Home খেলাধুলা রোনালদোর চোখধাঁধানো বাইসাইকেল কিকে আল নাসরের দাপুটে জয়

রোনালদোর চোখধাঁধানো বাইসাইকেল কিকে আল নাসরের দাপুটে জয়

8


স্পোর্টস ডেস্ক

ক্রিস্টিয়ানো রোনালদো যেন ফিরে গেলেন সোনালি দিনে। ৪-১ ব্যবধানে আল খালিজকে উড়িয়ে দেওয়া ম্যাচে ৯৬তম মিনিটে দুর্দান্ত একটি ওভারহেড বাইসাইকেল কিক করে আবারও বিশ্বকে তাক লাগালেন আল নাসর তারকা।

গোলটি করার পর ৪০ বছর বয়সী পর্তুগিজ তারকা এক্স-এ লিখলেন, ‘বেস্ট ক্যাপশন উইনস’-যেন সমর্থকদের চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন তার মহাকাব্যিক স্ট্রাইকের জন্য।

রিয়াদে এ জয়ে নয় ম্যাচে আল নাসর চার পয়েন্টের পরিষ্কার ব্যবধানে সৌদি প্রো লিগের শীর্ষে অবস্থান পাকা করল। ম্যাচে সাবেক প্রিমিয়ার লিগ তারকা জোয়াও ফেলিক্স ও সাদিও মানেও গোলের দেখা পান।

রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার ইউনাইটেড কিংবদন্তি রোনালদো প্রায় তিন বছর আগে সৌদিতে পা রাখার পর এখনো কোনো শিরোপা জিততে পারেননি। তবে এমন পারফরম্যান্স তার ও আল নাসরের শিরোপা স্বপ্নকে আবারও উজ্জ্বল করে তুলেছে।