Home আঞ্চলিক খুলনায় বৃদ্ধের লাশ উদ্ধার, এলাকাবাসী বলছে- ‘পারিবারিক অশান্তি’

খুলনায় বৃদ্ধের লাশ উদ্ধার, এলাকাবাসী বলছে- ‘পারিবারিক অশান্তি’

9

স্টাফ রিপোর্টার।।
খুলনায় হামিদ শেখ (৫০) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে মহানগরীর রায়েরমহল ব্যাংক কোয়ার্টার এলাকায় তার নিজের ঘরে গলায় গামছা পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। নিহত হামিদ শেখ এলাকার মৃত আতাউর রহমানের সন্তান।

স্থানীয়রা জানায়, সকালে ঘরের দরজা বন্ধ দেখে আশপাশের লোক ডাকাডাকি করে। কোনও শব্দ না পেয়ে দরজা ভেঙে ঘরের ভেতর ঢুকে তারা হামিদ শেখের ঝুলন্ত লাশ দেখতে পান। এরপর খবর পেয়ে আড়ংঘাটা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।

হামাসের প্রতি ইতিবাচক প্রতিক্রিয়া ট্রাম্পের, ‌‘বিস্মিত’ নেতানিয়াহুহামাসের প্রতি ইতিবাচক প্রতিক্রিয়া ট্রাম্পের, ‌‘বিস্মিত’ নেতানিয়াহু
এলাকাবাসীর ধারনা, পারিবারিক অশান্তি ও দীর্ঘদিনের অভ্যন্তরীণ বিরোধের কারণে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। সেই হতাশা থেকেই আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।


আড়ংঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল বাশার বলেন, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই মনে হচ্ছে। তবে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।