Home আন্তর্জাতিক ইসরায়েলি হামলায় গাজায় নিহত আরও ১০০

ইসরায়েলি হামলায় গাজায় নিহত আরও ১০০

5


আন্তর্জাতিক ডেস্ক।।

গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় অন্তত ১০০ জন ফিলিস্তিনি।গতকাল বুধবার সন্ধ্যা থেকে এই হামলা চালায় ইসরায়েলি সেনাবাহিনী (আইডিএফ)। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেক এই তথ্য জানা যায়

প্রতিবেদনে বলা হয়, হামলার ছাড়াও অনাহারের মৃত্যু হয়েছে বেশ কয়েকজনের। এখন পর্যন্ত সেই সংখ্যা ২৩৫ জন, যাদের মধ্যে ১০৬ জনই শিশু।

গাজা সিটির উত্তরে ত্রাণ বিতরণ নিশ্চিত করতে জড়ো হওয়া মানুষের ওপর ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছেন অন্তত ১২ জন। দক্ষিণ গাজার নাসের হাসপাতালের তথ্য অনুযায়ী, রাফাহের উত্তরে একটি ত্রাণ বিতরণ কেন্দ্রের কাছে ইসরায়েলি সেনাদের গুলিতে প্রাণ হারান আরও ১৬ জন। এছাড়া গাজার জরুরি ও অ্যাম্বুলেন্স সেবার হিসাবে, উত্তরাঞ্চলে ত্রাণের অপেক্ষায় থাকা জনতার ওপর গুলিতে নিহত হয়েছেন অন্তত ১৪ জন এবং আহত হয়েছেন ১১৩ জন।

সব মিলিয়ে খাদ্যের সন্ধানে থাকা ৩৭ জন বুধবারই নিহত হয়েছেন।