুলিশ কমিশনার(সিটিএসবি) মোঃ আশরাফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তৃতা করেন ফুলতলা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্জ শেখ আকরাম হোসেন, খানজাহান আলী থানা আওয়ামী লীগের সভাপতি শেখ আবিদ হোসেন, আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ মনিরুল ইসলাম, শেখ জাহাঙ্গীর হোসেন, বীর মুক্তিযোদ্ধা স.ম রেজওয়ান আলী, বিট পুলিশ অফিসার এস আই লুৎফুল হায়দার,সহকারী এ এস আই মোঃ তরিকুল ইসলাম, হাফেজ আতাউর রহমান, কাজী আজাদুর রহমান হিরোক,ইউপি সদস্য শেখ আব্দুস সালাম, আম্বিয়া বেগম, শিরোমনি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরা পারভিন, ফেরদৌস আরা প্রমুখ নেতৃবৃন্দ।
৫নং বিট পুলিশিং সমাবেশ আটরা শ্রীনাথ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে খুলনার সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মোঃ নজরুল ইসলাম (পিপিএম) এর সভাপতিত্বে এবং এস আই শওকত হোসেনের পরিচালানয় বক্তৃতা করেন আটরা শ্রীনাথ মাধ্যমিব বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মহসিন বিশ^াস, বিট পুলিশ অফিসার এস আই হারুন অর রশিদ, হাফেজ গোলাম মোস্তফা, মাহমুদ হাসান, হাফেজ আব্দুস সবুর, শেখ আব্দুল হক, শাহনাজ বেগমসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।
৬নং বিট পুলিশের সমাবেশ আফিলগেটে অনুষ্ঠিত হয়। খানজাহান আলী থানার ওসি তদন্ত কবির হোসেনের সভাপতিত্বে বিট পুলিশ অফিসার এস আই দেবেশ কুমার মন্ডল, এ এস আই আনোয়ারুল হক, সৈয়দ কিসমত আলী, আব্দুল হামিদ সরদার, সরদার আনোয়ার হোসেন, রেজওয়ান হোসেন আকুঞ্জি রাজা, খোকন কুমার নন্দী, দুলাল চন্দ্র সরকারসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ বক্তৃতা করেন।
যোগিপোল ইউনিয়ন নিয়ে ওয়ার্ডবাসীর ভাবনা র্শীষক মতবিনিময় সভা
ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি
যোগিপোল ইউনিয়ন নিয়ে ওয়ার্ডবাসীর ভাবনা শীর্ষক মতবিনমিয় সভা ১৬ অক্টোবর শুক্রবার রাতে যোগিপোল ফকরুলের দোকান সংলগ্ন বালুর মাঠে অনুষ্ঠিত হয়। যোগিপোল ইউনিয়নের ৭নং ওয়ার্ডবাসীর উদ্যোগে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও খানজাহান আলী থানা যুবলীগের আহবায়ক মোঃ সাজ্জাদুর রহমান লিংকন। আলহাজ্জ গোলাম মোস্তফার সভাপতিত্বে এবং মাষ্টার মতিয়ার ও মাষ্টার আকবার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তৃতা করেন খানজাহান আলী থানা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্জ মোড়ল আনিছুর রহমান, ৩৩নংওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ইউসুফ আলী খলিফা, সাধারণ সম্পাদক মোড়ল হাবিবুর রহমান, মাওঃ হুমাউন কবির বাচ্চু, খায়রুল ইসলাম, ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভানেত্রী রুমা খন্দকার মুন্নি, সাধারণ সম্পাদক অম্বিকা রানি মন্ডল, আবু হেনা বাবলু, থানা যুবলীগের যুগ্ন আহবায়ক মিজানুর রহমান রুপম, তরিকুজ্জামান মনির, মেম্বর আমজাদ হোসেন, মেম্বর রফিকুল ইসলাম, মহিলা মেম্বর ফিরোজা বেগম, হাফিজা বেগম, হোসেন আলী হাওলাদার, মোড়ল মুজিবর রহমান, মাওলানা ফরিদুল ইসলাম, মাসুম খন্দকার, আলম মোল্যা, কামরুল ইসলাম, শিরোমণি তরুণ সংঘের সভাপতি শেখ তরিকুল ইসলাম, নজরুল ইসলাম, মাওঃ শামছুল আলম, ইলিয়াজ গাজী, আমিন শওকত মোড়ল,কাওছার আলীসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। বক্তারা আগামী ইউপি নির্বাচনে যোাগিপোল ইউনিয়নের উন্নয়ন এবং সরকারি অনুদানের সঠিক বন্টনে জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও খানজাহান আলী থানা যুবলীগের আহবায়ক মোঃ সাজ্জাদুর রহমান লিংকনের দলীয় মনোনায়নের দাবী করেন।
ফুলতলায় বিট পুলিশিং কমিটির সমাবেশ অনুষ্ঠিত
ফুলতলা প্রতিনিধি
ফুলতলার ২নং দামোদর বিট পুলিশিং এর উদ্যোগে মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ, ইভটিজিং, বাল্য বিবাহ, নারী ও শিশু নির্যাতন সংক্রান্ত এক সমাবেশ শনিবার বেলা ১১টায় পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয়। কমিউনিটি পুলিশিং ফোরাম দামোদর ইউনিয়নের সভাপতি ক্যাপ্টেন আবুল কাশেম এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নূর হোসেনর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন ওসি মাহাতাব উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন দামোদর ইউপি চেয়ারম্যান শরীফ মোহম্মদ শিপলু ভূঁইয়া, প্রধান শিক্ষক তাপস কুমার বিশ্বাস, মোশারফ হোসেন মোড়ল। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বিট কর্মকর্তা এসআই মধুসূধন পান্ডে, বিট ইনচার্জ মেসবা উদ্দিন ও শফিকুল ইসলাম, ইউপি সদস্য মিসেস কেয়া, বেগম শামছুন নাহার, মাসুদ পারভেজ মুক্ত, মোঃ আলম গাজী, মোঃ নজরুল ইসলাম, মোঃ ইব্রাহীম গাজী, মোঃ কবির মহলদার, প্রধান শিক্ষক গোলাম মোস্তফা, পুলিশিং ফোরাম নেতা অজয় নন্দী, মোহায়মিন সরদার মবি, আমিনুল ইসলাম, সরদার ইদ্রিস আলী, প্রনব কুমার বসু, মোঃ মাহাবুব আলম খোকন, আঃ গনি গাজী, প্রদ্যুৎ বিশ্বাস, বিজয় কৃষ্ণ হালদার, কায়েশ উজ্জামান পিকলু, আঃ জব্বার, আবু মুসা সোহেল, আঃ জলিল শেখ, মোঃ নজরুল ইসলাম, তাসমির হাসান, সুজন শীল প্রমুখ। সমাবেশে নেতৃবৃন্দ ধর্ষনের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড ঘোষনা করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানানো হয়।
রূপসার ৫টি ইউনিয়নে বিট পুলিশিং কার্যক্রম নারী নির্যাতন,সন্ত্রাস অপরাধ দমন ও প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা অনুষ্টিত
রূপসা প্রতিনিধি ঃ
রূপসার নৈহাটি ইউনিয়ন পরিষদ মিলনায়তনে বেলা ১১টায় বিট পুলিশিং কার্যক্রমের নারী নির্যাতন,সন্ত্রাস,মাদক,ডাকাতিসহ অন্যান্য অপরাধ দমন ও প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা অনুষ্টিত হয়। ইউপি চেয়ারম্যান কামাল হোসেন বুলবুলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ক্রীড়িবিদ মিস্টার বাংলাদেশ নাম খ্যাত আজাদ আবুল কালাম। উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক ও প্যানেল চেয়ারম্যান আঃ গফুর খানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও অধ্যক্ষ ফ ম আঃ সালাম, জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য আঃ মজিদ ফকির, জেলা মহিলালীগের সহ-সভাপতি সাবিনা ইয়াসমিন, সাংগঠনিক সম্পাদক ও প্যানেল চেয়ারম্যান রিনা পারভিন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি রুহুল আমিন রবি।
এসময় উপস্থিত ছিলেন এসআই মনোজ ঘোষ, বিপ্লব মন্ডল,উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক আকতার ফারুক, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তাক, ফরিদ শেখ, মনিরা পারভিন, ইউপি সদস্য রেশমা আকতার, দোলেনা বেগম, আলমগীর হোসেন, জাকির হোসেন, রবিউল ইসলাম, আশাবুর মোড়ল, মাহফুজ শেখ, যুবলীগের ফরিদ শেখ, খালিদ শেখ, আজমল হোসেন, রবিউল ইসলাম, আঃ জব্বার শেখ, ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান। এছাড়া রূপসা থানার পুলিশ সদস্য ও ইউপি সদস্যবৃন্দসহ ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অপর দিকে ঘাটভোগ ইউনিয়ন পরিষদ মিলনায়তনে বিট পুলিশিং আয়োজিত ধর্ষণ, নারী নির্যাতন প্রতিরোধ বিষয়ক সভা বেলা ১১ টায় অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান সাধন অধিকারী। এসময় বিট পুলিশিং কমিটির সদস্য ও বিভিন্ন। শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
রামপালে বন ও পরিবেশ উপমন্ত্রীর বিভিন্ন প্রকল্প উদ্বোধন ও অনুদান বিতরণ
রামপাল (বাগেরহাট) প্রতিনিধি
রামপালে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও গরীর দুস্থদের মাঝে অনুদান বিতরণ করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বন পরিবেশ ও জলবায়ু উপমন্ত্রী হাবিবুন নাহার। শনিবার সকাল ৯ টায় তিনি প্রথমে রামপাল সদরে ব্রেস্টফিডিং সেন্টারের উদ্বোধন করেন। এরপর তিনি রামপাল উপজেলা অডিটোরিয়ামে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করেন। পরে একই স্থানে ওয়ার্র্ড ভিশনের আয়োজনে জাতীয় স্যানিটেশন মাস ২০২০ উপলক্ষে আলোচনা সভায় তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এরপর তিনি আমার বাড়ি আমার খামার প্রকল্প ও পল্লী সঞ্চয় ব্যাংক রামপাল শাখার পক্ষ থেকে ১৬ জন ক্ষতিগ্রস্ত সদস্যদের কর্মসৃজন ঋণ প্রদান করেন। এরপর দরিদ্র নিঃস্ব বিকলাঙ্গ শারীরিকভাবে অক্ষম ১৫ জন ব্যক্তির মাঝে ১ লক্ষ ২৫ হাজার টাকার চেক বিতরণ করেন ও গৌরম্ভা ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ক্রীড়া সামগ্রী বিতরণ এবং বয়স্ক বিধবা ও প্রতিবন্ধী ভাতা ভোগীদের মাঝে ভাতার কার্ড বিতরণ করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা রামপাল উপজেলা চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাধন কুমার বিশ্বাস ,ভাইস চেয়ারম্যান নূরুল হক লিপন, মহিলা ভাইস চেয়ারম্যান হোসনেয়রা মিলি, এসিল্যান্ড শোভন সরকার , টিএইচও ডাঃ সুকান্ত কুমার পাল, উপজেলা প্রকৌশলী গোলজার আহমদ , উপজেলা সমাজসেবা কর্মকর্তা হামিদুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা নবনীতা দত্ত,প্রানীসম্পদ কর্মকর্তা জাহিদুর রহমান, ওয়ার্ড ভিশন কর্মকর্তা মেথিল্ডা ম্যান্ডেজ ,গৌরম্ভা ইউপি চেয়ারম্যান গাজী গিয়াস উদ্দিন,বাঁশতলী ইউপি সদস্য মোহাম্মদ আলী সহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
রামপালে বিট পুলিশিং কার্যক্রম
রামপাল (বাগেরহাট) প্রতিনিধি
“নারীর প্রতি সহিংসতা নিরসনে-আপনার পুলিশ আপনার পাশে” শ্লোগান নিয়ে ধর্ষণ নারী ও শিশু নির্যাতন মাদক সন্ত্রাস জঙ্গিবাদ এবং সামাজিক অপরাধ প্রতিরোধ সংক্রান্ত বিট পুলিশিং কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১ টায় রামপালের ফয়লাহাটে চান্দিনায় রামপাল উপজেলা পুলিশের আয়োজনে পুলিশিং কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জ পুলিশ সুপার সরোয়ার আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামপাল মংলা সার্কেল এএসপি আসিফ ইকবাল। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রামপাল থানার ওসি মঞ্জুরুল আলম, ওসি তদন্ত নজরুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা নবনীতা দত্ত, প্রাণিসম্পদ কর্মকর্তা জাহিদুর রহমান,ফয়লাহাট বনিক সমিতির সভাপতি আঃ সালাম হাওলাদার সহ স্থানীয় বীট পুলিশিং কার্যক্রমের সদস্যবৃন্দ ও স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ। এর আগে ভাগা বাজারেও একটি সচেতনতা সভার আয়োজন করা হয়।
ফকিরহাটে উন্নত মানের ব্রিধান-৭৫ ধান কর্তন
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাট উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আধুনীক প্রযুক্তির মাধ্যমে কৃষক পর্যায়ে উন্নতমানের ধান গম ও পাট বীজ উৎপাদন ও সংরক্ষন প্রকল্পের আওতায় ব্রি-ধান-৭৫ কর্তন অনুষ্ঠান বেতাগার মাসকাটা বিলের কৃষক আশরাফ আলী ফকির এর ধান ক্ষেতে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিসংখ্যান অফিসার এইচএম ইমদাদুল হক, বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃাষ সম্প্রসারণ অফিসার তন্ময় কুমার দত্ত ও বেতাগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইউনুস আলী শেখ। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপ-সহকারী কৃষি অফিসার প্রদীপ কুমার মন্ডল, মোঃ সোলায়মান মন্ডল, ইউপি সদস্য মোঃ আসাদুজ্জামান তুহিন, কৃষক শহিদুল ইসলার ও ওহিদুল ইসলাম প্রমখ।
ফকিরহাটে অপরাধ দমন ও প্রতিরোধ বিষয়ক আলোচনা
ফকিরহাট প্রতিনিধি
ধর্ষন এবং নারী নির্যাতনের বিরুদ্ধে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে দেশের অন্যান্য স্থানের ন্যায় ফকিরহাট উপজেলার ৮টি ইউনিয়নে বিট পুলিশিং কার্যক্রম নারী নির্যাতন, সন্ত্রাস, মাদক, ডাকাতি সহ অন্যান্য অপরাধ দমন ও প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টায় বেতাগা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ইউপি চেয়ারম্যান মোঃ ইউনুস আলী শেখ এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও স্থানীয় সরকার বিশেষজ্ঞ স্বপন দাশ। বিশেষ অতিথি ছিলেন বেতাগা আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিখিল চন্দ্র দাশ ও বেতাগা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক আনন্দ কুমার দাশ। মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আবু সাইদ মোঃ খায়রুল আনাম এর সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত আলোচনা সভার সঞ্চালনা করেন বিট অফিসার (বেতাগা বিট পুলিশিং বিট নং-১) এস আই মোঃ রফিকুল ইসলাম।
অপর দিকে বিকেল ৪টায় ফকিরহাট সদর ইউনিয়ন পরিষদ চত্ত্বরে অনুরুপ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সদর ইউপি চেয়ারম্যান শিরিনা আক্তার এর সভাপতিত্বে অনুষ্ঠানে সচেতনতা মূলক বক্তব্য রাখেন মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আবু সাঈদ মোঃ খায়রুল আনাম। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইউপি সচিব মোঃ মোয়াজ্জাম হুসাইন, ইউপি সদস্য মোঃ জগরুল হায়দার বাবু ও মহিলা ইউপি সদস্যা শিউলি বেগম প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন সদর ইউনিয়ন (বিট নং-৪) এসআই মোঃ এমদাদুল হক। এসময় বিপুল সংখ্যাক স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ঝিনাইদহে মৃত ও অবসরপ্রাপ্ত পরিবহণ শ্রমিকদের মাঝে আর্থিক অনুদান প্রদাণ
ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহে মৃত ও অবসরপ্রাপ্ত পরিবহণ শ্রমিকদের মাঝে আর্থিক সহায়তা প্রদাণ করা হয়েছে। শনিবার দুপুরে শহরের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড চত্বরে জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ঝিনাইদহ জেলা বাসমিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ওয়ালিয়ার রহমান খানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকী সমি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মাহমুদুল ইসলাম ফোটন, সদর উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ আব্দুর রশিদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা বদরুদ্দোজা শুভ, সদর থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম হিরন, বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আশরাফুর জামান খোকন। অনুষ্ঠান পরিচালনা করেন নলডাঙ্গা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রবিউল ইসলাম রবি।
এসময় ১৩ জন মৃত ও ২ জন অবসরপ্রাপ্ত পরিবহণ শ্রমিকদের পরিবারের মাঝে এককালীন ৬ লাখ ২৫ হাজার টাকা বিতরণ করা হয়।
ঝিনাইদহে নারী ধর্ষন ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ
ঝিনাইদহ প্রতিনিধি-
‘নিরাপদ দেশ গড়ি, নারী নির্যাতন বন্ধ করি’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে নারী ধর্ষন ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে শহরের জোহান ড্রীম ভ্যালী পার্ক মিলনায়তনে এ সমাবেশের আয়োজন করেন সদর থানা পুলিশ। এতে ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার সাঈদ, সদর থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান, সিও সংস্থার নির্বাহী পরিচালক সামসুল আলম, মসজিদের ইমাম, শিক্ষকসহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। এসময় বক্তারা, নারী ধর্ষন ও নির্যাতন বন্ধে সমাজের সর্বস্তরের মানুষকে কাজ করার আহ্বান জানান। জেলা পুলিশের আয়োজনে একই সময়ে জেলার ৬ উপজেলার বিভিন্ন স্থানে নারী ধর্ষন ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়।
ঝিনাইদহে ভাষা সৈনিক মুসা মিয়া সড়কের উদ্বোধন
ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহে ভাষা সৈনিক মুসা মিয়া সড়কের উদ্বোধন করা হয়েছে। শহরের পৌর এলাকার মহিষাকুন্ডু এলাকায় এ সড়কের উদ্বোধন করেন পৌরসভার মেয়র আলহাজ সাইদুল করিম মিন্টু।
এসময় ভাষা সৈনিক মুসা মিয়ার সন্তান জাহেদী ফাউন্ডেশনের নির্বাহী সদস্য কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল, পৌরসভার কাউন্সিলর মাহবুবুর রহমান শেখর, জাহিদুল ইসলাম, মহিউদ্দিন, বশির আহম্মেদ, এ্যাড. বিকাশ কুমার ঘোষসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠিত আলোচনা সভায় জানানো হয়, মহিষাকুন্ডু বটতলা মোড় হতে ৪ কিলোমিটার এই সড়কের নাম ভাষা সৈনিক মুসা মিয়া নামে পরিচিত হবে। এতে আগামী প্রজন্ম ভাষা সৈনিকদের অবদান মনে রাখবে ও তাদের আদর্শ বুকে লালন করতে পারবে।
৪নং ওয়ার্ডে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ
খরব বিজ্ঞপ্তি
নগরীর দৌলতপুর ৪নং ওয়ার্ডে গতকাল সকালে ওয়াডে বিট পুলিশিং কর্তৃক আয়োজিত নারী ধর্ষন ও নির্যাতন বিরোধী সমাবেশ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ৪নং ওয়ার্ড পুলিশিং কমিটির সভাপতি মোঃ সাইদুর রহমান বন্দ্। সাঃ সম্পাদক মোঃ তুহিন শেখের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সহকারী পুলিশ কমিশনার প্রসিকিউসন মোঃ হুমাউন কবির। উপস্থিত ছিলেন ও বক্তৃতা করেন বীর মুক্তিযোদ্ধা নূর ইসলাম বন্দ্, দৌলতপুর থানা আলীগ সাধারন সম্পাদক শহিদুল ইসলাম বন্দ্, এ্যডঃ মোফাঞ্জেল আলম বন্দ্, শেখ ওবায়দুল্লা রনো, বিট পুলিশ কর্মকর্তা এসআই নাসির, আব্দুর রউফ মোড়ল, শেখ আহিদুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মোশারেফ হোসেন, আকাংখ্যা গ্রুপ চেয়ারম্যান শেখ মাহাবুুবুর রহমান, মেহেদী হাসান মোড়ল, বাচ্ছু মোড়ল, জামিরুল বন্দ, কাউন্সিলর কবির হোসেন কবু, আবু আসলাম মোড়ল, শেখ ইউসুফ আলী, মোঃ হারুন বন্দ, সাংবাদিক গোলাম রসুল বাদশা, আসলাম শেখ, বিউটি ইসলাম, জুলি বেগম, রিপন হাওলাদার সহ স্থানিয় গন্য মান্য ব্যাক্তি বর্গ উপস্থিত ছিলেন।
রুদ্রপুর ঘলঘলিয়া স্লুইচ গেটের কাছে পাউবো’র বেড়ী বাঁধ কেটে জমি দখল
গোলাম মোস্তফা, আশাশুনি
আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নের গুনাকরকাটি ব্রীজ হতে সাতক্ষীরা সদরের সুপারীঘাটা ওয়াপদা বাঁধের উপর দিয়ে নির্মানাধীন সড়কের (বাঁধের) মাটি কেটে জমি দখলের অভিযোগ পাওয়া গেছে।
গুনাকরকাটি টু সুপারিঘাটা সড়কের কার্পেটিং নির্মান কাজ চলছে। সড়কের (বেড়ীবাঁধের) স্লোবের মাটি ভরাটের কাজও একই সাথে করা হচ্ছে। রুদ্রপুর ঘলঘলিয়া গ্রামের কাছে ৬-৮ নং পোল্ডারের এক ফোকড়ের স্লুইস গেটের কাছে ঘলঘলিয়া গ্রামের ছখিনা খাতুন ও তার স্বামী বাহারুল ইসলাম দবির বাঁধের স্লোবের মাটি কেটে জমি অবৈধ দখল করছে। জন মজুর নিয়ে তারা স্লোবের মাটি কেটে অনুমান ৫ হাত মত জমি দখল করে নিয়েছে। স্লোবের মধ্যে মাটি কেটে ঢুকে বাঁধের ভিতর দিয়ে পাইপ বসানো হয়েছে। অবৈধ পাইপ বসানো এবং অবৈধ ভাবে বাঁধের মাটি কেটে নিয়ে দখলের ফলে এলাকার মানুষের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। এব্যাপারে দবিরের সাথে কথা বললে তিনি জানান, ওয়াপদা থেকে অনুমতি না নিয়ে বাঁধের ভিতর দিয়ে পাইপ বসানো হয়েছে। মাটি কাটার ব্যাপারেও কোন অনুমতি তারা নেয়নি বলে জানায়। এব্যাপারে ওয়াপদার এসও শফিউল আলম বলেন, আমি রবিবার সকালে ঘটনাস্থানে যাব। তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।
আশাশুনিতে থানার উদ্যোগে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী র্যালী ও সমাবেশ
আশাশুনি প্রতিনিধি
আশাশুনিতে ধর্ষণ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনা সৃষ্টির লক্ষ্যে বিট পুলিশিং এর উদ্যোগে র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলার সকল ইউনিয়নে এ কর্মসূচির আয়োজন করা হয়।
আশাশুনি থানা ঃ থানা চত্বর থেকে র্যালী বের করা হয়। র্যালিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় থানার সামনে গিয়ে সমাবেশ করা হয়। আশাশুনি থানা পুলিশের আয়োজনে অফিসার ইনচার্জ মোহাম্মাদ গোলাম কবীরের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এবিএম মোস্তাকিম। এসআই হাসানুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সদর ইউপি চেয়ারম্যান স ম সেলিম রেজা মিলন, মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সেলিনা আক্তার, আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ বাচ্চু, আওয়ামীলীগ নেতা রাজ্যেশ্বর দাস, ওহিদুল ইসলাম, মোল্যা রফিকুল ইসলাম, শ্রমিকলীগের সভাপতি ঢালী সামছুল আলম, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি এসএম সাহেব আলী, প্রেসকাবের সাধারণ সম্পাদক সমীর রায়, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রণজিৎ বৈদ্যসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন।
প্রতাপনগর ইউনিয়ন ঃ ইউনিয়ন বিট পুলিশিং এর উদ্যোগে ইউনিয়ন পরিষদ চত্বর থেকে রালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও ইউপি চয়ারম্যান শেখ জাকির হোসেন, এস আই নবাব আলী, এএসআই কবির হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।
দরগাহপুর ইউনিয়ন ঃ ইউপি চেয়ারম্যান শেখ মিরাজ আলীর নেতৃত্বে নারী ধর্ষন ও নির্যাতনের প্রতিবাদে সমাবেশ ও বীট পুলিশিং রালী অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন দরগাহপুর বীট পুলিশিং কমিটির বিট অফিসার, কমিটির সদস্যবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, ইউ পি সদস্যগণ, গ্রামপুলিশ সহ অন্যান্য নেতৃবৃন্দ।
বুধহাটা ইউনিয়ন ঃ বুধহাটা ২নং বিট পুলিশিং এর উদ্যোগে নারী ধর্ষন ও নির্যাতন প্রতিরোধে র্যালী ও সমাবেশ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, ওসি মোঃ গোলাম কবির।
ক্যাপশান ঃ আশাশুনি থানা পুলিশের উদ্যোগে নারী ধর্ষন ও নির্যাতন প্রতিরোধে সমাবেশে বক্তব্য রাখছেন উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিম।
দাকোপে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত
দাকোপ (খুলনা) প্রতিনিধি
খুলনার দাকোপ থানা পুলিশের আয়োজনে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টায় চালনা পৌরসভা মিলনায়তনে থানা অফিসার ইনচার্জ শেখ সেকেন্দার আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুনসুর আলী খান। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব শেখ আবুল হোসেন, চালনা পৌর মেয়র সনত কুমার বিশ্বাস, পৌর আ‘লীগ সভাপতি শফিকুল ইসলাম আক্কেল, চালনা পৌর পুলিশিং কমিটির সভাপতি এবিএম রুহুল আমীন, সাধারণ সম্পাদক গোবিন্দ বিশ্বাস, কাউন্সিলর আব্দুল গফুর সানা, আমোদিনী রায়, রোস্তম আলী খান, দেবাশীষ ঢালী, আয়ুবআলী কাজী, মহাসিন আকুঞ্জী, রবীন্দ্রনাথ সরদার, এস আই অখিল রায়, প্রেসকাব সভাপতি শচীন্দ্রনাথ মন্ডল, অমরেশ ঢালী, নাসিমা বেগম প্রমুখ। এছাড়া উপজেলার ৯টি ইউনিয়নেও পৃথক পৃথক ভাবে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বাগেরহাটে ৬১৭টি মন্ডপে চলছে দূর্গা বরণের প্রস্তুতি
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে ৬১৭টি মন্ডপে দূর্গা পূজা অনুষ্ঠিত হবে। সারাদেশের ন্যায় বাগেরহাটের হিন্দু ধর্মাবল¤॥^ীরাও ব্যস্ত তাদের শক্তির দশভূজ মা দূর্গাকে বরণ করতে। মন্ডপে মন্ডপে চলছে শেষ মুহুর্তের প্রস্তুতি, রং-তুলি শুভ্র আঁচড়। ২১ অক্টোবর পঞ্চমী তীথিতে আক্ষরিক অর্থে এবারের দূর্গা পূজার আনুষ্ঠানিকতা শুরু হবে। ২৬ অক্টোবর দশমীতে প্রতিমা বিষর্জনের মাধ্যমে শেষ হবে শারদী দূর্গা উৎসব। করোনা পরিস্থিতির কারণে এবারে পূজায় বাড়তি উৎসবকে পরিহার করে স্বাস্থ্য বিধি ও সরকারি নিয়ম মেনে ধর্মীয় রীতি অনুশারে পূজা আর্চণা সম্পূর্ণ করা হবে।
জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি বাবুল সরদার বলেন, বাগেরহাটের সকল মন্ডপে দূর্গা পূজার সব ধরণের প্রস্তুতি নেয়া হয়েছে। পূজার নিরাপত্তা ও সার্বিক বিষয় নিয়ে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সাথে আমাদের একাধিক বৈঠক সম্পন্ন হয়েছে। করোনা পরিস্থিতিতে এবার পূজা উপলক্ষে উৎসবকে সীমিত করা হয়েছে। তবে যথারীতি ধর্মীয় নিয়ম অনুসারে পূজা আর্চনা চলবে। সরকারের ঘোষনা অনুযায়ী দশমীর সন্ধ্যায় আমাদের সকল মন্ডপের প্রতিমা বিষর্জন দেয়া হবে। এব্যাপারে সকল মন্ডপের আয়োজকদের জানানো হয়েছে। সরকারি নির্দেশ মোতাবেক প্রতিটি মন্ডপে নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে বলা হয়েছে।
জেলা পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায় বলেন, দূর্গা উৎসব উপলক্ষে পূজা মন্ডপের নিরাপত্তায় আমাদের সবধরণের প্রস্তুতি রয়েছে। এবার ৬১৭টি মন্ডপের জন্য আমাদের ১২০টি ভ্রাম্যমান টিম থাকবে। যারা সার্বক্ষনিক বিভিন্ন পূজা মন্ডপে টহল দিবে। প্রত্যেকটি পূজা মন্ডপে প্রকাশ্যে পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, পূজা মন্ডপের সভাপতিসহ স্থানীয় জনপ্রতিনিধিদের ন¤॥^র দেয়া থাকবে যাতে কোন সমস্যা হলে তাৎক্ষনিকভাবে মুঠোফোনে জানাতে পারেন। এছাড়া মন্ডপে স্বাস্থ্য বিধি মান্য করার জন্য আমরা সকল আয়োজকদের জানিয়েছি।
সাংবাদিক জাহাঙ্গীরের বিভিন্ন কর্মসূচীতে অংশগ্রহন
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়া গ্রামের হত দরিদ্র হাসিনা। দুবেলা দুমুঠো অন্ন আসে অন্যের কাছ থেকে চাওয়ার মধ্য দিয়ে। গত শুক্রবার তার জনম দুখী মায়ের মৃত্যুতে একেবারে শোকে বিহব্বল ওই বাক প্রতিবন্ধী হাসিনা । ডুমুরিয়া উপজেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক ও ডুমুরিয়া প্রেসকাবের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম গতকাল শনিবার সকালে ফজরের নামাজের পর ওই হত দরিদ্র হাসিনার বাড়িতে গেলে কান্নায় ভেঙ্গে পড়েন তিনি। সান্তনা দেয়ার ভাষা হারানোর পরেও তাকে ধর্য্য ধরার জন্য আল্লাহর কাছে দোয়া চাইতে বলেন জাহাঙ্গীর। পরে সরদারপাড়া, ফকিরপাড়ায় বেশ কয়েকটি বাড়িতে যেয়ে সকলের সাথে কুশল বিনিময় করেন। দীর্ঘদিন মরনব্যাধি ক্যান্সার আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী পূর্ব ডুমুরিয়া (কাটাখালী) নিবাসী করিমন বেগম (৫০) এর বাড়িতে ফুটে যান বিকেলে। আছরবাদ তার জানাজায় শরীক হন। সন্ধ্যা ৬ টায় চর ডুমুরিয়ায় সকলের সাথে মতবিনিময় করেন। সন্ধ্যা ৭ টায় ডুমুরিয়া প্রেসকাবের সভাপতি কাজী আব্দুল্লাহ’র জন্মদিনের অনুষ্ঠানে অংশ গ্রহন করেন। রাতে সনাতন ধর্মালম্বীদের শরৎ সংক্রান্তির পিঠা উৎসবে সাজিয়াড়া ও মির্জাপুর গ্রামের অধিকাংশ বাড়ির অনুষ্ঠানে অংশ গ্রহন করেণ। এ সময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, যুবলীগ নেতা মামুনুর রশিদ, মোজাম্মেল হক মোহন, আলতাপ হোসেন, নান্টু শেখ প্রমুখ। এছাড়া তিনি সড়ক দূর্ঘটনায় আহত বানিয়াখালী মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক সৈয়দ প্রিন্সকে দেখতে তার বাড়িতে যান। উল্লেখ্য তিনি আগামী আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ডুমুরিয়া সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে একজন সম্ভাব্য প্রার্থী।
খালিশপুর থানা আ’লীগ নেতার মায়ের মৃত্যুতে নেতৃবৃন্দের শোক
খবর বিজ্ঞপ্তি
খালিশপুর থানা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. এ এস এম সায়েম এর মা শিরীনা সিরাজ (৬২) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ….. রাজেউন)। তিনি গত শুক্রবার হৃদরোগে আক্রান্ত হয়ে নগরীর সিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সন্ধ্যা সোয়া ৭টায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি ৩ ছেলে ১ মেয়ে নাতি নাতনি ও আত্মীয় স্বজন সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মরহুমার নামাজে জানাযা আজ রবিবার বাদ জোহর বঙ্গবাসী স্কুল মাঠে জানাযা অনুষ্ঠিত হবে, জানাযা শেষে মরহুমাকে গোয়ালখালি কবরস্থানে দাফন করা হবে।
এদিকে ডা. এ এস এম সায়েম এর মা শিরীনা সিরাজের মৃত্যুতে গভীর শোক, শোকাহত পরিবারের প্রতি সমবেদনা ও মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিবৃতি দিয়েছেন, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি, খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক, খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহ্ উদ্দিন জুয়েল, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রিয় সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, খুলনা জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ শেখ হারুনুর রশীদ, খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত কুমার অধিকারী, মহানগর আওয়ামী লীগ সাবেক সাংগঠনিক সম্পাদক মো. আশরাফুল ইসলাম, সদস্য মো. শহিদুল ইসলাম, খালিশপুর থানা আওয়ামী লীগ সভাপতি একে এম সানাউল্লাহ নান্নু, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি কাজী সাফায়াত হোসেন প্যারেট, সাধারণ সম্পাদক মো. ইমরুল হোসেন।
মোড়েলগঞ্জে ৪৯ মেট্রিকটন সারের হদিস মিলছে না, নজর দারিতে প্রশাসন মাঠে
এম.পলাশ শরীফ, স্টাফ রিপোর্টার
বাগেরহাটের মোড়েলগঞ্জ চলতি আমন মৌসুমে উপজেলায় সরকারিভাবে বরাদ্ধকৃত সেপ্টেম্বর মাসের ৪৯ মেট্রিক টন (৯৮০ বস্তা) বিসিআইসি’র টিএসপি সারের হদিস মিলছে না। উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভায় বিষয়টি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন নিশানবাড়িয়া ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম বাচ্চু। বিষয়টি ক্ষতিয়ে দেখতে সার ডিলারদের কাছে ব্যাখ্যা চেয়ে কারন দর্শানোর নোটিশ দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার। তবে সার লাপাত্তার ঘনটাকে কেন্দ্র করে সর্বত্রই এখন চলছে নানা গুঞ্জন। বিষয়টি টক অব দ্যা টাউনে পরিনত হলেও পর্দার আড়ালে থেকে যাচ্ছেন সংশ্লিষ্ট কর্তা ব্যাক্তিরা। যথাযথ তদন্তের মাধ্যমে উম্মোচিত হতে পারে ঘটনার প্রকৃত রহস্য এবং কেঁচো খুঁড়তে বেড়িয়ে আসতে পারে সাপের খামার।
বিভিন্ন পর্যায় খোঁজ নিয়ে জানাগেছে, উপজেলার ১৬টি ইউনিয়নসহ পৌরসভায় সরকারিভাবে ১৭জন বিসিআইসি সার ডিলার নিযুক্ত রয়েছেন। নিয়ম অনুযায়ী প্রত্যকে ডিলার প্রতিমাসে সরকারের দেয়া ভর্তুকিকৃত সার চাহিদানুযায়ী উত্তোলন করে ইউনিয়ন পর্যায়ে কৃষকদের মাঝে নির্ধারিত নিয়মে বিক্রির কথা থাকলেও বাস্তবে রয়েছে চিত্র ভিন্ন। সাধারণ কৃষকরা নির্দিষ্ট সময়ে নিজ নিজ এলাকার নিযুক্ত ডিলারের কাছ থেকে তাদের কাঙ্খিত সার না পেয়ে বিকল্প ব্যবস্থায় সার কিনতে বাধ্য হচ্ছেন।
বরাদ্ধকৃত সারের মধ্যে ইউরিয়া, টি.এস.পি, ডি.এ.পি, এম.ও.পি ও বিসিআইসি চট্টগ্রাম পতেঙ্গা সার কাগজে কলমে বরাদ্ধ থাকলেও গেল সেপ্টেম্বর মাসে পতেঙ্গার টিএসপি সার কোন ডিলারই যথা সময়ে উত্তোলন করেননি। অথচ সার সরবরাহকারী স্থান থেকে নির্দিষ্ট সময়ে বরাদ্ধকৃত এ সার খালাশ করা হয়েছে।
মাঠ পর্যায়ে সাধারণ কৃষকদের অভিযোগ, ইউনিয়ন পর্যায়ে নিযুক্ত অনেক ডিলারের নির্দিষ্ট কোন গুদাম নেই । কেউ কেউ তড়িঘড়ি কওে সম্প্রতি গুদাম ঘরের ব্যবস্থা করেছেন। কোন কোন ইউনিয়নে ভাড়া করা অনুপযোগী ঘর থাকলেও নিয়মিত খোলা না থাকায় কৃষকরা হয়রানীর শিকার হচ্ছেন। ইতোপূর্বে এসব বিষয় নিয়ে উপজেলা প্রশাসনের কাছে অভিযোগ করেন তেলিগাতি ইউপি চেয়ারম্যান মোর্শেদা আক্তার। সরকার নিযুক্ত ডিলাররা যথা সময়ে সার বিতরণ না করায় খুচরা বিক্রেতাদের কাছ থেকে অতিরিক্ত দামে সার ক্রয় করতে হচ্ছে কৃষকদের। অপর দিকে এক ইউনিয়ন থেকে অন্য ইউনিয়নে সার কিনতে গিয়ে দুর্ভোগ পোহাতে হচ্ছে কৃষকদের। ডিলারদের মাধ্যমে যথাযথ নিয়মে সার সরবরাহ ও বিতরণ কার্যক্রম দেখ ভালের জন্য প্রতিটি ইউনিয়নের দায়িত্বে রয়েছেন সংশ্লিষ্ট দপ্তরের একজন করে উপ-সহকারী কৃষি অফিসার। বরাদ্ধকৃত সার বিতরণকালে মেইনটেন করা হচ্ছে রেজিষ্টার খাতা, আর এসব রেজিষ্টারে স্বাক্ষর করছেন দায়িত্বপ্রাপ্ত ওইসব উপ-সহকারী কৃষি অফিসারগণ। কিন্তু বিসিআইসি(পতেঙ্গা) টিএসপি সার বিষয়ে মেইনটেন করা হচ্ছে না রেজিষ্টার খাতা এবং লাগছেনা দায়িত্বপ্রাপ্ত অফিসারগনের কোন স্বাক্ষর।
এ সর্ম্পকে বিভিন্ন ইউনিয়নে দায়িত্বপ্রাপ্ত একাধিক উপ-সহকারী কৃষি অফিসার জানান, চট্টগ্রামের পতেঙ্গা থেকে টিএসপি সার বরাদ্ধ এবং বিতরনের বিষয়টি তারা অবগত নন।
মাঠ পর্যায় মোড়েলগঞ্জ পৌর শহরের বিসিআইসি সার ডিলার জয়গুরু ভান্ডারের মালিক বিমল রায়ের ভাই নকুল রায়, বলইবুনিয়া ইউনিয়নের মেসার্স সিকদার এন্টারপ্রাইজের ডিলার মো. নাসির শিকদার, পঞ্চকরন ইউনিয়নের ডিলার রিফাত এন্টারপ্রাইজের মালিক সামছুল আলম শেখ, তেলিগাতি ইউনিয়নের ডিলার আবুল বাশার, দৈবজ্ঞহাটী ইউনিয়নের শাহাদৎ এন্টারপ্রাইজের ডিলার-মাওলানা শাহাদৎ হোসেন অসুস্থ থাকায় দায়িত্বরত তার ছোট ভাই আব্দুল গফফারসহ একাধিক ডিলারের সঙ্গে কথা হলে তারা জানান, গত সেপ্টেম্বর মাসের সরকারি বরাদ্ধকৃত বিভিন্ন প্রকারের সার উত্তোলন করে ইতোমধ্যে বিতরণ করেছেন। তবে তারা বিসিআইসি পতেঙ্গার সার উত্তোলন করেননি। সার উত্তোলন না করার কারন জানতে চাইলে তারা কোন সদুত্তর না দিয়ে সংশ্লিষ্ট দপ্তর ভালো জানে বলে ইঙ্গিত করেন। আবার এদের মধ্যে কেউ কেউ বলেছেন তারা টাকা জমা দিয়েছেন, শীঘ্রই সার পাবেন। ইউনিয়ন পর্যায়ের সাধারণ কৃষকের অভিযোগ, আদৌ তারা ডিলারদের কাছ থেকে কখনও এ সারটি পাননি। তাদেরকে বিকল্প ব্যবস্থায় এ সারের চাহিদা মেটাতে হচ্ছে।
এ ব্যাপারে ভারপ্রাপ্ত কৃষি অফিসার সিফাত আল মারুফ বলেন, সেপ্টেম্বর মাসের বিসিআইসির টিএসপি বরাদ্ধকৃত ৪৯ মেট্রিকটন সার ডিলাররা উত্তোলন করেননি। তবে অনেক ডিলার টাকা জমা দিয়েছেনএবং শীঘ্রই তারা সার পাবেন। #











































