কয়রা প্রতিনিধি
খুলনার কয়রায় সাবেক সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবুকে প্রধান আসামী করে পুলিশ, আইনজীবী, আ’লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগের ৮০ জনের নামে বিস্ফোরক উপাদানাবলী আইনে মামলা হয়েছে। ১৭ ফেব্রুয়ারি (সোমবার) খুলনা জেলার লবনচরা ২ নং গলির মোজাহিদ পাড়া এলাকার লোকমান হোসেনের ছেলে জিএম রাজিবুল আলম বাপ্পি বাদী হয়ে কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিট্রেট আদালতে মামলাটি দায়ের করেন। যার নং সিআর ৯৯/২৫। তাং ১৭/২/২০২৫ ইং। মামলাটি আদেশের অপেক্ষায় রয়েছে। মামলার অন্যন্যা আসামীরা হলেন কয়রা থানার তৎকালিন অফিসার ইনচার্জ রবিউল ইসলাম, কয়রা থানা আ’লীগের সাধারণ সম্পাদক নিশিত রঞ্জন মিস্ত্রি,ইপি চেয়ারম্যান বাহারুল ইসলাম,আব্দুস সামাদ গাজী,সাবেক চেয়ারম্যান বিজয় কুমার সরদার, আব্দুস সাত্তার পাড়,সহ অজ্ঞাত ১৫/২০ জন। মামলার অভিযোগ উল্লেখ করা হয়েছে , মামলার ১ নং আসামীর নেতৃত্বে বাদী এবং সাক্ষীসহ খুলনা মহানগর ও জেলা বিএনপির বেশ কিছুনেতা ২০২১ সালের ১২ জুন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে খুলনা জেলার কয়রা উপজেলায় কালনা মাদরাসা মাঠে ত্রাণ বিতরণ শেষে দশহালিয়া বাঁধ পরিদর্শনে যান। সেখান থেকে ফিরে এসে গাড়িতে করে তারা পাইকগাছায় ত্রাণ বিতরণের উদ্দেশ্যে রওনা দেন। বিএনপির নেতাদের বহনকারী গাড়ি বেলা ১ টার সময় চাঁদআলী সেতুর দক্ষিন পাশে পৌঁছালে পুর্ব থেকে ওৎ পেতে থাকা এজাহারনামীয় দুস্কৃতিকারী, সন্ত্রসী প্রকৃতির লোক বিভিন্ন রকমের আগ্নেয়াস্ত্র, বন্দুক,পিস্তল, সর্টগান, রামদা, ছেনিদা, হকিস্টিক ইত্যাদি সহকারে নেতৃবৃন্দকে মারপিট করেন। এ সময় তৎকালিন কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ৪ও ৫ নং আসামী কয়রা থানার তৎকালীন এএসআইরা অবৈধ অস্ত্রে সজ্জিত ছিল। এসময় সকল আসামীরা বাদিদের গাড়ি বহরে বোমা হামলা করে ৫ টি প্রাইভেটকার ও ১৭ টি বাইক ভাঙ্গচুর করে ৪০ লক্ষ টাকার ক্ষতিসাধন করে। এছাড়া আসামীরা কি অনেকের নিকট থেকে নগদ অর্থ, ত্রাণ সামগ্রী,হাতঘড়ি সহ বিভিন্ন মালামাল জোরপূর্বক ছিনিয়ে নেয়।











































