বিনোদন ডেস্ক।।
এর আগে বেশ কয়েকবার ফোবানায় আমন্ত্রণ পেয়েছেন চিত্রনায়িকা অধরা খান। কিন্তু শুটিং-শিডিউলসহ নানা কারণে যেতে পারেননি তিনি। এদিকে, গত কয়েক মাস ধরে কানাডায় রয়েছেন অধরা। আর চলতি মাসের ২৮, ২৯ ও ৩০শে আগস্ট কানাডার মন্ট্রিয়লে হতে যাওয়া ফোবানা সম্মেলনে অংশ নেয়ার সুযোগ এলো তার। গতকালই সুখবরটি জানিয়ে একটি ফেসবুক পোস্ট দিয়েছেন এ নায়িকা।










































