Home আন্তর্জাতিক জাপানের সঙ্গে বিশাল বাণিজ্য চুক্তির ঘোষণা ট্রাম্পের

জাপানের সঙ্গে বিশাল বাণিজ্য চুক্তির ঘোষণা ট্রাম্পের

15


আন্তর্জাতিক ডেস্ক।।

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন যে তিনি কয়েক মাস ধরে টানা আলোচনার পর জাপানের সঙ্গে একটি বড় ধরনের বাণিজ্য চুক্তিতে স্বাক্ষর করেছেন।

মঙ্গলবার ঘোষিত চুক্তির আওতায়, মার্কিন যুক্তরাষ্ট্র জাপানি রপ্তানির উপর ১৫ শতাংশ শুল্ক আরোপ করবে এবং জাপান মার্কিন যুক্তরাষ্ট্রে ৫৫০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে।

আল জাজিরা সূত্রে জানা গেছে, এ নিয়ে ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে লিখেছেন, ‘আমরা জাপানের সঙ্গে একটি বিশাল চুক্তি সম্পন্ন করেছি, সম্ভবত এ যাবৎকালের সবচেয়ে বড় চুক্তি।’

তিনি আরও লেখেন, ‘আমার নির্দেশে জাপান মার্কিন যুক্তরাষ্ট্রে ৫৫০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে, যা লাভের ৯০% পাবে।’

ট্রাম্প বলেন, জাপান মার্কিন যুক্তরাষ্ট্রে গাড়ি, চাল এবং কিছু কৃষিপণ্য রপ্তানির জন্যও দরজা খুলে দেবে।

তিনি আরও লেখেন, ‘এই চুক্তি লক্ষ লক্ষ কর্মসংস্থান তৈরি করবে। এরকম কিছু আগে কখনও হয়নি।’

ট্রাম্পের গাড়ি শুল্ক, সেইসঙ্গে অ্যালুমিনিয়াম ও স্টিলের উপর ৫০ শতাংশ শুল্ক, ওয়াশিংটন এবং টোকিওর মধ্যে কয়েক মাস ধরে চলমান আলোচনার একটি প্রধান বিষয় ছিল।