Home আঞ্চলিক খুলনায় ভবনের ছাদ থেকে মরদেহ উদ্ধার: পরিবারের দাবী পরিকল্পিত হত্যা

খুলনায় ভবনের ছাদ থেকে মরদেহ উদ্ধার: পরিবারের দাবী পরিকল্পিত হত্যা

10

স্টাফ রিপোর্টার

খুলনা মহানগরীর টুটপাড়া কবরখানা মোড়ে নির্মাণাধীন সিসভাস নামের ভবনের ছাদ থেকে মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রবিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে এঘটনা ঘটে। নিহত তপন সরদার (৫০) ওই ভবেনর কেয়ারটেকার।  তপনের বাড়ি পাইকগাছা উপজেলার সোলাদানা ইউনিয়নের মাঝেরায়াবাদ গ্রামে। নিহতের ছেলে অভিজিত সরদারের দাবী তার পিতাকে পরিকল্পিত ভাবে হত্যা করেছে। ওই ভবনের মালিক প্রভাবশালী হওয়ায় হত্যার ঘটনাটি চাপা দেয়ার অপচেষ্টা করা হচ্ছে। তিনি পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

এদিকে সোলাদানা ইউপি চেয়ারম্যান এস এম এনামুল হক বলেন, লাশের শরীরের বিভিন্ন জায়গায় ক্ষত চিহ্ন আছে। তিনি তদন্তপুর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহনের দাবী জানিয়েছেন।

খুলনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল আলম জানিয়েছেন, আজ সকাল ৯টার দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে খুমেক হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়। নিহত তপন সরদার ওই ভবনের কেয়ারটেকার, তার গলায় রশি পেঁচানো ছিল। তিনি আরও জানিয়েছেন, একই ভবনে তার ছেলেও কাজ করতো। এঘটনায় একটি অপমৃত্যু দায়ের করা হয়েছে।