Home Lead আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধ

আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধ

59

ঢাকা অফিস।।
আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়েছে সরকার। শনিবার উপদেষ্টা পরিষদের বৈঠকের পর সাংবাদিকদের এ তথ্য জানান আইন উপদেষ্টা আসিফ নজরুল। পরবর্তী কর্মদিবসে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানান তিনি।
আইন উপদেষ্টা বলেন, শনিবার উপদেষ্টা পরিষদের এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়।
সভায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল আইনের সংশোধনী অনুমোদিত হয়েছে। সংশোধনী অনুযায়ী, আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল কোনো রাজনৈতিক দল, তার অঙ্গসংগঠন বা সমর্থক গোষ্ঠীকে শাস্তি দিতে পারবে।
তিনি জানান, উপদেষ্টা পরিষদের বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে বাংলাদেশ আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার কার্যসম্পন্ন না হওয়া পর্যন্ত দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা, জুলাই আন্দোলনের নেতাকর্মীদের নিরাপত্তা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের সুরক্ষার জন্য সন্ত্রাস বিরোধী আইনের অধীনে সাইবার স্পেস-সহ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় পরিপত্র পরবর্তী কর্মদিবসে জারি করা হবে।
তিনি আরো জানান, এর পাশাপাশি আজকের উপদেষ্টা পরিষদের বৈঠকে জুলাই ঘোষণাপত্র আগামী ৩০ কার্যদিবসের মধ্যে চূড়ান্ত করে প্রকাশ করার সিদ্ধান্তও গৃহীত হয়েছে।


এদিকে, আওয়ামী লীগ নিষিদ্ধের খবর শোনা মাত্র ইন্টারকন্টিনেন্টালের সামনে উচ্ছাস শুরু করেন আন্দোলনকারীরা।
সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগ নিষিদ্ধসহ উপদেষ্টা পরিষদের সভায় বেশ কয়েকটি সিদ্ধান্ত এসেছে। শনিবার রাতে উপদেষ্টা পরিষদের বিশেষ সভা শেষে এক বিবৃতিতে এসব সিদ্ধান্তের ব্যাপারে জানিয়েছে অন্তর্র্বতী সরকার।


সভার সিদ্ধান্ত অনুযায়ী, আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে বাংলাদেশ আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার কার্যসম্পন্ন না হওয়া পর্যন্ত দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা, জুলাই আন্দোলনের নেতাকর্মীদের নিরাপত্তা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের সুরক্ষার জন্য সন্ত্রাসবিরোধী আইনের অধীনে সাইবার স্পেসসহ আওয়ামী লীগ এর যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় পরিপত্র পরবর্তী কর্মদিবসে জারি করা হবে।


এর পাশাপাশি, আজকের উপদেষ্টা পরিষদের বৈঠকে জুলাই ঘোষণাপত্র আগামী ৩০ কার্যদিবসের মধ্যে চূড়ান্ত করে প্রকাশ করার সিদ্ধান্তও গৃহীত হয়েছে।
সভায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল আইনের সংশোধনী অনুমোদিত হয়েছে। সংশোধনী অনুযায়ী, আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল কোনও রাজনৈতিক দল, তার অঙ্গসংগঠন বা সমর্থক গোষ্ঠীকে শাস্তি দিতে পারবে।


প্রসঙ্গত, ১৯৪৯ সালের ২৩ জুন পুরান ঢাকার রোজ গার্ডেনে “পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ” নামে প্রতিষ্ঠিত হয়। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, হোসেন শহীদ সোহরাওয়ার্দী এবং শামসুল হক প্রমুখ সূচনালগ্নে এই দলের নেতৃত্ব দেন। পাকিস্তানের মধ্যে পূর্ব বাংলার স্বায়ত্তশাসন, অর্থনৈতিক ন্যায্যতা, এবং বাংলা ভাষার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে এই দলটি গঠন করা হয়।


১৯৫৪ সালে যুক্তফ্রন্ট গঠন করা হয়। আওয়ামী লীগ যুক্তফ্রন্টের অংশ হিসেবে প্রাদেশিক নির্বাচনে বিজয়ী হয়। ২১ দফা কর্মসূচির মধ্যে বাংলা ভাষার মর্যাদা ও স্বায়ত্তশাসন অন্তর্ভুক্ত ছিল। ১৯৫৭ সালে মাওলানা ভাসানী পাকিস্তানের কেন্দ্রীয় সরকারের সঙ্গে মতবিরোধে ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) গঠন করেন।
১৯৬৬ সালে শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে পূর্ব পাকিস্তানের পূর্ণ স্বায়ত্তশাসনের দাবিতে ছয় দফা আন্দোলন উত্থাপিত হয়।


আগরতলা ষড়যন্ত্র মামলায় (১৯৬৮) শেখ মুজিবসহ ৩৫ জনের বিরুদ্ধে পাকিস্তান ভাঙার অভিযোগে মামলা দায়ের করা হয়, কিন্তু গণআন্দোলনের চাপে মুক্তি পান।
১৯৭০-এর সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ পাকিস্তানের জাতীয় পরিষদে ১৬৯টির মধ্যে ১৬৭টি আসন লাভ করে। কিন্তু পাকিস্তানি শাসকগোষ্ঠী ক্ষমতা হস্তান্তরে অস্বীকৃতি জানায়।


১৯৭১ সালের ৭ মার্চের ভাষণ শেখ মুজিবুর রহমান ঢাকার রেসকোর্স ময়দানে ঐতিহাসিক ভাষণে “এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম” ঘোষণা দেন।
আওয়ামী লীগের নেতৃত্বে প্রবাসী সরকার গঠিত হয় এবং ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর ১৬ ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হয়। স্বাধীন দেশে আওয়ামী লীগের নেতৃত্বে সরকার গঠিত হয়।১৯৭৩ সালের নির্বাচনে বিজয়ী হয়ে আওয়ামী সরকার গঠন করে।


১৯৭৫ সালের ১৫ আগস্ট সেনাবাহিনীর একটি অংশ শেখ মুজিব ও তার পরিবারকে হত্যা করে। পরবর্তীকালে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়।
১৯৮১ সালে শেখ হাসিনা প্রথম (বঙ্গবন্ধুর কন্যা) আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন। তিনি সামরিক শাসন (জিয়া-এরশাদ আমল)-বিরোধী আন্দোলনে নেতৃত্ব দেন। ১৯৯১ সালের নির্বাচনে বিএনপির কাছে পরাজিত হলেও ১৯৯৬-এর জুনে আওয়ামী লীগ ক্ষমতায় ফেরে। এরপর ২০০৯ থেকে টানা তিন মেয়াদে ক্ষমতাসীন ছিল আওয়ামী লীগ। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতন ঘটে।
আন্দোলনকারীদের উল্লাস : অন্তর্র্বতী সরকারের উপদেষ্টা মহল থেকে আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণা আসা মাত্র উল্লাস শুরু করেন আন্দোলনকারীরা। শনিবার (১০ মে) রাজধানীর ইন্টারকন্টিনেন্টালের সামনে রাত ১১টার দিকে এ উল্লাস শুরু হয়।


সরেজমিনে দেখা যায়, আওয়ামী লীগের নিষিদ্ধের ঘোষণা শোনা মাত্র আন্দোলনকারীরা আনন্দ-উল্লাস শুরু করে। তারা নিষিদ্ধ নিষিদ্ধ বলে উল্লাস করতে থাকে। এ সময় অনেক আন্দোলনকারীকে ঈদ মোবারক বলতে শোনা যায়।
এর আগে রাত পৌনে ৯টার দিকে শাহবাগ থেকে ছোট ছোট মিছিল নিয়ে আন্দোলনকারীরা ইন্টারকন্টিনেন্টালের সামনে আসতে শুরু করে। রাত ১০টার দিকে শাহবাগ থেকে বাংলামোটর পর্যন্ত অবস্থান নেয় আন্দোলনকারীরা।