স্টাফ রিপোর্টার।।
সদ্য সমাপ্ত খুলনা মহানগর বিএনপির সম্মেলনে সাধারণ সম্পাদক পদে প্রার্থী ০২ ভোটের মালিক কাজি মাহমুদ কি করবেন? তার ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থান কি হবে? এই প্রশ্ন এখন দলের নেতা-কর্মীদের মুখে মুখে। বিষয়টি এখন টক অব দ্য খুলনা বিএনপি। গেল ২৪ ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত সম্মেলনে শফিকুল আলম তুহিন সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন। তিনজন প্রার্থীর মধ্যে আলোচিত কাজী মাহমুদ আলী পেয়েছেন মাত্র ০২ ভোট।
সুত্র বলছে, দলের তাত্ত্বিক নেতা হিসেবে কাজি মাহমুদের জনপ্রিয়তার কমতি নেই। আলাপচারিতায় বিনয়ী। ২০১৭ সালে গ্রেফতার হয়ে কাজি মাহমুদ কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে আটক ছিলেন। পতিত শেখ হাসিনার আমলে একাধিকবার কারাবন্দী হয়েছেন।
নানা সমীকরনে কাজি মাহমুদের শেষ বয়সে বেহাল দশায় ই যারপরনাই বিস্মিত- মর্মাহত- বিব্রত।
সুত্র বলছে, সম্মেলনের আগে হঠাৎ করেই কাজি মাহমুদ গুরুতর অসুস্থ হয়ে পড়েন। কাজি মাহমুদের স্ত্রী জানান, খাবারে অরুচি ও নিদ্রাহীনতা কাজি মাহমুদকে দুর্বল করে ফেলে। এর পাশাপাশি প্রেসার ও ডায়াবেটিসের নিয়ন্ত্রণহীনতার কারনে কাজি মাহমুদ আরও অসুস্থ হয়ে পড়ে। সম্মেলনের আগের দুদিন তো কাজি মাহমুদ সোজা হয়ে দাড়াতেই পারেননি ফলে এমন বিপর্যয় ঘটেছে।











































