Home আঞ্চলিক একজন সফল নারী উদ্যোক্তার করুণ কাহিনী

একজন সফল নারী উদ্যোক্তার করুণ কাহিনী

49


স্টাফ রিপোর্টার
ইসরাত জাহান। একজন সফল নারী উদ্যোক্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন। মাত্র দশ হাজার টাকা দিয়ে শুরু করা পোল্ট্রি খামারটি বৃহৎ আকার ধারণ করে। দিনরাত পরিশ্রম কওে স্যাটিনারী, মেডিসিন, কাপড়, ট্রেডিং, টাইপিংয়ের দোকান, মাছের ঘের করে সাবলম্বীও হয়েছিলেন। কিন্তু স্থানীয় দুর্বৃত্তদের রোষণালয়ে পড়ে এবং তাদের হুমকি-ধামকিতে আজ তিনি সর্বশান্ত হয়ে স্বামী, সন্তান নিয়ে জীবন বাচাঁতে খুলনা শহরে আশ্রয় নিয়েছেন। তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন।
গ্রাম থেকে উঠে আসা ইসরাত জাহান বুধবার এক সংবাদ সম্মেলনে নিজের জীবনের উত্থান-পতনের কাহিনী তুলে ধরেন। খুলনা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইসরাত জাহান বলেন স্বল্প পূজিঁ নিয়ে খুলনার রূপসার নৈহাটী পৈত্রিক বাড়ীতে মুরগীর খামার গড়ে তুলে দিনরাত পরিশ্রম করে ধীরে ধীরে সফল ব্যবসায়ী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করি। বছরের পর বছর অন্যান্য ব্যবসার সাথে সম্পৃক্ত হয়ে নিজেকে নারী উদ্যোক্তা হিসেবে এলাকায় পরিচিতি পাই। আমার মাসিক আয় ছিল দুই থেকে আড়াই লাখ টাকা। কিন্তু স্থানীয় দুর্বৃত্তদের রোষণালয়ে পড়ে এবং তাদের হুমকি-আজ আমি সর্বশান্ত।
তিনি বলেন, রূপসার নৈহাটি গ্রামে আমার পৈত্রিক বাড়ীতে ২০১৩ সালে আমি পোল্ট্রি খামার গড়ে তুলি। দিনরাত পরিশ্রম করে খামরটিকে দাড় করাই। লাভজনক হওয়ায় ব্যবসার পরিধি বাড়াই। নিজে ৫ কাঠা জমি ক্রয় করে বসত বাড়ী ৪তলা এবং খামার প্রকল্পে ৫ তলা ফাউন্ডেশন তৈরী করি। পাশাপাশি প্রভিটা ফিড কোম্পানীর ডিলারশীপ নেই। এছাড়া ভ্যাটিনারী, মেডিসিন, কাপড়, ট্রেডিং, টাইপিংয়ের দোকান, মাছের ঘের ইত্যাদি ব্যবসার সাথে সমৃক্ত হয়ে নিজেকে আরো সাবলম্বি করে তুলি। এসব ব্যবসা থেকে আমার প্রতিমাসে আয় ছিল দুই থেকে আড়াই লাখ টাকা। আমার মুরগীর খামারের শেডগুলো ছিল দেখার মতো। সেখানে ১ হাজার ৮শ’ মুরগির মধ্যে ৯৪% মুরগী প্রতিদিন ডিম দিত।
এই নারী উদ্যোক্তা আরো বলেন, ২০২১ সালে এলাকার কতিপয় দুর্বৃত্ত আমার খামারে বিষ প্রয়োগ করে। এতে আমার সব মুরগী মারা যায়। এ ঘটনায় আমার সবমিলিয়ে প্রায় ২৮ লাখ টাকা ক্ষতি হয়। এ ঘটনায় স্থানীয় থানায় মামলা করতে গেলে তারা মামলা নেয়নি। তখন আমি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে বিচার চাইলে তিনি থানার ওসিকে ফোন করে ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান। তখন ন্থানীয় চেয়ারম্যানের নির্দেশে ইউপি সদস্য সোহেল, আলমগীর এবং থানার এএসআই আজাদের উপস্থিতিতে শালিশী বৈঠকে এ ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করা হয়। বিচারকরা প্রতিপক্ষের নিকট আর্থিক সুবিধা নিয়ে বিচারে মাত্র ৭ হাজার টাকা জরিমানা করে। আমি ক্ষতিপূরণ না নিয়ে রাগে-দুঃখে সেখান থেকে চলে আসি। আমি নাকি ‘বিএনপির’ রাজনীতি করি এই তকমা দিয়ে আইনগত সহায়তা গ্রহণে বাঁধা প্রদান করে এলাকার কুচক্রীমহলেরা। একসাথে এতগুলো টাকা ক্ষতিগ্রস্ত হওয়ার পর মানুষিকভাবে ভেঙ্গে পড়ি। ফলে অন্যান্য ব্যবসায় ক্ষতিগ্রস্ত হয়ে সর্বশান্ত হয়ে যাই। তখন খামারটিকে দাড় করানোর জন্য যুব উন্নয়ন থেকে ৩ লাখ ৭৫ হাজার টাকা ঋণ নিয়ে নতুন শুরু করি। কিন্তু এরপর খামারে বিদ্যুৎ সংযোগ দিয়ে খামার ক্ষতিগ্রস্ত করে। ফলে নিঃস্ব হয়ে ধারদেনা পরিশোধ এবং স্বামীকে বিদেশে পাঠানোর জন্য ৫ কাঠার উপর নির্মিত বাসভবনটি বিক্রি করার সিদ্ধান্ত নেই।
ইসরাত জাহান বলেন, এখানেই শেষ নয়; ভবনসহ ওই জমিটি ৩৭ লাখ টাকায় বিক্রির জন্য একজন গ্রাহকের সাথে কথাবার্তা ফাইনাল হলে তা জানাজানি হয়। তখন জমি বিক্রির খবর পেয়ে স্থানীয় দালাল হিসেবে পরিচিত ইব্রাহীম হুজুর ওরফে গোল গোল্লা হুজুর ওই পর্টিকে কানপড়া দিয়ে সরিয়ে দেয়। এরপর আমার দুর্বলতার সুযোগ নিয়ে নিজেই জমি ক্রয় করার আগ্রহ দেখিয়ে ২৫ লাখ টাকা দেওয়ার প্রস্তাব দেয়। স্বামীকে বিদেশে পাঠানোর জন্য এবং দেনা পরিশোধ করার জন্য আমার নগদ টাকার অনেক প্রয়োজন ছিল। ফলে শেষ পর্যন্ত রাজী হই। কথা হয় সব টাকা এক সাথে পরিশোধ করার পর রেজিষ্ট্রি করে দেব। কিন্তু সু-চতুর ইব্রাহীম হুজুর ওরফে গোল গোল্লা হুজুর তাৎক্ষণিকভাবে আমাকে নগদ দুই লাখ টাকা দেয়। এরপর সে আজকাল বলে ঘোড়াতে থাকে। আমার নগদ টাকার দরকার হওয়ায় জমি রেজিষ্ট্রি করার জন্য চাপ দেই। তখন সে আমাকে আরো এক লাখ টাকা দেয়। এরপর তাকে জমি রেজিষ্ট্রি করার জন্য তাগিদ দিলে গোল্লা হুজুর বিভিন্ন সময়ে ৫ হাজার দশ হাজার করে সর্বমোট ৩ লাখ ৬০ হাজার টাকা প্রদান করে।
এদিকে আমার স্বামীর বিদেশ যাওয়ার ভিসা এসে গেলে জমি রেজিষ্ট্রি করার জন্য ইব্রাহীম হুজুর ওরফে গোল্লা হুজুরকে অনুনয় বিনয় করতে থাকি। তখন তিনি ২৫ লাখ টাকা থেকে কমিয়ে ২২ লাখ টাকা দেওয়ার প্রস্তাব দেয়। এভাবে ছলচাতুড়ি করতে থাকায় আমি মানুষিকভাবে ভেঙ্গে পড়ি। কিন্তু কি করবো। স্বামীকে বিদেশে পাঠাতে দশ লাখ টাকা দরকার। রোমানিয়া থেকে ভিসা এসে গেছে। তখন ২২ লাখেই রাজী হই। কিন্তু জমি রেজিষ্ট্রি না করে ওই প্রতারক আমাকে ঘোড়াতে থাকে। এরপর বলে ১৮ লাখ টাকায় জমি বিক্রি করলে তিনি পরের দিন রেজিষ্ট্রি করবেন। তবে বাড়ির চাবি আজই দিতে হবে, বাড়ীতে থাকা ফার্নিচারসহ কোন আসবাবপত্র নেওয়া যাবেনা- এমন শর্ত জুড়ে দিয়ে তিনি বলেন, শর্ত মানলে পরের দিন টাকা দিয়ে জমি রেজিষ্ট্রি করে দিবেন। এভাবে মিথ্যার আশ্রয় নিয়ে ঘোরাতে থাকায় টাকার জন্য আমার স্বামী বিদেশে যেতে পারেনি।
ইসরাত জাহান বলেন, আমি তখন বাড়ি বিক্রি না করার সিদ্ধান্ত নেই এবং তাকে জানিয়ে দেই। ফলে আমার কাছে পাওনা ৩ লাখ ৬০ হাজার টাকা ফেরতৎ দেওয়ার জন্য চাপ দিতে থাকে। ৫ আগষ্টের পর আমাকে আওয়ামীলীগের নেত্রী তকমা দিয়ে বিএনপির পরিচয়ে একদল লোক নিয়ে আমার বাড়ীতে হামলা চালিয়ে ভাংচুর ও অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং জীবননাশের হুমকি দিয়ে বাড়ী দখলের চেষ্টা চালায়। আমার এক মেয়ে কলেজে লেখাপড়া করে। ছোট ছোট সন্তান রয়েছে। তাদের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে ওই রাতেই এলাকা ছেড়ে খুলনার গল্লামারী এলাকায় আশ্রয় নেই। বর্তমানে খুলনা বিশ্ববিদ্যলয় রোডে একটি ছোটখাট রেস্টুরেন্ট দিয়ে কোনমতে বেঁচে আছি। এখবর জানতে পেরে গত ৮ ফেব্রুয়ারি ইব্রাহীম হুজুর লোকজন নিয়ে আমার রেষ্টুরেন্টে এসে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও আমাকে জীবন নাশের হ