Home আঞ্চলিক খুলনায় পুলিশের অভিযানে মাদকসহ গ্রেফতার ৭

খুলনায় পুলিশের অভিযানে মাদকসহ গ্রেফতার ৭

20

স্টাফ রিপোর্টার

মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে ১৩০ গ্রাম গাঁজা ও ১৪৫ পিস ইয়াবাসহ ৭ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গত ২৪ ঘন্টায় গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মাদক ব্যবসায়ীরা হলেন নগরীর রিয়া বাজার নার্সারীর পাশের বাসিন্দা

আফজাল মোল্লার ছেলে মো. জনি মোল্লা (৩৫), বসুপাড়া এতিম খানার মোড়ের

আব্দুল খালেক শিকদার এর ছেলে মো. সুমন শিকদার (২৩), খালিশপুর পিপলস্ ৫ম তলা নিউ কলোনীর আনোয়ার হোসেন এর ছেলে মো. আসিফ হাসান রুমি (২৩), খুলনা মেডিকেল কলেজ এর স্টাফ কোয়াটারের বিল্লাল শেখ এর ছেলে মো. আব্দুল্লাহ শেখ (১৯), খালিশপুর নয়াবাটি বড় বাড়ীর আব্দুর রশিদ মোল্যার ছেলে মো. জাহাঙ্গীর  মোল্ল্যা (২৩), খালিশপুর ৫৭, পুরাতন জংশন মোড়ের মুজিবুর রহমান মানিক শেখ এর মেয়ে মোসা. সানজানা রহমান প্রেমা (২৩) ও  খালিশপুর নয়াবাটি ফিরোজ স্মৃতি সংসদ সংলগ্ন আখন্দ নিবাসের তৈয়বুর রহমান বেপারীর ছেলে মো. সোহেল বেপারী (৩৫)।

কেএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর) কানাই লাল সরকার জানান, গত ২৪ ঘন্টায় নগরীর বিভিন্ন থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মহানগর পুলিশ। এসময় ১৩০ গ্রাম গাঁজা ও ১৪৫ পিস ইয়াবাসহ ৭ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট ৫টি থানায় মাদক মামলা রুজু করা হয়েছে।