Home আঞ্চলিক কয়রায় বজ্রপাতে জেলের মর্মান্তিক মৃত্যু: ৩ কন্যা সন্তান হারালো বাবাকে

কয়রায় বজ্রপাতে জেলের মর্মান্তিক মৃত্যু: ৩ কন্যা সন্তান হারালো বাবাকে

12

কয়রা প্রতিনিধি।।

খুলনার কয়রা উপজেলায় রবিবার ( ২২জুন) সকালে বজ্রপাতের শিকার হয়ে ইদ্রিস গাইন (৪০) নামের এক জেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। কপোতাক্ষ নদে মাছ ধরার সময় আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলেই তার প্রাণহানি ঘটে। ইদ্রিস গাইন মহারাজপুর ইউনিয়নের দশহালিয়া গ্রামের ইসহাক আলী গাইনের পুত্র। তার মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া; তিনি স্ত্রী ছাড়াও ৩ কন্যা সন্তান রেখে গেছেন।


জানা যায়, প্রতিদিনের মতো ইদ্রিস গাইন এদিন সকালে কপোতাক্ষ নদের চরে হরিণা চিংড়ির পোনা ধরার জন্য জাল পাতছিলেন। আবহাওয়া ভালো থাকলেও হঠাৎ করেই বজ্রপাত হয় এবং ইদ্রিস সরাসরি এর শিকার হন‌।


স্থানীয় ইউপি সদস্য মোস্তফা কামাল এই হৃদয়বিদারক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ইদ্রিস গাইনের আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগের বিষয়ে সচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয়তা নিয়েও আলোচনা শুরু হয়েছে।