স্টাফ রিপোর্টার
ডুমুরিয়া থানাধীন হাজিবুনিয়া দক্ষিণ পাড়া গ্রামে অভিযান চালিয়ে দুইটি গাঁজার গাছসহ একজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পলিশ (ডিবি)। শনিবার দিবাগত রাত সোয়া ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আসামি হলেন ডুমুরিয়া থানাধীন হাজিবুনিয়া গ্রামের মৃত. সুধীর বাছাড় এর ছেলে শিশির বাছাড় (৪৮)।
জেলা ডিবি জানায়, শনিবার দিবাগত রাত সোয়া ২টার দিকে ডুমুরিয়া থানাধীন হাজিবুনিয়া দক্ষিণ পাড়া গ্রামে অভিযান পরিচালনা করেন গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ সেখ কনি মিয়া এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক গোপাল চন্দ্র রায়। এসময় আসামির মৎস্য ঘেরের পশ্চিম পাড় থেকে তার চাষাবাদকৃত ২টি গাঁজার গাছ ওজন অনুমান ১৫ কেজিসহ শিশির বাছাড়কে গ্রেফতার করা হয়।
তার বিরুদ্ধে ডুমুরিয়া থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।










































