Home আঞ্চলিক কাঁপছে যশোর, ৯.৬ ডিগ্রিতে নামল তাপমাত্রার পারদ

কাঁপছে যশোর, ৯.৬ ডিগ্রিতে নামল তাপমাত্রার পারদ

7

যশোর অফিস।।


যশোরে তীব্র শীতে বিপর্যস্ত জনজীবন। কনকনে শীতে বেশি বিপাকে পড়েছেন খেটে খাওয়া শ্রমজীবী ও ছিন্নমূল মানুষ। রোববার (৪ জানুয়ারি) সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯.৬ ডিগ্রি সেলসিয়াস।


যশোর বিমান বাহিনীর আবহাওয়া দফতর জানায়, গত কয়েকদিন ধরে যশোরের তাপমাত্রার পারদ নিম্নমুখী। আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯.৬ ডিগ্রি সেলসিয়াস। কুয়াশার দৃষ্টিসীমা ছিলো ৫০ মিটার।

ঘন কুয়াশার সঙ্গে উত্তরের হিমেল হাওয়ায় তীব্র শীত অনুভূত হচ্ছে। শিশু ও বৃদ্ধরা শীতজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছেন। ভিড় বাড়ছে হাসপাতালগুলোতে। এই সময়ে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।