Home জাতীয় নিয়ন্ত্রণ হারানো বাসে ৪ গাড়ির ধাক্কা, নিহত ৩

নিয়ন্ত্রণ হারানো বাসে ৪ গাড়ির ধাক্কা, নিহত ৩

12


খুলনাঞ্চল রিপোর্ট।।

ময়মনসিংহের তারাকান্দায় নিয়ন্ত্রণ হারানো বাসে চার গাড়ির ধাক্কায় তিন জন নিহত হয়েছে। তবে, তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় এখনো জানা যায়নি।


রবিবার (২২ জুন) সকাল সাড়ে ১১টার দিকে ময়মনসিংহ শেরপুর সড়কের তারাকান্দা উপজেলার বাগুন্দা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. টিপু সুলতান দুর্ঘটনায় তিন জন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, “এই ঘটনার পর ময়মনসিংহ শেরপুর সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। এ ঘটনায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। আহত বেশ কয়েকজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে।”