স্টাফ রিপোর্টার
মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে ১২৭ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজাসহ ৬ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গত ২৪ ঘন্টায় গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার মাদক ব্যবসায়ীরা হলেন নগরীর দৌলতপুর মানিকতলা সাহেব পাড়ার মৃত. আকবর শেখ এর ছেলে মিলন শেখ (২৫), মহেশ্বরপাশা পুলিশ ফাঁড়ীর সামনের বাসিন্দা আব্দুল জলিল এর ছেলে মো. সজিব ওরফে রানা (২৯), খালিশপুর বাস্তুহারা মুক্তিযোদ্ধা কলোনীর নূর ইসলাম খাঁন এর মো. শাহিন খাঁন (২৪), সাচিবুনিয়া মিলপাড়ার নজরুল হাওলাদার এর ছেলে মো. হাছান হাওলাদার (২৩), সাচিবুনিয়া বিশ্ব রোড হাতিয়া ব্রিজের পশ্চিম পাশের বাসিন্দা ফারুক ফকির এর ছেরে মো. ফরিদ ফকির (১৯) ও সাচিবুনিয়া বটতলা এলাকার মৃত. আব্দুল রশিদ খাঁন এর ছেলে মো. আরিফ খাঁন (২১)।
কেএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর) কানাই লাল সরকার জানান, গত ২৪ ঘন্টায় নগরীর বিভিন্ন থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মহানগর পুলিশ। এসময় ১২৭ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজাসহ ৬ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৪টি মাদক মামলা রুজু করা হয়েছে।










































