Home খেলাধুলা নোয়াখালীকে টানা চতুর্থ হারের লজ্জা দিয়ে জয়ে ফিরল সিলেট

নোয়াখালীকে টানা চতুর্থ হারের লজ্জা দিয়ে জয়ে ফিরল সিলেট

5


স্পোর্টস ডেস্ক

নাসুম আহমেদের ঘূণির প্যাচে পড়ে মাত্র ৬১ রানেই শেষ নোয়াখালী এক্সপ্রেস। জবাবে সিলেট টাইটান্সের জয়ে জন্য খেলতে হলো কেবল ৮.৪ ওভার। উইকেট পড়ল ৪টি। এর ফলে টানা চতুর্থ ম্যাচে হার দেখলো নোয়াখালী। সিলেট ২ ম্যাচ পর ৬ উইকেটের দেখা পেল।

আজ সোমবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করা ১৪. ২ ওভারে ৬১ রানে গুটিয়ে যায়। দলের হয়ে মাহিদুল ইসলাম অঙ্কন (২৫) ও হাবিবুর রহমান সোহান (১৮) ছাড়া আর কেউই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি।

সিলেট স্পিনার নাসুম ৪ ওভারে মাত্র ৭ রান দিয়ে ৫ উইকেট পান।

জবাবে ওপেনার তৌফিক খানের ৩২ ও জাকির হাসানের ২৪ রানে জয়ের বন্দরে পৌঁছে যায় সিলেট। নোয়াখালীর বোলার জহির খান ৩টি উইকেট পান।