Home খেলাধুলা এমিরেটস জয় করে পিএসজির ফাইনালে এক পা

এমিরেটস জয় করে পিএসজির ফাইনালে এক পা

42


স্পোর্টস ডেস্ক

উসমান দেম্বেলের একমাত্র গোলে আর্সেনালকে ১-০ ব্যবধানে হারিয়েছে পিএসজি। চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের প্রথম লেগের এ জয়ে ফাইনালের পথে এক পা দিয়ে রাখল ফরাসিরা।

মঙ্গলবার আর্সেনালের মাঠ এমিরেটস স্টেডিয়ামে ম্যাচের তিন মিনিটের মাথায় গোলটি করেন উসমান দেম্বেলে।

খাভিচা কাভারাৎস্খেলিয়াকে পাস দিয়ে এগিয়ে যান ফরাসি ফরোয়ার্ড। এরপর সতীর্থের কাটব্যাক পেয়ে ডি-বক্সে ঢুকেই প্রথম ছোঁয়ায় কোনাকুনি শট নেন তিনি, বল পোস্টে লেগে জালে জড়ায়। স্বাগতিক সমর্থকদের মাঝে তখন পিনপতন নিরবতা আর এক কোণে পিএসজি গ্যালারিতে সে কী গর্জন।

এরপর ম্যাচের দ্বিতীয়ার্ধে স্বাগতিকরা একাধিকবার আক্রমণে গেলেও কোনো গোলের দেখা পায়নি মিকেল আর্তেতার শিষ্যরা। ফলে ১-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে পিএসজি।