Home খেলাধুলা ব্যাটিং ব্যর্থতায় বাংলাদেশের হার

ব্যাটিং ব্যর্থতায় বাংলাদেশের হার

20


স্পোর্টস ডেস্ক

শ্রীলংকা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ব্যাটিং ব্যর্থতায় ২৭ রানে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ৬ ম্যাচ ওয়ানডে সিরিজের পঞ্চমটিতে হেরেও অবশ্য ৩-২ ব্যবধানে এগিয়ে রয়েছেন আজিজুল হাকিমের দল।

আজ কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে প্রথমে ব্যাট করে লংকানরা ৪২.৩ ওভারে ১৯৬ রানে গুটিয়ে যায়। জবাবে ব্যাট করতে নেমে ৪৫ ওভার ব্যাট করে ১৬৯ রানে থামে বাংলাদেশ।

১৯৭ রানে লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। সপ্তম ওভারে দলীয় ১৭ রানে টপঅর্ডারের ৩ উইকেট হারায় তারা। যেখানে আগের ম্যাচগুলোতে অসাধারণ পারফরম্যান্স করা জাওয়াদ আবরারও ছিলেন।

তবে মিপঅর্ডারের ব্যাটে জয়ের স্বপ্ন দেখে বাংলাদেশ। কিন্তু লংকান বোলারদের তোপে আর পেরে ওঠেনি সফরকারীরা। সর্বোচ্চ ২৬ বলে ৩৭ রান করেন সামিউন বশির। এছাড়া মোহাম্মদ আবুদল্লাহ ৩২ ও ফরিদ হাসান ৩০ রানে অপরাজিত ছিলেন।

লংকান বোলারদের মধ্যে ভ্রায়ান চামুদিথা ও কুগাস্থা মাথুলান ৩টি করে উইকেট দখল করেন।

টস জিতে এর আগে প্রথমে ব্যাট করতে নেম আবদহাম হিলমে ৫১ ও ভিমাথ দিনসারা ৪২ রান করেন। এছাড়া সুহাশ ফার্নান্দো ও কিথাম ২৮ রান করে করেন।

বাংলাদেশি বোলারদের মধ্যে সামিউন সর্বোচ্চ ৩টি উইকেট পান। দুটি করে উইকেট দখল করেন সাদ ইসলাম, রিজান হোসেন ও ফারহান শাহরিয়ার