Home আন্তর্জাতিক বাণিজ্য আলোচনায় যুক্তরাষ্ট্র-চীন

বাণিজ্য আলোচনায় যুক্তরাষ্ট্র-চীন

10



অনলাইন ডেস্ক


চলমান বাণিজ্যযুদ্ধ প্রশমনের লক্ষ্যে সুইজারল্যান্ডের জেনেভায় যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে উচ্চ পর্যায়ের আলোচনা শুরু হয়েছে। শনিবার এ আলোচনায় অংশ নিয়েছেন চীনের ভাইস প্রিমিয়ার হে লিফেং এবং যুক্তরাষ্ট্রের ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট।

দীর্ঘ উত্তেজনার পর এ আলোচনা বিশ্ব অর্থনীতির জন্য সম্ভাব্য ইতিবাচক এক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। আলোচনায় বড় অগ্রগতির আশা না থাকলেও উভয় পক্ষই এটিকে ইতিবাচক সূচনা হিসেবে দেখছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার দাবি করেন, চীন আলোচনার উদ্যোগ নিয়েছে। যদিও বেইজিং জানিয়েছে, যুক্তরাষ্ট্রই এই আলোচনার অনুরোধ করেছে। চীন চাইছে যুক্তরাষ্ট্র শুল্ক কমাক এবং পণ্য চাহিদার বিষয় স্পষ্ট করুক।

অন্যদিকে ওয়াশিংটন চায় বেইজিং তাদের ‘অর্থনৈতিক মডেল’ পরিবর্তন করে আরও ভোক্তাকেন্দ্রিক অর্থনীতির পথে হাঁটুক। বিবিসি।