Home আঞ্চলিক মহানগরীর ৩নং ওয়ার্ড বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষনা

মহানগরীর ৩নং ওয়ার্ড বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষনা

195


।। খবর বিজ্ঞপ্তি।।
খুলনা মহানগরীর দৌলতপুর থানার অর্ন্তগত ৩নং ওয়ার্ড বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষনা করা হয়েছে। মহানগর বিএনপির মিডিয়া সেলের আহবায়ক মিজানুর রহমান মিলটন বিষয়টি নিশ্চিত করেছেন।


বুধবার (৩০ এপ্রিল) রাতে প্রদত্ত খবর বিজ্ঞপ্তিতে মহানগর বিএনপির সভাপতি এড. শফিকুল আলম মনা ও সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিনের বরাত দিয়ে মিডিয়া সেল জানান, বুধবার রাতে দৌলতপুর থানার অর্ন্তগত ৩নং ওয়ার্ড বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষনা পত্রে মহানগর বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষর করেছেন।