Home আঞ্চলিক গণতন্ত্র উত্তরণের পথে যারাই বাধা সৃষ্টি করবে জনগণ তাদের প্রতিহত করবে: তুহিন

গণতন্ত্র উত্তরণের পথে যারাই বাধা সৃষ্টি করবে জনগণ তাদের প্রতিহত করবে: তুহিন

14


।। খবর বিজ্ঞপ্তি।।
খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও খুলনা-২ আসনে ধানের শেিষ মনোনয়ন প্রত্যাশী শফিকুল আলম তুহিন বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বেই বিএনপি আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে। শীঘ্রই তিনি দেশে ফিরবেন। আগামী ফেব্রুয়ারি মাসেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে কেউ বাধা সৃষ্টি করলে জনগণ তাদের প্রত্যাখ্যান করবে। দেশের জনগণ এখন নির্বাচনমুখী। দেশে এখন নির্বাচনের আমেজ চলছে। দেশের জনগণ এখন ঐক্যবদ্ধ। গণঅভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে জনগণ সংকল্পবদ্ধ। এ দেশের গণতন্ত্র উত্তরণের পথে যারাই বাধা সৃষ্টি করবে বা ষড়যন্ত্র করবে সেটা দেশি হোক, বিদেশি হোক তাদেরকে গণতন্ত্রকামী জনগণ প্রতিহত করবে।
শনিবার (০৪ অক্টোবর) সন্ধ্যায় সোনাডাঙ্গা থানার অর্ন্তগত ১৯নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শফিকুল আলম তুহিন বলেন, সংসদ নির্বাচন বিলম্বিত করতে কোন কোন মহল থেকে প্রচেষ্টা চালু আছে। বিশেষ একটি গোষ্ঠী, একটি রাজনৈতিক দল ধর্মের ভিত্তিতে জাতিকে বিভক্ত করতে চায়। অনৈক্য সৃষ্টি করতে চায়। আমরা সবাই যেন সে ব্যাপারে সজাগ থাকি। ওই গোষ্ঠিটি বিভিন্ন রকমের ইস্যু সৃষ্টি করে এদেশে সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চায়। বাংলাদেশে এখন নির্বাচনী আমেজ বিরাজ করছে। বাংলাদেশের মানুষ ভোটের প্রচারে নেমে গেছে। এখন যারাই নির্বাচনকে বাধাগ্রস্ত করার চেষ্টা করবে, যারা বিভিন্ন ইস্যু সৃষ্টি করার মধ্য দিয়ে নির্বাচনকে বিলম্বিত করার চেষ্টা করবে, তাদেরকে এদেশের জনগণ চিহ্নিত করবে এবং প্রতিহত করবে। তিনি আরও বলেন, আমরা লড়াই ও সংগ্রাম করেছি বিগত ১৬ বছরে, আমাদের গণতান্ত্রিক অধিকার, ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য, ভোটের অধিকার প্রয়োগ করার জন্য-যে নির্বাচনের সময়সীমা ঘোষণা হয়েছে। সেখানে একটি বিশেষ দল একদিকে প্রার্থীর নাম ঘোষনা করেছেন; জনগণকে বেহেস্তের টিকিট দিচ্ছেন আবার তারাই নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছেন। ওই দলটি সম্পর্কে দেশের জনগণ সবই জানেন। ৭১ সালে তাদের বিতর্কিত ভূমিকার কথা এদেশের মানুষ ভুলে যায়নি। যারা দেশের নির্বাচনে বাধা দিবে এক্যবদ্ধভাবে তাদের প্রতিহত করতে হবে।
১৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি কাজী মিজান মিজানুর রহমানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন হাফিজুর রহমান মনি, আসাদুজ্জামান আসাদ, জাকির ইকবাল বাপ্পি। বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সাঈদ হাসান লাভলু, হেলাল ফরাজী, মনি, জালাল শাহ, মোহাম্মদ সাঈদ বাবু, অসীম কুমার, কাজী শাহিন, মোহাম্মদ মাহবুবুর রহমান রতন, মোহাম্মদ দেলোয়ার, আব্দুল মজিদ গাজী, রেজা মুন্সী, মোহাম্মদ শাহিন, ইসমাইল গাজী, মোঃ কাদের মল্লিক, আসাদুজ্জামান হারুন, পিয়াস, বাবু, মোহাম্মদ চানু, হুমায়ুন প্রমূখ।