Home জাতীয় চট্টগ্রামে ঘরে আগুন, দগ্ধ দাদী-নাতনীর মৃত্যু

চট্টগ্রামে ঘরে আগুন, দগ্ধ দাদী-নাতনীর মৃত্যু

15

খুলনাঞ্চল রিপোর্ট।।


চট্টগ্রামে একটি বসতঘরে আগুন লেগে দগ্ধ হয়ে দাদী ও নাতনীর মৃত্যু হয়েছে। ওই আগুনে পুড়ে গেছে আরও ছয়টি ঘর।

বুধবার (২৪ ডিসেম্বর) ভোরে জেলার রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ইউনিয়নের সৌদিয়া প্রজেক্ট গেট সংলগ্ন কাদেরীয়া পাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ওই গ্রামের রুহুল আমিনের স্ত্রী রুমি আক্তার (৫৫) ও তার নাতনী জান্নাত আক্তার (৫)।

এছাড়া ওই আগুনে মো. কায়েস আহম্মেদ, মনসুর, ময়নুল আহম্মদ, সংজি, এসকান্দার ও শিরিন আক্তারের মালিকানাধীন একাধিক কক্ষ বিশিষ্ট ছয়টি কাঁচা বসতঘর পুড়ে গেছে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে পোমরা কাদেরীয়া পাড়া গ্রামে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে ছয়টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।

এর মধ্যে একটি বসতঘরে আটকা পড়ে দাদী রুমি আক্তার ও নাতনী জান্নাত আগুনে পুড়ে মারা যায়।

ফায়ার সার্ভিস চট্টগ্রামের উপ-সহকারী পরিচালক আবদুল মান্নান জানান, খবর পেয়ে রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে এলাকাবাসীর সহযোগিতায় প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

ক্ষতিগ্রস্তরা দাবি, আগুনে তাদের প্রায় অর্ধ কোটি টাকার সম্পদের ক্ষতি হয়েছে।

রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল হাসান বলেন, ফায়ার সার্ভিস ও রাঙ্গুনিয়া মডেল থানা পুলিশ ঘটনাস্থলে উদ্ধার কাজ চালাচ্ছে।