।। খবর বিজ্ঞপ্তি।।
আগামী ১ সেপ্টেম্বর দলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চারব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে খুলনা মহানগর বিএনপি। রবিবার (২৪আগস্ট) রাতে কেডি ঘোষ রোডস্থ বিএনপির কার্যালয়ে ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটির সভায় এ কর্মসূচি ঘোষণা করেন। এছাড়া ৪দিনের কর্মসুচি সফল করতে ৬টি উপ-কমিটি গঠন করা হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটির আহবায়ক শফিকুল আলম তুহিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, শেখ সাদী, মাসুদ পারভেজ বাবু, কেএম হুমায়ুন কবীর, মুর্শিদ কামাল, মজিবর রহমান, আব্দুল আজিজ সুমন, মিরাজুর রহমান মিরাজ, রবিউল ইসলাম রুবেল, এড. হালিমা আক্তার খানম, কে এম জলিল প্রমূখ। সভায় সর্বসম্মতিক্রমে প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে ৬টি উপ-কমিটি গঠন করাপ হয়।
কমিটিগুলো যথাক্রমে, শেখ সাদীকে আহবায়ক ও মিরাজুর রহমান মিরাজকে সদস্য সচিব করে ৫১ সদস্যের শৃঙ্খলা উপকমিটি, কেএম হুমায়ুন কবীরকে আহবায়ক ও আসাদুজ্জামান আসাদকে সদস্য সচিব করে ৩১সদস্যের সাজসজ্জা উপ-কমিটি, চৌধুরী হাসানুর রশীদ মিরাজকে আহবায়ক ও মজিবর রহমানকে সদস্যসচিব করে যোগাযোগ উপকমিটি, মাসুদ পারভেজ বাবুকে আহবায়ক ও আব্দুল আজিজ সুমনকে সদস্য সচিব করে ব্যবস্থাপনা উপ-কমিটি, মিজানুর রহমান মিলটনকে আহবায়ক ও রকিবুল ইসলাম মতিকে করে মিডিয়া উপ-কমিটি, শেখ ইমাম হোসেনকে আহবায়ক, কেএমএ জলিলকে যুগ্ম আহবায়ক ও ইঞ্জি. নুরুল ইসলাম বাচ্চুকে সদস্য সচিব করে সাংস্কৃতিক উপকমিটি গঠন করা হয়েছে। এছাড়া প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসুচির মধ্যে রয়েছে, প্রথমদিন ১লা সেপ্টেম্বর (সোমবার) সুর্যোদয়ের সাথে সাথে মহানগরীর সকল কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন, সকল স্থানীয় পত্রিকায় বিশেষ ক্রোড়পত্র প্রকাশ, মহানগর বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম এম নুরুল ইসলাম দাদু ভাইয়ের কবর জিয়ারত ও সকল প্রয়াত নেতাদের আত্মার মাগফেরাত কামনায় বিশেস দোয়া টুটপাড়া কবরস্থানে। মহানগর, ওয়ার্ডসহ মহানগরীর সকল কার্যালয়ে আলোকসজ্জা, বিকাল ৩টায় শিববাড়ি মোড় জিয়াহল চত্ত্বরে প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশ ও নগরীতে বর্নাঢৗ র্যালী। দ্বিতীয় দিন ২রা সেপ্টেম্বর ( মঙ্গলবার) খুলনা প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা। তৃতীয়দিন ৩ সেপ্টেম্বর (বুধবার) শহীদ হাদিস পার্ক, খালিশপুরের ঝিলপুকুর সহ নগরীর গুরুত্বপুর্ণ সড়ক দীপে বৃক্ষরোপন। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) মহানগরীর ৫ থানায় বিএনপির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও সন্ধ্যায় শহীদ হাদিস পার্কে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।











































