Home জাতীয় মুরাদনগরে ধর্ষণ : মামলা চালিয়ে যাওয়ার ঘোষণা ভুক্তভোগী নারীর

মুরাদনগরে ধর্ষণ : মামলা চালিয়ে যাওয়ার ঘোষণা ভুক্তভোগী নারীর

36

খুলনাঞ্চল রিপোর্ট
কুমিল্লার মুরাদনগরে চাঞ্চল্যকর গৃহবধূ ধর্ষণের ঘটনায় দায়েরকৃত মামলা চালিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছেন ভুক্তভোগী নারী। সোমবার (৩০ জুন) বিকেলে কালের কণ্ঠে এই প্রতিবেদকের কাছে তিনি এ কথা বলেন।
এর আগে রবিবার বিভিন্ন গণমাধ্যমে মামলাটি তুলে নেবেন বলে জানিয়েছিলেন ভুক্তভোগী ওই নারী।
এদিকে ভুক্তভোগী নারীর বিবস্ত্র ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে দায়েরকৃত মামলায় গ্রেপ্তার নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা মোহাম্মদ আলী সুমনসহ চারজনের সাত দিনের রিমান্ড আবেদন করেছে মুরাদনগর থানা পুলিশ।
ভুক্তভোগী নারী বলেন, ‘বাহেরচর গ্রামের আবুল কালাম (আবুল) ও মুকুল আমাকে বলেছে মামলা তুলে নিতে। তাহলে দেশটা শান্তি হবে, না হলে আসামিরা জামিনে বের হয়ে আসবে। ওই সময় আমাদের সমস্যা হবে এবং বাড়িতে থাকতে পারব না। যার কারণে আমি সাংবাদিকদের বলেছিলাম মামলা তুলে নেব।
আমাকে ভুল বোঝানো হয়েছে। আমি অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।’
কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (মুরাদনগর সার্কেল) এ কে এম কামরুজ্জামান কালের কণ্ঠকে বলেন, ‘ধর্ষণের শিকার নারী দায়েরকৃত পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ মামলায় ছাত্রলীগ নেতা সুমনসহ চার আসামির সাত দিন করে আদালতে রিমান্ড আবেদন করা হয়েছে।’
ধর্ষণ মামলার প্রধান আসামি ফজর আলী অসুস্থ থাকায় তাকে কুমিল্লা পুলিশ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ডাক্তারের ছাড়পত্র পেলে যেকোনো সময় তাকে আদালতে তোলা হবে। এ ঘটনার সঙ্গে জড়িত বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশের এই কর্মকর্তা জানান।