স্টাফ রিপোর্টার।।
খুলনাসহ দেশব্যাপী যখন ডেভিল গ্রেফতারে সাড়াশি অভিযান চলছে তখন খুলনা মহানগর যুবলীগের ৩৬নেত্রী মাঠে নেমেছে দলকে সংগঠিত করাতে। ওই ৩৬ নারী সামাজিক যোগাযোগ মাধ্যমে দলের তথ্য আদান-প্রদান সহ ভবিষত কর্মপরিকল্পনা নিয়ে কাজ করছে বলে খোদ মহিলা ও যুব মহিলা লীগের একাধিক নেত্রীর মাধ্যমে জানা গেছে।
সুত্র জানায়, শান্ত খুলনা মহানগরীকে অশান্ত করতে তারা বড় ধরণের মিশন নিয়ে কাজ করছেন। অনেকে অবৈধপন্থায় পর্শ¦বতী দেশে গিয়ে শীর্ষ নেতাদের সাথে একাধিক বার বৈঠক করেছেন বলেও জানা গেছে।
মুল নেতৃত্বে রয়েছেন মেমরী সুফিয়া রহমান শুনু, নাসরিন ইসলাম তন্দ্রা, মনিরা আকতার, রাফিজা আকতার, খাদিজা সুলতানা, রোজি ইসলাম নদী, রাবেয়া ওয়ালী করবী, আইরিন চৌধুরী নীপা, চিশতী মোস্তারী বানু।
সুত্রের দাবি ঈদ পরবর্তী সময়ে তারা নিজেদের অবস্থান জানান দেয়ার লক্ষে সংগঠিত হচ্ছে। যেহেতু আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রকাশ্যে কাজ করতে পারছেন না সেহেতু মহিলা লীগের নেতাকর্মীদের কাজে লাগানোটা-ই তারা নিরাপদ মনে করছেন। ওই গ্রুপে আরো যাদের নাম রয়েছে তারা হলেন, হালিমা খাতুন শিউলি, নাজনীন নাহার বিউটি, আফরোজা জেসমিন বিথী, ফাতেমা জাহান সীমা, কাকলী নাহার, ফৌজিয়া আহমেদ নূপুর, জাকিয়া আফরিন, শমরিতা আফরোজ লোপা, জেসমিন আক্তার, আফরোজা রোজী, রেহেনা পারভিন, লক্ষ্মী দাস, রেশমা আক্তার, তারানা তাবাস্মুম শোভা, রেহেনা মোর্তজা লিপি, আমেনা রহমান পিয়া, আফরোজা খানম খুশি, লীনা পান্ডে, নাজমা খাতুন মুন্নি, ফাতেমা রহমান মিতা, উম্মুর বেদা, রওশন আরা রীমা, শায়লা ইসলাম রুমা, মাহাবুবা সুমি, নাজমা হোসেন, সামিরা সুলতানা, নিলুফা শারমিন প্রমূখ।
নগর পুলিশের গোয়েন্দা শাখার একজন কর্মকর্তা জানান, এমন তথ্য তাদের কাছে রয়েছে। ইতমধ্যে তারা কয়েকজন নারী নেত্রীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছেন। বাকিদের গ্রেফতারের ব্যাপারে কাজ চলছে। তিনি জানান, শীঘ্রই ষড়যন্ত্রকারীরা আইনের হাতে ধরা পড়বে।










































