ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের কোটচাঁদপুরে ট্রেন থেকে সাড়ে ৫ কোটি টাকা মূল্যের কোকেন জব্দ করেছে বিজিবি। শুক্রবার (১০ এপ্রিল) মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
এর আগে বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাতে কোটচাঁদপুর রেলওয়ে স্টেশনে খুলনাগামী কপোতাক্ষ ট্রেনে অভিযান চালিয়ে এ কোকেন জব্দ করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কোটচাঁদপুর রেলওয়ে স্টেশনে অভিযান চালায় বিজিবি।
অভিযানকালে রাজশাহী থেকে খুলনাগামী কপোতাক্ষ ট্রেনের ঙ-বগির কামরায় পরিত্যক্ত অবস্থায় ১ কেজি ৬১৫ গ্রাম ওজনের তিন প্যাকেট কোকেন উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত কোকেনের আনুমানিক মুল্য ৫ কোটি টাকারও বেশি হবে বলে বিজিবি জানিয়েছে।











































