Home খেলাধুলা আর্জেন্টিনা দলে ফিরলেন দিবালা

আর্জেন্টিনা দলে ফিরলেন দিবালা

11


স্পোর্টস ডেস্ক

বিশ্বকাপ বাছাই ম্যাচের জন্য আর্জেন্টিনার ৩৩ জনের প্রাথমিক দল ঘোষণা করেছেন কোচ লিওনেল স্কালোনি। যেখানে ফিরেছেন দুই ফরোয়ার্ড পাওলো দিবালা ও আনহেল কোররেয়া। এছাড়া ব্রাজিল ও উরুগুয়ের বিপক্ষে ম্যাচের জন্য লাতিন আমেরিকার অনূর্ধ্ব-২০ চ‍্যাম্পিয়নশিপে আলো ছড়ানো কয়েকজন ফুটবলারকেও রাখা হয়েছে।

সদ্য ম‍্যানচেস্টার সিটিতে যোগ দেওয়া ক্লাউদিও এচেভেরি ডাক পেয়েছেন দলে। তার সঙ্গে আছেন ফ্রান্সিসকো ওর্তেগা, মাক্সিমো পেরোনে, বেনহামিন দমিনগেস ও সান্তিয়াগো কাস্ত্রো।

তবে চোটের জন‍্য চলতি মাসের ম‍্যাচ দুটিতেও ম‍্যানচেস্টার ইউনাইটেড ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেসকে পাচ্ছে না আর্জেন্টিনা। বাদ পড়েছেন পোর্তোর নেহুয়েন পেরেস।

মার্তিনেসের অনুপস্থিতিতে এক বছরের বেশি সময় পর গত নভেম্বরে দলে ফেরা লঁস ডিফেন্ডার ফাকুন্দো মেদিনা ধরে রেখেছেন জায়গা। ফিরেছেন ভিয়ারেয়াল ডিফেন্ডার হুয়ান ফইথ। বাদ পড়েছেন দুই মিডফিল্ডার এন্সো বারেনেচেয়া ও ফাকুন্দো বুনানোত্তি।

এদিকে আতলেতিকো মাদ্রিদের হয়ে ভালো খেলার পুরস্কার পেয়েছেন ফরোয়ার্ড জুলিয়ানো সিমেওনে। বাদ পড়েছেন লাৎসিওর ভালেন্তিন কাস্তেয়ানোস।

আর্জেন্টিনা আগামী ২২ মার্চ উরুগুয়ের মাঠে খেলবে। চারদিন পর ঘরের মাঠে খেলবে ব্রাজিলের বিপক্ষে। এই দুই ম‍্যাচ জিতলে লাতিন আমেরিকা অঞ্চল থেকে সবার আগে ২০২৬ বিশ্বকাপে নিশ্চিত হতে পারে আর্জেন্টিনার।

১২ ম‍্যাচে ২৫ পয়েন্ট নিয়ে চূড়ায় আছে আর্জেন্টিনা। সমান ম‍্যাচে ২০ পয়েন্ট নিয়ে দুই নম্বরে উরুগুয়ে। ১৮ পয়েন্ট নিয়ে পাঁচে আছে পাঁচবারের বিশ্ব চ‍্যাম্পিয়ন ব্রাজিল।

আর্জেন্টিনা দল:

গোলরক্ষক: এমিলিয়ানো মার্তিনেস (অ্যাস্টন ভিলা) ওয়াল্তার বেনিতেস (পিএসভি আইন্দহোভেন), জেরোনিমো রুলি (অলিম্পিক মার্সেই)

ডিফেন্ডার: নাহুয়েল মোলিনা (আতলেতিকো মাদ্রিদ), গনসালো মনতিয়েল (রিভার প্লেট), ক্রিস্তিয়ান রোমেরো (টটেনহ্যাম হটস্পার), হেরমান পেস্সেইয়া (রিভার প্লেট), লিওনার্দো বেলার্দি (অলিম্পিক মার্সেই), হুয়ান ফইথ (ভিয়ারিয়াল), নিকোলাস ওতামেন্দি (বেনফিকা), ফাকুন্দো মেদিনা (লঁস), নিকোলাস তাগলিয়াফিকো (লিঁও), ফ্রান্সিসকো ওর্তেগা (অলিম্পিয়াকোস)।

মিডফিল্ডার: এন্সো ফের্নান্দেস (চেলসি), লেয়ান্দ্রো পারেদেস (রোমা), এসেকিয়েল পালাসিওস (বায়ার লেভারকুজেন), রদ্রিগো দে পল (আতলেতিকো মাদ্রিদ), আলেক্সিস মাক আলিস্তের (লিভারপুল), জিওভানি লো সেলসো (রেয়াল বেতিস), মাক্সিমো পেরোনে (কোমো), বেনহামিন দমিনগেস (বোলোনিয়া), তিয়াগো আলমাদা (লিঁও), নিকোলাস পাস (কোমো)

ফরোয়ার্ড: লিওনেল মেসি (ইন্টার মিলান), আলেহান্দ্রো গার্নাচো (ম্যানচেস্টার ইউনাইটেড), নিকোলাস গনসালেস (জুভেন্টাস), পাওলো দিবালা (রোমা), ক্লাউদিয়ো এচেভেরি (ম‍্যানচেস্টার সিটি), হুলিয়ান আলভারেস (আতলেতিকো মাদ্রিদ), লাউতারো মার্তিনেস (ইন্টার মিলান), সান্তিয়াগো কাস্ত্রো (বোলোনিয়া), আনহেল কোররেয়া (আতলেতিকো মাদ্রিদ), জুলিয়ানো সিমেওনে (আতলেতিকো মাদ্রিদ)।