Home আঞ্চলিক হার না মানা ট্রেন চালক কবি আবুল কালাম আজাদ

হার না মানা ট্রেন চালক কবি আবুল কালাম আজাদ

44

স্টাফ রিপোর্টার
২০০০ সালে হিমু প্রকাশনী থেকে প্রকাশিত হয় কবি মোঃ আবুল কালাম আজাদের ‘দুঃখের সাগরে একা আমি’ উপন্যাস। পিতা-মাতার মুখে হাসি ফুটাতে বেসরকারি স্কুলের শিক্ষকতা পেশা ছেড়ে ২০০৫ সালের ১৬ মে বাংলাদেশ রেলওয়েতে ‘সহকারী লোকোমাস্টার’ পদে যোগ দেন। যোগদান করার পর লেখক মোঃ আবুল কালাম আজাদ লোকোমাস্টারদের নিয়ে ‘লোকোমাষ্টার’ নামক কবিতা লেখেন। তিনি লোকোমাস্টারদের আনলিমিটেড মাইলেজ ও অবসর গ্রহণের পর লোকোমাস্টারদের যাবতীয় সুযোগ সুবিধাপ্রাপ্তির বিষয়ে ২০২২ সালের ১৩ এপ্রিল আন্দোলনের নায়ক হিসাবে তিনি ৪৯২ ডাউন ট্রেন বন্ধ করেন। তারই অনুসরণ হিসাবে একই দিন লালমনি ডিভিশনে আরো ১৬ টি ট্রেন বন্ধ হয়। এক পর্যায়ে লোকোমাস্টারদের আন্দোলন সফল হয়। আর এই আন্দোলনের স্বীকৃতি হিসেবে আবুল কালাম আজাদ (কবি) কে লালমনি ডিভিশন থেকে সাহিত্য সম্মাননা ও সাহসী লোকোমাস্টার সম্মাননা প্রদান করা হয়। বিষয়টি বাংলাদেশ রেলওয়ের সমস্ত রানিং স্টাফদের গর্বের বিষয় হলে ও কতিপয় রেলওয়ে কর্মকর্তা আবুল কালাম আজাদের প্রতি ক্ষুব্ধ জন। এক পর্যায়ে সাজানো এক অভিযোগে তাকে ডিমোশনসহ একসঙ্গে ৬ টি শাস্তি প্রদান করেন। কিন্তু এতেও থেকে থাকেননি কবি আজাদ।

সংগ্রহীত তথ্য অনুযায়ী, এল এম আবুল কালাম আজাদ একজন সাহসী ও অন্যায়ের প্রতিবাদী কবি হিসাবে পরিচিত পান। আর তারই ধারা অব্যহত রাখতে এল এম আবুল কালাম আজাদ ২০২৩ সালের গত ০৬ আগস্ট ডিএম ই/লোকো/বাংলাদেশ রেলওয়ে/পাক্শী আশীষ কুমার মন্ডলসহ বেশ কিছু অসাধু কর্মকর্তাদের বিরুদ্ধে প্রশাসনিক ট্রাইব্যুনাল আদালত খুলনায় একটি মামলা দায়ের করেন। যাহার নং-এ,টি ৬৭/২০২৩,তারিখ-০৬/০৮/২০২৩।
মামলার তথ্য অনুযায়ী এল এম আবুল কালাম আজাদ (কবি) ২০২২ সালের ০৩ আগস্ট তারিখ ১টা ২৫ মিনিটে খুলনা জংশন স্টেশনে গিয়ে দেখেন যে, তার দায়িত্বরত (কে এন ০১ আপ) গার্ড ব্রেকসহ ৩০ ওয়াগন বিশিষ্ট ৩০/৫৯ লোড এর ট্রেনে মাত্র ৩ টি ব্রেকিং স্টক সংযুক্ত করা হয়েছে। সংযুক্ত ০৩ টি ব্রেকিং স্টকের মধ্যে আবার একটি ব্রেকিং স্টক অকার্যকর করে রাখা হয়েছে। যা নিরাপদ ট্রেন যাত্রার জন্য অত্যান্ত ঝুঁকিপূর্ণ। যে কারণে এল এম আবুল কালাম আজাদ (কবি) বিষয়টি পিএনএল (পাওয়ার কন্ট্রোলার) পাক্শীকে অবগত করান। অতঃপর ব্রেকিং স্টক কার্যকর করা না হলে উনি উল্লেখিত ট্রেন ওয়ার্ক করবে না বলে সাফ জানিয়ে দেয়। এতে ডিএমই (লোকো) আশীষ কুমার মন্ডলসহ ট্রেনের কর্মরত গার্ড বিশ্বজিৎ ও কর্মরত আরএনবি স্টাফ সিপাহী গৌতম এলএম আবুল কালাম আজাদ (কবি)র প্রতি ক্ষুব্ধ হন। এক পর্যায়ে আরএনবি স্টাফ সিপাহী গৌতম কোন এক অসৎ উদ্দেশ্যে এসআই/আর এন বি/আইবি/খুলনার নিকট অভিযোগ করেন। তিনি এতে বলেন, ২০২২ সালের ৩ আগস্ট চেঙ্গুটিয়া স্টেশন পার হওয়ার পর চলন্ত অবস্থায় ইঞ্জিন থেকে ৩/৪ টি সাদা বস্তা মুখ বন্ধ অবস্থায় ফেলতে দেখেছেন। অথচ এল এম আবুল কালাম আজাদ (কবি)র দায়িত্বরত ইঞ্জিন থেকে গার্ড ব্রেকের দুরত্ব ছিল ২৯ টি বিটিও+০১ টি গার্ড ব্রেক=৩০ ওয়াগন (প্রায় এক কিলোমিটার) ও চেঙ্গুটিয়া স্টেশন পার হওয়ার পর সিঙ্গিয়া স্টেশন অভিমুখে প্রায় ১০ কিলোমিটার রেল লাইন ছিল স্ট্রেইট।
প্রকৃত পক্ষে স্ট্রেইট লাইনের ক্ষেত্রে ৩০ ওয়াগন পিছনের গার্ড ব্রেকে অবস্থান করে (স্বাভাবিক দৃষ্টিতে) চলন্ত অবস্থায় সামনের ইঞ্জিন থেকে কোন কিছু ফেলার দৃশ্য দেখা কোনভাবেই সম্ভব না। বিষয়টি কোন চলন্ত ট্রেনের ৩০ ওয়াগন পিছনের গার্ড ব্রেকে অবস্থান করে সামনের ইঞ্জিনের দিকে তাকালেই উপলব্ধি করা যাবে। ওই অভিযোগের ভিত্তিতে এলএম আবুল কালাম আজাদ (কবি)র বিরুদ্ধে এস আই/আর এন বি/আইবি/খুলনা কর্তৃক একটি লিখিত অভিযোগ কমান্ডেন্ট/আর এন বি/সদর/রাজশাহীতে প্রেরণ করা হয়। প্রর্কৃতপক্ষে এসআই/আর এন বি/আইবি/খুলনা কর্তৃক লিখিত অভিযোগে এল এম আবুল কালাম আজাদ (কবি)র বিরুদ্ধে সুনির্দিষ্ট কোন অভিযোগ লিখিত নেই। এমনকি কর্মরত গার্ড বিশ্বজিৎ কর্তৃক দায়িত্বরত গার্ড রিপোর্টে ও এল এম আবুল কালাম আজাদ (কবি)র বিরুদ্ধে সুনির্দিষ্ট কোন অভিযোগ লিখিত নেই। তারপর ও উল্লেখিত অভিযোগের প্রেক্ষিতে এবং তদন্ত কর্মকর্তাগণদের তদন্ত রিপোর্টের ভিত্তিতে মামলায় উল্লেখিত ৬নং প্রতিপক্ষ সহকারী যন্ত্র প্রকৌশলী/ওপিএন্ডএফ/বাংলাদেশ রেলওয়ে,পাক্শী মোঃ আব্দুল জলিল এলএম আবুল কালাম আজাদ (কবি)র অনুকুলে গত ১৭ আগস্ট ২০২২ খ্রিঃ তারিখে রেলওয়ে চাকুরী বিধি ১৯৬১ সনের ৩ এর ‘এ’, ‘বি’, এবং ‘সি’, ধারা অনুযায়ী অভিযোগনামা প্রনয়ন করিয়া কেন শাস্তিমুলক ব্যবস্থা গ্রহণ করা হবে না মর্মে কারণ দর্শানো ঘঙঞওঈঊ ঋঙজগ ‘অ’ প্রদান করেন। ঘঙঞওঈঊ ঋঙজগ ‘অ’ তে প্রথমত কার্য শেষে ঈশ্বরদী লোকোসেডে পৌঁছালে জ্বালানি তেলের পরিমাপ বরাদ্দ অপেক্ষা ৩০ লিটার অতিরিক্ত পাওয়া যায়। অর্থাৎ এল এম আবুল কালাম আজাদ (কবি)র অনুকুলে যা বরাদ্দ ছিল তাহার চেয়ে ৩০ লিটার অতিরিক্ত পাওয়া যায় বলে উল্লেখ করা হলে ও পরবর্তী সময় একই ঘঙঞওঈঊ ঋঙজগ ‘অ’ প্রদাকারী কর্মকর্তা ৬ নং প্রতিপক্ষ মোঃ আব্দুল জলিল কোন এক অসৎ উদ্দেশ্যে একই ঘঙঞওঈঊ ঋঙজগ ‘অ’ তে ৩০ লিটার জ্বালানি তেল ঘাটতির কথা উল্লেখ করেছেন। যা স্ববিরোধী ও এলএম আবুল কালাম আজাদ (কবি)র বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের বর্হিপ্রকাশ।
প্রকৃতপক্ষে ০৩ আগস্ট এলএম আবুল কালাম আজাদ (কবি) বাংলাদেশ রেলওয়ের কোন তেল পাচার/তছরুপ করেননি। বরং এলএম আবুল কালাম আজাদ (কবি) বাংলাদেশ রেলওয়েতে ১৬ লিটার জ্বালানি তেল সঞ্চয় দিয়েছেন। সমন্বয় হিসাবে আগস্ট/২০২২ মাসে এলএম আবুল কালাম আজাদ (কবি) বাংলাদেশ রেলওয়েতে ৩০ লিটার জ্বালানি তেল সঞ্চয় দিয়েছেন। তারপরও তদন্ত কর্মকর্তা মোহাঃ গোলাম মোস্তফা এস এস এই/এল আই/বাংলাদেশ রেলওয়ে/পার্বতীপুর, তদন্ত কর্মকর্তা মোঃ আব্দুর রউফ এস এস এই/এফ আই/বাংলাদেশ রেলওয়ে/পাক্শী ও তদন্ত কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম সি আই/আর এন বি/বাংলাদেশ রেলওয়ে/পার্বতীপুর গণ ‘কার্যকালীন সময় এলএম আবুল কালাম আজাদ (কবি)র অনুকূলে ৩০ (ত্রিশ) লিটার অতিরিক্ত খরচ পাওয়া যায়’ উল্লেখ পূর্বক এলএম আবুল কালাম আজাদ (কবি) কে দোষী সাব্যস্ত করেছেন। যা ন্যায়সঙ্গত হয় নাই। এসব বিষয়গুলো এলএম আবুল কালাম আজাদ (কবি) ৫ নং প্রতিপক্ষ বিভাগীয় যন্ত্র প্রকৌশলী/লোকো/বাংলাদেশ রেলওয়ে,পাক্শী আশীষ কুমার মন্ডলকে অবগত করেন। কিন্তু মামলায় ৫ নং প্রতিপক্ষ আশীষ কুমার মন্ডল নিজ ক্ষমতা বলে আবুল কালাম আজাদ (কবি) কে সাময়িক বরখাস্তসহ এক সঙ্গে ছয়টি শাস্তি প্রদান করেন।
সাজার মধ্যে ছিল কবি আজাদকে আশীষ কুমার মন্ডল ১২১ দিন প্রায় ৪ মাস সাময়িকভাবে বরখাস্ত করে রাখেন, সাময়িক বরখাস্তকালীন তার নিজ দপ্তরে সকাল বিকাল দিনে ২ বার হাজিরা দিতে বাধ্য করেন, আগামী বার্ষিক বেতন বৃদ্ধি ৪ বছরের জন্য স্থগিত করেন, তাকে এলএম গ্রেড-২ থেকে এএলএম গ্রেড-১ পদে পদাবনত, বেতন ১৩ তম গ্রেড থেকে ১৬ তম গ্রেডে নামিয়ে দেন ও খুলনা লোকোসেড হইতে পার্বতীপুর লোকোসেডে বদলী করান। যা আইন বর্হিভূত ও ক্ষমতার অপব্যবহার ছাড়া অন্য কিছু নয়। এ অবস্থায় ২০২৪ সালের ৩১ জুলাই প্রশাসনিক ট্রাইব্যুনাল আদালত খুলনার জ্যেষ্ঠ জেলা জর্জ মোঃ আব্দুল মান্নান সাহেব এলএম আবুল কালাম আজাদ (কবি)র পক্ষে রায় প্রদান করেন। বিচারক মোঃ আব্দুল মান্নান সাহেব রায় প্রদানের তারিখ হইতে আগামী ৯০ দিনের মধ্যে এলএম আবুল কালাম আজাদ (কবি) স্বস্কেলে চাকুরীতে বহাল আছে গণ্য করে বকেয়া বেতন-ভাতাদি ও জ্যেষ্ঠতাসহ অন্যান্য সুযোগ সুবিধাদি প্রদানের নির্দেশ প্রদান করেন। যা বাংলাদেশ রেলওয়ের ইতিহাসে স্মরনীয় একটি ঘটনা।