Home আঞ্চলিক খুলনায় খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া

খুলনায় খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া

19

স্টাফ রিপোর্টার।।

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় খুলনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার আসরবাদ খুলনা প্রেস ক্লাব ব্যাংকুয়েট হলে মহানগর যুবদলের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

মহানগর যুবদলের আহ্বায়ক আব্দুল আজিজ সুমনের সভাপতিত্বে এবং সদস্য সচিব রবিউল ইসলাম রুবেলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা। বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, সাংগঠনিক সম্পাদক মাসুদ পারভেজ বাবু ও চৌধুরী হাসানুর রশিদ মিরাজ।

বক্তারা বলেন, দেশ ও গণতন্ত্রের জন্য বেগম খালেদা জিয়ার ত্যাগ চিরস্মরণীয় হয়ে থাকবে। দোয়া মাহফিলে মরহুমা নেত্রীর আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- মহানগর শ্রমিক দলের সভাপতি মুজিবর রহমান, সাধারণ সম্পাদক শফি এবং মহানগর কৃষক দলের সভাপতি মো. আক্তারুজ্জামান সজিব।

এছাড়া মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. সোহেল, কামাল হোসেন, রকিবুল ইসলাম রকিব, আমিন হোসেন মিঠুসহ বিভিন্ন ইউনিটের বিপুলসংখ্যক নেতাকর্মী মোনাজাতে অংশ নেন।

শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় মহান আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়।