স্টাফ রিপোর্টার।।
পারিবারিক কলহের জের ধরে চিত্র নায়িকা সাদিয়া পারভীন পপির আপন চাচা তিয়াত্তুর বছর বষসী মিয়া বাবর হোসেনকে খুলনার ‘মিয়াবাগ’ থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে। বাবর হোসেনের ভাইয়ের স্ত্রী, মেয়ে জামাই এ ঘটনা ঘটিয়েছে। ফলে তিনি অন্যের বাড়িতে মানবেতর জীবন যাপন করছেন।
বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে খুলনা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এসব দাবি করেন। বাবর হোসেন তাঁর প্রতি জুলুমের বিচার ও নিজ বাড়িতে ওঠার আকুতি জানিয়েছেন।
তিনি লিখিত বক্তব্যে বলেন, তাঁর বাবা নগরীর সোনাডাঙ্গা এলাকার বাসিন্দা জমিদার মৃত ইসমাঈল মিয়ার ৬ ছেলে ও ৩ মেয়ের মধ্যে তিনি চতুর্থ। ব্যক্তি জীবনে তিনি ‘মিয়াবাগ’ নামক বাড়ির অন্যতম শরিক। তবে তাঁর কোন সন্তানাদি না থাকায় তিনি প্রায়শই ঢাকা থাকেন। আর এই সুযোগে ভাইয়ের স্ত্রী শিউলি বেগম ও মেয়ে জামাই ট্রাস্ট ব্যাংকের কর্মকর্তা তারেক আহমেদ চৌধুরী বাবর মিয়ার মায়ের রুম, ড্রইং রুম, গেস্ট রুমসহ বিভিন্ন কক্ষ দখল করেছে। গত ৪ জুলাই বাড়ি ফিরে দেখতে পান তাঁর ভাইয়ের স্ত্রী শিউলী বেগমের কক্ষ বাদে অন্যসব কক্ষ তালাবদ্ধ। শিউলী বেগম তখন বাবর মিয়াকে দ্বিতীয় তলায় থাকতে বলেন। পরের দিন ৫ জুলাই সকাল ৮টার দিকে শিউলি বেগম ওতার মেয়ে জামাই তারেক আহমেদ চৌধুরী আমাকে আধা ঘন্টা মধ্যে বাবর মিয়া বাসা থেকে নেমে যেতে হুমকি দেন। এক পর্যায়ের তাঁর (বাবর) মোবাইল ভেঙ্গে ফেলে ও অপরিচিত লোকজন ডেকে এনে বাবর মিয়াকে জোর করে বাড়ি থেকে বের করে দেয়।
মিয়া বাবর হোসেন আরো বলেন, ‘জমিদার’ বাড়ির সুনাম ক্ষুন্ন হওয়ার ভয়ে তিনি নিশ্চুপ ছিলেন। পারিবারিক বিষয়গুলো ঘরের বাইরে আনতে চাননি। কিন্তু জামাই নামধারী ট্রাস্ট ব্যাংকের কর্মকর্তা তারেক আহমেদ চৌধুরীর অসৈৗজনমূলক আচরণ, প্রতিনিয়ত ভয়ভীতি প্রদর্শন, হুমকি-ধামকি দিয়ে পরিবেশ অস্বাভাবিক করে তুলেছে। সে পুরো বাড়িটি দখলের চেষ্টা করছে। আর বাবর হোসেন পরে বাড়িতে মানবেতর জীবন যাপন করছেন। সোনাডাঙ্গা থানায় লিখিত অভিযোগ করেছেন। তারপরও বাড়িতে উঠতে পারছেন না। তিনি এ ঘটনার প্রতিকার চান।
অবশ্য বাবর হোসেনের অভিযোগ অস্বীকার করেছেন তাঁর ভাইজি জামাই ব্যাংক কর্মকর্তা তারেক আহমেদ চৌধুরী। তিনি মুঠোফোনে সাংবাদিকদের বলেন, ‘আমি দীর্ঘদিন খুলনায় যাইনা। আমাকে কেন জড়ানো হলো বুঝতে পারছি না। মিয়া বাবর হোসেন ৭০ বছর আগে তার সম্পত্তি বিক্রি করে চলে গেছেন। তার আপন মামীকে ভাগিয়ে বিয়ে করার কারণে তার সাথে পরিবারের যোগাযোগ ছিলনা। এছাড়া জমিদার বাড়ির যে অংশটুকু তার ছিল সেটি তারই আপন ছোট ভাই চিত্র নায়িকা পপির বাবা আমির হোসেন টুলুর কাছে বিক্রি করেছেন। টুলু জীবিত থাকাকালে ওই অংশটুকু তার মেয়ে খেয়ালীকে লিখে দেন। মিয়া বাবর হোসেন তার ফুফুর কোটি কোটি টাকার সম্পত্তি নষ্ট করেছেন। হাবিব নামের এক যুবক মিয়া বাড়ির সুনাম ক্ষুন্ন করার জন্য ও সম্পত্তি দখল করার জন্য কলকাঠি নাড়ছে তিনি পাল্টা অভিযোগ করে।
এসব অভিযোগ মিথ্যা বলে দাবি করে মিয়া বাবর হোসেন বলেন, তারেক সত্য তথ্য দেয়নি। নাবালককালে তিনি সম্পত্তির মালিকানা পেয়েছেন। আর কখনো কোন জমি-জায়গা বিক্রি করেননি।











































