Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চল ও আশ-পাশের সব খবরা খবর

সারা খুলনা অঞ্চল ও আশ-পাশের সব খবরা খবর

14
খুলনার ভৈরব নদে ভাটার পানিতে জাল ফেলে মাছ ধরছেন এক জেলে।

দাকোপে আস সুন্নাহ ফাউন্ডেশনের উদ্দ্যোগে ইফতার সামগ্রী বিতরণ
খবর বিজ্ঞপ্তি
পবিত্র রমজান মাস উপলক্ষে প্রতি বছরের ন্যায় এ বছর ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার সকাল ১০টায় দাকোপ উপজেলায় আয়োজিত একর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগীয় সেক্টরের দায়িত্বশীল প্রতিনিধি মাসুম বিল্লাহ শাওন, আরো উপস্থিত ছিলেন..মো গাউছুল ইসলাম এলাকার মিম্বার মাছুদ দাকোপ থানা প্রতিনিধি মাওলানা আরিফুল ইসলাম এছাড়া আরো অনেক ওলামায়ে কেরাম উপস্থিত ছিলেন।
আস সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে এ বছর সারাদেশে ত্রিশ হাজার পরিবারের কাছে ইফতার সামগ্রী পৌঁছে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে, যার মধ্যে প্রাথমিকভাবে সারাদেশে বার হাজার পরিবার ইতোমধ্যেই সহায়তা পাচ্ছেন বাকিটা প্রক্রিয়াধীন।
দাকোপ উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা সুবিধাবঞ্চিত মানুষের হাতে ইফতার সামগ্রী তুলে দেওয়া হয়, যাতে ছিল ২কেজি ডাল, ১লিটার তেল, ২কেজি ছোলা, ১কেজি চিনি, ১কেজি মুড়ি ও ১কেজি খেজুর।
অনুষ্ঠানে মাসুম বিল্লাহ শাওন বলেন, “রমজান আত্মশুদ্ধির মাস, এই মাসে অভাবী ও দুঃস্থদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আস-সুন্নাহ ফাউন্ডেশন সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে।’
স্থানীয়দের মতে, ফাউন্ডেশনের এ ধরনের কার্যক্রম অসহায় মানুষদের জন্য আশীর্বাদস্বরূপ। তারা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও এমন মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
উল্লেখ্য, আস-সুন্নাহ ফাউন্ডেশন প্রতি বছর রমজান মাসে ইফতার সামগ্রী বিতরণসহ বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে।

মোরেলগঞ্জে প্রবাসী দরিদ্র কল্যাণের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ
মোরেলগঞ্জ প্রতিনিধি
প্রতি বছরের ন্যায় বাগেরহাটের মোরেলগঞ্জের বলইবুনিয়া প্রবাসী দরিদ্র কল্যাণ তহবিল-এর উদ্যোগে রমজানের প্রথমদিন কালিকাবাড়ির মাসুদ মার্কেটে রবিবার বেলা ১১টায় ৩শ’ জন দুঃস্থ ও অসহায় রোজাদার ব্যাক্তির মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলইবুনিয়া প্রবাসী দরিদ্র কল্যান তহবিলের বাংলাদেশ প্রতিনিধি সদস্য নুর মোহাম্মদ শেখ, মোঃ নেসারউদ্দিন শেখ, মোঃ আল-ইমরান, মোঃ মোশারফ হোসেন মাতুব্বর, মোঃ বেলায়েত শিকদার, মোঃ মনিরুল আলম খানসহ অভিভাবকবৃন্দ ও গঠনের সদস্য মোঃ শহিদুল ইসলাম, মোঃ রবিউল ইসলাম মাসুদ, মোঃ মামুন ফকির, মোঃ লিয়াকত আলীসহ স্থানীয়রা।
সংগঠনের বাংলাদেশ প্রতিনিধিরা বলেন, প্রবাসী দরিদ্র কল্যাণ তহবিলের ৬০ জন সদস্যই প্রবাসী এবং সকলেই বলইবুনিয়ার সন্তান। তাদের প্রতি মাসের পারিশ্রমিকের কিছু অংশ এই তহবিলে জমা করেন। সেই অর্থ দিয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য নিজ এলাকা বলইবুনিয়ার দুঃস্থ ও অসহায় মানুষের সেবা করার উদ্দেশ্যে ২০২১ সাল থেকে “সেবাই আমাদের লক্ষ্য” স্রােগানটি সামনে রেখে তহবিলটি গঠন করেন। এ ছাড়াও এ তহবিল থেকে মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, লিল্লাহ বোডিংসহ অসহায় রোগীদের চিকিৎসা সেবাও প্রদান করা হয়।

মোল্লাহাটের ইউপি সদস্য হাবিবের বিরুদ্ধে অবৈধ দখলদারিত্বের অভিযোগ
মোল্লাহাট প্রতিনিধি
বাগেরহাটের মোল্লাহাট উপজেলার গাংনী ইউনিয়নের ৯ নং ওয়ার্ড সদস্য হাবিবুর রহমান ও তার সঙ্গীদের বিরুদ্ধে সরকারি খাল দখল করে মৎস্য ঘের করার মাধ্যমে অসংখ্য কৃষকের ভোগান্তি সৃষ্টি সহ বিস্তর অভিযোগ পাওয়া গেছে। বাগেরহাট জেলার মোল্লাহাট ও ফকিরহাট এবং খুলনা জেলার রূপসা উপজেলার অনেকের অভিযোগে জানাযায়, ওই তিনটি উপজলা নিয়ে বিস্তৃত কেন্দুয়া বিল। বিলটিতে একাধিক নদী ও খাল রয়েছে। যেসকল নদী ও খাল দিয়ে অসংখ্য কৃষক তাদের হাজার হাজার মৎস্য ঘেরে যাতায়াত করে। উক্ত বিলের রূপসা উপজেলাধীন বিলমৌভোগ মৌজার বাকার খালের একটি অংশে অবৈধভাবে মৎস্য ঘের করেছে প্রভাবশালী ইউপি সদস্য হাবিবুর রহমান ও তার সঙ্গীয় কামরুল ও সবুর।
এছাড়া অন্যের ঘেরের মাছ ধরে নেয়া সহ বহু প্রকার অভিযোগ করেন ভুক্তভোগীরা। কৃষকরা আরও বলেন, মেম্বার অত্যন্ত প্রভাবশালী দাঙ্গাবাজ হওয়ায় বছরের পর বছর ধরে তার যা ইচ্ছা তাই করে চলছে। এমনকি নিজের এলাকা টপটিয়ে পার্শ্ববর্তী রূপসা উপজেলায় তার প্রভাব বিস্তার করছে। খালের ওই অংশ জনস্বার্থে উন্মুক্ত করে দেয়া সহ মেম্বার ও তার সঙ্গীদের বিচারের দাবিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা।
গাংনী গ্রামের আয়ুব মুন্সি বলেন, আমার ঘের সংলগ্ন বাকার খালের অংশ দখল করে অবৈধভাবে মৎস্য ঘের করছে হাবিব মেম্বার ও তার সঙ্গীয় কামরুল ও সবুর। এক লাখ টাকা ধার্য করে তারা আমার ঘেরের থেকে মাছ ধরে নিয়ে গেছে। এরপর আমাকে টাকা না দিয়ে হুমকি ধামকি দিয়ে চলেছে। এছাড়া আমার ঘেরের কাছে খাল দখলের মাধ্যমে যে ঘের করেছে, তা আমার কাছে অবৈধভাবে বিক্রি করতে চেয়েছে মেম্বার। আমি রাজি না হওয়ায় আমাকে দেখে নিয়ার হুমকি দিয়েছে। আমি তাদের দৃষ্টান্তমূলক বিচার দাবিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
ইউপি সদস্য হাবিবুর রহমান বলেন, আমার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে তা মিথ্যা, ভুল বানোয়াট। আমি রানিং দ্বিতীয়বারের মতো ইউপি সদস্য। ঝন্টুর কাছ থেকে আমি ঘের লিজ নিছি, ঝন্টুর কথায় তার জমি ঘিরছি, তাতে সরকারের কিছু ঘেরা হলে হতে পারে, সরকার চাইলে আমি ছেড়ে দিতে বাধ্য।

মাগুরাতে কৃতিশিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা
মাগুরা প্রতিনিধি
মাগুরা সদর উপজেলার উত্তর ধর্মসীমায় কৃতিশিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা,সাংস্কৃতিক ও আলোচনা অনুষ্ঠান শনিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছে। উত্তরধর্মসীমা গ্রামের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের সহযোগীতায় এই মিলন মেলার আয়োজন করা হয়। অন্ষ্ঠুানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে জিপিএ ৫ প্রাপ্ত ছাত্র-ছাত্রী ও শ্রেষ্ঠ শিক্ষক, শ্রেষ্ঠ মা,সেরা সাংবাদিক সেরা কৃষক,সহ বিভিন্ন গুণীজনকে পুরস্কৃত করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মাগুরা হোসেন শহীদ সোহরাওয়াদী কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের প্রফেসর সুজিত সরকার, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ যশোরের অতিরিক্ত উপ পরিচালক প্রতাপ মন্ডল। মোঃ জাহিদুল ইসলাম টিপু,চেয়ারম্যান ১২ নং কুচিয়ামোড়া ইউনিয়ন পরিষদ। মুকুল মন্ডল,সহকারী প্রধান শিক্ষক অভয়াচরণ মাধ্যমিক বিদ্যালয় ও মিলন কান্তি বিশ্বাস।প্রেসক্লাব শালিখার সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোঃ নওয়াব আলী, কবি ও শিক্ষক স্বপন বিশ্বাস, সাংবাদিক মোঃ আবু হুরাইরা সহ আরোও অনেকেই। অনুষ্ঠানে ৩ দশকেরও বেশি সময় সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় অধ্যক্ষ মোঃ নওয়াব আলীকে সেরা সাংবাদিক হিসাবে পুরষ্কৃত করা হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চন্দন বর।আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ ভিন্ন অনুষ্ঠান দর্শক মনমুগ্ধকর পরিবেশে উপভোগ করেন।

ডুমুরিয়ায় রোজা উপলক্ষে ফল কিনতে হিমসিম খাচ্ছে সাধারণ ক্রেতারা
ডুমুরিয়া প্রতিনিধি
রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের পাশাপাশি চাহিদা থাকে বিভিন্ন জাতের ফলের। দিনশেষে ইফতারিতে ফল না থাকলে যেন অতৃপ্তি থেকে যায়। সেই ইফতারের আয়োজনে নানারকম ফল স্থান পায়। তবে এবার রমজানেও ফলের দামে বেশী থাকায় রোজাদারা ফল কিনতে হিমসিম খাচ্ছে।
রবিবার ডুমুরিয়া ফল বাজার ঘুরে এবং সংশ্লিষ্ট ক্রেতা এবং বিক্রেতাদের সঙ্গে কথা বলে ফল বাজারের এমন চিত্র দেখা গেছে। বাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি ডালিম ৩৫০-৪০০ টাকা, আঙুর ৩২০-৩৫০টাকা, ড্রাগন ৫৫০টাকা, কালো আঙুর ৪২০-৪৫০টাকা, মাল্টা ২৮০ থেকে ৩০০ টাকা, বেল মানভেদে ১৫০-২০০ টাকা, পেয়ারা ৬০ থেকে ৮০ টাকা, প্রতি হালি কলা ২০-৫০ টাকা এবং প্রতি পিস মাঝারি সাইজের তরমুজ ৩০০ টাকা, বড় তরমুজ ৫০০ থেকে ৬০০ টাকা, প্রতি কেজি আপেল মানভেদে ২৫০ থেকে ৩৫০ টাকা, নাশপাতি ৩২০ টাকা, সফেদা ১৮০ টাকা, আনারস প্রতি পিচ ৫০ টাকা, কমলা ২৮০ টাকা, চায়না কমলা ৩২০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। রমজান উপলক্ষে ফল ব্যবসায়ী সিন্ডিকেটের কারণে প্রতি কেজি বিভিন্ন ফলে ৫০ থেকে ১০০ টাকা বেড়েছে।
ক্রেতা মোঃ আশরাফুল, বলেন, বৃদ্ধ মা রোজা রাখেন। মা প্রতিদিন একটু ফল খান ইফতারে। বাচ্চারাও ফল পছন্দ করে। কিন্তু ফলের যে দাম তাতে আর কিনে খাবার উপায় নেই। আনার, নাশপাতি, আঙুর যা কিছুই কিনতে যাই অনেক দাম। যে টাকা রোজগার করি তা দিয়ে পরিবারকে ফল কিনে খাওয়ানোর মতো সম্ভব না। বিক্রেতা ইনসাফ বলেন, সবকিছু আসলে আড়ৎদারদের হাতে। তারাই দাম কমায় আবার বাড়ায়। এখানে আমাদের হাত নেই। আমরা ছোট ব্যবসায়ী, আমাদের বলে লাভ নেই।

কেশবপুরে ঘেরে মাছের মৃত্যু, হতাশায় চাষীরা
কেশবপুর প্রতিনিধি
সাম্প্রতিক বন্যার পর কেশবপুরের বিভিন্ন স্থানে মাছের ঘেরে (পুকুর ও জলাশয়ে) ব্যাপকহারে মাছ মারা যাওয়ার ঘটনা ঘটছে। এতে চাষিরা বিপাকে পড়েছেন এবং অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন।
কেশবপুরের অধিকাংশ ঘেরে প্রচুর পরিমাণে মাছ মারা যাচ্ছে বর্তমানে বিল খুকশিয়া, কলাগাছি, বড়েঙ্গা, ব্যাসডাঙ্গা, কমলাপুর,সাগর দাড়ি, ঘের গুলিতে মাছের যেন মড়ক লেগেছে। পাশে গেলে
প্রচন্ড দুর্গন্ধ বেরোচ্ছে। মাছ ব্যবসায়ী ব্যাসডাঙ্গা গ্রামের হাফিজুর রহমানের সাথে কথা বলে জানা যায় তার ঘেরে গত কিছুদিন পূর্ব থেকে প্রচুর মাছ মারা যাচ্ছে কোন ওষুধে কাজ হচ্ছে না।
বড়েঙ্গা গ্রামের কুতুব পীর মাছ মারা যাওয়ার কারণে তিনি অনেক কোম্পানির ওষুধ ঘেরে দিয়েছেন তার মধ্য সিনজেনটা কোম্পানির ঔষধ ও প্রয়োগ করেছেন কিন্তু কোন কাজ হয়নি।
কমলাপুর গ্রামের মাছ ব্যবসায়ী পলাশ তার ঘেরে প্রতিদিন ঝুড়িকে ঝুড়ি মাছ মারা যাচ্ছে। তিনি বলেন এ সি আই, রেনেটা, আরো অনেক কোম্পানির ঔষধ ঘেরে প্রয়োগ করেছেন কিন্তু কোন ফল পাওয়া যাচ্ছে না।
সরজমিনে যেয়ে দেখা যায় বড় বড় মাছগুলো মরে পানিতে ভাসছে এবং প্রচন্ড দুর্গন্ধ ছড়াচ্ছে।
এ বিষয়ে কেশবপুর উপজেলার সিনিয়র মৎস্য অফিসার সুদীপ বিশ্বাসের নিকট জানতে চাইলে তিনি বলেন আমাদের কাছে সেই ভাবে কোন ঘের ব্যবসায়ী অভিযোগ করেনি। বন্যার পানিতে জমে থাকা কাদা, গোবর, রাসায়নিক সার ও কীটনাশক মিশে বিষাক্ত গ্যাস (অ্যামোনিয়া, হাইড্রোজেন সালফাইড) তৈরি করে। এ ধরনের গ্যাস মাছের শ্বাস-প্রশ্বাসে বাধা সৃষ্টি করে এবং বিষক্রিয়ায় মৃত্যু ঘটে। তিনি আরো বলেন অতিরিক্ত সার, গোবর প্রয়োগ করাতে পানি নষ্ট হয়ে মাছের মৃত্যু হতে পারে । মাছে কোনক্রমেই গোবর ব্যবহার করা যাবে না। মাছের মৃত্যু হচ্ছে এরকম মৎস্য চাষী আমাদের কাছে অভিযোগ করলে আমরা সাথে সাথে মাঠ পর্যায়ে ব্যবস্থা নিয়ে থাকি এবং সঠিক পরামর্শ দিয়ে থাকি।
মাছ মারা যাওয়া প্রতিরোধে দ্রুত ব্যবস্থা নেওয়া প্রয়োজন। সঠিক নিয়ম মেনে চললে ক্ষতি কমিয়ে আনা সম্ভব হবে। চাষিদের সচেতনতা ও মৎস্য সংশ্লিষ্ট সংস্থার সহযোগিতা এই পরিস্থিতি মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আহতদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ
মাগুরা প্রতিনিধি
রবিবার জেলা প্রশাসন, মাগুরা এর উদ্যোগে এবং জেলা পরিষদ ও জেলা সমাজসেবা কার্যালয়, মাগুরা এর সহযোগিতায় বৈষম্য বিরোধী ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আহতদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়।
জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত জেলা প্রশাসক, মাগুরা জনাব মোঃ অহিদুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন পুলিশ সুপার, মাগুরা; জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা; জেলা সমাজসেবা অফিসারসহ আহত ব্যক্তির পরিবারের সদস্যরা।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বৈষম্যহীন সমাজ গঠনে ছাত্র-জনতার ভূমিকার প্রশংসা করেন এবং আহতদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন। পরে তিনি আহতদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করেন।

দারসুল ফোরকান ইসলামীয়া পাঠাগারের ইফতার সামগ্রী বিতরণ
মোরেলগঞ্জ প্রতিনিধি
বাগেরহাটের মোরেলগঞ্জে দারসুল ফোরকান ইসলামীয়া পাঠাগারের উদ্যোগে এবং নারী ও শিশু উন্নয়ন প্রকল্পের আওতায় অসহায়, বিধবা ও দরিদ্র মা-বোনদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
রবিবার (২ মার্চ) পবিত্র রমজানের প্রথম রোজার দিনে মোরেলগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে এই মানবিক কার্যক্রম অনুষ্ঠিত হয়। দারসুল ফোরকান ইসলামীয়া পাঠাগারের প্রতিষ্ঠাতা ও পরিচালক মোঃ শামছুল হক খানের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক মাওলানা শাহাদাৎ হোসাইন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী মোরেলগঞ্জ পৌর শাখার আমীর মোঃ রফিকুল ইসলাম, সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক ছবীর আহম্মদ, সহকারী অধ্যাপক নেছার উদ্দিন, পৌর জামায়াতের সেক্রেটারি মাস্টার আল আমিন এবং সহ-সেক্রেটারি মোঃ রেজাউল করিম। এ ছাড়া, শ্রমিক কল্যাণ ফেডারেশনের পৌর শাখার সভাপতি অধ্যাপক হাবিবুল্লাহ তালুকদারসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, রমজান সহমর্মিতা ও মানবতার শিক্ষা দেয়। সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। তারা এই মহতী উদ্যোগকে আরও বিস্তৃত করার আহ্বান জানান এবং ভবিষ্যতেও এমন মানবিক কার্যক্রম চালিয়ে যাওয়ার আশ্বাস দেন।
ইফতার বিতরণ কর্মসূচিতে ৭৫ জন দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। পুরো আয়োজনটি সঞ্চালনা করেন মোঃ তাওহীদুল ইসলাম।
এই উদ্যোগ স্থানীয়দের প্রশংসা কুড়িয়েছে এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সুবিধাভোগীরা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নব নির্বাচিত নেতৃবৃন্দকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল
কয়রা প্রতিনিধি
কয়রা উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দােলনের নব নির্বাচিত নেতৃবৃন্দকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
গত ২ মার্চ (রোববার) বেলা ১১ টায় কয়রা সদরে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। উল্লেখ্য ২৭ ফেব্রুয়ারী খুলনা জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দােলনের আহবায়ক তাসনিম আহমেদ ও সদস্য সচিব সাজিদুল ইসলাম বাপ্পি সাক্ষরিত প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে গােলাম রব্বানীকে আহবায়ক ও এসকে গালিবকে সদস্য সচিব করে ১৩৮ সদস্য বিশিষ্ট কয়রা উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দােলনের কমিটি ঘােষনা করা হয়।

কয়রায় মিথ্যা অভিযোগ করে হয়রানিরর প্রতিবাদ
কয়রা প্রতিনিধি
মিথ্যা তথ্য প্রদান করে সংবাদ সম্মেলনের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন উপজেলার ইসলামপুর গ্রামের মৃত আক্কাছ আলী পুত্র মোঃ আজিজুল হক। গতকাল রবিবার বেলা ১১ টায় কয়রা উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তিনি বলেন , গত ১ মার্চ জাকির হোসেন সংবাদ সম্মেলনের মাধ্যমে আমার বিরুদ্ধে যে সকল অভিযোগ করেছে তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। আমাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্য ও ক্ষতি করার জন্য এমন মিথ্যা সংবাদ সম্মেলন করেছে।
প্রকৃত ঘটনা হলো যে গত ৫ ডিসেম্বর সমিতির সকল সদস্যের উপস্থিতিতে আমাকে সভাপতি করে ৬ সদস্য বিশিষ্ট চাঁদ আলী মৎস্যজীবি সমবায় সমিতি লিমিটেডের একটি কমিটি গঠন করা হয়। সমিতির অস্থায়ী কার্যালয়ে এই কমিটি গঠন করার সময় সকল সদস্যরা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনকারী মোঃ জাকির হোসেন এই সমিতির সদস্য থাকাকালিন সময় সমিতির আইন বর্হিভূত কাজ করায় তাকে বহিষ্কার করা হয়। বর্তমানে সে ওই সমিতির সদস্য পদেও অন্তর্ভুক্ত নেই। তারপরেও সে আমার বিরুদ্ধে বিভিন্ন ভাবে প্রপোগান্ডা ছড়িয়ে বেড়াচ্ছে।
সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, ঘোলহালিয়া গ্রামের মৃত লতিফ মিস্ত্রীর পুত্র মোঃ ফজলুর রহমান বিগত সরকারের আমলে প্রভাব খাটিয়ে চাকরি নেওয়ার সুবাদে এলাকায় হয়রানি মূলক বিভিন্ন কাজের সাথে জড়িত ছিলেন। তার নির্দেশে জাকির গংরা নাইলতোলা খালে অবৈধভাবে প্রবেশ করে লক্ষ লক্ষ টাকার মাছ মেরে নিয়েছে। তাছাড়া আমার খালের বাসায় আগুন দিয়ে প্রায় দেড় লক্ষাধিক টাকার ক্ষতি সাধন করেছে। সংবাদ সম্মেলনের মাধ্যমে মিথ্যা বানোয়াট সংবাদ সম্মেলনের প্রতিবাদ জানিয়ে ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক প্রকৃত দোষীদের শাস্তির জন্য তিনি প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করেছে।

প্রেমের বিয়েতে বাধা, স্কুলছাত্রের আত্মহত্যা
ঝিনাইদহ প্রতিনিধি
সহপাঠীর সঙ্গে দীর্ঘদিনের প্রেম ছিল দশম শ্রেণি পড়ুয়া সাইমুন হোসেনের (১৬)। সেই মেয়ের সঙ্গে বিয়ে দিতেও রাজি ছিলেন তার বাবা, তবে শর্ত ছিল যৌতুক হিসেবে দিতে হবে দামি মোটরসাইকেল। বাবার যৌতুক চাওয়ার কথা জানার পর শনিবার রাতে নিজ শোবারঘরের আড়ার সঙ্গে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে সাইমুন। ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার লক্ষিপুর গ্রামে এ ঘটনা ঘটেছে।
থানায় লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, সাইমুন হোসেনের সঙ্গে পার্শ্ববর্তী ওয়াড়িয়া গ্রামের জনৈক ব্যক্তির মেয়ের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক চলছিল। কিছুদিন আগে বিষয়টি উভয় পরিবারে জানাজানি হয়। এরপর বিয়ের প্রস্তাবেও রাজি ছিল উভয় পক্ষ। তবে বিপত্তি ঘটে ছেলের বাবার দামি মোটরসাইকেল দাবি ও মেয়ের বাবার অসম্মতি। একপর্যায়ে ঘটনা জানতে পারে সাইমুন হোসেন। এতে ক্ষিপ্ত হয়ে শনিবার রাতে বাড়ির সবার অজান্তে নিজ শোবারঘরের আড়ার সঙ্গে গলায় দড়ি দেয়। পরে রোববার সকালে তার এক বন্ধু এসে ডাকাডাকি করেও কোনো সাড়া-শব্দ না পেয়ে জানালা দিয়ে উঁকি দেয়। এ সময় সাইমুনের ঝুলন্ত লাশ দেখতে পায়। এরপর স্থানীয়দের সহায়তায় তার লাশ উদ্ধার করা হয়।
জানতে চাইলে কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর বলেন, ‘সাইমুনের বাবা মন্টু মিয়া লিখিত আকারে বিষয়টি থানাকে অবহিত করেছেন। মন্টু শেখ লিখিতভাবে দাবি করেছেন, তাঁর ছেলে সাইমুন শেখ গলায় দড়ি দিয়ে মারা গেছে। খবর পেয়ে আমি ও থানার এসআই অমিয় কুমার ঘটনাস্থলে যাই। এরপর লাশের সুরতহাল করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।’

নিত্যপণ্যের দামে নাভিশ্বাস, তদারকিতে প্রশাসন
মোঃ নাজমুল, মোরেলগঞ্জ
পবিত্র রমজান শুরু হতেই মোরেলগঞ্জের বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম হঠাৎ বেড়ে গেছে, যা সাধারণ জনগণের জন্য বাড়তি চাপ সৃষ্টি করেছে। চাল, ডাল, চিনি, তেল, ছোলা, খেজুরসহ প্রায় সব ধরনের পণ্যের মূল্যবৃদ্ধিতে ভোগান্তিতে পড়েছেন নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির মানুষ।
রবিবার (২ মার্চ) বিকালে বাজার মনিটরিং করতে মাঠে নামে উপজেলা প্রশাসন। মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)হাবিবুল্লাহ এবং সহকারী কমিশনার (ভূমি) মোঃ বদরুদোজার নেতৃত্বে বাজার তদারকি কার্যক্রম পরিচালিত হয়। তারা সবজি, ডিম, ব্রয়লার মুরগি, আলু, ডাল, পিঁয়াজ, রসুন, আদা, ভোজ্যতেল, ছোলা ও চিড়াসহ বিভিন্ন নিত্যপণ্যের সরবরাহ ও মূল্য পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।
ইউএনও হাবিবুল্লাহ বলেন, “দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত বাজার মনিটরিং করা হচ্ছে। ব্যবসায়ীদের অবশ্যই মূল্য তালিকা টাঙিয়ে রাখতে হবে। প্রয়োজন হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয় বাজার ঘুরে দেখা গেছে, অনেক ক্রেতাই উচ্চমূল্যের কারণে হতাশ হয়ে ফিরে যাচ্ছেন। এক ক্রেতা জানান, “গত সপ্তাহেও যে চাল ৫০ টাকা কেজি ছিল, এখন তা ৬০ টাকা হয়ে গেছে। তেল, চিনি ও ডালের দামও অনেক বেড়ে গেছে। রোজার বাজার করতে গিয়ে হিমশিম খাচ্ছি।”
ব্যবসায়ীরা দাবি করছেন, পাইকারি বাজারে দাম বেড়ে যাওয়ায় তাদেরও বেশি দামে বিক্রি করতে হচ্ছে। তবে সাধারণ মানুষের অভিযোগ, কিছু অসাধু ব্যবসায়ী ইচ্ছাকৃতভাবে দাম বাড়িয়ে দিচ্ছেন।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়মিত মনিটরিং অব্যাহত থাকবে এবং যেকোনো অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সাধারণ জনগণ প্রশাসনের সক্রিয় ভূমিকা ও ন্যায্য মূল্যে পণ্য সরবরাহের নিশ্চয়তা দাবি করেছেন, যাতে রমজানে তারা স্বস্তিতে কেনাকাটা করতে পারেন।

ডুমুরিয়ায় আস-সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ
ডুমুরিয়া প্রতিনিধি
খুলনার ডুমুরিয়া উপজেলায় “অসহায়দের ভাবনাহীন সিয়াম সাধনা” এই স্লোগানকে সামনে রেখে আস-সুন্নাহ ফাউন্ডেশনের ইফতার প্রকল্প-২০২৫ এর আওতায় ইফতার বিতরণ করা হয়েছে।
রবিবার(২ মার্চ) সকাল ১০ টায় ডুমুরিয়া কলেজ মাঠ প্রাঙ্গণে উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে আগত যাকাতের হকদার এমন ৮০ জনকে ইফতার প্যাকেজ উপহার দেওয়া হয়। ফাউন্ডেশনের স্থানীয় প্রতিনিধি মেহেদী হাসানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের খুলনা বিভাগের তত্বাবধায়ক মাসুম বিল্লাহ শাওন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডুমুরিয়া কলেজের অধ্যক্ষ ফেরদৌস খান, কিশোর কন্ঠের থানা সম্পাদক আবু তাহের সরদার, আস সুন্নাহ মডেল মাদ্রাসার মুহতামীম মাওলানা ওয়াহিদুজ্জামান, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক লুৎফর রহমান। এ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরোও উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবক হুমায়ুন কবির, আজম মোড়ল,মোমিনুর রহমান, সীয়াম মোল্যা প্রমুখ।

ইসলামী আন্দোলন সোনাডাঙ্গা থানার ১৭ নং ওয়ার্ডের কমিটি গঠন
খবর বিজ্ঞপ্তি
রবিবার (২মার্চ) দুপুর ২ টায় নিউমার্কেট আইএবি কার্যালয়ে ওয়ার্ড সভাপতি মোহা. শাজাহান পাটোয়ারী এর সভাপতিত্বে ও সেক্রেটারি মোঃ ফিরোজ লস্কর এর পরিচালনায় দ্বি-বার্ষিক সম্মেলন ও মজলিসের শূরার অধিবেশন অনুষ্ঠিত হয়।
দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর ভারপ্রাপ্ত সভাপতি শেখ মোঃ নাসির উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সোনাডাঙ্গা থানার সভাপতি মোঃ নুরুজ্জামান বাবুল, সেক্রেটারি মোঃ ইমরান হোসেন মিয়া, কৃষি ও শ্রম বিষয়ক সম্পাদক মোল্লা রবিউল ইসলাম তুষার, যুব আন্দোলন মহানগর সভাপতি আব্দুর রশিদ, ছাত্র আন্দোলন সোনাডাঙ্গা থানার মোঃ বোরহান উদ্দিন।
আরো উপস্থিত ছিলেন মোঃ আব্দুল মান্নান সরদার, মোঃ আবু হানিফ ভান্ডার, মোঃ মহিদুল ইসলাম খান, শেখ রেজাউল ইসলাম, মোঃ মুকুল গাজী, মোহাম্মদ জাকির হোসেন, মোঃ ওসমান, মোঃ বেলাল মল্লিক, মোহাম্মদ অহিদুল ইসলাম, মোঃ সাগির শেখ, মাওলানা আব্বাস আমিন, মোহাম্মদ মনির শেখ, কারি মোরশেদ, মোঃ হাসান, মোহাম্মদ ইয়াসিন ফরিদী, মোঃ শফিকুর রহমান প্রমুখ।
সম্মেলন শেষে প্রধান অতিথি ২০২৫-২৬ শেসনের জন্য ১৭ নং ওয়ার্ডের সভাপতি হিসেবে মোঃ আব্দুল মান্নান, সহ-সভাপতি মোঃ শাহজাহান পাটোয়ারী, মোঃ আবু হানিফ ভান্ডার, সেক্রেটারি মোঃ মহিদুল ইসলাম খান, জয়েন্ট সেক্রেটারি মোহাম্মদ মনির শেখ ও সাংগঠনিক সম্পাদক হিসেবে মোঃ শফিজুর রহমান এর নাম ঘোষণা করেন ও শপথ বাক্য পাঠ করান।

দর্শনায় ভোক্তা অধিকারের হানা,অভিযুক্তদের জরিমানা
দামুড়হুদা প্রতিনিধি
চুয়াডাঙ্গার দর্শনায়ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার মনিটরিংয়ে অভিযান চালিয়ে অভিযুক্ত দের জরিমানা করেছেন। রবিবার জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক চুয়াডাঙ্গা জেলা কার্যালয় শিল্পনগরী দর্শনা বাজারে অভিযান পরিচালনা করেন।সকাল সাড়ে ১০ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত পরিচালিত অভিযানে ওষুধ, কসমেটিক্স, মাংস এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের পাইকারী ও খুচরা পর্যায়ে বিভিন্ন প্রতিষ্ঠান তদারকি করা হয়।এ সময় দোকানে মূল্য তালিকা না প্রদর্শন করার কারণে মো.আব্দুল ওদুদ এর প্রতিষ্ঠান এম আর স্টোরকে ৪ হাজার টাকা ও মো.জহিরুল ইসলামের প্রতিষ্ঠান সরদার স্টোরকে ৪ হাজার টাকা এবং মো.জসিম উদ্দিন এর প্রতিষ্ঠান দেওয়ান স্টোরকে ৫ হাজার টাকাসহ সর্বমোট ১৩ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। এ সময় সবাইকে ন্যায্যমূল্যে পণ্য বিক্রয়, অবৈধ মজুদ না করা, সঠিকভাবে মুল্য তালিকা প্রদর্শন, ক্রয়-বিক্রয় ভাউচার সংরক্ষণ ও মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয় না করার বিষয়ে নির্দেশনা প্রদান করা হয়।
অভিযান পরিচালনা করেন চুয়াডঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান। সার্বিক সহযোগিতায় ছিলেন শিক্ষার্থী প্রতিনিধি মুশফিকুর রহিম, ক্যাব সদস্য মো. রফিকুল ইসলাম, ও জেলা পুলিশের একটি টিম। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান।

জমির দ্বন্দ্বে প্রতিপক্ষের ৫০টি ফলজ গাছ কর্তন
সাতক্ষীরা প্রতিনিধি
জমির মালিকানা নিয়ে দ্বন্দ্বের জেরে সাতক্ষীরা সদরের ভাদড়া গ্রামে সাবেক এক ব্যাংক কর্মকর্তার প্রায় ৫০টি ফলজ গাছ কেটে সাবাড় করার অভিযোগ উঠেছে একই এলাকার জুলফিকার আলী মিন্টুর বিরুদ্ধে। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকালে স্থানীয় ও অজ্ঞাতনামা কয়েকজন ব্যক্তির সহায়তায় আহসান হাবিব নামের সাবেক ওই ব্যাংক কর্মকর্তার ফলজ বাগান কেটে তছনছ করেন মিন্টু।
অগ্রনী ব্যাংকের সাবেক কর্মকর্তা ভুক্তভোগী জমির মালিক আহসান হাবিব জানান, ‘এই জমিটি আমার পৈর্তৃক সম্পত্তি। ৫০ বছর যাবত আমি নিজস্ব মালিকানাধীন জমি ভোগদখল করে আসছিলাম। জমিটির নামপত্তন করা হয়েছে দীর্ঘদিন আগে। সেখানে ৫০টির মতো ফলজ গাছ ছিলো। হঠাত কিছুদিন পূর্বে আমাদের শরীক মৃত জিয়াদ আলী সরদারের ছেলে জুলফিকার আলী মিন্টু জমির একটি অংশ দাবি করে। কিন্তু জমির দলিল, মাঠপর্চা ও মূল কাগজপত্র সহ সবই আমার কাছে রয়েছে। এমনকি ২০২৪-২৫ সাল পর্যন্ত খাজনা পরিশোধ করা রয়েছে। বিষয়টি নিয়ে মিন্টু হাইকোর্টে মামলা করে। পরে সেখান থেকে একটি রায় হলেও পরে রায়টির ‘স্টে’ অর্ডার দেয় হাইকোর্ট। এছাড়াও একটি মামলায় আমি রীট করি। এই রীট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোনভাবেই এই জমিতে হাত দেয়া যাবে না বলে রীটে উল্লেখ রয়েছে। সুতরাং আইনগতভাবে আমিই জমির মালিক। শুক্রবার সকালে আমার অনুপস্থিতির সুযোগে মিন্টু, মেহেদী হাসান শুভ, গোলাম সরোয়ার, শাহীন আলম, আব্দুর রউফ, জাহাঙ্গীর আলম, আলমগীর হোসেন, হাসানুজ্জামানসহ অজ্ঞাতনামা বেশ কয়েকজন দেশীয় ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে এসে আমার জমিটি দাবি করে এবং ফলন্ত আমগাছ, লিচু গাছ, লেবু গাছ, কলাগাছ, ডালিম, পেয়ারা ও মাল্টা গাছ সহ প্রায় ৫০টি ফলজ গাছ কেটে তছনছ করে চলে যায়। যাবার সময় তারা বাজারে হৈহুল্লোড় করে এবং চিৎকার করে আগামীকাল ওই জমিতে বিল্ডিং বানাবে বলে প্রচার করে’। আহসান হাবিব আরও জানান, ‘জমি নিয়ে বচসার জেরে কিছুদিন পূর্বে মিন্টু আমাকে হেনস্থা করে। এটা নিয়ে সাতক্ষীরা আদালতে ১০৭/১১৭ ধারায় একটি মামলা করি। পরে অভিযুক্ত মিন্টু মুচলেকা দিয়ে ছাড়া পায়’।
স্থানীয় জাহাঙ্গীর, হাবিব ও ইব্রাহিম হোসেনসহ অনেকেই জানান, ‘জমি নিয়ে বিরোধ থাকতেই পারে। সেটি আলোচনা বা আইনগতভাবে সমাধান করা যায়। কিন্তু তাই বলে ফলজ গাছ কেটে ফেলাটা কোনভাবেই মেনে নেওয়া যায় না, এর অবশ্যই শাস্তি হওয়া উচিত। বিশেষ করে গাছ কাটা একটি অন্যায় কাজ কারন একেকটি গাছ বড় করতে কয়েকবছর করে সময় লাগে’।
এদিকে গাছ কেটে ফেলার বিষয়টি সাংবাদিকদের কাছে স্বীকার করেছেন অভিযুক্ত জুলফিকার আলী মিন্টু। তিনি বলেন, ‘আমি মামলা করেছিলাম। মামলায় সাতক্ষীরা আদালত থেকে আমার পক্ষে রায় দেয়া হয়। পরে হাইকোর্ট থেকেও জমিটি আমার-এই মর্মে রায় দেয়া হয়। সুতরাং জমিটা যেহেতু আমার, সেখানে আমি যা ইচ্ছা করতে পারি। এজন্য আমি সেখানে থাকা গাছগুলো কেটে দিয়েছি। কারন আমি সেখানে বাড়ি করতে চাই’। ফলজ গাছ কেটে ক্ষয়ক্ষতি করায় সদর থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী আহসান হাবিব। এ ব্যাপারে সদর থানার পুলিশ পরিদর্শক শফিকুল ইসলাম জানান, অভিযোগ পাবার পরপরই তদন্ত করার জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. শামিমুল হক পুরো বিষয়টি নিশ্চিত করেছেন।

বারাকপুরে বণিক সমিতির সাধারণ সম্পাদক আনছার শেখের মৃত্যুবার্ষিকী পালন
ফুলবাড়ীগেট প্রতিনিধি
সন্ত্রাসীদের গুলিতে নিহত দিঘলিয়ার বারাকপুর বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক আনছার শেখ এর ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পরিবারের পক্ষ থেকে নিজ গ্রাম লাখোহাটিতে দিনব্যাপি কোরআনখানি আলোচনা সভা , ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দোয়া পরিচালনা করেন মুফতি জাহিদুল ইসলাম। লাখোহাটি চারবারি মসজিদে কুবায় দোয়া অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক , সামাজিক নেতৃবৃন্দ ও এলাকার জন সাধারন এবং মুসাল্লিবৃন্দ উপস্থিত ছিলেন
প্রসঙ্গত, গত বছরের ২৪ মার্চ খানজাহান আলী থানার শিরোমনি লিন্ডা ক্লিনিকের সামনে দুর্বৃত্তের গুলিতে নিহত হন দিঘলিয়ার বারাকপুর বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আনছার শেখ। এ সময় তিনি লিন্ডা ক্লিনিকের পার্শ্ববর্তী মসজিদুল আকসা জামে মসজিদ থেকে জুম্মার নামাজ শেষে বাসায় ফিরছিলেন। পহেলা রমজানের দিন প্রকাশ্য দিবালোকে হত্যাকাণ্ডটি সংঘটিত হওয়ায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়।
নিহত আনছার শেখ ২০২১ সালের ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচনে বারাকপুর ইউপি’র চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে ৯৮৮ ভোটে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী গাজী জাকির হোসেনের কাছে হেরে যান। আনছার শেখ নিহত হওয়ার একদিন পর তার ছেলে তানভীর শেখ বারাকপুর ইউপি’র বর্তমান চেয়ারম্যান ও দিঘলিয়া উপজেলা যুবলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক গাজী সাহাগীর হোসেন পাভেলকে প্রধান আসামি করে ২৩ জনকে এজাহারভুক্ত এবং অজ্ঞাত ৭/৮ কে আসামি করে খানজাহান আলী থানায় একটি হত্যা মামলা দায়ের করে।

খুবিসাস আয়োজিত পেশাগত দক্ষতা ও ক্যারিয়ার বিষয়ক প্রশিক্ষণ
খবর বিজ্ঞপ্তি
খুুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম বলেছেন, সাংবাদিকতা বিষয়ে পড়াশোনার পাশাপাশি বাস্তব জ্ঞান ও অভিজ্ঞতা অর্জনে প্রশিক্ষণ অত্যন্ত জরুরি। সমাজের অনেক সাংবাদিক আছেন, যাদের বিষয়ভিত্তিক প্রাতিষ্ঠানিক জ্ঞান না থাকলেও বাস্তবতার আলোকে তারা এতটাই সমৃদ্ধ হয়েছেন যে, তাদের নিয়ে সমাজ গর্বিত। সাংবাদিকরা তাদের কর্মের মাধ্যমে মানুষের মাঝে বেঁচে থাকেন।
রবিবার খুলনা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গবেষণাগারের সম্মেলন কক্ষে খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (খুবিসাস) আয়োজিত ‘পেশাগত দক্ষতা ও ক্যারিয়ার বিষয়ক’ প্রশিক্ষণে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, প্রতিটি একাডেমিক প্রতিষ্ঠানই ইন্ডাস্ট্রি। এখান থেকে প্রতিবছর দক্ষ জনশক্তি শিক্ষালাভ করে বের হয়। স্ব স্ব পেশায় নিয়োজিত হয়ে তারা দেশ ও জাতির উন্নয়নে অংশ নেন। পেশাগত জীবনে তারা যদি সঠিক কর্মস্থল না পান এবং কর্মস্থলে নিজেদের সক্ষমতার প্রমাণ দিতে না পারেন, তাহলে সেই প্রতিষ্ঠানের সফলতা বলতে কিছু থাকে না। তাই উপাচার্য খুলনা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস রিপোর্টারদের সাংবাদিকতায় ভবিষ্যৎ গঠনে একাডেমিক শিক্ষার পাশাপাশি এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে বাস্তব জ্ঞান ও অভিজ্ঞতা অর্জনে গুরুত্বারোপ করেন।
প্রশিক্ষণে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান।
বিশেষ অতিথি হিসেবে আরও বক্তৃতা করেন ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মোঃ নাজমুস সাদাত।
প্রশিক্ষণে রিসোর্স পারসন হিসেবে খুলনা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক মোঃ মাহদী-আল-মুহতাসীম নিবিড় ‘সাংবাদিকতায় নৈতিকতা ও আচরণবিধি’, বিডিনিউজ টোয়েন্টিফোর ডট কমের সাবেক ভারপ্রাপ্ত মাল্টিমিডিয়া হেড সুলাইমান নিলয় ‘ক্যাম্পাসে স্বপ্নের রিপোর্টিং: প্রস্তুতি ও বাস্তবায়ন’ এবং নূরা হেলথ বাংলাদেশ এর হেলথ কমিউনিকেশন লিড ওয়াহিদা জামান সিথি ‘প্রফেশনাল সিভি রাইটিং’ বিষয়ে টেকনিক্যাল সেশন পরিচালনা করেন।
প্রশিক্ষণ শেষে প্রশিক্ষকদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন উপ-উপাচার্য। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুবিসাস সাধারণ সম্পাদক সুমাইয়া আক্তার। এ প্রশিক্ষণে সাংবাদিক সমিতির সদস্য, সহযোগী সদস্য এবং সাংবাদিকতায় আগ্রহী শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। পরে তাদের অংশগ্রহণে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়াতে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

জাতীয় ভোটার দিবস পালিত
খুলনাঞ্চল ডেস্ক
“তোমার আমার বাংলাদেশে, ভোট দিব মিলেমিশে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশে পালিত হয়েছে জাতীয় ভোটার দিবস। আমাদের প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট।
॥ বটিয়াঘাটা ॥
রবিবার সকাল ১০টায় বটিয়াঘাটা উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে জাতীয় ভোটার দিবস উদযাপিত হয়। কর্মসূচির ভিতর বর্ণাঢ্য র্যালী শেষে আলোচনা সভা স্থানীয় পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার হোসনে আরা তান্নি’র সভাপতিত্বে ও উপজেলা নির্বাচন কর্মকর্তা অপূর্ব কুমার বিশ্বাস’র স্বাগত বক্তৃতার মধ্য দিয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ওয়াহিদুজ্জামান, প্রাণিসম্পদ অফিসার ডাঃ তরিকুল ইসলাম, কৃষি অফিসার কৃষিবিদ আবু বকর সিদ্দিক, সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ সেলিম সুলতান, প্রকৌশলী গৌতম কুমার বিশ্বাস, থানা অফিসার ইনচার্জ মোঃ মোস্তফা খায়রুল বাশার, মাধ্যমিক শিক্ষা অফিসার জাহিদুর রহমান, প্রাথমিক শিক্ষা অফিসার জিএম আলমগীর কবির, সমাজ সেবা কর্মকর্তা নিগার সুলতানা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শরীফ মোহাম্মদ রুবেল, মহিলা বিষয়ক কর্মকর্তা নবনীতা দত্ত, পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা দেবু টিকাদার, সমবায় কর্মকর্তা জান্নাতুননেছা, জনস্বাস্থ্য প্রকৌশলী রুমা আক্তার সুমি, উপজেলা বিএনপির আহ্বায়ক এজাজুর রহমান শামীম, বীরমুক্তিযোদ্ধা মনোরঞ্জন মন্ডল, বীর মুক্তিযোদ্ধা নিরঞ্জন কুমার রায়, উপজেলা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ গাজী তরিকুল ইসলাম, সাংবাদিক হিরামন মন্ডল সাগর সহ তরুণ প্রজন্মের ভোটার ও গণমাধ্যমকর্মীবৃন্দ।
॥ ডুমুরিয়া ॥
ডুমুরিয়ায় উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। রবিবার সকালে নির্বাচন অফিসের সামনে থেকে একটি বর্ণাঢ্য য়্যালি উপজেলা চত্বর ঘুরে হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাচন কর্মকর্তা নাননী খানের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সহকারী কমিশনার (ভূমি) মোঃ আসাদুর রহমান।এ সময় বক্তব্য দেন উপজেলা সমবায় কর্মকর্তা শেখ জাহিদুর রহমান, সমাজসেবা কর্মকর্তা সুব্রত বিশ্বাস,যুব উন্নয়ন কর্মকর্তা এসএম কামরুজ্জামান,ইন্সটেক্টর মোঃ মনির হোসেন, পল্লী দারিদ্র বিমোচন কর্মকর্তা প্রতাপ কুমার দাস,মুফতি আব্দুল কাইয়ুম জমাদ্দার,সহকারী নির্বাচন অফিসার মোঃ আব্দুর রহিম, শিক্ষক আব্দুস সালাম, শরীফুল ইসলাম,জাহাঙ্গীর আলম প্রমুখ।
॥ ফুলতলা ও দিঘলিয়া ॥
ফুলতলা উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে রোববার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে এক বর্ণাঢ্য র্যালী বের হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা উপজেলা নির্বাচন অফিসার এএসএম রোকনুজ্জামান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) পাপিয়া সুলতানা। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন মুক্তিযোদ্ধা ভারপ্রাপ্ত কমান্ডার কাজী জাফর উদ্দিন, শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ গাজী মারুফুল কবির, উপজেলা প্রেসক্লাব সভাপতি শামসুল আলম খোকন, প্রেসক্লাব ফুলতলা সভাপতি তাপস কুমার বিশ্বাস, আনসার ভিডিপি অফিসার সালমা বেগম, সাংবাদিক শেখ মনিরুজ্জামান, মোঃ নেছার উদ্দিন, নূর মাসুম, কৃষকদল নেতা ইব্রাহীম সরদার, শিক্ষক আইনুর হোসেন, মনির হোসেন, মুক্তার হোসেন, মফিজুল ইসলাম প্রমুখ। অপরদিকে দিঘলিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে ৭ম জাতীয় ভোটার দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল সকাল ১১ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে শেষ হয়। উপজেলা নির্বাচন অফিসার মোঃ হুমায়রা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী আবু তারেক সাইফুল কামাল, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা মাহমুদা বেগম, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা সোহেল হোসেন, উপজেলা মৎস্য অফিসার স্নিগ্ধা খাঁ বাবলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফ হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বিপাশা দেবী তনু, উপজেলা তথ্য কর্মকর্তা সাঈদা খাতুন, যুব উন্নয়ন কর্মকর্তা মোনায়েম খান, পল্লী উন্নয়ন কর্মকর্তা নিসা, উপজেলা সমবায় অফিসার খন্দকার জহিরুল ইসলাম প্রমুখ।
॥ মোরেলগঞ্জ ॥
দিবসটি উপলক্ষে রবিবার সকালে এক বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। র্যালিটি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে অংশ নেন উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল্লাহ, উপজেলা নির্বাচন অফিসার গনেশ চন্দ্র বিশ্বাস, সহকারী নির্বাচন অফিসার অনিরুদ্ধ সরকার, উপজেলা প্রকৌশলী মোঃ আরিফুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল্লাহ আল জাবের, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ইকতিয়ার উদ্দিন, উপজেলা খাদ্য কর্মকর্তা ধ্রুব মণ্ডল,জামায়াত ইসলামি উপজেলা আমীর মাওলানা শাহাদাৎ হোসাইন, জামায়াত ইসলামি মোরেলগঞ্জ উপজেলা সেক্রেটারি , মাওলানা মাকসুদ হোসেন, মুক্তি যোদ্ধা শাহ-আলম বাবুল,চাউলাপট্রি জামে মসজিদের ইমাম ও খতিব, মোহাম্মদ আলী, ,উপজেলা মাদ্রাসা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক, মাওলানা আব্দুস সালামসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা। এছাড়াও রাজনৈতিক ব্যক্তিত্ব,মাদ্রাসা শিক্ষক, ধর্মীয় নেতৃবৃন্দ, শিক্ষার্থী ও সাধারণ ভোটাররা র্যালিতে অংশ নেন।
॥ রামপাল ॥
রামপালে জাতীয় ভোটার দিবস ২০২৫ পালিত হয়েছে। ২মার্চ (রবিবার) সকাল ১০ ঘটিকায় উপজেলা পরিষদ চত্ত্বরে, রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা বেগম নেলী, জাতীয় ভোটার দিবসের শুভ উদ্বোধন করেন, উদ্বোধন শেষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাচন কর্মকর্তা,সত্তার শেখ,সমাজসেবা কর্মকর্তা মো শাহীনুর রহমান , উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সুকান্ত কুমার পাল উপজেলা কৃষি অফিসার মো ওলিউর রহমান , উপজেলা প্রাণীসম্পদ অফিসার, সুমন কুমার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এ আনোয়ারুল কুদ্দুস , উপজেলা পরিসংখ্যান অফিসার, উপজেলা আনসার ও বিডিপি অফিসার, উপজেলা সহকারি প্রকৌশলী অফিসার, সাদ্দাম হোসেন, এছাড়াও আরো অনেকে উপস্থিত ছিলেন।
॥ সাতক্ষীরা ॥
রবিবার সকালে সাতক্ষীরা জেলা নির্বাচন অফিসের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বেলুন ও ফেস্টুন উড়িয়ে দিবসের একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালি পরবর্তী আলোচনা সভা সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল, অতিরিক্ত পুলিশ সুপার ইমরান হোসেন, জেলা নির্বাচন অফিসার মো. আতিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রিপন বিশ্বাস, জেলা জামায়াতের নায়েবে আমীর শেখ নুরুল হুদা, সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, জেলা তথ্য অফিসার মো. জাহারুল ইসলাম, সাতক্ষীরা প্রেসক্লাবের, সাধারণ সম্পাদক মো. আব্দুল বারী, সাতক্ষীরা সদর উপজেলা নির্বাচন অফিসার নাদিরুজ্জামান, সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম টুকু, সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আনিছুর রহমান, সরকারি উচ্চ বিদ্যালয় সরকারি প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুফতি আখতারুজ্জামান, জেল সুপার মোহাম্মদ এনায়েত উল্লাহ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সাতক্ষীরার আহ্বায়ক আরাফাত হোসেন মোহিনী তাবাসসুম, জেলা নির্বাচন অফিসের মো. হযরত আলী প্রমুখ।
এসময় জেলা প্রশাসনের কর্মকর্তা, নির্বাচন অফিসের কর্মকর্তাসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
॥ মাগুরা ॥
মাগুরার ৪ উপজেলাতে ৭ম জাতীয় ভোটার দিবস উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা নির্বাচন অফিস, মাগুরার উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। ২ মার্চ রবিবার র্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক, মাগুরা জনাব মোঃ অহিদুল ইসলাম।
॥ নড়াইল ॥
রবিবার (২ মার্চ) সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে বর্ণাঢ্য র্যালী বের হয়ে সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। র্যালীতে জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান, জেলা নির্বাচন কর্মকর্তা মো. আ: ছালেক, অতিরিক্ত জেলা প্রশাসক মো. জুবায়ের হোসেন চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার কিশোর রায়, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্চিতা বিশ্বাস, যুব উন্নয়ন অধিদপ্তর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. মনিরুজ্জামান, নড়াইল সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মঈনুল হক, সহকারি অধ্যাপক মো. শামিমুর রহমান, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন। র্যালী শেষে জেলা প্রশাসকের সভাকক্ষে দিবস পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
॥ কালিয়া ॥
‘তোমার আমার বাংলাদেশে, ভোট দিব মিলেমিশে’-এই প্রতিপাদ্যেকে সামনে রেখে নড়াইলের কালিয়ায় জাতীয় ভোটার দিবস-২০২৫ পালিত হয়েছে। রোববার সকালে কালিয়া উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে র্যালি ও কন্ফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপজেলা নির্বাহী অফিসার মো: রাশেদুজ্জামান, উপজেলা নির্বাচন কর্মকর্তা ( ভারপ্রাপ্ত) জান্নাতুল ফেরদৌস, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, মো: শাহজাহান মিয়া, রাজনৈতিক ব্যাক্তিবর্গ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, গণমাধ্যমকর্মীসহ অনেকে উপস্থিত ছিলেন।

মাদক কারবার ছেড়ে বিজিবির উপহার পেলেন প্রতিবন্ধী খোকন
মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুরে মাদক পাচারের অন্ধকার জগৎ থেকে ফিরে আসায় খোকন নামে এক প্রতিবন্ধীকে পুনর্বাসন করেছে বিজিবি। বিজিবি ৪৭ ব্যাটালিয়নের বৈধ কর্মসংস্থান ও সামাজিক পুনর্বাসন কার্যক্রমের অংশ হিসেবে তাকে একটি দোকান উপহার দেওয়া হয়েছে।
শনিবার (১ মার্চ) বিজিবি ৪৭ ব্যাটলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব মুর্শেদ আনুষ্ঠানিকভাবে দোকান হস্তান্তর করেন। খোকন জেলার গাংনীর কাজিপুর গ্রামের খন্দকার পাড়ার খন্দকার হিয়ার আলীর ছেলে। লেফটেন্যান্ট কর্নেল মাহবুব মুর্শেদ জানান, খোকন এক সময় কসাইয়ের কাজ করতেন। কয়েক বছর আগে পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়েন। আর্থিক অনটনের তিনি মাদক পাচারে জড়িয়ে পড়েন। পরে বিজিবির হাতে গ্রেফতার হন। অসহায় পরিবারের কথা ভেবে স্থানীয়রা বিজিবির কাছে স্বাভাবিক জীবনে ফেরার মুচলেকা দিলে তাকে ছেড়ে দেওয়া হয়। এরপর থেকে স্বাভাবিক জীবনযাপন শুরু করেন খোকন।
তিনি আরও জানান, মানবিক বিবেচনায় বিজিবি খোকনকে পুনর্বাসন ও কর্মসংস্থানের ব্যবস্থার আশ্বাস দেয়। সে অনুযায়ি শনিবার সকালে আনুষ্ঠানিকভাবে দোকান হস্তান্তর করা হয়। যারা অন্ধকার জগত থেকে আলোর পথে ফিরবেন তাদের জন্য বিজিবি পুনর্বাসনের চেষ্টা অব্যাহত রাখবে বলেও জানান এই অধিনায়ক। দোকান হস্তান্তরকালে কাজিপুর ইউনিয়নের চেয়ারম্যান আলম হুসাইন, ইউপি সদস্য শাহিনসহ গণমাধ্যমকর্মী ও এলাকার সূধীজন উপস্থিত ছিলেন।

২রা মার্চকে পতাকা দিবস হিসেবে স্বীকৃতির দাবি জেএসডি’র
খবর বিজ্ঞপ্তি
১৯৭১ সালের ২ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবন প্রাঙ্গণে প্রথম লাল সবুজের পতাকা ওড়ে। পতাকা উত্তোলন করেন ডাকসু’র তৎকালীন সহ সভাপতি আসম আব্দুর রব। দিনটিকে জাতীয় পতাকা দিবস হিসেবে স্বীকৃতির দাবি জানিয়েছে খুলনা জেএসডি। সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে মাধ্যমিক পর্যায়ের পাঠ্যপুস্তকে এবিষয়টি অন্তর্ভূক্ত হওয়ায় একদফা স্বীকৃতি হয়েছে। এ উপলক্ষে সভায় বক্তারা দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, আইন-শৃঙ্খলার উন্নতি, ৮ প্রদেশ গঠন ও দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের দাবির ওপর গুরুত্বারোপ করেন।
রোববার বেলা এগারটায় উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরী মিলনায়তন প্রাঙ্গণে এ উপলক্ষে আয়োজিত এক মানববন্ধনে বক্তারা একথা বলেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন দলের জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ শেখ আব্দুল খালেক। প্রধান অতিথি ছিলেন দলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও গণতন্ত্র মঞ্চ’র খুলনার আহবায়ক মোঃ লোকমান হাকিম। বক্তৃতা করেন দলের জেলা শাখার সাধারণ সম্পাদক স. ম রেজাউল করিম, নাগরিক ঐক্য’র নগর সাধারণ সম্পাদক কাজী মোতাহার রহমান বাবু, সহ-সভাপতি, ক্রীড়া প্রশিক্ষক মোঃ মোস্তাকুজ্জামান ও জেএসডি’র নগর সাংগঠনিক সম্পাদক পিটার গাইন।

খুলনায় জাতীয় ভোটার দিবস উদযাপন
তথ্য বিবরণী
‘তোমার আমার বাংলাদেশে ভোট দিব মিলেমিশে’ এই পতিপাদ্যে রবিবার সকালে খুলনার বিভাগীয় নির্বাচন কার্যালয় চত্বরে জাতীয় ভোটার দিবস উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। খুলনার বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ সরকার অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় বিভাগীয় কমিশনার বলেন, এবারের ভোটার দিবসের প্রতিপাদ্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। নির্বাচন একটি উৎসবের মত। নতুন ভোটারদের মাঝে এই খুশিটা আমরা লক্ষ্য করে থাকি। প্রধান অতিথি আরও বলেন, আমরা নতুন ভোটারদেরকে আরও উৎসাহ প্রদান করবো। যাদের বয়স আঠারো বছর তারা যেন ভোটার হতে পারে তার জন্য সহায়তা প্রদান করবো। তিনি আরও বলেন, মানুষ বেঁচে থাকে তার কর্মের মধ্য দিয়ে। আমরা যদি সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারি তাহলে দেশ ও জাতি উপকৃত হবে। যারা দ্বায়িত্ব নিয়ে কাজ করতে চাইবে, আমরা সর্বদা তাদের কাজে সহায়তা প্রদান করবো।
আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা জনাব ফয়সল কাদের এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার কুতুব উদ্দিন, খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোঃ বেলায়েত হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন খুলনার জেলা নির্বাচন অফিসার মোঃ ফারাজী বেনজীর আহম্মেদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি নতুন ভোটারদের হাতে জাতীয় পরিচয়পত্র তুলে দেন। এর আগে সকালে দিবসটি উপলক্ষ্যে আঞ্চলিক নির্বাচন কার্যালয় চত্বর হতে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

মৃত্যুবরণকারী সরকারি কর্মচারী পরিবারের মাঝে ৭২ লাখ টাকার চেক প্রদান

খবর বিজ্ঞপ্তি
বেসামরিক প্রশাসনের চাকরিরত অবস্থায় কর্মচারী মৃত্যুবরণ এবং গুরুতর আহত হয়ে অক্ষমতাজনিত অবসরপ্রাপ্ত কর্মচারী আর্থিক অনুদান প্রদান নীতিমালার আওতায় ৯টি পরিবারের মাঝে ৮ লাখ টাকা করে মোট ৭২ লাখ টাকার চেক প্রদান করা হয়েছে।

রোববার বেলা ১২টায় বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে এ চেক প্রদান করা হয়। খুলনার বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ সরকার প্রধান অতিথি হিসেবে আর্থিক চেক প্রদান করেন।
অনুষ্ঠানে তিনি বলেন, বেসামরিক প্রশাসনে চাকরিরত অবস্থায় কোনো সরকারি কর্মচারীর মৃত্যুবরণ এবং গুরুতর আহত হয়ে স্থায়ী অক্ষমতাজনিত অবসরপ্রাপ্ত কর্মচারীর আর্থিক অনুদান প্রদান নীতিমালার আওতায় বর্তমান অর্ন্তবর্তী সরকার সহযোগিতা অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় আজ ৯টি পরিবারকে আর্থিক অনুদানের চেক প্রদান করা হলো। আগামীতে এ অনুদান প্রদান অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোঃ হুসাইন শওকত। এসময়ে উপস্থিত ছিলেন, বিভাগীয় কমিশনারের একান্ত সচিব মোঃ আমিরুল আরাফাত।
অনুষ্ঠানে চেক গ্রহণ করেন- মৃত পুলিশ কনষ্টেবল আব্দুল বাতেনের পক্ষে মৌসুমি আক্তার যুথী, মৃত পুলিশ কনষ্টেবল আশরাফুল আলমের পক্ষে মাহফুজা আক্তার, মৃত পুলিশের পরিচ্ছন্নতাকর্মী আতিয়ার রহমানের পক্ষে রওশন আরা খানম, মৃত পুলিশের বাবুর্চি বজলুর রহমান সরদারের পক্ষে রওশন আরা বেগম, বন বিভাগের নৌকা চালক মৃত শেখ মোঃ বাচ্চু মিয়ার পক্ষে শাহিনা, প্রত্নতত্ব অধিদপ্তরের অফিস সহায়ক মৃত ফজিলাতুন নেছার পক্ষে রুস্তুম আলী হাওলাদার, ডেপুটি পোস্টমাস্টার জেনারেল কার্যালয়ের মেইল ক্যারিয়ার মৃত হাফিজুর রহমানের পক্ষে জেসমিন বেগম, পুলিশের এস আই প্রয়াত কাজী আতিকুর রহমানের পক্ষে তানিয়া আক্তার শিলা এবং ট্যাকসেস আপীলাত ট্রাইব্যুনালের সহকারী রেজিষ্ট্রার প্রয়াত রায়হান আলী মোল্লার পক্ষে রেহেনা বেগম চেক গ্রহণ করেন।

দাকোপে সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
দাকোপ প্রতিনিধি
খুলনার দাকোপে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পানখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শেখ আব্দুল কাদের গ্রেপ্তার হয়েছে। গতকাল রবিবার বিকাল ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ অভিযান চালিয়ে চালনা পৌরসভার বৌমার গাছতলা নামক স্থান থেকে গ্রেপ্তার করেন। তিনি উপজেলার লক্ষীখোলা এলাকার মৃত পির আলী শেখের ছেলে।
এবিষয়ে থানা পুলিশ পরিদর্শক (ওসি) সিরাজুল ইসলাম বলেন, সাবেক চেয়ারম্যান শেখ আব্দুল কাদের দাকোপ থানার ২৬/১১/২৪ তারিখের ০৫/২৪ নম্বর নাশকতা মামলার আসামী। তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন। আটকের পর তাকে কোর্ট হাজতে পাঠানো হয়েছে।

সচিব তৌহিদুর রহমানকে গণ সংবর্ধনা
পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছায় বাংলাদেশ সরকারের সচিব তৌহিদুর রহমানে জন্মস্থান সোলাদানা ইউনিয়নের মানুষ গণ সংবর্ধনা দিলেন।
রবিবার বিকাল সাড়ে তিনটায় সোলাদানা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ওই সংবর্ধনা দেয়া হয়। পরে সাধারণ মানুষের সাথে মতবিনিময় সভা করেন তিনি। মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন সংবর্ধিত অতিথি মোঃ তৌহিদুর রহমান। ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত)পীযুষ কান্তি মন্ডলের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, সোলাদানা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস এম এনামুল হক, উপজেলা বিএনপি’র সহ-সভাপতি শেখ সাদেকুজ্জামান, যুগ্ম আহ্বায়ক শেখ ইমাদুল ইসলাম, সাবেক প্যানেল মেয়র এসএম ইমদাদুল হক, শেখ বেনজির আহমেদ লাল, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাজ্জাদ হোসেন মানিক,নেতা ইউনুচ মোল্লা, দেলুটি সভাপতি সুজিত কুমার মন্ডল, সোনাদানা সভাপতি আমিনুল ইসলাম, এস এম বাবুল আক্তার, প্রধান শিক্ষক আমিনুর রহমান, আল- আমিন, দিলীপ কুমার গাইন, মাসফিয়ার রহমান সবুজ। যঞ্জেশ্বর কার্তিক এর সঞ্চালনায় বক্তৃতা করেন, হাবিবুর রহমান মোল্লা,মো. আব্দুর সাত্তার, মো. হাকিম সানা, সন্তোষ কুমার গাইন, আনোয়ারুল কাদির, ইউপি সদস্য শেখর কুমার ঢালী, প্রবীর কুমার গোলদার ও ফারুক হোসেন, সোহেল গাজী, মো. সাদ্দাম হোসেন, শেখ আব্দুল কাদের, ফয়সাল রাশেদ সনি, কিশোর মন্ডল, জাহিদুর রহমান লিটু, ইসরাফিল মোড়ল প্রমুখ।

চলতি রমজানে খুলনার বাজার স্থিতিশীল থাকবে: জেলা প্রশাসক
স্টাফ রিপোর্টার
খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম বলেছেন, চলতি রমজানে নগরীতে ১০ ট্রাকে স্বল্প মূল্যে নিত্য পণ্য সরবরাহ করা হচ্ছে। এছাড়া ৯ উপজেলায় ৮০ হাজার টিসিবি কার্ডধারীকে পণ্য সরবরাহ করা হচ্ছে। অন্যদিকে নগরীর বিভিন্ন বাজারের ব্যবসায়ীদের নিয়ে একাধিক মতবিনিময় সভার মাধ্যমে মাছ, মাংস, দুধ ডিমসহ সকল পণ্যের মূল্য স্বাভাবিক রাখার চেষ্টা করা হচ্ছে। এর সাথে জেলা প্রাণী সম্পদ অফিসের উদ্যোগে সুলভ মূল্যে দুধ ও ডিম বিক্রি নতুন মাত্রা যোগ হয়েছে দাবি করে তিনি বলেন, চলতি রমজানে খুলনার বাজার স্থিতিশীল থাকবে।
তিনি ১ম রমজান রবিবার সকাল ১১ টায় খুলনা প্রাণী সম্পদ কার্যালয়ের সামনে সুলভ মূল্যে দুধ ও ডিম বিক্রির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। জেলা প্রাণী সম্পদ অফিসার ডাঃ মোঃ শরিফুল ইসলাম এর সভাপতিত্বে ওই অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ভেটেনারী অফিসার ডাঃ সঞ্জয় কুমার দাস, ডুমুরিয়া উপজেলা প্রাণী সম্পদ অফিসার আশরাফুল কবীর, দিঘলিয়া উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাঃ মাহমুদ সুলতানা, বটিয়াঘাটা উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাঃ মোঃ তরিকুল ইসলাম, প্রাণী সম্পদ অফিসের অবসরপ্রাপ্ত উপ সহকারী কর্মকর্তা আঃ জলিল প্রমূখ। উল্লেখ্য প্রতিদিন সকাল ১১ টা থেকে সাড়ে ৩ টা পর্যন্ত প্রতি পিচ ডিম ৯ টাকা করে এবং প্রতি লিটার দুধ ৭০ টাকা করে প্রাণী সম্পদ কার্যালয়ের সামনের স্টল থেকে বিক্রি করা হবে। একজন সর্বোচ্চ একডজন ডিম এবং আধা লিটার দুধ কিনতে পারবেন।

সাবেক শিক্ষামন্ত্রী আমজাদ হোসেনের জন্মবার্ষিকী আজ
খবর বিজ্ঞপ্তি
সাবেক শিক্ষামন্ত্রী এ্যাডভোকেট এস এম আমজাদ হোসেনের আজ ৯৬তম জন্মবার্ষিকী। ১৯২৯ সালের এই দিনে তিনি খুলনার রূপসা থানার আইচগাতী ইউনিয়নের দেয়াড়া গ্রামে জন্মগ্রহণ করেন। পিতার নাম শহিদ এস এম ইসমাইল হোসেন, মাতা মরহুমা মেহেরুন নেছা। বক্তিগত জীবনে তিনি চার ছেলে ও চার মেয়ে সন্তানের জনক ছিলেন। আমজাদ হোসেনের জন্মবার্ষিকী উপলক্ষে আইচগাতী দেয়াড়া নিজ গ্রামের বাইতুল মামুন হাফিজীয়া মাদ্রাসায়, নগরীর মতি মসজিদ, ডাকবাংলো মসজিদ, মাদানী মসজিদ, হিরা মসজিদ, তালতলা মসজিদ, সরদার মসজিদ, আলিয়া মাদ্রাসা মসজিদসহ বিভিন্ন মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
১৯৫৭ সালে আমজাদ হোসেন জাহানাবাদ ইউনিয়ন পরিষদের কমিশনার নির্বাচিত হন। ১৯৬২ সালে প্রদেশিক আইনসভার সদস্য নির্বাচিত হন। ১৯৬৪ থেকে ১৯৬৯ সাল পর্যন্ত পূর্ব পাকিস্তানের শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করার সময় তিনি সারা দেশসহ এ অঞ্চলের শিক্ষা প্রসারে অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করেছিলেন। জাতীয়করণও করেন অনেক স্কুল-কলেজ। বিজ্ঞ আইনজীবী ছাড়াও তিনি একাধারে সমাজসেবক, শিক্ষানুরাগী, রাজনৈতিক ব্যক্তিত্ব ও ভাষা সৈনিক ছিলেন। জন্মবার্ষিকী উপলক্ষ্যে মরহুমের কনিষ্ঠ পুত্র আমেরিকা প্রবাসী এস এম সোহেল রানাসহ পারিবারের সকল সদস্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

দর্শনায় পেটে বাছুর থাকা গরু জবাই করে মাংস বিক্রি
দামুড়হুদা প্রতিনিধি
চুয়াডাঙ্গার দর্শনায় পেটে বাছুর থাকা গরু জবাই করে সেই মাংস বিক্রয় করার সময় জনরসে দোকান বন্ধ করে কসাই পালিয়ে যায়। পৌর কতৃপক্ষের সঠিক তদারকি না থাকায় এলাকাবাসির ক্ষোভ।
রবিবার সকালে দর্শনা পৌরসভার পিছনে পিলখানায় পেটে বাছুর থাকা গরু জবাই করান ভাগে গরু কেনা কসাই শুকুর আলী ও কসাই কালু, শামীম, মামুন, রফিক। গরু চামড়া ছোড়ানোর পর জবাইকৃত গরুর পেট থেকে বাছুর বের হলে তারা বাছুররটি পরিত্যক্ত স্থানে ফেলে রাখে। পরে দর্শনা রেলবাজার গরুর মাংস বিক্রয় করতে থাকে কসাইরা। এ খবর দ্রুত ছড়িয়ে পড়লে স্থানীয়রা বাছুরটি উদ্ধার করে রেল বাজারে নিয়ে আসে।সঙ্গে সঙ্গে কসাইরা তাদের দোকান বন্ধ করে পালিয়ে যায়। কৌশলে মাংস নিয়ে পালিয়ে যায়।পরে বাছুর উদ্ধার করে ফের বাজারে বিক্ষুদ্ধ এলাকা বাসি নিয়ে কসাইদের বিচারের দাবীতে ক্ষোভে ফেটে পড়েন।তাদের শাস্তি দাবী করেন। জবাইকৃত গরুর পেটে থাকা বাছুরটি উদ্ধার করে।খবর পেয়ে দর্শনা থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

খালিশপুর আল-হেরা একাডেমির উদ্যোগে ইফতার মাহফিল
খবর বিজ্ঞপ্তি
খালিশপুর ১১২ নং রোডের গোয়ালখালি আল-হেরা একাডেমী এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার রমজানের প্রথম দিনে আল-হেরা একাডেমির ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খুলনা মহানগর বিএনপির প্রবীণ নেতা স,ম, আব্দুর রহমান।
এ সময় প্রতিষ্ঠানের পরিচালক আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, ৯ নং ওয়ার্ড বিএনপি নেতা কাজী আনসার আলী ও মোঃ আলী হোসেন, মাদ্রাসা শিক্ষক মোঃ তারিকুজ্জামান, মাওলানা আল আমিন, হাফেজ মাসুদুর রহমান, মাওলানা এহসানুর রহমান, হাফেজ মেজবাউদ্দিন সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

খুবি উপাচার্যের সাথে এসিএস ইন্টারন্যাশনাল স্টুডেন্ট চ্যাপ্টার, কেইউ’র সৌজন্য সাক্ষাৎ
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো আমেরিকান কেমিক্যাল সোসাইটি (এসিএস) এর সার্টিফাইড এবং চার্টার্ড সংগঠন ‘এসিএস ইন্টারন্যাশনাল স্টুডেন্ট চ্যাপ্টার, কেইউ’। আজ ০২ মার্চ (রবিবার) দুপুরে উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন সম্প্রতি অনুমোদন পাওয়া এ সংগঠনের সদস্যবৃন্দ।
সাক্ষাতকালে তারা উপাচার্যকে অবহিত করে বলেন, এটিই সম্ভবত প্রথম কোনো ইন্টারন্যাশনাল অরগানাইজেশন, যার খুলনা বিশ্ববিদ্যালয় কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বিশ্বব্যাপী বিজ্ঞান এবং রসায়নের প্রসারে কাজ করা এ সংগঠনটিতে কেমিক্যাল সায়েন্স এর শিক্ষার্থীরা যুক্ত হতে পারবে। এ সংগঠনটি বৈশ্বিক র্যাঙ্কিংয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের সুদৃঢ় অবস্থান সৃষ্টি, ইন্টারন্যাশনাল এক্সপোজার ও কমিউনিটি এনগেজমেন্ট বৃদ্ধি, প্রফেশনাল ডেভেলপমেন্ট, রিসার্চ এন্ড পাবলিকেশন এক্সেস, ইনোভেশন এন্ড লিডারশিপ তৈরি এবং ফান্ডিং এন্ড স্কলারশিপের সুযোগ সৃষ্টিতে কাজ করবে। ইতোমধ্যে এসিএস থেকে স্টার্টআপ ফান্ডিংও পাওয়া গেছে।
সাক্ষাতকালে খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মোঃ নাজমুস সাদাত, রিসার্চ এন্ড ইনোভেশন সেন্টারের পরিচালক প্রফেসর ড. কাজী মোহাম্মদ দিদারুল ইসলাম, দি অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক প্রফেসর ড. মোঃ আশিক উর রহমান, এসিএস ইন্টারন্যাশনাল স্টুডেন্ট চ্যাপ্টার, কেইউ’র ফ্যাকাল্টি এডভাইজার ড. মোঃ খায়রুল আমিন, প্রেসিডেন্ট তপন কুমার কুন্ডু, ভাইস-প্রেসিডেন্ট আব্দুুল্লাহ আল নোমান, সেক্রেটারি আবির হোসেন, ট্রেজারার মোঃ ওয়াসিক আহমেদ রাফিদ, মেম্বার মোঃ শরিফুল ইসলাম ও মোহাম্মদ সিয়াদ খান উপস্থিত ছিলেন।

খুলনার বাজারে রমজানের প্রথম দিনেই ভোক্তা অধিকারের অভিযান
খবর বিজ্ঞপ্তি
খুলনাসহ বিভাগের ৮ জেলায় অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। খুলনা জেলা ও বিভাগের আওতাধীন বিভিন্ন জেলা কার্যালয়ের ৮ টি টিম রোববার (২ মার্চ) এ তদারকিমূলক অভিযান পরিচালনা করে। অভিযানে ২২ টি প্রতিষ্ঠানকে ৭২ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
এসময়ে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী, চাল, ভোজ্য তেল, গ্যাস, ঔষধ, ডায়াগনস্টিক, আলু, দেশি পেয়াজ, সবজি, মুরগির বাজার ও ডিমের বাজার দর ও ক্রয় ভাউচার যাচাই করা হয় এবং সকল ব্যবসায়ীকে সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রির নির্দেশনা দেয়া হয়।
খুলনা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ সেলিম এর নেতৃত্বে সোনাডাঙ্গা থানার বয়রা এলাকায় অভিযান চালিয়ে ছয়টি প্রতিষ্ঠানকে ১১ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ওয়ালিদ বিন হাবিব এর নেতৃত্বে খুলনা মহানগরীর বৈকালী বাজার ও চিত্রালী বাজার এলাকায় অভিযান চালিয়ে তিনটি প্রতিষ্ঠানকে আট হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
কুষ্টিয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মাসুম আলী এর নেতৃত্বে সদর উপজেলার পৌর ও বড় বাজার এলাকায় অভিযান চালিয়ে দুইটি প্রতিষ্ঠানকে তিন হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সজল আহম্মেদ এর নেতৃত্বে মোহাম্মদপুর উপজেলার বিনোদপুর বাজারে অভিযান চালিয়ে দুইটি প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয় ।
চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান এর নেতৃত্বে দামুহুডা উপজেলার দর্শনা ও রেল বাজার এলাকায় অভিযান চালিয়ে তিনটি প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সৈয়দা তামান্না তাসনিমের নেতৃত্বে সদর উপজেলার রেলগেট বাজার এলাকায় অভিযান চালিয়ে একটি প্রতিষ্ঠানকে পাঁচ হাজার টাকা জমিমানা আরোপ ও আদায় করা হয়।
সাতক্ষীরা জেলা কার্যালয়ে সহকারী পরিচালক মো. মেহেদী হাসান তানভীরএর নেতৃত্বে সদর উপজেলার সুলতানপুর বড় বাজার এলাকায় অভিযান চালিয়ে দুইটি প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
নড়াইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শামীম হাসান এর নেতৃত্বে সদর ও লোহাগড়া উপজেলার মিঠাপুর ও টার্মিনাল বাজারে অভিযান চালিয়ে তিনটি প্রতিষ্ঠানকে পাঁচ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
অভিযান চলাকালে ব্যবসায়ীদেরকে সচেতন করার পাশাপাশি বাধ্যতামূলকভাবে মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন ও ক্রয়-বিক্রয় ভাউচার সংরক্ষণ এবং নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি করার নির্দেশনা দেয়া হয়। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।

আশাশুনিতে একদিনে আপন দুই ভাইয়ের মৃত্যু
আশাশুনি প্রতিনিধি
সাতক্ষীরার আশাশুনি উপজেলার একদিনে আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। শনিবার (০১ মার্চ) কাদাকাটি ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
মারা যাওয়া দুই সহোদর হলে তেঁতুলিয়া গ্রামের মৃত একিম সরদারের মেজো ছেলে রফিয়াল সরদার (৭৫) ও ছোট ছেলে কফিল উদ্দিন সরদার (৭০)। পারিবারিক সূত্রে জানা যায়, রাফিয়াল দীর্ঘদিন ক্যান্সারে আক্রান্ত ছিলেন । তিনি শুক্রবার রাত ১১.২০ মিনিটে মৃত্যু বরণ করেন। তার ছোট ভাই কফিল উদ্দিন এই মৃত্যুর খবর শুনে শনিবার বেলা ১১টার দিকে হার্ট অ্যাটাকে মৃত্যু বরণ করেন। মৃত্যুকালে রাফিয়াল চার ছেলে, দুই কন্যা ও স্ত্রী এবং কফিল উদ্দিন এক ছেলে, তিন কন্যা ও স্ত্রী সহ বহু গুণাগ্রহী রেখে গেছেন।
শনিবার জোহর নামাজের পর তেঁতুলিয়া জামে মসজিদের মাঠে দুই ভাইয়ের জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাজা নামাজ পরিচালনা করেন মাওলানা আব্দুল হামিদ। জানাজা নামাজে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক জুলফিকার আলী জুল, যুগ্ম আহবায়ক ও কাদাকাটি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি তুহিন উল্লা তুহিন, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন টুকু, ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা আবু বক্কার সিদ্দিক, নায়েবে আমির হাফেজ নুরুজ্জামান সহ আশাশুনি প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

যবিপ্রবিতে বঙ্গবন্ধু একাডেমিক ভবনসহ ৫ স্থাপনার নতুন নামকরণ
যশোর অফিস
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) পাঁচটি স্থাপনার নতুন নামকরণ করা হয়েছে। এর মধ্যে ক্যাম্পাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একাডেমিক ভবন ও শেখ হাসিনা ছাত্রী হলসহ ওই পরিবারের চার সদস্যের নামে চারটি স্থাপনা রয়েছে। গতকাল শুক্রবার বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের সম্মেলনকক্ষে রিজেন্ট বোর্ডের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন উপাচার্য মো. আবদুল হামিদ। সভায় বোর্ডের ১৮ জন সদস্য উপস্থিত ছিলেন। রাত সাড়ে ৯টায় সভা শেষ হয়। সভায় পাঁচটি স্থাপনার নাম পরিবর্তন করে নতুন নামকরণসহ একগুচ্ছ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সূত্রে জানা গেছে, ক্যাম্পাসে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একাডেমিক ভবনের নতুন নাম কবি নজরুল একাডেমিক ভবন, শেখ হাসিনা ছাত্রী হলের নতুন নাম তাপসী রাবেয়া ছাত্রী হল, শেখ রাসেল জিমনেসিয়াম এখন বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান জিমনেসিয়াম, ওয়াজেদ মিয়া উচ্চশিক্ষা ও গবেষণা কেন্দ্রের নাম পরিবর্তন হয়ে ইনস্টিটিউট ফর হায়ার স্টাডিজ অ্যান্ড রিসার্চ এবং ঝিনাইদহে অবস্থিত বিশ্ববিদ্যালয়ের আওতাধীন ভেটেরিনারি কলেজের ছাত্র হলের নতুন নামকরণ হয়েছে কবি গোলাম মোস্তফা ছাত্র হল।
এ বিষয়ে বোর্ডের সদস্য ও কোষাধ্যক্ষ অধ্যাপক হোসেন আল মামুন বলেন, স্বচ্ছ প্রক্রিয়ার মধ্য দিয়ে পাঁচটি স্থাপনার নাম পরিবর্তন করা হয়েছে। শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে এসব স্থাপনার নাম পরিবর্তনের জন্য নতুন নাম আহ্বান করা হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের দেওয়া নাম রিজেন্ট বোর্ডের সভায় যাচাই-বাছাই করে নতুন নামকরণের সিদ্ধান্ত হয়।

মাগুরায় বিএনপির সদস্য ফরম সংগ্রহ নিয়ে সংঘর্ষ, আহত ২০
মাগুরা প্রতিনিধি
মাগুরা সদর উপজেলার আলোকদিয়া বাজারে বগিয়া ইউনিয়ন বিএনপির সদস্য ফরম সংগ্রহ নিযে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার (১ মার্চ) বিকেলে ঘটনাটি ঘটে।
আহতরা জানান, শনিবার বিকেলে বগিয়া ইউনিয়নের আলোকদিয়া বাজারে ইউনিয়ন বিএনপির সদস্য সংগ্রহের জন্য ফরম বিতরণ চলছিল। এ নিয়ে বগিয়া ইউনিয়ন পরিষদের দুই সাবেক চেয়ারম্যান নিজামউদ্দিন ও আনিচ সরদারের সমর্থকদের মধ্যে হট্টগোল শুরু হয়। পরে দুইপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। হামলা-পাল্টা হামলায় উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন। আহতদের মধ্যে- আলমামুন (৪০), শিমুল (২৫), রাহাদুজ্জামান (১৬), মাহুরাব (৪০), কুরবান (৩২), মিজানুর (৫৫), রেজা (২৩), বিল্পব (৩৫) ও শামীমকে (২৩) মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আনিচুর রহমানের সমর্থক শামীম আহম্মেদ অভিযোগ করেন, “বগিয়া ইউনিয়ন বিএনপির দুই গ্রুপের মধ্যে আগে থেকে বিরোধ চলছিল। এরই মধ্যে ইউনিয়নে দলের সদস্য সংগ্রহের জন্য ৯ জনের একটি সার্চ কমিটি দেওয়া হয়। সার্চ কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ৯টি ওয়ার্ডের বিএনপির সমর্থকদের ডেকে ফরম বিতরণ শুরু হয়।” তিনি আরো বলেন, “অনুষ্ঠানের শুরু দিকে সব ঠিক থাকলেও পরে আনিচ চেয়ারম্যান ও নিজাম চেয়ারম্যানের গ্রুপের সমর্থকদের মধ্যে সংঘর্ষ শুরু হয়।” নিজামউদ্দিনের সমর্থক আলমামুন বলেন, “বিকেলে আলোকদিয়া বাজারে স্থানীয় বিএনপির সদস্য ফরম সংগ্রহ ও বিতরণ চলছিল। এ সময় জেলা বিএনপির কয়েকজন নেতাকর্মী উপস্থিত ছিলেন। প্রথম দিকে অনুষ্ঠান সুষ্ঠুভাবে শুরু হলেও শেষের দিকে দুই পক্ষের মধ্যে হট্টগোল শুরু হয়। এ সময় উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।” তিনি আরো বলেন, “বিএনপির কমিটির মধ্যে স্থানীয় আওয়ামী লীগের সমর্থককে সদস্য ফরম প্রদান করা হয়। যা থেকে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ শুরু হয়।” মাগুরা সদর থানার ওসি আয়ুইব আলী বলেন, “বগিয়া স্থানীয় বিএনপির দুই গ্রুপের মধে সংর্ঘষ ঘটনা ঘটেছে।”

কাঠ পোড়ানোর অপরাধে ভাটা মালিকের লাখ টাকা জরিমানা
কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার কুমারখালীতে কাঠ পোড়ানোর অপরাধে ইটভাটা মালিককে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (২ মার্চ) দুপুরে উপজেলার যদুবয়রা ইউনিয়নের কেশবপুর গ্রামের জিএলবি ইটভাটার মালিক বনি আমিনকে এ জরিমানা করা হয়।
আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম মিকাইল ইসলাম। এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের নাজির শহিদুল ইসলাম ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উপস্থিত ছিলেন।
এসএম মিকাইল ইসলাম বলেন, জ্বালানি হিসেবে কাঠ ব্যবহার করায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন করায় জিএলবি ভাটা মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে উপজেলা প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে।

পিরোজপুরে আদালত প্রাঙ্গন থেকে আওয়ামী লীগের ৫ নেতা গ্রেপ্তার
পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুরে আদালত প্রাঙ্গন থেকে আওয়ামী লীগের ৫ নেতা গ্রেপ্তার করা হয়েছে। রোববার (২ মার্চ) দুপুরে পিরোজপুর জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণ থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পিরোজপুরে আদালতে হাজিরা দেওয়ার পরে আওয়ামী লীগের ৫ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২ মার্চ) দুপুরে পিরোজপুর জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণ থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
পিরোজপুরের পুলিশ সুপার খান মুহাম্মদ আবু নাসের বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তার আওয়ামী লীগ নেতারা হলেন, পিরোজপুর জেলা ও দায়রা জজ আদালতের সাবেক সরকারি কৌঁসুলি (জিপি) শহিদুল হক খান পান্না, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পিরোজপুর জেলা ও দায়রা জজ আদালতের সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) খান মো. আলাউদ্দিন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ ফিরোজ আহম্মেদ, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক সভাপতি ইরতিজা হাসান রাজু এবং পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মতিউর রহমান।
তারা বিভিন্ন মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিন নিতে পিরোজপুর জেলা ও দায়রা জজ আদালতে হাজিরা দিতে গিয়েছিলেন। খান মো. আলাউদ্দিন অন্য একটি মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি। বাকি চারজনকে একটি নাশকতার মামলায় গ্রেপ্তার করা হয়েছে।
পিরোজপুরের পুলিশ সুপার খান মুহাম্মদ আবু নাসের বলেন, আদালত প্রাঙ্গণ থেকে ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের একজন গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি এবং বাকি চারজনকে অন্য একটি নাশকতার মামলায় সংশ্লিষ্ট থাকার প্রাথমিক প্রমাণ পাওয়ায় গ্রেপ্তার করা হয়েছে।
এর আগে আসামিদের আদালতে হাজিরা দিতে আসার খবর পেয়ে পিরোজপুর জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন কুমারের নেতৃত্বে জেলা ছাত্র দলের নেতাকর্মীরা আসামিদের গ্রেপ্তারের দাবিতে আদালত প্রাঙ্গনে বিক্ষোভ মিছিল করেন।

খুমেক হাসপাতাল: জনবল-যন্ত্রপাতি সংকট দালালদের দৌরাত্ম্য
স্টাফ রিপোর্টার
খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতাল ২৫০ থেকে ৫০০ শয্যায় উন্নীত হলেও আজও ২৫০ শয্যা হাসপাতাল নামেই পরিচিত। ৫ আগস্টের পর অনেক পরিবর্তন হলেও জনবলের রয়েছে তীব্র সংকট। ফলে অনুমোদিত শয্যার তিন গুণ রোগীর চাপ সামলাতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে কর্তৃপক্ষকে। এ ছাড়া রয়েছে দালালদের দৌরাত্ম্যও।
খুমেক হাসপাতালের সূত্র মতে, ৫০০ শয্যার জনবলের হিসাব অনুযায়ী ৩০৬টি চিকিৎসক পদের মধ্যে ২০টিই শূন্য রয়েছে। সবচেয়ে বেশি সংকট চতুর্থ শ্রেণির কর্মচারী। ১০৯টির মধ্যে কর্মরত আছেন ৭২ জন। এর ফলে আউটসোর্সিংনির্ভর হয়ে পড়ছে হাসপাতালটি। জনবলের পাশাপাশি চাহিদা অনুযায়ী যন্ত্রপাতিও নেই গুরুত্বপূর্ণ এই হাসপাতালে। হাসপাতালে অনেক পরীক্ষা-নিরীক্ষাও বন্ধ রয়েছে। এমআরআই বন্ধ রয়েছে কয়েক মাস ধরে। ঢাকার একটি হাসপাতাল থেকে ফিল্ম এনে কিছুদিন এক্স-রে চালিয়ে রাখা হলেও এখন আবার বন্ধের পথে।
নানা সংকটে এই হাসপাতালে ব্যাহত হচ্ছে স্বাস্থ্যসেবা। কোনো রকমে দৈনিক দুই-একটি করে এমআরআই করা হচ্ছে ধার করা ফিল্ম দিয়ে, আগে যেখানে করা হতো ১০-১২টি। সংকট রয়েছে প্যাথলজি বিভাগেও। সাতটি পদ দিয়ে চলছে বিভাগটি। সাত পদের মধ্যে কর্মরত আছেন ছয়জন। মাত্র একটি পদ খালি থাকলেও প্রকৃত অর্থে সেখানে লোকের প্রয়োজন ১৫ জনেরও বেশি বলে জানান সংশ্লিষ্টরা। চলছে কিভাবে জানতে চাইলে প্যাথলজি বিভাগের একজন মেডিক্যাল টেকনোলজিস্ট (ল্যাব.) বলেন, কন্ট্রাক্ট সার্ভিসের কিছু লোক সাপোর্ট না দিলে ওই বিভাগটি আগেই অচল হয়ে যেত।
খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের জনবল ও যন্ত্রপাতিতে এমন সংকট থাকলেও বহির্বিভাগে বসানো হয়েছে একটি ইকো ও একটি ইটিটি মেশিন। তবে সেখানে কার্যক্রম এখনো শুরু হয়নি। মেশিন বসানোর ফলে বহির্বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকদের যেতে হচ্ছে আন্ত বিভাগের ডাক্তারদের নিজস্ব কক্ষে, যেটি রোগীদের জন্য আরো এক বিড়ম্বনা।

হাসপাতালে দালালদের দৌরাত্ম্যও রয়েছে আগের মতোই। সকালে ডাক্তার-কর্মকর্তা-কর্মচারী হাসপাতালে পৌঁছার আগেই প্রধান ফটক থেকে শুরু করে বহির্বিভাগ পর্যন্ত দালালদের সিরিয়াল পড়ে যায়। প্রবেশ করামাত্রই একাধিকবার জেরার মুখে পড়তে হয় রোগীদের। কেউ কেউ দালালদের উপেক্ষা করে টিকিট কাউন্টারে গিয়ে টিকিট কাটতে পারলেও শেষ পর্যন্ত ডাক্তার দেখানোর পরও যেতে হয় বাইরের ডায়াগনস্টিক সেন্টারে। বেশির ভাগ ক্ষেত্রেই অল্প সময়ে ভালো ডাক্তার দেখানোর প্রলোভনে রোগীরা বাইরের ক্লিনিকে যেতে বাধ্য হন।
হাসপাতালের পরিচালক ডা. মোহসীন আলী ফরাজী বলেন, ‘পর্যায়ক্রমে দাবিগুলো বাস্তবায়ন করা হবে ইনশাআল্লাহ।’ বহির্বিভাগে ইটিটি মেশিন বসানো হলেও কার্যক্রম শুরু না করা প্রসঙ্গে তিনি বলেন, ‘মেশিন যেহেতু বসেছে পরীক্ষাও শুরু হবে।’