রূপসা প্রতিনিধি
বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন যুবকদের সুস্থ মানসিকতা বিকাশের জন্য খেলাধুলার কোনো বিকল্প নাই। খেলাধূলার মাধ্যমে যুবকদের জীবন সুস্থ, সুন্দর ও আনন্দময় হয়ে উঠে। আর এজন্য প্রয়োজন খেলার মাঠ। খেলাধুলা চর্চার প্রতি যুবকদের পাশাপাশি শিশু কিশোরদের সব সময়ই আগ্রহ থাকে। তারা খেলাধুলা করতে চায়। ভালো পরিবেশে খেলাধুলা করতে পারলে তাদের পড়ালেখার প্রতিও মনোযোগী করে তোলা যায়। তিনি বলেন একটা সময় ছিল যখন মাঠ বা স্কুল- কলেজের খেলার চত্বর মুখর থাকত। এখন তেমনটি খুব একটা চোখে পড়ে না। যুবকরা এখন মাঠে খেলাধূলা বাদ দিয়ে মোবাইল গেমে আসক্ত হয়ে পড়ছে। যেটি সমাজের জন্য বর্তমানে একটি সামাজিক ব্যাধিতে পরিনত হয়েছে। তাই যুবসমাজকে খেলাধূলার উপযুক্ত পরিবেশ তৈরী করে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে হবে। যুবসমাজকে খেলাধূলায় মননিবেশী করতে পারলে মাদক, সন্ত্রাস ও প্রযুক্তির অপব্যবহার থেকে রক্ষা করা যাবে। তাহলে যুবকরা আগামীতে আধূনিক সমাজ ও রাষ্ট্র পরিচালনায় অবদান রাখতে পারবে।
তিনি সোমবার ১৭ ফেব্রুয়ারি বিকালে রূপসা উপজেলার আইচগাতী ইউনিয়নের দেয়াড়া মাঠে আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ কর্তৃক আয়োজিত সিক্স এ সাইট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
দেয়াড়া ইয়াং বয়েজ ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনাল খেলায় অংশগ্রহণ করে দেয়াড়া সিক্স স্টার ও খালিশপুর এসনেক রমজান। খেলায় টচে জিতে খালিশপুর এসনেক রমজান ব্যাট করতে নেমে ৯৭ রানের টার্গেট দিয়ে দেয়াড়া সিক্স স্টারকে ৬ রানে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলায় ম্যান অব দা ম্যাচ নির্বাচিত হন বিজয়ী দলের জীবন এবং ম্যান অব দা টুর্নামেন্ট নির্বাচিত হন বিজয়ী দলের রমজান। খেলা শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তৃতা করেন খুলনা জেলা বিএনপির আহবায়ক মোঃ মনিরুজ্জামান মন্টু।
বিশেষ অতিথির বক্তৃতা করেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক খাল জুলফিকার আলী জুলু,মোল্যা খায়রুল আলম,শেখ আব্দুর রশিদ,জেলা বিএনপির সাবেক সদস্য শেখ আলী আজগর, নাজমুস সাকিব পিন্টু,এনামুল হক সজল,খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ আতাউর রহমান রুনু,জেলা শ্রমিকদলের সভাপতি উজ্জল কুমার সাহা, খুলনা জেলা আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের আহবায়ক আরিফুর রহমান আরিফ,জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আঃ মান্নান মিস্ত্রী, জেলা ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক গোলাম মোস্তফা তুহিন, জেলা মৎসজীবি দলের সিনিয়র যুগ্ম আহবায়ক আজিজুল ইসলাম,সমাজসেবক ও বিএনপি নেতা শফিকুল ইসলাম শফিক। খেলার সার্বিক সহযোগিতায় ছিলেন টাউন ক্লাবের সাবেক ফুটবলার মোঃ জাহিদুল ইসলাম।
জেলা বিএনপির সাবেক সদস্য শেখ আনিসুর রহমানের সভাপতিত্বে ও সাবেক ছাত্রনেতা মোল্যা আলতাফ হোসনের সঞ্চালনায় বক্তৃতা করেন বিএনপি নেতা মোল্যা এনামুল কবীর,সাবেক ছাত্র নেতা পার্থ প্রতীম মন্ডল, উপজেলা যুবদলের আহবায়ক শফিকুল ইসলাম বাচ্চু, রহমতউল বারী বিহগ,জহিরুল হক শারাদ,সাবেক ছাত্রনেতা আজিজুর রহমান,টিটো জমাদ্দার,মোল্যা জাহিদ হোসেন,হাসিব মাহমুদ,শেখ নাসিম হোসেন মোহন,মোঃ জুয়েল,মোঃ মনিরুল ইসলাম মনির,মোঃ সাব্বির হোসেন, হামীম খান,শেখ নিশান,মোঃ উদ্দীন প্রমূখ।











































