Home আঞ্চলিক বিএনপি খোঁজার দায়িত্ব পেলেন আওয়ামী লীগের দোসর!

বিএনপি খোঁজার দায়িত্ব পেলেন আওয়ামী লীগের দোসর!

151


স্টাফ রিপোর্টার
সাতক্ষীরা কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নে বিএনপি খোঁজার দায়িত্ব পেলেন ছাত্রদল যুবদল ও বিএনপির নেতাকর্মীদের ওপরে হামলা কারী আওয়ামী লীগের দোসর আফজাল। তিনি দক্ষিণ রঘুনাথপুর গ্রামের মৃত মোহাম্মদ আলী গাজীর ছেলে। গত শনিবার সাতক্ষীরা সংসদীয় আসন ৪ ,ইউনিয়ন ভিত্তিক সার্চ কমিটি গঠন করা হয়েছে। সাতক্ষীর ৪ আসনের টিম প্রধান সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আলহাজ্ব তাসকিন আহমেদ সুপারিশ কৃত জেলা বিএনপির আহ্বায়ক রহমত উল্লাহ পলাশ ও সদস্য সচিব আবু জাহিদ ডাবলু স্বাক্ষরিত প্যাডে কৃষ্ণনগর ইউনিয়ন সার্চ কমিটির অনুমোদন দেওয়া হয়। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোস্তফা কবিরুজ্জামান মন্টুর দুলাভাই আফজাল কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির সার্চ কমিটির দায়িত্ব পেয়েছেন। এ নিয়ে কালীগঞ্জ উপজেলা কৃষ্ণনগর ইউনিয়নের বিএনপির ত্যাগী কর্মীদের মধ্যে চরম খোব সৃষ্টি হয়েছে। স্বৈরাচার সরকার ক্ষমতায় থাকাকালীন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোস্তফা কবিরুজ্জামান মন্টু ক্ষমতার বলে ইউনিয়ন বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের হামলা মামলা ও পুলিশ দিয়ে হয়রানি সহ কোন নির্বাচন ছাড়াই স্বৈরাচার শেখ হাসিনার দোসর আফজাল,রহমতপুর নবযুগ শিক্ষা সোপান মাধ্যমিক বিদ্যালয় ও মোহাম্মদ নগর দাখিল মাদ্রাসার সভাপতি পদ বাগিয়ে নিয়ে নিয়োগ বাণিজ্যের মাধ্যমে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেন।
সার্চ কমিটিতে স্থান পাওয়ার প্রতিবাদ জানিয়ে কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপি নেতারা বলেন ৫ আগস্টের আগে ওই আবজাল নেতৃত্বে আওয়ামী লীগের মিটিং মিছিল বিভিন্ন কার্যক্রম ও নির্বাচন পরিচালনা,করতে দেখা গেছে।


কালিগঞ্জ উপজেলা ছাত্রদলের আহবায়ক কমিটির অন্যতম সদস্য ও কৃষ্ণনগর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক জি এম সাগর হোসেন বলেন শুধুমাত্র বিএনপির আন্দোলন সংগ্রাম করার কারণে আওয়ামী লীগের দোসর,আবজলের নেতৃত্বে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোস্তফা কবিরুজ্জামান মন্টু ও ইউনিয়ন যুবলীগের সভাপতি কাহারুল ইসলাম নয়ন শ্রমিক লীগের সভাপতি জলিল সহ উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ আমার উপরে অতর্কিত হামলা চালায়। আমার পরনের কাপড় পর্যন্ত খুলে নিয়ে আমাকে উলঙ্গ অবস্থায় চলে যেতে বাধ্য করে।


সেই হামলায় আমার সাথে আহত হয় বর্তমান ৮ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি সাদ্দাম হোসেন। তিনি কান্না জড়িত কন্ঠে বলে শুধু বিএনপি করার কারণে যার দ্বারা নির্যাতিত হলাম সেই আফজালকে ইউনিয়ন বিএনপির সার্চ কমিটির সদস্য করা মানে আমাদের মত ত্যাগী নির্যাতিত নেতাকর্মীদের সাথে প্রতারণা করা।
তিনি বলেন, তরুণ প্রজন্মের অহংকার যুব সমাজের আইকন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের কাছে আকুল আবেদন তদন্তপূর্বক আওয়ামী লীগের দোসর আফজালকে অবিলম্বে বহিষ্কার করে ত্যাগী নেতাকর্মীদের দিয়ে সার্চ কমিটি করতে হবে।

কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির নেতা আব্দুল আজিজ গাইন বলেন, যাদের দ্বারা হামলা মামলা শিকার হলাম তারাই দেখি এখন বড় বিএনপি নেতা হয়ে গেছে। তিনি আরো বলেন আল মাহমুদ ছোট্টু দলের দুঃসময়ে দল থেকে পদত্যাগ করে স্বৈরাচার সরকারের উন্নয়নে মুগ্ধ হয়ে আওয়ামী লীগে যোগদান করে। তাকে দেখছি কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির সার্চ কমিটির প্রধান করা হয়েছে। খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত,সাংগঠনিক সম্পাদক অমিত ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করছি