
জনপ্রশাসন সংস্কার কমিশনের মেয়াদ বাড়ল
খুবিতে শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ সহকারী
জীবনমান উন্নয়নে বিশ্ববিদ্যালয়গুলোকে কার্যকর ভূমিকা রাখতে হবে
খবর বিজ্ঞপ্তি
শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর পদমর্যাদা) প্রফেসর ড. এম আমিনুুল ইসলাম বলেছেন, খুলনা বিশ্ববিদ্যালয়ে যেসকল সাবজেক্ট চালু রয়েছে, তার মধ্যে অনেকগুলোই উন্নত বিশ্বের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই এ বিশ্ববিদ্যালয়কে একটি বিশেষায়িত বিশ্ববিদ্যালয় বলা যায়। গবেষণার মাধ্যমে এ বিশ্ববিদ্যালয়ের গবেষকরা ইতোমধ্যে তাদের সক্ষমতা জানান দিয়েছেন। বিশেষ করে সুন্দরবন ও উপকূলীয় লবণাক্ত এলাকায় কৃষি উৎপাদনে তাদের গবেষণা অত্যন্ত চমৎকার। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের গবেষণা হওয়া উচিত জনকল্যাণ ও বাস্তবমুখী। যার মাধ্যমে মানুষের জীবনমান উন্নয়নে কার্যকর ভূমিকা রাখা যায়।
মঙ্গলবার বেলা ১১টায় খুলনা বিশ্ববিদ্যালয়ের আচার্য জগদীশচন্দ্র বসু একাডেমিক ভবনের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, গবেষণায় বাংলাদেশে সবচেয়ে বড় বিপ্লব এসেছে কৃষিক্ষেত্রে। জনসংখ্যা বৃদ্ধির সাথে খাদ্যের যে সংকট ও প্রয়োজনীয়তা দেখা দেয়, তা দূরীকরণে কৃষিজ পণ্য বিশেষ করে শাক-সবজি, ফলমূল ও মাছ উৎপাদনে বাংলাদেশ আশানুরূপ সাফল্য পেয়েছে। এক্ষেত্রে কৃষিবিজ্ঞানীদের ভূমিকা অগ্রগণ্য। তিনি আরও বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকারের অন্যতম লক্ষ্য নিম্নবিত্ত মানুষের জীবনমান উন্নয়ন করা। এক্ষেত্রে বিগত সরকারের রেখে যাওয়া খোঁড়া অর্থনীতিকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ইতোমধ্যে সরকার সেই পরিস্থিতি সামলে অর্থনীতিকে একটি স্থিতিশীল পর্যায়ে নিয়ে এসেছে।
প্রফেসর ড. এম আমিনুুল ইসলাম বলেন, নোবেলজয়ী অর্থনীতিবিদ প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বর্তমান সরকার শিক্ষাকে যুগোপযোগী ও আন্তর্জাতিক মানসম্পন্ন করতে নিরন্তর পরিশ্রম করে যাচ্ছে। তাই বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীদের দক্ষ জনশক্তি ও উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে হবে। যাতে শিক্ষার্থীরা শুধু চাকরির পেছনে না ছুটে নিজেরাই বড় কিছু করার স্বপ্ন দেখা এবং উদ্যোক্তা হিসেবে সমাজ পরিবর্তনে ইতিবাচক ভূমিকা রাখতে পারে।
তিনি বলেন, যুগের সাথে তাল মিলিয়ে চলতে শিক্ষার্থীদের ইংরেজি ভাষা এবং প্রযুক্তি জ্ঞানে দক্ষ করে তুলতে হবে। কারণ, বিদেশে শ্রমিক হিসেবে কাজ করতে গেলেও ইংরেজিসহ অন্যান্য ভাষায় দক্ষতা অর্জন করতে করতে হয়। এর পাশাপাশি প্রযুক্তি জ্ঞান না থাকলেও কর্মক্ষেত্রে এখন সফল হওয়া যায় না।
তিনি বিশ্ববিদ্যালয় পর্যায়ে ব্যাপক গবেষণার জন্য আন্তর্জাতিক উৎস থেকে ফান্ড সংগ্রহের আহ্বান জানান। একই সাথে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন কাঠামো তৈরির ওপর গুরুত্বারোপ এবং বিগত সরকারের সময়ে শিক্ষক নিয়োগে অনিয়ম-দুর্নীতির সমালোচনা করেন।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর প্রফেসর ড. মোঃ রেজাউল করিম এর সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান। স্বাগত বক্তৃতা করেন ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী। খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার ইতিহাস, শিক্ষা ও গবেষণায় সাম্প্রতিক অর্জন তুলে ধরেন দি অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক প্রফেসর ড. মোঃ আশিক উর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান। অনুষ্ঠানে শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর পদমর্যাদা) প্রফেসর ড. এম আমিনুুল ইসলামকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এর আগে তিনি বিশ্ববিদ্যালয়ে পৌঁছালে উপাচার্য তাঁকে ফুল দিয়ে স্বাগত জানান। এ সময় উপ-উপাচার্য ও ট্রেজারারসহ অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভার মুক্ত আলোচনা পর্বে শিক্ষা-গবেষণার ক্ষেত্রে নানা সংকট ও সম্ভাবনার কথা তুলে ধরেন কলা ও মানবিক স্কুলের ডিন প্রফেসর ড. মোঃ শাহজাহান কবীর, সয়েল ওয়াটার এন্ড এনভায়রনমেন্ট ডিসিপ্লিন প্রধান প্রফেসর মোঃ সানাউল ইসলাম, ডিভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিন প্রধান কাজী হুমায়ুন কবীর, খানজাহান আলী হলের প্রভোস্ট প্রফেসর ড. মোঃ খসরুল আলম, এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের প্রফেসর ড. মোঃ ইয়াছিন আলী, অর্থনীতি ডিসিপ্লিনের প্রফেসর ড. মোঃ নাসিফ আহসান, ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি প্রফেসর ড. মোঃ গোলাম রাক্কিবু, ফিশারিজ এন্ড মেরিন রিসোর্স টেকনোলজি ডিসিপ্লিনের প্রফেসর ড. মোঃ মোস্তাফিজুর রহমান, এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের প্রফেসর ড. মোঃ মতিউল ইসলাম, ফার্মেসী ডিসিপ্লিনের প্রফেসর ড. মোঃ মোস্তাফিজুর রহমান, এনভায়রমেন্টাল সায়েন্স ডিসিপ্লিনের প্রফেসর ড. মাসুদুর রহমান, বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের প্রফেসর ড. সাঈদা রেহানা, সমাজবিজ্ঞান ডিসিপ্লিনের প্রফেসর ড. সেলিনা আহমেদ, রসায়ন ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক ড. মোঃ মহিউদ্দিন, গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক সাফায়েত হোসেন, সয়েল ওয়াটার এন্ড এনভায়রনমেন্ট ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক ড. তারেক বিন সালাম, পদার্থবিজ্ঞান ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক ড. রিংকু মজুমদার ও ভাস্কর্য ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক রমিজ আফরোজ শাহী।
মতবিনিময় সভায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্কুলের ডিন, ডিসিপ্লিন প্রধান, প্রভোস্ট, ছাত্র বিষয়ক পরিচালক, বিভাগীয় পরিচালকসহ শিক্ষক, কমকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
গণমাধ্যমকর্মীদের জন্য ন্যূনতম একটি বেতনের নিশ্চয়তা থাকা দরকার
তথ্য বিবরণী
গণমাধ্যম সংস্কার কমিশনের মতবিনিময় সভা (মঙ্গলবার) দুপুরে খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ।
সভায় প্রধান অতিথি বলেন, গণমাধ্যমগুলো যাতে যথাযথভাবে তার ভূমিকা পালনে সক্ষম হয় তার উপযোগী নীতিমালা প্রণয়নে কমিশন সুপারিশ করবে। আইন-কানুন ও নিয়ম-নীতি সঠিকভাবে অনুসরণ করে সাংবাদিকতার প্রতিযোগিতায় যারা টিকে থাকবে তারাই গ্রহণযোগ্য হবে। সুস্থ প্রতিযোগিতা না থাকলে গণমাধ্যমের স্বাভাবিক বিকাশ হবেনা। দেশে ব্যক্তি-ব্যবসায়িক স্বার্থে বা রাজনৈতিক প্রভাব খাটানোর জন্য সংবাদমাধ্যমকে ব্যবহারের প্রবণতা প্রবল। দেশের গণমাধ্যমকর্মীদের জন্য ন্যূনতম একটি বেতনের নিশ্চয়তা থাকা দরকার। সাংবাদিকদের আর্থিক নিরাপত্তা যদি না থাকে, তাহলে তাদের স্বাধীনভাবে কাজ করার মানসিকতা থাকবে না। ওয়েজবোর্ডের যে সুযোগ-সুবিধা তা ঢাকার বাইরের সাংবাদিকরা কার্যত প্রায় পান না। যারা পান তারা সৌভাগ্যবান।
তিনি আরও বলেন, সংবাদপত্র প্রকাশের ক্ষেত্রে আইন ও নীতিমালায় সম্পাদকের যোগ্যতা, অভিজ্ঞতার বিষয়গুলোসহ অনেক ইতিবাচক বিষয়বস্তু রয়েছে। তবে যারা অতীতে সরকার পরিচালনা করেছেন তারা নিজেরাই নীতিমালা অনুসরণ করেননি। যে কারণে এই সমস্যাগুলো হয়েছে। তারা তোষনকারীদের খুশি করার জন্য অনেক ক্ষেত্রে আইনের ব্যত্যয় ঘটিয়েছেন। রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার করে পত্রিকার সার্কুলেশনের সংখ্যা বিষয়ক ডিএফপির মিডিয়া তালিকা তৈরিতে প্রভাব বিস্তার করা হয়েছে। গণমাধ্যমের মালিক, সম্পাদক, গণমাধ্যমকর্মী আমরা সবাই দুর্নীতি ও নিয়মভাঙ্গার অন্যায়ের অংশীদার। সেই কারণেই আজকে এরকম একটি নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি হয়েছে। টেলিভিশন-সংবাদপত্র মিডিয়ায় যাকে মফস্বলে রিপোর্টার হিসেবে নিয়োগ দেয়া হয়, তাকেই আবার বিজ্ঞাপন সংগ্রহের দায়িত্ব দেয়া হয়। তিনি বলেন, বিগত ১৫ বছরে অনেক গণমাধ্যম প্রতিষ্ঠানকে অন্যায়ভাবে বন্ধ করে দেয়া হয়েছিল। এর ফলে যারা চাকুরিচ্যুত হয়ে বেকারত্বের শিকার হয়েছিলেন তারা ক্ষতিপূরণের দাবীদার হওয়ার যোগ্য। একইসাথে সাংবাদিকদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে হওয়া মামলাগুলো দ্রুত প্রত্যাহার করা প্রয়োজন।
অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা জানান, গণমাধ্যমগুলোয় কর্মরত রাজধানীকেন্দ্রিক সাংবাদিক ও মফস্বল এলাকার সাংবাদিকদের সুযোগ-সুবিধার ক্ষেত্রে বিস্তর ব্যবধান রয়েছে। সবার জন্য সুযোগের সমতা নিশ্চিত করা প্রয়োজন। ওয়েজবোর্ড বাস্তবায়নে কার্যকর উদ্যোগ দরকার। দলীয় প্রভাব বা রাজনৈতিক উদ্দেশ্যে গণমাধ্যম অথবা এর কর্মীদের ব্যবহারের সুযোগ বন্ধ করতে হবে।
মতবিনিময় সভায় গণমাধ্যম সংস্কার কমিশনের সদস্য আখতার হোসেন খান, জিমি আমির, টিটু দত্ত গুপ্ত, আব্দুল্লাহ আল মামুন, বেগম কামরুন্নেসা হাসান প্রমুখ উপস্থিত ছিলেন। মতবিনিময়সভায় খুলনা বিভাগের ১০ জেলার প্রায় ১৫০জন গণমাধ্যমকর্মী অংশ নেন।
খুলনা সফরে নির্বাচন কমিশনার আবুল ফজল
তথ্য বিবরণী
নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব:) আবুল ফজল মোঃ সানাউল্লাহ দুই দিনের সফরে আজ খুলনা আসছেন। সফরসূচি অনুযায়ী তিনি ১৫ জানুয়ারি দুপুর আড়াইটায় খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে খুলনা অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, সকল অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, সকল সিনিয়র জেলা ও জেলা নির্বাচন কর্মকর্তা, অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা, উপজেলা এবং থানা নির্বাচন কর্মকর্তাদের সাথে ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন।
নির্বাচন কমিশনার ১৬ জানুয়ারি সকাল সাড়ে নয়টায় খুলনা সিএসএস আভা সেন্টারে ‘ভোটার নিবন্ধন প্রক্রিয়ায় চ্যালেঞ্জ এবং চ্যালেঞ্জ উত্তরণের উপায়’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন। বিকালে তিনি ঢাকার উদ্দেশ্যে খুলনা ত্যাগ করবেন।
ভ্যাট ও কর বৃদ্ধির সরকারি সিদ্ধান্ত বাতিলের দাবি পোল্ট্রি ফেডারেশনের
খবর বিজ্ঞপ্তি
ভ্যাট ও কর বৃদ্ধির সরকারি সিদ্ধান্তের বাতিলের দাবি জানিয়ে বিবৃতি প্রদান করেছেন বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ ফেডারেশন (বিপিআইএফ) ও খুলনা বিভাগীয় কমিটি : খুলনা পোল্ট্রি ফিশ ফিড শিল্প মালিক সমিতি’র নেতৃবৃন্দ।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, রাজনৈতিক পট পরিবর্তনের পর ব্যবসা-বাণিজ্যে উৎপাদন খাতসহ সকল পর্যায়ে বড় ধাক্কা লেগেছে। এখনও লোকসান কাটিয়ে উঠতে পারেনি ব্যবসায়ীরা। এমন নাজুক পরিস্থিতিতে ভ্যাট-কর বাড়ানোর সিদ্ধান্ত নেতিবাচক। ভ্যাট-কর এমন সময়ে বৃদ্ধি করা হলো যখন দেশে উচ্চ মূল্যস্ফীতি বিরাজমান। উচ্চ মূল্যস্ফীতির চাপে শুধু নিম্নবিত্ত ও প্রান্তিক আয়ের মানুষই নয়, মধ্যবিত্তরাও হিমসিম খাচ্ছেন। দেশের সংশ্লিষ্টজনদের সাথে কোনো আলোচনা না করে অর্থবছরের মাঝামাঝিতে ভ্যাট-কর বৃদ্ধির সিদ্ধান্তকে কৃষক-শ্রমিক-ব্যবসায়ীসহ সাধারণ মানুষকে আতঙ্কগ্রস্ত করেছে বলে নেতৃবৃন্দ মনে করেন। সুতরাং বর্তমান অন্তবর্তীকালীন সরকারকে ভ্যাট-কর বৃদ্ধির সিদ্ধান্ত বাতিল করে দেশের সাধারণ মানুষকে বাঁচাতে আহ্বান জানান নেতৃবৃন্দ।
বিবৃতিদাতারা হলেন, কেন্দ্রীয় কমিটির সভাপতি ফয়েজ রাজা চৌধুরী, মহাসচিব মোঃ স্বপন, যুগ্ম মহাসচিব প্রাণিপ্রেমী এস এম সোহরাম হোসেন, খুলনা সমিতির সভাপতি আলহাজ্ব মাওঃ ইব্রাহিম ফয়জুল্লাহ, সহ-সভাপতি প্রফুল্ল কুমার রায়, গোলাম সরোয়ার পিণ্টু, মোঃ জাফর, এইচ এম সিদ্দিকুর রহমান, ইলিয়াস চৌধুরী, আলমগীর খান, তরিকুল ইসলাম, যুগ্ম মহাসচিব আলহাজ্ব আরিফুল রহমান বাবু, এস এম হাফিজুর রহমান লিপু, তপন পাল, সাংগঠনিক সম্পাদক তালুকদার মোঃ হেলালুজ্জামান, মহিলা সম্পাদক অ্যাড. শাহরিয়া মোর্শেদা আহমেদ শম্পা, সঞ্চয় ও সমাজকল্যাণ সম্পাদক মোজাম্মেল হক, নির্বাহী সদস্য মোঃ সালাহ উদ্দিন, মোঃ আব্দুল আহাদ, শ্যামল বিশ্বাস, ইনসান আলী, এস এম তামজিদ হোসেন সৌরভ প্রমুখ।
শুল্ক-ভ্যাট বাড়ানোর প্রভাব বাজারে
স্টাফ রিপোর্টার
বিশ্ব ঋণদাতা সংস্থা আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) শর্ত পূরণ করতে গিয়ে সরকার গত বৃহস্পতিবার প্রায় ১০০ পণ্য ও সেবায় ভ্যাট ও সম্পূরক শুল্ক বাড়িয়েছে। আগে বিভিন্ন পণ্যের ওপর ভ্যাট ৫ থেকে সর্বোচ্চ ১০ শতাংশ আরোপ করা হলেও তা ১৫ শতাংশে ঠেকেছে। সম্প্রতি শিল্পে গ্যাসের দাম ৩১ টাকা ৫০ পয়সা থেকে ৭৫ টাকা ৭২ পয়সা বাড়িয়ে দ্বিগুণের বেশি করার প্রস্তাব করেছে পেট্রোবাংলা। এর প্রভাব বাজারে পড়তে শুরু করেছে। যেসব পণ্যে শুল্ক আরোপ করা হয়নি বা ভ্যাট বাড়ানো হয়নি, তারপরও দাম বেড়ে গেছে। মুরগির কেজিতে বেড়েছে ২০ থেকে ৩০ টাকা। সবজির দামও একটু চড়ে গেছে। চালও বেশি দামে বিক্রি হচ্ছে।
খুচরা বিক্রেতারা বলছেন, কয়েক দিন ধরে গোড়াতে দাম বাড়ছে। এ জন্য আমাদেরও বেশি দরে বিক্রি করতে হচ্ছে। নতুন সরকারের কাছে দাম কমার আশা করা হলেও উল্টো চিত্র দেখা গেছে। গতকাল মঙ্গলবার বিভিন্ন বাজার ঘুরে ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।
বৃহস্পতিবার বিভিন্ন বাজারে ৩০ থেকে ৩৫ টাকা কেজি আলু বিক্রি হয়েছে। গতকাল তা ৪০ টাকা হয়ে গেছে। পেঁয়াজের দামও ৫০ টাকা টাকা থেকে বেড়ে ৬০ টাকা হয়েছে। সবজি বিক্রেতারা বলছেন, আড়তে বেড়েছে দাম। এ জন্য আমাদেরও বেশি দরে বিক্রি করতে হচ্ছে। কারণ লোকসান করে ব্যবসা করা যায় না। সবজি বিক্রেতা একরাম হোসেনসহ অন্য বিক্রেতারা বলেন, আগের চেয়ে গত শুক্রবার থেকে আড়তেই বিভিন্ন পণ্যে ৫ থেকে ১০ টাকা বেড়েছে। এ জন্য বেশি দরে বিক্রি করতে হচ্ছে। আলু ৪০ টাকা, পেঁয়াজ ৬০ টাকা কেজি। খুচরা বিক্রেতা সবুর হোসেন বলেন, পেঁয়াজ ৫০ থেকে ৬০ টাকা কেজি, ৩০ থেকে আলু ৪০ টাকা হয়েছে। তবে আগের মতোই দেশি আদার কেজি ১২০-১৩০ টাকা, আমদানি করাটা ২৪০-২৫০ টাকা ও রসুন ২২০-২৪০ টাকা।
সবজি বিক্রেতা কালু ব্যাপারীসহ অন্য সবজি বিক্রেতারা বলেন, বেগুনের কেজি ৫০ থেকে ৬০ টাকা। তবে বড় গোলটা ৭০ থেকে ৮০ টাকা কেজি। ৩০ থেকে ৫০ টাকার শিমের দাম বেড়ে ৪০ থেকে ৭০ টাকা হয়েছে। কাঁচা মরিচের দামও ১০ থেকে ২০ টাকা বেড়ে ৮০ থেকে ১০০ টাকা কেজি বিক্রি করা হচ্ছে।
খুচরা বিক্রেতারা বলেন, আগের মতোই শসার ৫০ থেকে ৬০ টাকা, ফুলকপির পিস ২০ থেকে ২৫ টাকা, বাঁধাকপি ২৫ থেকে ৩০ টাকা, টমেটোর কেজি ৫০ থেকে ৭০ টাকা, মুলা ২০ থেকে ২৫ টাকা, গাজর ৬০ টাকা, পেঁপে ৪০ থেকে ৫০ টাকা, শসা ৫০ থেকে ৭০ টাকা, লাউ, চালকুমড়ার পিস ৪০ থেকে ৫০ টাকা বিক্রি করা হচ্ছে। লালশাক, পালংশাক, কলমিশাকও ১০ টাকা আঁটি বিক্রি হতে দেখা যায়।
খুচরা মুদিখানার বিক্রেতারা বলেন, আগের মতোই ছোলা ১২০ থেকে ১৩০ টাকা কেজি, মুগ ডাল ১৮০ টাকা কেজি, মসুর ডাল ১১০ থেকে ১৩৫ টাকা, ২ কেজি ওজনের প্যাকেট আটা ১০০-১৩০ টাকা, খোলা আটা এক কেজি ৪০ টাকায় বিক্রি হচ্ছে। ১ লিটার সয়াবিন তেলের দাম ১৭৫ টাকা, চিনি ১২০ থেকে ১২৫ টাকায় বিক্রি করা হচ্ছে।
বেড়েছে মুরগির দাম : বৃহস্পতিবার সরকার শুল্ক ও ভ্যাট বাড়ানোর ঘোষণা এবং পেট্রোবাংলা গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব করায় মুরগির দামও বেড়ে গেছে। খুচরা বিক্রেতারা বলেন, আমরা কিছু লাভ করে বিক্রি করি। দাম বাড়লে ভোক্তাদের বাড়তি টাকা গুনতে হয়। এতে আমাদেরও খারাপ লাগে। কিন্তু করার কিছু নেই। পোলট্রি বিক্রেতা আবুল বাসার বলেন, শুক্রবার থেকে মুরগির দাম বেড়েছে। আর কমে না। এ জন্য আমাদেরও বেশি দামে বিক্রি করতে হচ্ছে।
ব্রয়লার ২১০ থেকে ২২০ টাকা, সোনালি মুরগি ৩৬০ থেকে ৩৮০ টাকা কেজি। দেশি মুরগির দামও বেড়ে ৫৫০ থেকে ৬০০ টাকা কেজি হয়েছে। এ সময় আব্দুর সালাম নামে এক ক্রেতা ক্ষোভ প্রকাশ করে বলেন, নতুন সরকারের কাছে দাম কমার আশা করা হলেও উল্টো চিত্র দেখা গেছে। এই সিদ্ধান্ত থেকে সরে আসতে হবে। তা না হলে খাব কী? তবে আগের মতোই গরুর মংস ৭০০-৭৫০ টাকা ও খাসির মাংসের কেজি ১ হাজার ৫০-১ হাজার ১০০ টাকা কেজি বিক্রি করতে দেখা গেছে। তবে ডিমের দাম ডজনে ৫ টাকা কমেছে। বিভিন্ন বাজারে ১৩০ থেকে ১৩৫ টাকা ডজন ডিম বিক্রি করতে দেখা গেছে।
বাড়তি দামে চাল বিক্রি : খেত থেকে ধান উঠে গেলেও কমেনি চালের দাম। বিক্রেতারা বলছেন, রাইস মিল থেকে দাম বাড়ার কারণে খুচরা বাজারেও কমছে না। আগের মতোই বেশি দামে বিক্রি করতে হচ্ছে। বিভিন্ন বাজারের খুচরা চাল বিক্রেতারা বলেন, মিনিকেট ৭২-৮০ টাকা, আটাশ চাল ৬২-৬৪ টাকা ও মোটা চালের দাম ৫৪-৫৬ টাকা, নাজিরশাইল ৭৬-৮২ টাকায় বিক্রি হচ্ছে।
কোন সিগারেটের দাম কত বাড়ল
স্টাফ রিপোর্টার
চলতি ২০২৪-২৫ অর্থবছরের মাঝপথে এসে শতাধিক পণ্য ও সেবার ওপর ভ্যাট ও সম্পূরক শুল্ক বাড়িয়েছে সরকার। এসব পণ্যের মধ্যে রয়েছে সিগারেটও।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাতে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন স্বাক্ষরিত এ-সংক্রান্ত একটি অধ্যাদেশ জারি করা হয়। এরপর জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ভ্যাট বিভাগ এ-সংক্রান্ত নির্দেশনা জারি করে।
জারিকৃত ওই নির্দেশনায় সিগারেটের মূল্যস্তর ভেদে স্ট্যাম্প ও ব্যান্ডরোল ব্যবহার এবং মূসক ও সম্পূরক শুল্ক আদায় করতে বলা হয়। মূলত, চলতি অর্থবছরের শেষ ছয় মাসে রাজস্ব আদায় বাড়াতে ভ্যাট বসানোর এই উদ্যোগ নেওয়া হয়েছে।
রাষ্ট্রপতি স্বাক্ষরিত ওই অধ্যাদেশে সিগারেটের চারটি স্তরে দাম ও শুল্ক উভয়ই বাড়ানো হয়েছে।
এরই অংশ হিসেবে নতুন শুল্ক-কর পরিশোধ করে সিগারেটের চালান বাজারে ছাড়তে শুরু করেছে সিগারেট প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলো। এ অবস্থায় বাজার ঘুরে দেখা গেছে, মোটামুটি সব ধরনের সিগারেটের দাম প্রতি শলাকায় এক থেকে দুই টাকা বেড়েছে।
এখন চলুন দেখে নেওয়া যাক, প্রতি শলাকায় কোন ব্র্যান্ডের সিগারেটের দাম কত বেড়েছে?
খুচরা পর্যায়ে বেনসন অ্যান্ড হেজেস ব্র্যান্ডের প্রতি শলাকা সিগারেটের দাম আগে ছিল ১৮ টাকা, যা এখন বিক্রি হচ্ছে ২০ টাকা। গোল্ডলিফ ব্র্যান্ডের প্রতিটি শলাকার দাম ১৩ টাকা থেকে বেড়ে ১৫ টাকা হয়েছে।
এ ছাড়া ২ টাকা বেড়ে প্রতি শলাকা লাকি সিগারেটের দাম ১২ টাকা এবং স্টার ব্র্যান্ডের সিগারেট ১০ টাকা হয়েছে।
এর বাইরে ডার্বি, পাইলট ও হলিউডের দাম এখন ৮ টাকা এবং রয়েলের দাম ৭ টাকা। অর্থাৎ এসব সিগারেটে দাম বেড়েছে ১ টাকা।
শুধু খুচরা নয়, পাইকারি পর্যায়ে নতুন দাম নির্ধারণ করেছে সিগারেট প্রস্তুতকারী কোম্পানিগুলো।
জানা গেছে, পাইকারি পর্যায়ে ২০ শলাকার বেনসন অ্যান্ড হেজেসের প্যাকেটের দাম ৩৭০ টাকা, গোল্ডলিফ ২৮০ টাকা, লাকি স্ট্রাইক ২১০ টাকা, স্টার ১৭২ টাকা, পাইলট, ডার্বি স্টাইল ও হলিউড ১৪৪ টাকা ও রয়েল ১২৬ টাকা টাকা নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ ২০ শলাকার প্যাকেটের প্রতিটি ব্র্যান্ডের সিগারেটের দাম বেড়েছে ২০ থেকে ৩০ টাকা করে।
এ বিষয়ে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো (বিএটি) বাংলাদেশের করপোরেট ও রেগুলেটরি অ্যাফেয়ার্স বিভাগের প্রধান সাবাব আহমেদ চৌধুরী গণমাধ্যমকে বলেন, দেশের সর্বোচ্চ রাজস্ব প্রদানকারী প্রতিষ্ঠান হিসেবে আমরা মনে করি, আকস্মিক নীতিগত সিদ্ধান্ত নেওয়ার আগে জাতীয় রাজস্ব বোর্ডের উচিত ছিল, সব অংশীজনের সঙ্গে আনুষ্ঠানিকভাবে আলোচনা করা।
প্রসঙ্গত, এনবিআরের প্রজ্ঞাপন অনুসারে নিম্নস্তরে ১০ শলাকা সিগারেটের দাম ৫০ টাকা থেকে বাড়িয়ে ৬০ টাকা করা হয়েছে। এতে প্রযোজ্য সম্পূরক শুল্ক ৬০ শতাংশ থেকে ৬৭ শতাংশ করা হয়েছে। এছাড়া মধ্যমস্তরে ৭০ টাকা থেকে ৮০ টাকা এবং সম্পূরক শুল্ক ৬৫ দশমিক ৫ শতাংশ থেকে ৬৭ শতাংশ করা হয়েছে। উচ্চস্তরে ১২০ টাকা থেকে বাড়িয়ে ১৪০ টাকা এবং সম্পূরক শুল্ক ৬৫ দশমিক ৫ শতাংশ থেকে বাড়িয়ে ৬৭ শতাংশ নির্ধারণ করা হয়েছে। আর অতি উচ্চস্তরের সিগারেটের দাম ১৬০ টাকা থেকে ১৮৫ টাকা এবং সম্পূরক শুল্ক ৬৫ দশমিক ৫ শতাংশ থেকে বাড়িয়ে ৬৭ শতাংশ করা হয়েছে।
টিসিবি হালনাগাদ তথ্য প্রস্তুত ও বিতরণ কার্যক্রম নিয়ে সভা
খবর বিজ্ঞপ্তি
খুলনা মহানগরী এলাকার টিসিবি কার্ডের হালনাগাদ তথ্য প্রস্তুত ও বিতরণ কার্যক্রম বিষয়ে ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তাদের সাথে এক সভা মঙ্গলবার সকালে বিভাগীয় কমিশনার কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কেসিসি’র প্রশাসক মো: ফিরোজ সরকার।
সভায় প্রশাসক মো: ফিরোজ সরকার তালিকা প্রণয়নের ক্ষেত্রে স্বচ্ছতার ওপর গুরুত্বারোপ করেন এবং প্রকৃত স্বল্প আয়ের পরিবার যেন সরকারের এ সুবিধা গ্রহণ করতে পারে সেদিকে সজাগ দৃষ্টি রাখার আহবান জানান। তিনি দ্রুত সময়ের মধ্যে তথ্য হালনাগাদের কাজ সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন।
উল্লেখ্য, ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর মাধ্যমে স্বল্প মূল্যে নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য নিম্নআয়ের পরিবারের কাছে পৌঁছে দিতে দেশব্যাপী তথ্য হালনাগাদের কাজ চলছে। খুলনা সিটি কর্পোরেশনের ৩১টি ওয়ার্ডেও এ কার্যক্রম চলমান আছে।
কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কার তাজুল ইসলাম, সচিব শরীফ আসিফ রহমান, টিসিবি-খুলনার যুগ্ম পরিচালক মো: আনিছুর রহমান সহ ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা ও ছাত্র প্রতিনিধিবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।
পাইকগাছায় সহকারী কমিশনারসহ ৫ জনের বিরুদ্ধে আদালতে মামলা
পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি)সহ ওই অফিসের ৫ জনের বিরুদ্ধে ঘুষ নিয়ে কাজ না করার অভিযোগে এই মামলা হয়েছে।
গতকাল রবিবার উপজেলার প্রতাপকাটী গ্রামের শওকত শেখ এর পুত্র নজরুল ইসলাম শেখ বাদী হয়ে মামলাটি করেছেন। তিনি মামলায় উল্লেখ করেন যে উপজেলার প্রতাপকাটী মৌজার ৫৫৪/৭৪-৭৫ নং ভিপি লীজ কেসের ইজারা নবায়নের নামে সহকারী কমিশনার ভূমি মো: ইফতেখারুল ইসলাম শামীমের নাম করে এই টাকা নেওয়া হয়েছে। ভুমি অফিসের সাটিফিকেট সহকারী অমত্য বিশ্বাস, সার্ভেয়ার কাওছার আলী, নাজির মো: জিহাদ উল্ল্যাহ ও কপিলমুনি ইউনিয়ন ভূমি কর্মকর্তা কামাল হোসেনকে আসামী করা হয়েছে। আসামীরা বিকাশের মাধ্যমে ও নগদ ৪ লাখ ২০ হাজার টাকা ঘুষ গ্রহণ করেছেন। যাহার অডিও রেকর্ড, ফোন কল লিস্ট সহ অন্যান্য প্রমাণ বাদীর কাছে আছে। তবে আসামীরা টাকা নিয়ে বাদী নজরুল কে ইজারা না দিয়ে তার প্রতিপক্ষ কে অবৈধভাবে ইজারা দিয়েছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ওই টাকা ফেরত দিতে চান। কিন্তু পরে দেন নাই। আসামীরা টাকা না দিয়ে বাদীকে নানাবিধ ভয়ভীতি প্রদর্শন করেন। তাই তিনি নিরুপায় হয়ে এই মামলা করেন।
মামলার আইনজীবী এ্যাড. এফ এম এ রাজ্জাক এ প্রতিনিধি কে জানান যে বাদী নজরুল আসামীদের বিরুদ্ধে মামলা করার অনুৃমতি বা টাকা ফেরত পেতে উর্ধতন কতৃপক্ষের কাছে আবেদন করেন। আবেদনের দুইমাস অতিবাহিত হলেও কোন ফল না পেয়ে আদালতে এই মামলা করেছেন। মামলা দাখিলের পর আদালত মামলাটি আমলে নিয়ে দেখে শুনে পরে আদেশ দেবেন মর্মে জানান।
ভোক্তা অধিকারের অভিযানে ১৬ টি প্রতিষ্ঠানকে জরিমানা
স্টাফ রিপোর্টার
বাণিজ্য মন্ত্রণালয়াধীন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা বিভাগীয় ও খুলনা বিভাগের আওতাধীন বিভিন্ন জেলা কার্যালয় ১০ টি টিম তদারকিমূলক অভিযান পরিচালনা করে। এ সময়ে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রির নির্দেশনা দেয়া হয়।
খুলনা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ সেলিম এর নেতৃত্বে যশোর জেলার কেশবপুর থানার কেশবপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে ২টি প্রতিষ্ঠান কে ২১ হাজার টাকা জরিমানা করা হয়।
খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ওয়ালিদ বিন হাবিব এর নেতৃত্বে খুলনা মহানগরীর নতুন বাজার রুপসা ট্রাফিক মোড় এলাকায় অভিযান চালিয়ে ০২ টি প্রতিষ্ঠান কে ৯ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সৈয়দা তামান্না তাসনিমের নেতৃত্বে মনিরামপুর উপজেলার চিনেটুলা বাজার এলাকায় অভিযান চালিয়ে ০২ টি প্রতিষ্ঠান কে ৮ হাজার টাকা জমিমানা করা হয়।
কুষ্টিয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মাসুম আলী এর নেতৃত্বে সদর উপজেলার কাবুরহাট ও খাজানগর বাজার এলাকায় অভিযান চালিয়ে ০২ টি প্রতিষ্ঠান কে ৫ হাজার ৫ শত টাকা জরিমানা করা হয়।
মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ সজল আহম্মেদ এর নেতৃত্বে সদর উপজেলার পুরাতন বাজার এলাকায় অভিযান চালিয়ে ০২ টি প্রতিষ্ঠান-কে ৮ হাজার টাকা জরিমানা করা হয় ।
ঝিনাইদহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নিশাত মেহের এর নেতৃত্বে সদর উপজেলার হাটগোলাপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে ০১ টি প্রতিষ্ঠান কে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
মেহেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান এর নেতৃত্বে সদর উপজেলার সদর বাজার এলাকায় অভিযান চালিয়ে ১ টি প্রতিষ্ঠান কে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
সাতক্ষীরা জেলা কার্যালয়ে সহকারী পরিচালক মোঃ মেহেদী হাসান তানভীর এর নেতৃত্বে সদর উপজেলার শহীদ কাজল স্মরনীয় পলাশপোল বাজার এলাকায় অভিযান চালিয়ে ১ টি প্রতিষ্ঠান কে ৬ হাজার টাকা জরিমানা করা হয়।
বাগেরহাট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শরিফা সুলতানা এর নেতৃত্বে সদর ও ফকিরহাট উপজেলার সদর বাজার ও ফকিরহাট বাজার এলাকায় অভিযান চালিয়ে ০২ টি প্রতিষ্ঠান কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
নড়াইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শামীম হাসান এর নেতৃত্বে সদর উপজেলার মাইজপাড়া বাজারে অভিযান চালিয়ে ০১ টি প্রতিষ্ঠান কে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে ১৬ টি প্রতিষ্ঠানকে ১ লাখ ১৫ হাজার ৫ শত টাকা জরিমানা আদায় করা হয়।
মহানগর পূজা পরিষদের শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ
খবর বিজ্ঞপ্তি
অসহায় শীতার্তদের মাঝে মঙ্গলবার সকাল ১১টায় নগরীর তালতলা আর্য মন্দির প্রাঙ্গণে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ খুলনা মহানগর উদ্যোগে খুলনা সদর থানা এলাকায় শীতবস্ত্র বিতরণ করা হয়।
খুলনা মহানগর পূজা পরিষদের সভাপতি শ্যামল হালদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার কুণ্ডুর সঞ্চালনায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, খুলনা মহানগরের আহ্বায়ক অ্যাড. এস এম শফিকুল আলম মনা।
তিনি বলেন, অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়ে এ মহতী কার্যক্রমের জন্য মহানগর পূজা পরিষদকে ধন্যবাদ জানান। তিনি আরও বলেন, সামাজিক ও সাম্প্রদায়িক সম্প্রতি বজায় রাখতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। আরও বক্তব্য রাখেন সম্মানিত অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল, খুলনা মহানগরের সদস্য সচিব শফিকুল আলম তুহিন, খুলনা মহানগর পূজা পরিষদের প্রধান উপদেষ্টা গোপী কিষণ মুন্ধড়া। বিশেষ অতিথি ছিলেন জাতীয়তাবাদী দল, খুলনা সদর থানা সাধারণ সম্পাদক মোল্লা ফরিদ আহমেদ, হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন (১২১২) সভাপতি শফিকুল ইসলাম শফি, শ্যামা ফাউন্ডেশনের পরিচালক সঞ্জু কর্মকার। এ সময় উপস্থিত ছিলেন মহানগর পূজা পরিষদের সিনিয়র সহ-সভাপতি অরবিন্দ সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বজিৎ দে মিঠু, কোষাধ্যক্ষ রতন কুমার নাথ, সাংগঠনিক সম্পাদক উজ্জল ব্যানার্জী, সম্পাদকমণ্ডলীর সদস্য বাবলু বিশ্বাস, সনজীব দাস, পঙ্কজ দত্ত, সুজিত মজুমদার, ভবেশ সাহা, দীপক দত্ত, ভোলানাথ দত্ত, অলোক কুমার দে, রবীন কুমার দাস, অধ্যক্ষ নৃপেন্দ্র নাথ বৈরাগী, সুশীল দাশ, ইন্দ্রজিৎ কুণ্ডু, পলাশ সাহা, স্বপন চক্রবর্ত্তী, সুরেশ চক্রবর্ত্তী, বিধু রঞ্জন, অনিল মজুমদার, সদর থানা সভাপতি বিকাশ কুমার সাহা প্রমুখ।
চিকিৎসকহীন মাদকাসক্তি নিরাময় কেন্দ্র, বেসরকারিতেই ভরসা
স্টাফ রিপোর্টার
চিকিৎসক সংকটে সেবা দিতে পারছে না খুলনা বিভাগীয় মাদকাসক্তি নিরাময় কেন্দ্র। বিভিন্ন পদে নতুন জনবল নিয়োগ হলেও চিকিৎসকের অভাবে মাদকাসক্ত রোগী ভর্তি নেওয়া সম্ভব হচ্ছে না। ফলে মাদকবিরোধী প্রচারণাতেই দিন পার করছেন কর্মকর্তা-কর্মচারীরা।
অভিযোগ রয়েছে, বেসরকারি নিরাময় কেন্দ্রের ব্যবসা বাঁচাতে চিকিৎসক নিয়োগে কৃত্রিম জটিলতা তৈরি করা হচ্ছে। তবে দ্রুতই এ বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
খোঁজ নিয়ে জানা যায়, গল্লামারী এলাকায় অবস্থিত ২৫ শয্যা বিশিষ্ট এ প্রতিষ্ঠানটি খুলনা বিভাগের একমাত্র সরকারি মাদকাসক্তি নিরাময় কেন্দ্র। কিন্তু চিকিৎসক না থাকায় রোগী ভর্তি ও সেবা দিতে পারছে না কর্তৃপক্ষ। ভর্তি হয়ে চিকিৎসার সুযোগ থাকলেও বর্তমানে কোনো রোগী নেই। দাপ্তরিক কাজ চললেও বেডগুলো ফাঁকা পড়ে আছে। নতুন একাধিক পদে জনবল নিয়োগ হলেও চিকিৎসক পদ ফাঁকা রয়েছে। ফলে কর্মকর্তা-কর্মচারীরা বিভিন্ন বেসরকারি মাদক নিরাময় কেন্দ্র ও প্রতিষ্ঠানে মাদকবিরোধী প্রচারণায় দিন পার করছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক প্রতিষ্ঠানটির এক কর্মকর্তা জানান, নানা জটিলতা দেখিয়ে একটি চক্র চিকিৎসক নিয়োগে বাধা তৈরি করছে। বেসরকারি নিরমায় কেন্দ্রগুলোর ব্যবসা বন্ধ হওয়ার ভয়ে এ কৃত্রিম জটিলতা তৈরি করা হয়েছে। চিকিৎসক সংকটের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বারবার জানানো হলেও তা কাগজ-কলমেই সীমাবদ্ধ।
তিনি আরও বলেন, বেসরকারি মাদক নিরাময় কেন্দ্রে চিকিৎসা ব্যয়বহুল। ফলে সবাই সেখানে চিকিৎসা নিতে পারে না। সরকারি প্রতিষ্ঠানে দরিদ্ররা সহজেই উন্নত মানের সেবা পাবেন। কিন্তু অধিদপ্তরের এ নিয়ে তেমন ভাবনা নেই।
বেসরকারি মাদক নিরমায় কেন্দ্রে আসা এক অভিভাবক বলেন, পরিবারের এক সদস্যকে দুই মাস হলো ভর্তি করেছি। চিকিৎসা ব্যয়বহুল হওয়ায় সমস্যা হচ্ছে। তবু নিরুপায় হয়ে বেসরকারি নিরাময় কেন্দ্রের শরণাপন্ন হয়েছি।
খুলনা সরকারি মাদক নিরাময় কেন্দ্রের রিহেবিলিটেশন কর্মকর্তা রাসেল আহমেদ রনি বলেন, আমি চলতি মাসে যোগদান করেছি। চিকিৎসক না থাকায় রোগী ভর্তি করতে পারছি না। মাদকাসক্ত রোগীর বিশেষ চিকিৎসা প্রয়োজন হয়। চিকিৎসক ছাড়া এ চিকিৎসা দেওয়া ঝুঁকিপূর্ণ। ফলে চিকিৎসক খুবই প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আশা করি শিগগিরই নিয়োগ দেওয়া হবে।
তিনি বলেন, আমাদের দাপ্তরিক কার্যক্রম এবং বেসরকারি নিরাময় কেন্দ্রগুলো পর্যবেক্ষণ অব্যাহত রয়েছে।
যৌতুকের দাবিতে নববধূকে হত্যার অভিযোগ, স্বামী আটক
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরায় যৌতুকের দাবিতে মোছা খাদিজা খাতুন (১৯) নামের এক নববধূকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরূদ্ধে। মঙ্গলবার (১৪ জানুয়ারি) ভোরে সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের মাধবকাটি গ্রামে এ ঘটনা ঘটে।
সকালে স্থানীয়রা নিহতের স্বামীকে আটক করে পুলিশে দিয়েছে।
নিহত খাদিজা খাতুন সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের মাধবকাটি গ্রামের আমিরুল ইসলামের স্ত্রী। তিনি সদর উপজেলার নারায়নজোল গ্রামের সিদ্দিকুর রহমান ওরফে সিদ্দিক মালিকের মেয়ে। আটক স্বামী মাধবকাটি গ্রামের এলাই বক্সের ছেলে আমিরুল ইসলাম (২৩)।
নিহতের আত্মীয় নারায়ণজোল গ্রামের মনিরুল ইসলাম জানান, মাত্র তিন মাস আগে আমিরুল ইসলামের সঙ্গে খাদিজা খাতুনের বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর থেকে আমিরুল শ্বশুরের কাছ থেকে যৌতুকের জন্য দুই লাখ টাকা আনতে খাদিজাকে চাপ দেয়। খাদিজা তাতে রাজি না হওয়ায় শারীরিক ও মানসিক নির্যাতন চালাতে থাকে আমিরুল। এর জেরে মঙ্গলবার রাতে আমিরুল লাঠি দিয়ে তার খাদিজার মাথায় আঘাত করে। এসময় সে মাটিতে লুটিয়ে পড়লে মুখে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধে তাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
তিনি আরও বলেন, ঘটনার পর আমিরুল একরকম উন্মাদের মত হয়ে যায়। বাড়ি আসবাবপত্র ভাংচুর করতে থাকে। বিষয়টি বুঝতে পেরে স্থানীয়রা তাকে ঘরে আটকে রাখে। পরে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামিনুল ইসলাম বলেন, পুলিশ আমিরুল ইসলামকে আটক করেছে।
প্রেমিকের সঙ্গে পালানোর সময় পথে ঝরলো প্রেমিকার প্রাণ
যশোর অফিস
যশোরের মণিরামপুরে মাটিটানা ট্রলির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে অনিমা দাস (১৭) নামে এক তরুণী নিহত হয়েছেন। এসময় মোটরসাইকেলের চালকসহ অপর আরোহী আহত হয়েছেন। খবর পেয়ে সোমবার (১৩ জানুয়ারি) রাত ৮টার দিকে খেদাপাড়া ক্যাম্প পুলিশ তরুণীর মরদেহ উদ্ধার করে হেফাজতে নিয়েছে।
এর আগে সোমবার দুপুরে উপজেলার রাজবাড়িয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত অনিমা উপজেলার এড়েন্দা গ্রামের বিন্দু দাসের মেয়ে। আহত দুই তরুণ উদয় দাস (১৯) ও বাঁধন দাসকে (১৯) পুলিশ পাহারায় মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
উদয় একই উপজেলার লাউড়ি গ্রামের সুকুমার দাসের ছেলে। আর বাঁধন ওই এলাকার কালিদাসের ছেলে।
খেদাপাড়া ক্যাম্প পুলিশের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) আব্দুল হান্নান বলেন, অনিমার সঙ্গে উদয়ের পূর্ব থেকে জানাশোনা ছিল। দুই পরিবার পারিবারিকভাবে তাদের বিয়ের সিদ্ধান্তও নিয়েছেন। কিন্তু সেই অপেক্ষা মানতে রাজি ছিল না এই দুই তরুণ-তরুণী। সোমবার দুপুরে উদয় তার বন্ধু বাঁধনকে নিয়ে এড়েন্দা গ্রামে আসে। এরপর তারা অনিমাকে নিয়ে পালাচ্ছিলেন। দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় রাজবাড়িয়া গ্রামে মাটিবাহী একটি ট্রলির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে অনিমা নিহত হন।
এসআই আব্দুল হান্নান আরও বলেন, আহত দুই তরুণ আমাদের হেফাজতে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।
আওয়ামী লীগ নেতার দখলে থাকা সরকারি জমি উদ্ধার
কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ায় আওয়ামী লীগের প্রভাবশালী নেতার দখলে থাকা প্রায় ৫০ কোটি টাকার সরকারি জমি উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৫ জানুয়ারি) সকালে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের তত্ত্বাবধানে ওই জমিতে উচ্ছেদ অভিযান চালানো হয়। এসময় গুড়িয়ে দেওয়া অবৈধ স্থাপনা।
জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রবিউল ইসলাম ক্ষমতার দাপট দেখিয়ে দীর্ঘদিন ধরে সরকারি হাউজিং আবাসিক প্রকল্পের ওই জমি দখলে রাখেন।
জানা গেছে, ২০১৮ সালে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের পাশে কুষ্টিয়া মেডিকেল কলেজ সংলগ্ন ১৯ দশমিক ৫ একর জমি লটারির মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে বরাদ্দ দেয় জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ। ১৭৩ জন এ জমি বরাদ্দ পান। তাদের অনেকেই জমি রেজিস্ট্রি করে নেন। পরে জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি ও কুষ্টিয়া জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রবিউল ইসলাম নিয়ম নীতির তোয়াক্কা না করে দলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মাহবুব-উল আলম হানিফের সহায়তায় ওই জমিতে বিভিন্ন সরকারি স্থাপনা গড়ে তোলার উদ্যোগ নেন। হানিফের ডান হাত হিসেবে পরিচিত প্রভাবশালী এ নেতা বরাদ্দ পাওয়া ব্যক্তিদের জমি বুঝিয়ে না দিয়ে সরকারি অর্থে সেখানে মসজিদ, অডিটোরিয়াম এবং আইটি পার্কসহ বিভিন্ন স্থাপনা নির্মাণ শুরু করেন। সেইসঙ্গে রবিউল ইসলাম ওই জমির মধ্য থেকে প্রায় দুই বিঘা জমি নিজের দখলে নেন। যে জমির আনুমানিক মূল্য প্রায় ৫০ কোটি টাকা।
এঘটনায় জমি বরাদ্দ পাওয়া ব্যক্তিরা আদালতে মামলা করেন। এসব মামলায় আদালত প্রকৃত মালিকদের জমি বুঝিয়ে দেওয়ার নির্দেশ দিলেও প্রভাবশালী রবিউল ইসলাম ও হানিফের চাপের কারণে এতদিন জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ সেখানে কোনো অভিযান পরিচালনা করেনি।
অভিযানের নেতৃত্ব দেন জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের উপ-পরিচালক নির্বাহী ম্যাজিষ্ট্রেট আর এম সেলিম শাহনেওয়াজ।
গৃহায়ণ কতৃপক্ষের উপ-বিভাগীয় প্রকৌশলী মাহসুদুর রহমান বলেন, ‘প্রায় ২০ একর জায়গা নিয়ে সমস্যা আছে। আমরা সেগুলো দখলমুক্ত করছি। নতুন করে ডিজাইন করে ১৭৩ প্লট মালিকের মধ্যে বিভাজন করা হবে।
মেহেরপুরে সোনার ১৮ বারসহ ভারতীয় নাগরিক আটক
মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুরে সোনার ১৮ বারসহ ভারতীয় নাগরিক আটক। মেহেরপুর মুজিবনগর সীমান্তে সোনার ১৮ বারসহ নুর হোসেন (৪৮) নামের এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে মুজিবনগর সীমান্তের ১০৪ নম্বর পিলারের কাছ থেকে তাকে আটক করা হয়। সে ভারতের নদীয়া জেলার হৃদয়পুর গ্রামের মৃত সোনাই শেখের ছেলে।
চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল সাঈদ মোহাম্মাদ জাহিদুর রহমান জানান, মুজিবনগর মাঠের মধ্যে দিয়ে সোনা চালানের সংবাদের ভিত্তিতে মেইন পিলার ১০৪ এর সাব পিলার ৫ এর কাছে সঙ্গীয় ফোর্স নিয়ে অবস্থান নেয় মুজিবনগর বিওপির টহল কমান্ডার হাবিলদার রফিকুল ইসলাম। পরে সন্দেহভাজন এক বাংলাদেশি সীমান্তে প্রবেশ করলে তাকে চ্যালেঞ্জ করে বিজিবির সদস্যরা। এসময় পালানোর চেষ্টা করে সে। বিজিবি তাকে ধাওয়া করে। পরে মাঠের মধ্যে থেকে আটক করা হয় নুর হোসেনকে। তার শরীর তল্লাশী করে কোমরে প্যান্টের ভেতর স্কচটেপ দিয়ে মোড়ানো তিনটি প্যাকেট জব্দ করা হয়। পরে সেটা খুলে ১৮টি বার পাওয়া যায়। যার ওজন দুই কেজি ১৮ গ্রাম।
এব্যাপারে হাবিলদার রফিকুল ইসলাম বাদী হয়ে মুজিবনগর থানায় মামলা করছেন। বারগুলো মেহেরপুর ট্রেজারি অফিসে জমার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।
ঝিনাইদহে বয়লার বিস্ফোরণে নিহত ২
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহে বয়লার বিস্ফোরণে নিহত ২। কোটচাঁদপুরের বলুহর বাসস্ট্যান্ড এলাকার কাঠ রিফাইন কারখানায় মঙ্গলবার বিকেলে বয়লার বিস্ফোরণ ঘটে ঝিনাইদহের কোটচাঁদপুরে কাঠ রিফাইন কারখানার বয়লার বিস্ফোরণে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন। তাদের উন্নত চিকিৎসার জন্য যশোরে পাঠানো হয়েছে।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিকেলে উপজেলার বলুহর বাসস্ট্যান্ড এলাকায় ঘটনাটি ঘটে বলে জানান কোটচাঁদপুর থানার ওসি কবির হোসেন মাতুব্বর।
নিহতরা হলেন- উপজেলার সিঙ্গিয়া গ্রামের ওমর আলীর ছেলে মিল্টন (২৬) ও একই গ্রামের ক্ষিতিশের ছেলে রাম কুমার (৫৫)।
এলাকাবাসী জানান, মিজানুর রহমান নামে এক ব্যক্তির কারখানার বয়লারে আজ বিকেলে কাঠ দিয়ে তাপ দেওয়া হচ্ছিল। এসময় বয়লারটি বিস্ফোরিত হয়। কারখানার শ্রমিক মিল্টন ও রাম ঘটনাস্থলেই মারা যান। আহত দুইজনকে উদ্ধার করে প্রথমে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে যশোরে পাঠানো হয়। প্রত্যক্ষদর্শী টিটন খান বলেন, “এখানে কাঠ রিফাইন করা হয়। সন্ধ্যার আগ দিয়ে বিকট শব্দ হলে ছুটে এসে দেখি দুই জন মারা গেছেন। আর দুইজন গুরুতর আহত। বিকট শব্দে আশপাশের এলাকা কেপে ওঠে।”
ঝিনাইদহ ফায়ার ও সিভিল ডিফেন্স সার্ভিসের উপ-পরিচালক আব্দুস সালাম বলেন, “খবর পেয়ে কোটচাঁদপুর ও ঝিনাইদহ থেকে দুটি টিম ঘটনাস্থলে এসে দুটি মরদেহ উদ্ধার করে। আহত দুইজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। অতিরিক্ত তাপের কারণে বিস্ফোরণ ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”
কোটচাঁদপুর থানার ওসি কবির হোসেন মাতুব্বর বলেন, “ঘটনাস্থলে এসেছি। দুইজন মারা গেছেন। দুই জন আহত হয়েছেন। বয়লারে অতিরিক্ত তাপ দেওয়ার কারণেই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”
নলেন গুড়ের প্যাড়া সন্দেশ যাচ্ছে বিদেশে
নড়াইল প্রতিনিধি
বাঙালির ইতিহাসে নলেন গুড়ের বন্দনা নতুন নয়। দ্বাদশ শতাব্দীতে শ্রীধর দাস তার সংস্কৃত কাব্যগ্রন্থ ‘সদুক্তিকর্ণামৃত’ বলেছিলেন নতুন গুড়ের তথা নলেন গুড়ের কথা। নীহাররঞ্জন রায় ‘বাঙালীর ইতিহাস, আদি পর্ব’ গ্রন্থেও উল্লেখ করেছেন এই গুড়ের কথা। খেজুরের গাছ থেকে সংগৃহীত রস দিয়ে তৈরি নলেন গুড় শত শত বছর ধরে বহন করে চলেছে তার ঐতিহ্য। আর এই গুড়, খাঁটি দুধের ছানা এবং চিনির সংমিশ্রণে নড়াইলে তৈরি হয় নলেন গুড়ের প্যাড়া সন্দেশ। যা এখন দেশের গন্ডি পেরিয়ে বিদেশেও যাচ্ছে।
নড়াইল সদরের রূপগঞ্জ বাজারে রয়েছে ‘কার্তিক কুন্ডু মিষ্টান্ন ভান্ডার’। তারা ৫০ বছরের বেশি সময় ধরে তৈরি করছে নলেন গুড়ের প্যাড়া সন্দেশ। নলেন গুড়ের ক্ষীরের সন্দেশ, ক্ষীরের চমচম তৈরি করে তারা। পাশাপাশি কালোজামসহ বিভিন্ন স্বাদের মিষ্টি তৈরি হয় এই দোকানে।
জেলার লোহাগড়া উপজেলার লক্ষীপাশা পুরাতন খেয়াঘাট সংলগ্ন ‘সাহ সুইটস’ এবং লোহাগড়া বাজারের ‘সুরেন্দ্র সুইটস’সহ জেলার আরো কয়েকটি মিষ্টির দোকানে এখন দেদারসে বিক্রি হচ্ছে নলেন গুড়ের প্যাড়া সন্দেশ। শীতের শুরুতেই কদর বাড়ে এর। বিশ্বের বিভিন্ন দেশে থাকা প্রবাসীরা অর্ডার দিয়ে তৈরি করিয়ে নিজেদের সঙ্গে নলেন গুড়ের সন্দেশ নিয়ে যান। স্বজনরাও প্রবাসীদের জন্য এই সন্দেশ পাঠিয়ে থাকেন।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকালে লোহাগড়া বাজারে সুরেন্দ্র সুইটস মিষ্টি দোকানে গিয়ে দেখা গেছে, প্রতিকেজি নলেন গুড়ের প্যাড়া সন্দেশ ৪৫০ থেকে ৫৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। স্থানীয় বিয়ে, নববর্ষসহ বিভিন্ন উৎসবে এই মিষ্টির দেখা মেলে। বাড়িতে বন্ধু-আত্মীয়রা এলে এই মিষ্টি দিয়ে তাদের আপ্যায়ণ করা হয়। নলেন গুড়ের প্যাড়া সন্দেশের স্বাদ নিতে নড়াইলের আশপাশের জেলা থেকেও মানুষরা আসেন।
নলেন গুড়ের প্যাড়া সন্দেশ কিনতে আসা আনিসুজ্জামান জানান, তার বোনদের পরিবার থাকে আমেরিকায়। তাদের কাছে পাঠানোর জন্য এ মিষ্টি কিনতে এসেছেন। গুণগত মান ভালো হওয়ায় এ মিষ্টি খেয়ে তৃপ্তি পান তারা। মাঝে মধ্যেই তারা এই মিষ্টি পাঠাতে বলেন।
সাবেক ব্যাংক কর্মকর্তা কাজী শওকত আলী বলেন, “পরিবারের সদস্যদের জন্য নলেন গুড়ের প্যাড়া সন্দেশ কিনতে এসেছি। ছোটবেলা থেকেই লোহাগড়া বাজারের নলেন গুড়ের প্যাড়া সন্দেশ খাচ্ছি।”
সাহা সুইটসের স্বত্বাধিকারী অভিজিৎ সাহা বলেন, “বংশ পরম্পরায় ত্রিশ বছরেরও বেশি সময় ধরে এই ঐতিহ্য ধরে রেখেছি আমরা। আমার ঠাকুর দাদা সচিন্দ্রনাথ সাহা নলেন গুড়ের প্যাড়া সন্দেশ তৈরি করে বিক্রি করতেন। বাজারে প্রচুর চাহিদা ও সুনাম থাকায় ঠাকুর দাদার মৃত্যুর পর দাদি নমিতা রাণী সাহা হাল ধরেন।”
তিনি আরো বলেন, “নলেন গুড়ের প্যাড়া সন্দেশ তৈরি ও বিক্রি আমাদেরও পৈত্রিক ঐতিহ্য বহন করে। অতুলনীয় স্বাদ ও গুণগত মানের কারণে এই মিষ্টি ধরে রেখেছে তার ঐতিহ্য। দীর্ঘ সময়েও ভাটা পড়েনি চাহিদায়। এখন এলাকার চাহিদা মিটিয়ে এই মিষ্টি যাচ্ছে বিদেশেও।”
ভারত থেকে অবৈধভাবে প্রবেশের সময় আটক ৫
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরার কলারোয়া সীমান্ত থেকে পাঁচ বাংলাদেশি নাগরিককে আটক করেছে বডার গার্ড অব বাংলাদেশ। অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় সাতক্ষীরার কলারোয়া সীমান্ত থেকে পাঁচ বাংলাদেশি নাগরিককে আটক করেছে বডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিকালে বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশরাফুল হক এ তথ্য জানান।
তিনি জানান, মঙ্গলবার রাত সাড়ে ৩টার দিকে কলারোয়া উপজেলার সুলতানপুর সীমান্ত থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- কক্সবাজার জেলার অলিয়াবাদ গ্রামের মো. আলী আব্বাসের ছেলে মো. আতিকুর রহমান (৩৬), যশোর জেলার চৌগাছা উপজেলার মুক্তারপুর গ্রামের মো. সিদ্দিকুর রহমানের ছেলে মো. আসলাম হুসাইন (৩২), বাগেরহাট জেলার মোল্লারহাট উপজেলার ব্রাহ্মনডাঙ্গা গ্রামের তপন ঢালীর ছেলে তন্ময় ঢালী (২৫), একই জেলার মোড়লগঞ্জ থানার ছোটপরী গ্রামের মোশারফ খানের ছেলে মো. মাহাবুব খান (১৮) ও সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ গ্রামের মো. জাহঙ্গীর আলমের ছেলে মো. রাকিব হাসান (১৭)।
বিজিবি অধিনায়ক বলেন, “সাতক্ষীরার কলারোয়া উপজেলার সুলতানপুর সীমান্ত দিয়ে কয়েকজন বাংলাদেশি নাগরিককে বিনা পাসপোর্টে অবৈধভাবে ভারত থেকে সীমান্ত পারাপার করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সুলতানপুর বিওপির দায়িত্বরত বিজিবির একটি আভিযানিক দল সেখানে অভিযান চালায়। এসময় সেখান থেকে তাদের পাঁচ জনকে আটক করা হয়।”
বিজিবি অধিনায়ক জানান, আটক মো. আতিকুর রহমান ও মো. আসলাম হুসাইনের শ্বশুর বাড়ি ভারতের নয়াদিল্লী ও কুচবিহারে। তারা নিজেদের স্ত্রীদের সাথে দেখা করার জন্য যশোর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে গমন করে। এছাড়া তন্ময় ঢালী শ্রমিকের কাজ করত ভারতে, মাহাবুব খান তার চাচার সাথে দেখা করতে গিয়েছিল এবং রাকিব হাসান ভারতে অবস্থান করা তার পিতা-মাতার সাথে দেখা করতে গিয়েছিল।
বর্তমানে ভারতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক অবৈধভাবে বসবাসকারীদের বিশেষ ধরপাকড় শুরু করায় তারা আজ ভোর রাতে কলারোয়া উপজেলার সুলতানপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশকালে বিজিবি তাদেরকে আটক করে।
অবৈধভাবে সীমান্ত পারাপারের দায়ে আটক পাঁচ ব্যক্তিকে কলারোয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান লেফটেন্যান্ট কর্নেল মো. আশরাফুল হক।
সাবেক এমপি বাবু ও দু’চেয়ারম্যানসহ ১০৮ জনের নামে আদালতে মামলা
কয়রা প্রতিনিধি
খুলনার কয়রায় সাবেক সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবুসহ ইউনিয়ন পরিষদের দুই চেয়ারম্যান ও তিন পুলিশ কর্মকর্তাসহ ১০৮ জনের নামে মামলা হয়েছে।
১৪ জানুয়ারি (মঙ্গলবার) কয়রা সিনিয়র জুডিশিয়াাল ম্যাজিস্ট্রেট আদালত মামলাটি দায়ের করেন উপজেলার সরিষামুট গ্রামের সুলতান আহমেদের ছেলে শিক্ষক নূরুল ইসলাম। মিথ্যা মামলায় হয়রাণি, ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজী ও লুটপাটের অভিযোগে তিনি এ মামলা দায়ের করেছেন।
মামলার অন্যান্যা আসামিরা হলো, কয়রা সদর ইউনিয়নের চেয়ারম্যান ও কয়রা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বাহারুল ইসলাম, বাগালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুস সামাদ গাজী, বাগালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুস সাত্তার পাড়, কয়রা সরকারী মহিলা কলেজের প্রভাষক আক্তারুজ্জামান,কয়রা থানার সাবেক উপ-পুলিশ পরিদর্শক সালাউদ্দিন, এএসআই আশরাফুজ্জামান ও বর্তমানে কর্মরত এএসআই নাসির উদ্দিনসহ আট পুলিশ সদস্য। এছাড়া আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মী, আইনজীবী ও জনপ্রতিনিধি রয়েছে।
মামলা সূত্রে জানা গেছে , আসামীগণ বিভিন্ন সময়ে বাদীর নিকট চাঁদা দাবি করতো এবং হুমকি দিতো। মামলায় জড়িত থাকা পুলিশ সদস্যরা নাশকতার মামলাসহ বিভিন্ন মামলায় জড়ানোসহ ক্রসফায়ারের হুমকি দিয়ে চাঁদা গ্রহণ করতো বলে জানা যায়। একপর্যায়ে একটি মামলায় খুলনা জেলা আদালতে মামলার হাজিরার জন্য যাওয়ার পথে আসামীগণ সহ অজ্ঞাতনামা ১০০/১২০ জন সন্ত্রাসীরা পূর্ব-পরিকল্পিতভাবে চাপাতি, দা, লাঠি, শাবল, লোহার রড ও দেশীয় অস্ত্র নিয়ে আওয়ামী লীগের অঙ্গসংগঠন ছাত্রলীগ, যুবলীগ, কৃষকলীগ ও আওয়ামীলীগসহ তাদেরকে মসজিদকুড় ব্রিজ এর দুই পার্শ্ব আটকে রেখে সাথে থাকা খাদ্য সামগ্রী, নগদ টাকা, ঘড়ি, স্বর্ণের আংটি, চেইন লুটপাট করে নেয়। যার আনুমানিক মূল্য ১০ লাখ টাকা। এছাড়া পনের লাখ টাকা চাঁদা দিতে হবে বলে হুমকি দেয়। এসময় ২টি বিস্ফোরক দ্রব্য ব্রীজের দুই পাশে ফাটিয়ে আতংক সৃষ্টি করে আমাদেরকে ছত্রভঙ্গ করে। পরবর্তীতে আসামীদের চাঁদার টাকা না দেওয়ায় বাদীর বসত ঘরে প্রবেশ করে বাদীর স্ত্রী ও পরিবারকে অস্ত্রের মুখে জিম্মি করে জীবনে শেষ করে দেওয়ার ভয় দেখায় এবং বাদীর বসত ঘরের ট্রাঙ্ক ভেঙে নগদ অর্থ লুটপাট করে। মামলার বাদী নূরুল ইসলাম বলেন, বিগত স্বৈরাচারী আওয়ামী সরকারের আমলে আমাদেরকে নানাভাবে হয়রাণি করা হয়েছে। আওয়ামী লীগ নেতা-কর্মীদের নির্দেশে পুলিশ মিথ্যা মামলা দিয়ে হয়রাণি করেছে। বিভিন্ন সময়ে হুমকি-ধামকি দিয়ে চাঁদা আদায়সহ ঘরবাড়ি লুটপাট করেছে। দোষীদের উপযুক্ত শাস্তির দাবিতে ও ন্যায় বিচারের আশায় আদালতের শরনাপন্ন হয়েছি। আশা করছি ন্যায় বিচার পাবো।
বাদীর আইনজীবী এ্যাডভোকেট আবু বকর সিদ্দিক বলেন, মামলাটি আদালত আমলে নিয়ে সিআইডিকে তদন্ত পূর্বক প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দিয়েছেন।
দর্শনায় বাসের ধাক্কায় ভ্যান চালকের মৃত্যু
দামুড়হুদা প্রতিনিধি
চুয়াডাঙ্গার দর্শনার আকুন্দবাড়িয়ায় যাত্রীবাহী বাসের ঢাক্কায় এক পাখিভ্যান চালকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ১১ টার দিকে দর্শনা – জীবননগর সড়কের আকন্দবাড়ীয়া তামালতলায় আঞ্চলিক সড়ক দিয়ে জীবননগর অভিমুখে একটি যাত্রীবাহী বাস যাচ্ছিল। এসময় বাসটি
জীবননগর উপজেলার মনোহরপুর ইউনিয়নের ধোপাখালী গ্রামের মৃত ইন্নত আলীর ছেলে ভ্যান চালক রবিউল(৬০)’র পাখিভ্যানকে ধাক্কা দেয়। ফলে পাখিভ্যান চালক রবিউল ইসলাম ভ্যান থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদ তিতুমীর বলেন, যাত্রীবাহী বাসের ধাক্কায় পাখিভ্যান চালকের মৃত্যু হয়েছে। এ বিষয় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।
সিপিবি মহানগর কমিটির প্রতিবাদী পথসভা
খবর বিজ্ঞপ্তি
নিত্যপণ্যের উপর ভ্যাট-কর বৃদ্ধি, টিসিবি’র ট্রাক সেল বন্ধ, ৪৩ লাখ পরিবারের কার্ড বাতিলের প্রতিবাদে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র খুলনা মহানগর কমিটি’র উদ্যোগে মঙ্গলবার বিকেল ৪টায় পিকচার প্যালেস মোড়, ময়লাপোতা মোড় ও শিববাড়ী মোড় পথসভা অনুষ্ঠিত হয়।
মহানগর সভাপতি কমরেড এইচ এম শাহাদৎ এর সভাপতিত্বে এবং সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেড মোস্তÍাফিজুর রহমান রাসেলের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পার্টির কেন্দ্রীয় সদস্য ও খুলনা জেলা সভাপতি কমরেড ডা. মনোজ দাশ, কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর সদস্য ও জেলা সাধারণ সম্পাদক কমরেড এস এ রশীদ, জেলা সহ-সাধারণ সম্পাদক কমরেড আব্দুল হান্নান। এ সকল পথসভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মহানগর সাধারণ সম্পাদক কমরেড অ্যাড. নিত্যানন্দ ঢালী, জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেড অ্যাড. রুহুল আমিন, কমরেড ডা. এস এম ফরিদুজ্জামান, কমরেড মিজানুর রহমান বাবু, কমরেড অ্যাড. চিত্তরঞ্জন গোলদার, কমরেড অশোক বিশ্বাস, সদর থানা সভাপতি কমরেড তোফাজ্জেল হোসেন, সোনাডাঙ্গা থানা সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড নিতাই পাল, সিপিবি নেতা বীর মুক্তিযোদ্ধা কমরেড সরকার ভূষণ চন্দ্র তরুণ, কমরেড হুমায়ুন কবির, কমরেড অ্যাড. প্রীতিষ কুমার মণ্ডল, কমরেড আব্দুল হালিম, কমরেড মীর ওবায়দুর রহমান, কমরেড সাইদুর রহমান বাবু, যুব ইউনিয়ন মহানগর সাধারণ সম্পাদক সৈয়দ রিয়াসাত আলী রিয়াজ, যুবনেতা মিঠুন মণ্ডল, ছাত্র ইউনিয়ন খুলনা জেলা সভাপতি নাহিদ ইসলাম, মহানগর আহ্বায়ক শান্তা নিবেদিতা, ছাত্রনেতা দীপ্ত রায়, প্লাবন চন্দ্র চন্দ, আলী আম্বিয়া চঞ্চল, সজল আহসান, এস এম শরীফ হোসেন প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, গরীব কৃষক, মেহনতী সাধারণ মানুষের আয় বাড়েনি, বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষ দিশেহারা। তখন বছরের মাঝামাঝি সময় খোঁড়া অজুহাতে শতাধিক পণ্যের উপর ভ্যাট-কর আরোপের ঘোষণা দেওয়ায় মানুষের বাকশক্তি লোপ পেতে বসেছে। অন্যদিকে ভর্তুকীমূল্যে ট্রাক সেল বন্ধ, ৪৩ লাখ পরিবারের কার্ড বাতিল করায় সমস্যা আরও নাজুক হয়েছে। অন্তবর্তীকালীন সরকার পাচারকৃত অর্থ ফেরৎ আনার যে ঘোষণা দিয়েছিল সে সম্পর্কেও নীরবতা পালন করছে।
অপরদিকে সাবেক কমিউনিস্ট পার্টির সদস্য, সাবেক ছাত্র ইউনিয়ন নেতা সাংবাদিক কমরেড মানিক সাহার মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ বিকেল ৪টায় কমিউনিস্ট পার্টির উদ্যোগে দলীয় কার্যালয় হতে মিছিল সহকারে প্রেস ক্লাবে মানিক সাহার স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ ও শ্রদ্ধা জ্ঞাপন এবং সন্ধ্যায় মোমবাতি প্রজ্জ্বলন, আলোচনাসভা অনুষ্টিত হবে। উক্ত অনুষ্ঠানাদিতে পার্টির সকল নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো যাচ্ছে।
হরিণ শিকার বন্ধে গণসচেতনতা বৃদ্ধি ও আইন প্রয়োগের দাবি
খবর বিজ্ঞপ্তি
হরিণ শিকার বন্ধে ব্যাপক গণসচেতনতা এবং প্রচলিত আইনের যথাযথ প্রয়োগের দাবি জানিয়েছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) খুলনা শাখা।
সংগঠনের পক্ষে সংগঠনের জাতীয় পরিষদের সদস্য ও খুলনা শাখার সমন্বয়কারী অ্যাডঃ মোঃ বাবুল হাওলাদার এক বিবৃতিতে বলেন, সুন্দরবনে হরিণ শিকার, মাংস বিক্রি এবং ভক্ষন অনাকাঙ্খিত একটি প্রচলিত রীতিতে পরিণত হয়েছে। শুধুমাত্র স্থানীয়দের মধ্যেই নয় বরং সর্বস্তরের মানুষের মধ্যে হরিণের মাংসের প্রতি রয়েছে একটা বিশেষ ঝোঁক। দুঃখজনকভাবে দেশের অনেক কর্তাব্যক্তিদের তুষ্ট করতেও হরিণের মাংস উপহার বা খাওয়ানোর রেওয়াজ লক্ষ করা যায়। অথচ সুন্দরবনের বাস্তসংস্থানের তিনটি শ্রেণির মধ্যে হরিণ প্রথম শ্রেণিভূক্ত খাদক। কোনো শ্রেণির খাদক বিলুপ্ত হলে বাস্তসংস্থান ধ্বংস হয়ে যাবে। কারণ, এক স্তরের প্রাণী তার নিচু স্তরের প্রাণীর উপর সম্পূর্ণরূপে নির্ভরশীল। কিন্তু একশ্রেণির অসাধুচক্র সুযোগ পেলেই হরিণ শিকার করে থাকে। বিশেষ করে পর্যটন মৌসুম অর্থাৎ শীতকালে পর্যটনের অজুহাতে অসাধু চক্র সুন্দরবনে প্রবেশ করে বিভিন্নভাবে হরিণ শিকার করে থাকে। এব্যাপারে বন বিভাগের ভূমিকা সব সময় রহস্যজনক। অথচ হরিণসহ বন্যপ্রাণী সংরক্ষণের লক্ষ্যে দেশে কঠোর আইন রয়েছে। ২০১২ সালের বন্য প্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন অনুযায়ী হরিণ শিকারের শাস্তি হিসেবে
৩ (তিন) বছর কারাদণ্ড বা ৩ (তিন লাখ) টাকা জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত করার বিধান রয়েছে। পুনরায় একই অপরাধের জন্য ৫ (পাঁচ) বছর কারাদণ্ড বা ৫ (পাঁচ লক্ষ) টাকা জরিমানা বা উভয় দণ্ডের বিধান রয়েছে। হরিণ এর ট্রফি বা অসম্পূর্ণ ট্রফি, মাংস, দেহের অংশ সংগ্রহ করিলে, দখলে রাখিলে বা ক্রয়-বিক্রয় করিলে বা পরিবহণ করিলে ২ (দুই) বছর কারাদণ্ড বা ১ (এক লক্ষ) টাকা জরিমানা অথবা উভয়দণ্ডের বিধান রয়েছে একই অপরাধের পুনরাবৃত্তি হইলে ৪ (চার) বৎসর কারাদণ্ড অথবা ২ (দুই লক্ষ) টাকা জরিমানা বা উভয়দণ্ডের বিধান রয়েছে। কিন্তু এবিষয়ে হরিণ শিকারীরা যেমন অনেকটাই অসচেতন অন্যদিকে বন বিভাগ ও সংশ্লিষ্ট প্রশাসন অনেকটাই উদাসীন। অথচ সামান্য লাভ ও লোভের বশবর্তী হয়ে পরিবেশ ও সম্পদের অপূরনীয় ক্ষতি করে ফেলা হচ্ছে। যার দীর্ঘমেয়াদী প্রভাব মারাত্মক ভয়াবহ। বিবৃতিতে সরকারের সংশ্লিষ্ট দপ্তরসমূহকে সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ এবং আইনের সর্বোচ্চ প্রয়োগের মাধ্যমে সর্বনাশা এ কর্মকান্ড বন্ধে যথাযথ পদক্ষেপ গ্রহনের আহ্বান জানানো হয়।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউরের জন্মদিন, মহানগর বিএনপির দুই দিনের কর্মসূচি
খবর বিজ্ঞপ্তি
মহানগর স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, আধুনিক বাংলাদেশের রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৮৯তম জন্মদিন উপলক্ষে দুই দিনের কর্মসুচি গ্রহন করেছে খুলনা মহানগর বিএনপি। মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে নগরীর ওয়েস্টান-ইন হোটেলের হলরুমে মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক, থানা কমিটির সভাপতি / সম্পাদক, সাংগঠনিক সম্পাদক এবং অংগ ও সহযোগি সংগঠনের যৌথ সভায় এ সিদ্ধান্ত গৃহিত হয়।
কর্মসুচির মধ্যে রয়েছে ওয়ার্ড ও ইউনিয়নে দোয়া মাহফিল, লিফলেট বিতরণ ও শীতবস্ত্র বিতরণ। জাসাসের উদ্যোগে খুলনা প্রেসক্লাব মিলনায়তনে চিত্রাঙ্কন প্রতিযোগিতা। মহানগর বিএনপির উদ্যোগে আলোচনা সভা। মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনার সভাপতিত্বে ও সদস্য সচিব শফিকুল আলম তুহিনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক স ম আ, রহমান, বেগম রেহেনা ঈসা, কাজী মাহমুদ আলী, শের আলম সান্টু, আবুল কালাম জিয়া, বদরুল আনাম খান, মাহাবুব হাসান পিয়ারু, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, একরামুল হক হেলাল, মাসুদ পারভেজ বাবু, শেখ সাদি, হাসানুর রশিদ চৌধুরী মিরাজ, কে এম হুমায়ুন কবীর, শেখ হাফিজুর রহমান মনি, মুর্শিদ কামাল, এড. শেখ মোহাম্মদ আলী, মোল্লা ফরিদ আহমেদ, মো. হাবিবুর রহমান বিশ্বাস, শেখ ইমাম হোসেন, আসাদুজ্জামান আসাদ, বিপ্লবুর রহমান কুদ্দুস, জাকির ইকবাল বাপ্পী, মতলেবুর রহমান মিতুল, মোঃ নাসির উদ্দিন প্রমুখ।
গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত রক্তে ভেজা বিপ্লবকে সফল বলা যাবে না: তুহিন
খবর বিজ্ঞপ্তি
খুলনা মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন বলেছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছিল শুধুমাত্র কোটা বিরোধী আন্দোলন। ফ্যাসিবাদের ভয়াল থাবায় যখন ছাত্র আন্দোলন প্রায় থমকে গিয়েছিল ঠিক সেই মুহূর্তেই জাতীর কান্ডারীর ভূমিকায় এই আন্দোলনকে ছাত্র জনতার আন্দোলনে রূপ দিয়েছিলেন দেশনায়ক তারেক রহমান।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিকালে বিএনপি কেন্দ্রীয় কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল এর পক্ষ থেকে দৌলতপুর থানার অর্ন্তগত ৫নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে স্থানীয় ঈদগাহ ময়দানে শীত বস্ত্র বিতরন করার পুর্বে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন। তুহিন বলেন, দেশের মানুষ ফ্যাসিস্ট সরকার থেকে মুক্তি চেয়েছিল একটি গণতান্ত্রিক সরকারের জন্য। একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমাদের রক্তে ভেজা বিপ্লবকে সফল বলা যাবে না। গণতন্ত্রের পথ রুদ্ধ করতে দেশী বিদেশী ষড়যন্ত্র চলছে। রাষ্ট্রীয় কাঠামো সংস্কারের অগ্রগতি দৃশ্যমান না হলে জনমনে অসন্তোষ তৈরির সম্ভাবনা রয়েছে। সংস্কারের সময়কাল নির্ধারণ করা না হলে লক্ষ্যে পৌঁছানো ক্রমান্বয়ে কঠিন আকার ধারণ করবে। দুই সহস্রাধিক শহীদের রক্তে অর্জিত বিপ্লবকে সফল করতে বিএনপি বদ্ধ পরিকর। বিএনপি জনগণের দল উল্লেখ করে তিনি বলেন দেশের প্রতিটি সংঙ্কটে বিএনপি দেশ ও দেশের জনগণের পাশে দাড়িয়েছে। শীতার্ত মানুষের পাশে দাড়ানোর জন্য সমাজের বিত্তবানদের প্রতি আহবান জানিয়েছেন।
এ সময় উপস্থিত ছিলেন রেহানা ঈসা, মুরশিদ কামাল, শেখ ইমাম হোসেন, মতলুবুর রহমান মিতুল, নুর ইসলাম বাচ্চু, খবির উদ্দীন, বেলায়েত হোসেন, জয়নাল আবেদীন, ইকবাল খন্দকার, আনসার আলী, মাঈনুল ইসলাম, আব্দুর রাজ্জাক, মিজানুর রহমান, শেখ নাজিম, শামীম আজাদ মিলু, সেলিম আহসান, সালমা বেগম, এম এম জসিম, আল আমিন রতন, আল আমিন লিটন, মাহবুব হোসেন, মিজানুর রহমান মৃদুল, রবিউল ইসলাম, নাসির হাওলাদার, সাজ্জাদ হোসেন রিপ্পি, জুবায়ের হোসেন রাফি প্রমুখ।
কয়রায় তারুণ্যের ভাবনা বিষয়ক কর্মশালা
কয়রা প্রতিনিধি
কয়রা উপজেলা প্রশাসনের উদ্যোগে তারুণ্যের ভাবনায় নতুন বাংলাদেশ বির্নিমানে যুবকদের ভাবনা বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বরে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাসের সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদের পরিচালনায়
এ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমান, প্রেসক্লাবের সভাপতি মোঃ শরিফুল আলম, কয়রা থানার এস আই মোঃ রাজেত,উপজেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা সাইফুল্লাহ, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক এম এ হাসান, প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোঃ রিয়াছাদ আলী, সাংবাদিক আলহাজ্ব সদর উদ্দিন আহমেদ,, শিক্ষক আঃ রউফ,উপজেলা গন অধিকার পরিষদের সভাপতি মোঃ ইয়াছিন আলী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়রার ছাত্র প্রতিনিধি গোলাম রব্বানী শিক্ষার্থী বায়োজিদ হোসেন প্রমুখ।
কাউখালীতে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সাথে মতবিনিময়
কাউখালী প্রতিনিধি
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্থবায়নে পিরেজপুরের কাউখালী উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী গবেষণা কেন্দ্রের চেয়ারম্যান কলামিস্ট, সমাজ সেবক ও রাজনীতিবিদ ইঞ্জিনিয়ার এ কে এম রেজাউল করিম।
সোমবার কাউখালী উপজেলা বিএনপির উদ্যোগে রাতে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক বদরুদোজা মিয়া,যুগ্ন-আহবায়ক রফিকুল ইসলাম রফিক প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ বাহাউদ্দিন পলিন, লিয়াকত হোসেন,যুবদলের সাবেক সভাপতি সায়েম উদ্দিন তালুকদার, শ্রমিক দলের সভাপতি আবু তাহের বেপারী, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাহিদুর রহমান ফিরোজ,সদস্য সচিব রাকিব তালুকদার, উপজেলা জেলা ছাত্রদলের আহবায়ক আল মাহমুদ সুমনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।
ইন্দুরকানীতে মুক্তিযোদ্ধাদের মাঝে শীতবস্ত্র বিতরণ
ইন্দুরকানী প্রতিনিধি
পিরোজপুরের ইন্দুরকানীতে মুক্তিযোদ্ধাদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে শতাধিক মুক্তিযোদ্ধাদেরকে কম্বল বিতরণ করেন। উপজেলা নির্বাহী অফিসার হাসান-বিন-মুহাম্মাদ আলীর সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের জেলা সভাপতি মোঃ গাউচ মিয়া, সাধারণ সম্পাদক ছিদ্দিকুল আলম পাশা, সদস্য মির্জা জহিরুল হক, উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ ফরিদ আহম্মেদ, সদস্য সচিব আলমগীর কবির মান্নু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলন তালুকদার, পাড়েরহাট ইউপির প্যানেল চেয়ারম্যান আঃ রাজ্জাক হাওলাদার, প্রেসক্লাস সভাপতি খান মোঃ নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান খান প্রমুখ।
ইন্দুরকানীতে ব্যাপকহারে বেড়েছে চুরি
ইন্দুরকানী প্রতিনিধি
পিরোজপুরের ইন্দুরকানীতে ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে চুরি। প্রায় দিনই ঘটছে দোকান, গরু ও প্রতিষ্ঠানে চুরির ঘটনা। জানা যায়, সোমবার রাতে উপজেলার চন্ডিপুর এলাকার দিনমজুর আঃ রহিম শেখের ৪টি ও চরবলেশ^র গ্রামের রুহুল আমিন শেখের ২টি গরু নিয়ে গেছে চোরাই চক্র। এর আগে গত ৭ জানুয়ারী ভবানীপুর মাধ্যমিক বিদ্যালয়ে, একটি মাদ্রাসা ও একটি ব্যবসা প্রতিষ্ঠানে চুরির ঘটনা ঘটে। এক্ষেত্রে বেশিরভাগ বাড়িতে সিধকেটে ও চেতনানাশক স্প্রে প্রয়োগ করে উপজেলার বিভিন্ন এলাকায় চুরির ঘটনা ঘটেছে। এছাড়া ব্যাটারি চালিত ইজিবাইক, রিক্সা, ভ্যান চুরি হয়েছে কয়েকটি। গত ২ মাসে উপজেলার বিভিন্ন এলাকায় ব্যাপক হারে চুরির উপদ্রব বৃদ্ধি পেয়েছে।
দিনমজুর আঃ রহিম জানান, আমি একজন দিনমজুর গরীব মানুষ। ধারদেনা করে গরু কিনে লালন-পালন করছিলাম। গরুগুলো আগামী কোরবানীর ঈদে বিক্রি করার কথা ছিল। কিন্তু চোরেরা আমার সব শেষ করে দিয়েছে।
এবিষয় ইন্দুরকানী থানার ওসি মোঃ মারুফ হোসেন জানান, চন্ডিপুর এলাকায় ৬টি গরু চুরির ঘটনায় এসআই প্রশান্তকে ওই এলাকার সিসিটিভি ফুটেজগুলো সংগ্রহ করার দায়িত্ব দেয়া হয়েছে। গরু উদ্ধার ও চোরাই চক্রকে গ্রেফতারের জন্য অভিযান চলছে।
অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী পরিষদের কম্বল বিতরণ
পিরোজপুর প্রতিনিধি
মঙ্গলবার অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী পরিষদ পিরোজপুর জেলা শাখার উদ্যোগে গরীব,অসহায় এবং শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিরোজপুর সদর উপজেলার নির্বাহী অফিসার মামুনুর রশীদ,পিরোজপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বাবর তালুকদার,অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী পরিষদের সভাপতি সার্জেন্ট অবঃ মোঃ রফিকুল ইসলাম, সিনি: সহ-সভাপতি সার্জেন্ট অবঃ মো: আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক সার্জেন্ট অবঃ মোঃ হাবিবুর রহমান সহ সংগঠনের সকল নেতৃবৃন্দ। পিরোজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রশীদ বলেন অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী পরিষদ নানাবিধ সামাজিক কার্যক্রমে অংশ গ্রহণ করে থাকেন,অসহায় শীতার্ত এতিম শিশুদের মাঝে শীতবস্র বিতরণ একটি মহৎ উদ্যোগ, সমাজের সকলের এই ধরনের কাজে এগিয়ে আসা উচিত, তিনি অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী পরিষদের সকলকে এই মহৎ কাজে অংশ গ্রহণ করার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।
কালিয়ায় পহরডাঙ্গা কৃষক সমাবেশ
কালিয়া প্রতিনিধি
বাংলাদেশর সংখ্যা গরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষে সারাদেশে ৩ মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশর অংশ হিসেবে নড়াইল জেলার কালিয়া উপজেলার পহরডাঙ্গা ইউনিয়ন কৃষক দলের আয়োজনে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে উপজেলার পহরডাঙ্গা ইউনিয়ন পরিষদ মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। পহরডাঙ্গা ইউনিয়ন বিএনপি সভাপতি বিএম নজরুল ইসলাম (কাবুল) এঁর সভাপতিত্বে পহরডাঙ্গা ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক কুবাদ সিকদার ও পহরডাঙ্গা ইউনিয়ন যুবদলের সাবেক আহবায়ক এসএম নূরেআলম সাজ্জাদ (নয়ন) সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন নড়াইল জেলা কৃষক দলের আহবায়ক নবীর হোসেন। প্রধান বক্তা ছিলেন নড়াইল জেলা কৃষক দলের সদস্য সচিব আমিনুল কবির (চন্দন)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নড়াগাতী থানা কৃষক দলের আহবায়ক লিটন সরকার, নড়াগাতী থানা কৃষক দলের সদস্য সচিব মিন্টু ঘোষ, নড়াগাতী থানা যুবদলের সদস্য সচিব চৌধুরী সাকায়েত হোসেন (ঝুনু), নড়াগাতী থানা মহিলা দলের সভাপতি নাদিরা আকতার জোছনা মল্লিক)।
এসময় উপস্থিত ছিলেন, গহরডাঙ্গা ইউনিয়ন কৃষক দলের সভাপতি মোঃ সহিদ শেখ, পহরডাঙ্গা ইউনিয়ন বিএনপি সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান শেখ (সবুজ), পহরডাঙ্গা ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক মোঃ বাবলু মল্লিক, পহরডাঙ্গা ইউনিয়ন সাবেক যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ সোহেল রানাসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সমাবেশে উপস্থিত কৃষকদের বিভিন্ন সমস্যার কথা শুনেন অতিথিরা। পরে সমাধানের জন্য বিভিন্ন দিকনির্দেশনা দেন তারা।
রাজাপুরে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও আলোচনা সভা
ঝালকাঠি প্রতিনিধি
জুলাই বিপ¬ব ও গণঅভ্যুন্থানের শহীদদের রুহের মাগফিরাত কামনা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ঝালকাঠিতে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাজাপুরে সাতুরিয়া ইঞ্জিনিয়ার এ কে এম রেজাউল করিম কারিগরী স্কুল এন্ড কলেজ মাঠে এ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী গবেষনা কেন্দ্রের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এ কে এম রেজাউল করিম। প্রধান আলোচক ছিলেন হাফেজ কে এম মোস্তফা কামাল। সভায় অবসর প্রাপ্ত শিক্ষক মোঃ আবুয়াল বাশার এর সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি মো. কাজী খলিলুর রহমান, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আক্কাস সিকদার, সাতুরিয়া এম এম উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রিনা খান, জাতীয়তাবাদী গবেষনা কেন্দ্রের উপজেলা সভাপতি মোঃ ফয়সাল হোসেন হিমেল। এসময় উপস্থিত ছিলেন ঝালকাঠি টেলিভিশন সাংবাদিক সমিতির সভাপতি মোঃ আজমির হোসেন তালুকদার, সাধারণ সম্পাদক শফিউল আজম টুটুল, প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ মাসউদুল আলম, টেলিভিশন জার্নালিষ্ট এ্যসোসিয়েশনের সদস্য সচিব আলোক সাহা ও রাজাপুর সাংবাদিক ক্লাবের সভাপতি রহিম রেজা প্রমুখ। আলোচনা সভা শেষে দোয়া অনুষ্ঠিত হয়।
রামপালে বিসিএস ক্যাডারের ২৫ কর্মকর্তার আমাদের গ্রাম ক্যান্সার প্রকল্প পরিদর্শন
রামপাল প্রতিনিধি
রামপালে বিসিএস ফাউন্ডেশনের ৭৭তম কোর্সের ২৫ জন কর্মকর্তা আমাদের গ্রাম ক্যান্সার কেয়ার এন্ড রিসার্চ সেন্টার পরিদর্শন এবং বৃক্ষরোপণ করেন।
মঙ্গলবার বেলা ১১ টায় রামপালে স্থাপিত বিশ্বমানের আমাদের গ্রাম ক্যান্সার কেয়ার এন্ড রিসার্চ সেন্টার পরিদর্শনে আসেন ৪৫ তম ব্যাচের ৭৭তম কোর্সের ২৫ জন বিসিএস কর্মকর্তা। এ সময় তাদের নেতৃত্ব দেন সালাউদ্দিন দিপু। পরিদর্শনকালে আমাদের গ্রাম ক্যান্সার কেয়ার এন্ড রিসার্চ সেন্টারের পরিচালক রেজা সেলিম প্রকল্পের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে বিসিএস ক্যাডারের কর্মকর্তাদের অবহিত করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন, আমাদের গ্রামের তৌফিকুল ইসলাম, কাকলী রাণী হালদার, যুগ্ম পরিচালক ডা. আক্তার সুপ্তা, আমাদের গ্রাম’র শেখ সাদী, সংগঠক সুমিত মন্ডল প্রমুখ।
ফকিরহাটে বাল্যবিবাহ নিরোধ আইন বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা
ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাটে বাল্যবিবাহ নিরোধ আইন-২০১৭ বিষয়ে এক দিনের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে মঙ্গলবার (১৪ জানুয়ারি) বেলা ১১টায় উপজেলা মিলনায়তনে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কোহিনুর জাহান।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাহিরা খাতুনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন ফকিরহাট মডেল থানা পুলিশের পরিদর্শক (ওসি) এস এম আলমগীর কবীর ও বাগেরহাট জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক সাহেদা পারভীন। এসময় উপজেলা শিক্ষা কর্মকর্তা শোভা রায়, সমাজসেবা কর্মকর্তা অতিশ তরফদার ও আনসার বিডিপি কর্মকর্তা আশালতা মন্ডল প্রমুখ উপস্থিত ছিলেন।
মোংলায় দরিদ্রদের মাঝে কম্বল বিতরণ
মোংলা প্রতিনিধি
মোংলায় দরিদ্রদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলা মিঠাখালী ইউনিয়ন পরিষদে কম্বল বিতরণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া শারমিন। এ সময় তিনি দেড়’শ নারী-পুরুষের হাতে এ কম্বল তুলে দেন। এ অনষ্ঠানে মিঠাখালী ইউপি চেয়ারম্যান উৎপল কুমার মন্ডলসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া শারমিন বলেন, পর্যায়ক্রমে ৬টি ইউনিয়নের দরিদ্র শীতার্তদের মাঝে সরকারী এ কম্বল বিতরণ করা হচ্ছে। সেই সাথে তিনি সমাজের বিত্তবানদেরকে শীতার্তদের সহায়তার জন্য আহবান জানান।
অবৈধভাবে যশোরে কেরুজ ওয়ার হাউজের এজেন্ট দাউদ আলী
দামুড়হুদা প্রতিনিধি
দর্শনাস্থ কেরু এ্যান্ড কোম্পানীর যশোরে কেরুজ ওয়ার হাউজের এজেন্ট দাউদ আলী শুধু মাত্র টাকার জোরে মান করনীক থেকে বন্ডেট ওয়ার হাউজের এজেন্ট হযেছেন বলে তার বিরুদ্ধে উঠেছে নানান অভিযোগ। এছাড়া নিয়ম বহির্ভূতভাবে একের পর এক ওয়ার হাউজের ইনচার্জের দায়িত্ব পেলেও সার্বিক কার্যক্রম পরিচালনা করে আসছেন বাইরের একজনকে নিয়ে। এপদ পেতে হলে সে কোন হাউজের সহকারী হয়ে তারপর এ পদে আসতে হয়।অথচ দাউদ আলীর যেমন দায়িত্ব পালন করেননি কোন হাউজের সহকারি পদে, তেমনি নেই কোন প্রশিক্ষন। ফলে এ ধরণের ব্যাক্তি কিভাবে গুরুত্বপূর্ণ হাউজের ইনচার্জের দায়িত্ব পালন করছেন তা নিয়ে উঠেছে নানান প্রশ্ন।
অভিযোগ উঠেছে, দাউদ আলী ১৯৮৬ সালের ১ ডিসেম্বরে কেরুজ চিনিকলের চিনি কারখানার প্রকৌশলী বিভাগের হেলপার পদে যোগদান করেন। তখন তার বয়স এস এস সি সার্টিফিকেট অনুযায়ী ছিল ১২/১/৬৯।এখানে তার বয়স ১৮ বছর পূর্ন না হয়েও সে চাকুরী শুরু করে। পরে ডিস্টিলারী বিভাগের ম্যাসেঞ্জার পদেও কিছুদিন দায়িত্ব পালন করেছেন। ২০০৩ সালের ১৫ জুনে পদন্নোতি পেয়ে ওই বিভাগেরই মান করণীক/মান পরিক্ষক হিসেবে যোগদান করেছিলেন। গুঞ্জন রয়েছে ৮ম শ্রেণি পাসের সনদপত্রের মাধ্যমে চাকুরি জীবন শুরু করলেও মান করনীক পদে তাকে জমা দিতে হয় এসএসসি পাসের সনদপত্র। আর এখানে ধরা পড়ে বয়সের গড়মিল। ১৮ বছর না হলে কোন প্রতিষ্ঠানে চাকুরি হওয়ার কথা নয় অথচ ৮ম শ্রেণির ভুয়া সনদ দেখিয়ে চাকুরী শুরু করলেও পরে সে সনদ সড়িয়ে ফেলে।
একটি সূত্র থেকে জানা যায়, এক পর্যায়ে দাউদ আলী ফ্যাসিবাদ সরকারের ক্ষমতাশীন সংসদ সদস্য, তৎকালীন আওয়ামীলীগ নেতৃবৃন্দ, কেরুজ শ্রমিক-কর্মচারি ইউনিয়নের পদস্থ নেতৃবৃন্দ সহ চিনিকলের কর্মকর্তাদের মোটা অংকের টাকা দিয়ে বরিশাল ওয়ার হাউজে ভারপ্রাপ্ত ইনচার্জের দায়িত্ব পান। সে সময় দাউদ আলী কোন কোন ব্যাক্তির কাছে বলেও বেড়িয়েছেন ৩৫ লাখ টাকায় ওই হাউজের দায়িত্ব কিনেছি। পরবর্তিতে মোটা অংকের টাকায় তিনি ফরিদপুর হাউজ পছন্দ করে নেন। ওই হাউজে নিজের মতো সুবিধা না হওয়া তৎকালীন আঃলীগ সরকারের একজন মন্ত্রীকে ৭ লাখ, জনৈক এমপিকে ২২ লাখ ও একজন জেলা পরিষদ চেয়ারম্যানকে ৩ লাখ টাকা দিয়ে ফরিদপুর থেকে যশোর ওয়ার হাউজের দায়িত্ব নেন। সূত্র জানায় ১৯০৫ সালের বৃষ্টিশ আইনুযায়ী একজন বন্ডেট ওয়ার হাউজের ইনচার্জ পদ পেতে হলে তাকে কমপক্ষে ২ বছরের সহকারি হিসেবে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এ ছাড়া প্রশিক্ষণ থাকতে হবে ৬ মাসের। অভিযোগ রয়েছে দাউদ আলীর অভিজ্ঞতা ও প্রশিক্ষণ কোনটিই নেই। একটি নির্দিষ্ট জেলার বাসিন্দার সুবাদে ও শুধুমাত্র অবৈধ উপায়ে উপার্জনকৃত কাড়ি কাড়ি টাকার বিনিময়ে একের পর এক ওয়ার হাউজের ইনচার্জের পদ দখল করেছেন।
ফরিদপুর যেমন অবসরপ্রাপ্ত জনৈক এ্যাজেন্টকে দিয়ে ভাড়ায় পরিচালিত করেছিলেন, ঠিক তেমনিভাবে যশোর হাউজেও ভাড়াটিয়া রয়েছেন অবসরপ্রাপ্ত এ্যাজেন্ট আতিয়ার রহমান। আতিয়ার রহমানের শিক্ষাগত যোগ্যতার সনদ ভূয়ার অভিযোগে ইতিমধ্যে তার বিরুদ্ধে চলছে তদন্ত। অথচ সেই হাউজে আতিয়ার রহমানকে দিয়েই তিনি যশোর ওয়ার হাউজের যাবতীয় কার্যক্রম পরিচালনা করে আসলেও কেরুজ প্রশাসন না দেখার ভান করে আছে। দর্শনার ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের প্রভাবশালী এ নেতার বিরুদ্ধে গত ৫ আগস্টের পর ২ টি মামলাও দায়ের হয়েছে আদালতে। এ ছাড়া গত ৫ আগষ্ট দাউদ আলীর কেরুজ আনন্দ বাজারের তার কথিত অফিসে ভাংচুরের সময় তার অফিসে মেলে কেরুজ উৎপাদিত ফরেণ লিকারের প্রায় আড়াই মদের বতলের লেবেল। যা অবৈধভাবে রক্ষিত ছিলো দাউদ আলীর অফিসে। ডিস্টিলারীর মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের ডিও সানোয়ার হোসেন সে সময় ঘটনাস্থলে পৌছে লেভেলগুলো জব্দ করেন।
অভিযোগ উঠেছে, কাগজ-কলমে আড়াই হাজার লেভেল জব্দ দেখানো হলেও তার বিরুদ্ধে কোন আইনি ব্যবস্থা নেয়া হয়নি। কে কি কারণে কোন প্রকার ব্যবস্থা নেয়া হয়নি তা নিয়েও প্রশ্ন উঠেছে।
এ বিষয়ে সানোয়ার হোসেন জানান, দাউদ আলী ডিস্টিলারী বিভাগের ফরেণ লিকারের বোতল ও লেভেল পরিবেশক ছিলেন। যে কারণে তার বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়া হয়নি।চুয়াডাঙ্গা মাদকদ্রব্য অধিদপ্তরের সহকারী পরিচালক শিরিন আক্তার জানান,তার বিরুদ্ধে এ অভিযোগ অনেক আগের, তবে এ বিষয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হতে পারে।
এ দিকে ডিস্টিলারী বিভাগের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, গত ৬/৭ বছরে শুনিনি দাউদ আলী লেভেলের পরিবেশক ছিলেন। তাছাড়া কোন পরিবেশকও তার অফিস কক্ষে আইনগত ভাবে এত পরিমান লেভেল মজুত রাখতে পারেনা।এ ছাড়া প্রতিষ্ঠানের চাকরী জীবি ওই প্রতিষ্ঠানের পরিবেশক হয় কিভাবে ?
কেরুজ ব্যবস্থাপনা পরিচালক রাব্বিক হাসান জানান, সে সময় আমি এ মিলে ছিলাম না। থাকলে অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করতাম। বর্তমানে দাউদ আলীর বিরুদ্ধে অভিযোগ রয়েছে তিনি বহিরাগত এক যুবককে দিয়েও হাউজের গোপনীয় কাগজপত্রের কাজ করিয়ে আসছেন। অফিসের গোপনীয় কাগজ-পত্রের কার্যক্রম বহিরাগত দিয়ে করানোতেও উঠেছে প্রশ্ন।
দাকোপ প্রেসক্লাবে সংবর্ধনা
দাকোপ প্রতিনিধি
খুলনার দাকোপ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সকলের প্রিয় মুখ শেখ আঃ কাদের -এঁর পদোন্নতিজনিত বদলী উপলক্ষে দাকোপ প্রেসক্লাবের উদ্যোগে বিদায় সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৪ জানুয়ারী মঙ্গলবার বেলা সাড়ে ১২ টায় দাকোপ প্রেসক্লাব সম্মেলন কক্ষে দাকোপ প্রেসক্লাবের সভাপতি গোবিন্দ বিশ্বাস এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ও সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাকোপ উপজেলা সদস্য বিদায়ী অফিসার শেখ আঃ কাদের। দাকোপ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জি এম রেজার পরিচালনায় বক্তব্য দেন দাকোপ প্রেসক্লাবের সাবেক সভাপতি শিপন ভুইঁয়া, শচীন্দ্র নাথ মন্ডল, সাবেক সাধারণ সম্পাদক আজগর হোসেন সাব্বির, মোজাফফর হোসেন, সিনিয়র সহ-সভাপতি জি এম জাকির হোসেন, কোষাধ্যক্ষ বিধান ঘোষ, দপ্তর সম্পাদক পারুল বেগম, সাংবাদিক জি এম আজম, প্রবীর রায় বাপ্পি, কুমারেশ বিশ্বাস, মামুনুর রশীদ, দাকোপ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অফিসের অফিস সহকারী মোঃ আতাউর রহমান, সহ সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
কয়রার উত্তর বেদকাশীতে কৃযকদলের কৃষক সমাবেশ
কয়রা প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল উত্তর বেদকাশী ইউনিয়ন শাখার আয়ােজনে কৃষক সমাবেশ ১৪ ফেব্রয়ারী (মঙ্গলবার) বিকাল ৪ টায় উত্তর বেদকাশী কাছারী বাড়ি বৃক্ষ মেলা মঞ্চে অনুষ্টিত হয়। কয়রা উপজেলা কৃষক দলের আহবায়ক এসএম গােলাম রসুলের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক এ্যাডভােকেট মােমরেজুল ইসলাম। সমাবেশ উদ্বােধন করেন খুলনা জেলা কৃষকদলের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মােল্যা কবির হােসেন। প্রধান বক্তা ছিলেন খুলনা জেলা কৃষকদলের সাধারন সম্পাদক শেখ আবু সাইদ।
বক্তৃতা করেন খুলনা জেলা কৃষকদলের সহ সভাপতি গােলাম মাসুদ মৃধা, কয়রা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক এমএ হাসান, মনিরুজ্জামান বেল্টু,আবু সাইদ বিশ্বাস, বিএনপি নেতা সদর উদ্দিন আহমেদ, শেখ সালাহউদ্দিন লিটন, সরদার মতিয়ার রহমান, আব্দুস সামাদ গাজী, গাজী সেরাজুল ইসলাম, কয়রা উপজেলা কৃষকদলের সদস্য সচিব আবু সাইদ মালী, কয়রা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ডাঃ নুরুল ইসলাম খােকন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক এছানুর রহমান, সদস্য আবুল কালাম আজাদ কাজল, উপজেলা ছাত্রদলের আহবায়ক আরিফ বিল্লাহ সবুজ, সদস্য সচিব মাহমুূদ হাসান, কৃষকদল নেতা শাহসজান সিরাজ, কবির হােসেন প্রমুখ।
মোরেলগঞ্জে দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার পর্দা নামল
মোরেলগঞ্জ প্রতিনিধি
বাগেরহাটের মোরেলগঞ্জে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে আয়োজন করা দুইদিনব্যাপী বিজ্ঞান মেলার সমাপ্তি হয়েছে। মঙ্গলবার (১৪ জানুয়ারি) উপজেলা পরিষদ মাঠে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে মেলার পরিসমাপ্তি ঘটে।
উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই মেলায় শিক্ষার্থীদের অংশগ্রহণে ছিল বিজ্ঞান অলিম্পিয়াড, কুইজ প্রতিযোগিতা, বৈজ্ঞানিক উদ্ভাবনী প্রকল্প প্রদর্শনী এবং সেমিনার। মেলায় উপজেলার ৩০টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী চিন্তাধারা উপস্থাপন করেন।
কুইজ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের মেধা যাচাইয়ের জন্য তিনটি ক্যাটাগরিতে পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরে প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল ইসলাম।
মেলায় সিনিয়র ও জুনিয়র গ্রুপে প্রতিযোগিতায় অংশ নেওয়া ৩০টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ছিল চরম উদ্দীপনা। এ সময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মোল্লাহাটে ‘জুলাই এর প্রেরণা, দিতে হবে ঘোষণা’ শীর্ষক লিফলেট বিতরণ
মোল্লাহাট প্রতিনিধি
বাগেরহাটের মোল্লাহাটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে ৭ দফা দাবিতে ‘জুলাই এর প্রেরণা, দিতে হবে ঘোষণা’ শীর্ষক লিফলেট বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় মোল্লাহাট বাজার ও আশপাশের এলাকায় ব্যাবসায়ী, যানবাহনের চালক ও সর্বসাধারনের মাঝে দলবদ্ধভাবে এ লিফলেট বিতরণ করা হয়।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে দাবিকৃত ৭ দফা হলো: ১. জুলাই অভ্যুত্থানে শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি এবং দ্রুত সময়ের মধ্যে আহতদের বিনামূল্যে রাষ্ট্রীয়ভাবে সুচিকিৎসা প্রদানের প্রতিশ্রুতি স্পষ্ট করতে হবে। ২. ঘোষণাপত্রে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর নেতৃত্ব পরিষ্কারভাবে উল্লেখ থাকতে হবে। ৩. অভ্যুত্থানে আওয়ামী খুনি ও দোসরদের বিচার নিশ্চিত করার স্পষ্ট অঙ্গীকার ব্যক্ত করতে হবে। ৪. ১৯৪৭ সালের পাকিস্তান আন্দোলন ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের ধারাবাহিকতা পরিষ্কার করতে হবে। ৫. ফ্যাসিবাদী রাষ্ট্র ব্যবস্থার মূল ভিত্তি সংবিধান বাতিল করে নির্বাচিত গণপরিষদ গঠনের মাধ্যমে সম্পূর্ণ নতুন গণতান্ত্রিক সংবিধান প্রণয়নের অঙ্গীকার ব্যক্ত করতে হবে। ৬. নতুন রাজনৈতিক বন্দোবস্তে সব ধরনের বৈষম্য নিরশনের মধ্য দিয়ে নাগরিক পরিচয় প্রদান করে রাষ্ট্র কাঠামো গড়ে তোলার প্রতিশ্রুতি থাকতে হবে। ৭. জুলাই অভ্যুত্থানের একমাত্র প্রধান লক্ষ্য আওয়ামী ফ্যাসিবাদী সরকারকে উৎখাত করা ছিল না বরং গত ৫৩ বছরের বৈষম্য শোষণ ও ফ্যাসিবাদী রাজনৈতিক ব্যবস্থা বিলোপ করার লক্ষ্যে এ অভ্যুত্থান সংঘটিত হয়েছে। সুতরাং বিদ্যমান ফ্যাসিবাদী রাষ্ট্র কাঠামো বিলোপ করতে সব ধরনের সংস্কারের ওয়াদা দিতে হবে।
এসময় উপস্থিত ছিলেন ও লিফলেট বিতরণ করেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বাগেরহাট জেলা ও মোল্লাহাট উপজেলার নেতৃবৃন্দের মাঝে সোহাগ মোল্লা (রাব্বি), খন্দকার সাকিবুল ইসলাম, মাজহারুল ইসলাম ও মতিউর রহমান সহ অনেকে। এছাড়া জাতীয় নাগরিক কমিটির জাহাঙ্গীর আলম, কে.এম. ফয়সাল ও চৌধুরী জহিরুল ইসলাম প্রমুখ।
ডুমুরিয়ায় ইউপি সদস্য’র শাস্তির দাবিতে থানায় ইমাম পরিষদ
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় জমি জমা সংক্রান্ত বিরোধের জের ধরে পাল্টাপাল্টি হামলায় উভয় পক্ষের দুইজন আহত হয়েছেন। উপজেলার শিবপুর বাদুরগাছা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় পাল্টাপাল্টি অভিযোগ দায়ের করা হয়েছে।
থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা যায়, জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে ঘটনার দিন গত ৪ জানুয়ারি সকালে ইমাম পরিষদের সদস্য মোশারাফ হোসেন কে পানি সেচ কাজে বাঁধা দেয় স্থানীয় ইউপি সদস্য মফিজুল ইসলাম গাজী। কথা কাটাকাটির এক পর্যায়ে উভয়ের মধ্যে হামলা পাল্টা হামলা ঘটে।এরপর স্থানীয়রা আহত মোশারাফ কে উদ্ধার করে প্রথমে ডুমুরিয়া পরে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। অপরদিকে প্রতিপক্ষের হামলায় ইউপি সদস্য মফিজুল গাজীও আহত হন এবং ডুমুরিয়া হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে উপজেলা ইমাম পরিষদের নেতৃবৃন্দরা মঙ্গলবার দুপুরে ন্যায় বিচারের দাবিতে থানা পুলিশের দ্বারস্থ হয়েছেন। ঘটনা প্রসঙ্গে উপজেলা ইমাম পরিষদের সভাপতি মাওলানা মোস্তাক আহমেদ জানান, ইমাম পরিষদের সদস্য মোশারাফের উপর হামলার ঘটনায় ইউপি সদস্য মফিজুল কে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে থানা পুলিশের দ্বারস্থ হয়েছি।
এ সময় উপস্থিত ছিলেন মুফতি আব্দুল কাইয়ুম জমাদার, মাওলানা মনিরুল ইসলাম,শরীফ আহম্মেদ, হাফেজ শহিদুল ইসলাম, মুফতি আবু সাঈদ, মাহফুজুর রহমান, অলিউল্লাহ রহমান, মাওলানা মুজাহিদুর রহমান, হাফেজ মিজানুর রহমান, আবুল বাসার প্রমুখ।
দাকোপে পিআইওকে বিদায় সংবর্ধনা
দাকোপ প্রতিনিধি
দাকোপে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ আব্দুল কাদের‘র পদোন্নতি জনিত বদলী উপলক্ষে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। দাকোপ প্রেসক্লাব এ সংবর্ধনার আয়োজন করেন।
মঙ্গলবার বেলা ১২টায় প্রেসক্লাবের সম্মেলন কক্ষে ক্লাবের সভাপতি গোবিন্দ বিশ^াসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জি.এম রেজার পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আসমত হোসেন। বিশেষ অতিথির বক্তৃতা করেন বিদায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) শেখ আব্দুল কাদের, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুরাইয়া সিদ্দীকা, প্রেসক্লাবের সাবেক সভাপতি মহিদুল ইসলাম ভূঁইয়া শিপন, শচীন্দ্রনাথ মন্ডল, সাবেক সম্পাদক আজগর হোসেন ছাব্বির, শেখ মোজাফ্ফার হোসেন। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন প্রকল্প বাস্তবায়ন অফিস সহকারি আতাউর রহমান, সাংবাদিক মোঃ মামুনুর রশিদ প্রমুখ। সভায় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি জি এম জাকির হোসেন, কুমারেশ বিশ^াস, অর্থবিষয়ক সম্পাদক বিধান চন্দ্র ঘোষ, দপ্তর সম্পদক পারুল বেগম, সিনিয়র সাংবাদিক জি এম আজম, প্রবীর রায় বাপ্পি।
সভা শেষে সংবর্ধিত বিদায় অতিথি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে সম্মননা স্মারক দেওয়া হয়।
রূপসায় পিএফজির পরিকল্পনা প্রণয়ন সভা
রূপসা প্রতিনিধি
রূপসায় পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি)’র আয়োজনে ও দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর সহযোগিতায় পিএফজির সম্মিলিত কার্যক্রম অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা প্রণয়ন সভা ১৪ জানুয়ারি মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পল্লিউন্নয়ন মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
পিএফজি কো-অরডিনেটর শাহনাজ ইসলামের সভাপতিত্বে ও পিএফজি কো- অরডিনেটর শারমিন আক্তার আখির পরিচালনায় প্রধান অতিথির বক্তৃতা করেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর এমআইপিএস প্রকল্পের ডেপুটি ডিরেক্টর ড. নাজমুন নাহার নূর (লুবনা)।
সম্মানিত অতিথি ছিলেন রূপসা উপজেলা বিএনপি’র আহবায়ক মোল্লা সাইফুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক বিকাশ মিত্র। বক্তৃতা করেন পিএফজি’র অ্যাম্বাসেডর কাজী আনোয়ার হোসেন, মোঃ হাফিজুর রহমান, মোঃ রবিউল ইসলাম, দি হাঙ্গার প্রজেক্ট এর খুলনা অঞ্চলের এরিয়া কো-অরডিনেটর এস.এম রাজু জবেদ, রূপসা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আ: রাজ্জাক শেখ, পিএফজি সদস্য ও সাংস্কৃতিক কর্মী সুখেন রায়, আল মামুন সরকার, মহিদুল সরদার,, নজরুল ইসলাম, শরীফ খন্দকার, খাদিল লস্কর, মুরসালিম ইসলাম রনি, খন্দকার ইমাম হোসেন, ইউপি সদস্য মাওঃ আবু সালেহ লস্কর, আসলাম লস্কর , সেলিনা আক্তার সাথী, মাধুরী সরকার, দিবা রাণী দাস, এসএম মালেক, আবু তাহের, শিরিনা আক্তার, মাওঃ আঃ হান্নান প্রমুখ।
সভায় সার্বিক তদারকির দায়িত্বে ছিলেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর খুলনা অঞ্চলে ফিল্ড কো-অরডিনেটর মোঃ আবু তাহের।
মাগুরার শালিখাতে পলিথিনের বিকল্প উপকরণ বিতরণ
মাগুরা প্রতিনিধি
শালিখায় ১৪ জানুয়ারি আত্মকর্মসংস্থান সৃজন এবং পলিথিন ব্যাগের বিকল্প ব্যবহার বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণ প্রদান এবং উপকরণবিতরণ করা হয়েছে ১৪ জানুয়ারি মঙ্গলবার।
শালিখা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা প্রশাসক অহিদুল ইসলাম। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার হাসিনা মমতাজ।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মৎস্য কর্মকর্তা সাহারিন সুলতানা, প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আকবর হোসেন, ইঞ্জিনিয়র সৈয়েব আক্তার,সমাজ সেবা অফিসার নাসিমা খাতুন, ইউডিএফ কর্মকর্তা মোঃ ইবাদ আলী,আনসার ভিডিপি কর্মকর্তা মর্জিনা খাতুন প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপার ভাইজার বিপ্লব কুমার রায়।
তালা সদর ইউনিয়ন বিএনপির মতবিনিময়
সাতক্ষীরা প্রতিনিধি
বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা বিষযয়ক সম্পাদক ও সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব বলেছেন, সমগ্র প্রথিবী দেখেছে কাতারের রাষ্ট্রীয় এয়ার এম্বুলেন্স বিমান যোগে বেগম খালেদা জিয়া বিদেশে চিকিৎসার জন্য গিয়েছেন। আর স্বৈরাচার শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে। এতেই বোঝা যায় কার সম্মান কোথায়।
তিনি মঙ্গলবার বেলা ১১ টায় সাতক্ষীরার তালা উপজেলা বিএনপি আয়োজিত সদর ইউনিয়ন পরিষদ অডিটোরিয়ামে এক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তালা উপজেলা বিএনপির সভাপতি মৃনাল কান্তি রায়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলামের সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, তালা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও কুমিরা ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা, সিনিয়র সহ-সভাপতি এম মহিদুল হক লিটু, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মোশাররফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ, তালা উপজেলা যুবদলের আহবায়ক মির্জা আতিয়ার রহমান, সদস্য সচিব মোস্তফা হোসেন মন্টু, তালা থানা ছাত্রদলের আহ্বায়ক হাফিজুর রহমান হাফিজ, সদস্য সচিব এস কে ফারুক প্রমূখ।
বিএনপির কেন্দ্রীয় নেতা হাবিব বলেন, দীর্ঘ ১৭ বছরে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে আওয়ামী লীগের নেতাকর্মী ও শেখ হাসিনা। তিন বারের প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে রাজনীতি থেকে দূরে সরিয়ে রাখতে চেয়েছিল শেখ হাসিনা। কিন্তু মহান আল্লাহর রহমতে তারা সেটি পারেনি। তিনি আরো বলেন, আগামীতে তারেক রহমানকে নিয়ে বীরের বেশে বেগম খালেদা জিয়া দেশে ফিরবেন এবং সেই অপেক্ষায় রয়েছেন বিএনপির নেতাকর্মী এবং সমগ্র দেশবাসী।
মোল্লাহাটে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা
মোল্লাহাট প্রতিনিধি
বাগেরহাটের মোল্লাহাটে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” প্রতিপাদ্যের আলোকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে, উপজেলা প্রশাসনের বাস্তবায়নে ও প্রধান উপদেষ্টার কার্যালয়ের সার্বিক তত্ত্বাবধানে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
সোমবার বিকাল ৩টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত উক্ত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা হরেকৃষ্ণ অধিকারী।
সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা সুলতানা নীলার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, থানা অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা অনিমেষ বালা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মফিজুর রহমান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আতিকুল ইসলাম জুয়েল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার রামপদ বিশ্বাস ও বৈষম্য বিরোধী শিক্ষার্থী প্রমুখ।
দিঘলিয়ায় কম্বল বিতরণ
দিঘলিয়া প্রতিনিধি
দিঘলিয়া উপজেলায় বিভিন্ন ইউনিয়নে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে কেন্দ্রীয় কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলালের পক্ষ থেকে সেনহাটিতে ১৩ টি মাদ্রাসা সহ দিঘলিয়া ইউনিয়নের রহমানিয়া আরাবিয়া মাদ্রাসা সহ বিভিন্ন মাদ্রাসায় দুস্থ ও এতিমদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
সেনহাটি ইউনিয়ন বিএনপি’র আহবায়ক শেখ মোসলেম উদ্দিন এর সভাপতিত্বে দেলোয়ার হোসেনের সঞ্চালনায়, প্রধান অতিথি খুলনা জেলা জিয়া পরিষদের সাবেক সভাপতি অধ্যাপক মনিরুল হক বাবুল,উপজেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক মোল্লা মনিরুজ্জামান, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সম্পাদক আরিফুল ইসলাম হাসান, সেনহাটি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এস এম মেহেদী হাসান, ইউপি সদস্য আলেয়া পারভীন, শহিদুল মল্লিক প্রমূখ।
অপরদিকে দিঘলিয়া ইউনিয়নের বিভিন্ন মাদ্রাসায় কম্বল বিতরণের সময় উপস্থিত ছিলেন, ডাঃ হাফিজুর রহমান, জুয়েল বিশ্বাস, সেলিমুল ইসলাম সেলিম মোড়ল, তৈয়ব মোল্লা , আল-আমিন মোল্লা, রিপন শেখ, কালাম শেখ, খাইরুল মোড়ল সহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
কুষ্টিয়ায় পিস্তলসহ সন্ত্রাসী আনোয়ার হোসেন গ্রেপ্তার
কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় সেনাবাহিনী অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ শীর্ষ সন্ত্রাসী আনোয়ার হোসেন (৩৮) ও তার স্ত্রী কমেলা বেগমকে (৩৩) গ্রেপ্তার করেছে।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) ভোররাতে উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাগোয়ান মধ্যপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়। আনোয়ার হোসেনের বিরুদ্ধে হত্যা, মাদক চোরাচালান ও অস্ত্রসহ একাধিক মামলা রয়েছে।
কুষ্টিয়া সেনাবাহিনী ক্যাম্প থেকে সাংবাদিকদের গ্রেপ্তারের তথ্য জানানো হয়েছে।
সেনা ক্যাম্প থেকে জানানো হয়েছে, আনোয়ার হোসেন অস্ত্রসহ নিজ বাড়িতে অবস্থান করছেনÍ এমন গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর সদস্যরা অভিযান চালায়। এ সময় নিজ বাড়ি থেকে আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করা হয়। বাড়ি তল্লাশি করে তার শয়নকক্ষ থেকে একটি বিদেশি পিস্তল ও ৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। আনোয়ার হোসেনের অপরাধ কর্মকাণ্ডের সহযোগী তার স্ত্রী কমেলা বেগমকেও আটক করে ক্যাম্পে নেয় সেনা সদস্যরা।
আনোয়ার হোসেন ও তার স্ত্রীর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে সেনা ক্যাম্প সূত্র জানিয়েছে।
তালা বিএনপির আলোচনা সভা
সাতক্ষীরা প্রতিনিধি
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এয়ার অ্যাম্বুলেন্সের বিদেশে চিকিৎসার জন্য গেছেন, আর আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা বিদেশে পালিয়ে গেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা বিষযয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব।
হাবিবুল ইসলাম হাবিব বলেছেন, ‘‘সমগ্র পৃথিবী দেখেছে, কাতারের রাষ্ট্রীয় এয়ার অ্যাম্বুলেন্স বিমান যোগে বেগম খালেদা জিয়া বিদেশে চিকিৎসার জন্য গিয়েছেন, আর স্বৈরাচারী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন। এতেই বোঝা যায়, কার সম্মান কোথায়।’’
মঙ্গলবার (১৪ জানুয়ারি) বেলা ১১টায় সাতক্ষীরার তালা উপজেলা বিএনপি আয়োজিত সদর ইউনিয়ন পরিষদ অডিটোরিয়ামে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
তালা উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলামের সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, তালা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও কুমিরা ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা, সিনিয়র সহ-সভাপতি এম মহিদুল হক লিটু, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মোশাররফ হোসেন, জাহাঙ্গীর হোসেন, সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ, তালা উপজেলা যুবদলের আহ্বায়ক মির্জা আতিয়ার রহমান, সদস্য সচিব মোস্তফা হোসেন মন্টু, তালা থানা ছাত্রদলের আহ্বায়ক হাফিজুর রহমান হাফিজ, সদস্য সচিব এস কে ফারুক প্রমূখ।
সাতক্ষীরায় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা
সাতক্ষীরা প্রতিনিধি
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। জাঁকজমকপূর্ণ আয়োজনে ক্রীড়া শ্রুতিমধুর ভাবগাম্ভীর্যে বিদ্যালয় প্রাঙ্গণে ফুলেল সাজ সজ্জায় এক মনোরম পরিবেশে অতিথিদের আগমনে শিক্ষক শিক্ষার্থী অভিভাবক বৃন্দ সবমিলেই এক মিলন মেলায় পরিণত হয়।
সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে মঙ্গলবার (১৪ ই জানুয়ারি) সকাল ১০ টায় বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আনিসুর রহমান এর সভাপতিত্বে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জাঁকজমকপূর্ণ আয়োজনে বিদ্যালয় শিক্ষার্থীরা পুষ্প বৃষ্টি আর সুরের মূর্ছনায় নৃত্য পরিবেশনে প্রধান অতিথিকে স্বাগত জানানো হয়।
অতিথি ও শিক্ষক, শিক্ষিকাদের বিদ্যালয়ের শিক্ষার্থীরা ব্যাজ ও ক্যাপ পরিয়ে দেন, স্কাউট দল কর্তৃক প্রধান অতিথিকে অভ্যর্থনা জ্ঞাপন ও ফুলেল শুভেচ্ছা জানান, এরপর জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা ও ক্রীড়া পতাকা উত্তোলন করা হয়। ক্রীয়া প্রতিযোগীদের মার্চপাস্ট , ডিসপ্লে, ক্রীড়াবিদদের ক্রীড়া প্রতিযোগিতা ও প্রধান অতিথি কর্তৃক অভিবাদন গ্রহণ করা হয়।
প্রধান অতিথির হিসেবে সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ বক্তব্য দেন ও শান্তির প্রতীক পায়রা, বেলুন ফেস্টুন উড়িয়ে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ আবুল খায়ের, সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম টুকু, রসুলপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আশরাফুর রহমান প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে সাবেক প্রধান শিক্ষক সমরেশ কুমার দাশ সহকারী প্রধান শিক্ষক মোঃ সিরাজুল ইসলাম সহ সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
এসময় বিদ্যালয়ের দুই কৃতি শিক্ষার্থী বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ফুটবল দলের অধিনায়ক আফঈদা খন্দকার প্রান্তি ও বক্সিং খেলোয়ার আফরা খন্দকার প্রাপ্তি’কে সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করে বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী শেখ মিফতাহুল জান্নাত।
জেলা প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা ইসিএ সাতক্ষীরা জেলা কমিটির সভা
সাতক্ষীরা প্রতিনিধি
১৩ জানুয়ারি বেলা সাড়ে তিনটায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ইসিএ কমিটির সভাপতি মোস্তাক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভা সঞ্চালনা করেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সরদার শরিফুল ইসলাম। বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রেভিনিউ) শেখ মইনুল ইসলাম মঈন, জেলা মৎস্য কর্মকর্তা জিএম সেলিম, সহকারী বন সংরক্ষক প্রিয়াংকা হালদার, জেলা কমিটির সদস্য মোহাম্মদ সাকিবুর রহমান, উত্তরণের আইন কর্মকর্তা অ্যাড মো. মুনিরুদ্দিন, সুন্দরবন ফাউন্ডেশনের শেখ আফজাল হোসেন ও সিএনআরএস’র শোওয়ান কুমার চৌরান।
সভায় প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা সুন্দরবন থেকে ১০ কিলোমিটার দূরে সাইনবোর্ড স্থাপন, স্থানীয় জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টি করা ও পরিবেশ জন্য সাংঘর্ষিক পেশা পরিবর্তনের করণীয় পরিকল্পনার সিদ্ধান্ত নেওয়া হয়, যা আগামী সভায় উপস্থাপন করা হবে। উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নাজমুন নাহারসহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।
খানজাহান আলী থানা বিএনপির কম্বল বিতরণ
খানজাহান আলী থানা প্রতিনিধি
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক আলহাজ্ব রকিবুল ইসলাম বকুলের পক্ষ থেকে খানজাহান আলী থানা এলাকার বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়।
খানজাহান আলী থানা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে গতকাল মঙ্গলবার সকাল ১০ ফুলবাড়ীগেট জামিয়া কারীমিয়া মাদ্রসায় এ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠিত হয়। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খানজাহান আলী থানা বিএনপির সভাপতি কাজী মিজানুর রহমান, এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খানজাহান আলী থানা বিএনপির সাধারণ সম্পাদক আবু সাঈদ হাওলাদার আব্বাস, উপস্থিত ছিলেন শেখ আব্দুস সালাম, মোল্লা সোহাগ হোসেন, মীর শওকত হোসেন হিটটু, রফিকুল ইসলাম, জাহাঙ্গীর হোসেন খোকা, রইস উদ্দিন, এমদাদুল হক, হেলাল শরিফ, সাহাবুদ্দিন বুদ্ধি, আজমাল হোসেন, আবজাল হোসেন, মাহবুব মাষ্টার, মোয়াজ্জেম হোসেন বাবু, মাসুম বিল্লাহ, হাবিবুর রহমান বিপ্লব, বেলাল হোসেন, ইমদাদ মোড়ল, শহিদুল ইসলাম সোহেল, শাম্মী আক্তার মলি, রেশমী সুলতানা, রশিদ পাটোয়ারী, সেলিম মুন্সী, হাসান বেগ মেহেদী হাসান বাপ্পী, মশিউর রহমান, আরমান শিকদার সেন্টু, জসিম, রফিক, ইঞ্জিনিয়ার বেলাল, মেহেদী হাসান শুভ, স্বাধীন, হোসাইন, জিহাদ, শামীম সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবেন্দ, দিনব্যাপি এ কম্বল বিতরণ অনুষ্ঠানে ফুলবাড়ীগেট দৈবা নৈশ মহিলা মাদরাসা, আলা সুন্নাহ মডেল মাদরাসা, কাজীপাড়া হাফিজিয়া মাদরাসা, বুচিতলা মাদ্রসা ও হেফজখানা, তেলিগাতী তারুফ তোরাপ এতিমখানায় শিক্ষার্থীদের মাঝে বিএনপি’র কেন্দ্রী ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুলের পক্ষ থেকে উপহারের কম্বল তুলে দেওয়া হয়।
পর্যটকদের আকর্ষণ করেছে দেবহাটার রূপসী ম্যানগ্রোভ
সাতক্ষীরা প্রতিনিধি
ঘুরতে আসুন রূপসী দেবহাটা ম্যানগ্রোভ মনোমুগ্ধকর বিনোদন পর্যটন কেন্দ্র। এখনই উপযুক্ত সময় স্কুল-কলেজ ও বিভিন্ন প্রতিষ্ঠান থেকে পিকনিক করার মত জায়গা। তবে পিকনিক করার মত কাছাকাছি মনোমুগ্ধকর পরিবেশে গড়ে উঠেছে রুপসী দেবহাটা ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্র।এই মিনি সুন্দরবনে আছে বিভিন্ন প্রজাতির গাছ ও প্রাণী এবং দেখার মত আনন্দ বিনোদন দৃশ্য।
ভারত-বাংলাদেশ সীমান্তে ইছামতী নদীতে ট্রলারে চড়ে ঘুরে বেড়ানোর আনন্দ। পর্যটন কেন্দ্রটি সীমান্তবর্ত্তী ইছামতী নদীর তীরে হওয়ার এখান থেকে ভারতের টাকি পৌর সভা ও রাতে মিটি মিটি আলোকসজ্জা দেখা যায়। এখানে আসলে সুন্দরবনে যাওয়ার অনেকটা স্বাদ মেটানো যায়। দেবহাটা উপজেলা প্রশাসনের উদ্যোগে ভ্রমন পিপাসুদের মানসিক প্রশান্তি ও পরিবার পরিজন নিয়ে প্রাকৃতিক পরিবেশে বেড়ানোর দিককে সামনে রেখে রূপসী ম্যানগ্রোভকে সজ্জিত করা হয়েছে।
শীতের সকালে বা স্নিগ্ধ বিকালে দর্শনার্থীদের জন্য নতুন রূপে প্রস্তুত করা হচ্ছে সাতক্ষীরা জেলা প্রশাসনের তত্ত্বাবধানে ও দেবহাটা উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত নান্দনিক পিকনিক স্পট রূপসী দেবহাটা ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্রটিকে। প্রতিবছর বিভিন্ন ছুটিসহ আবহাওয়ার সাথে তাল মিলিয়ে গরম বা শীত এবং বিভিন্ন ঈদ ও পূজাকে সামনে রেখে শুরু করে পরবর্তী সময় পর্যন্ত দর্শনার্থীদের পদচারণায় মুখর থাকে এ পর্যটন কেন্দ্রটি। ধর্ম-বর্ণের ভেদাভেদ ভুলে একটু বিনোদন আর আনন্দ উপভোগের জন্য দর্শনার্থীরা সদলবলে ভিড় জমান এখানে। বিশেষ করে পর্যটন কেন্দ্রটির কোলঘেঁষে প্রবাহমান ইছামতি নদীর নৈসর্গিক সৌন্দর্য যেন বারবার কাছে টানে পর্যটকদের।
পড়ন্ত বিকেলে ইছামতির পানিতে অস্তমিত রক্তিম সূর্যের আলোর ঝলকানি, নদীর তীরে প্রিয়জনের সাথে রোমাঞ্চকর কিছু সময় কাটানো, ইচ্ছে হলেই প্রিয়জনকে সাথে নিয়ে নদীর বুকে নৌকায় ভেসে বেড়ানো, ট্রেইল বেঁয়ে প্রিয়জনের হাতে হাত রেখে ম্যানগ্রোভ বনের এক প্রান্ত থেকে অপর প্রান্তে ঘুরে বেড়ানো, সন্ধ্যায় ঝাঁকে ঝাঁকে আবাসস্থলে ফেরা নানা প্রজাতির পাখির কলকাকলি, আর ভাটির টানে নদীর পানি কমে গেলে ইছামতির বুকে জেগে ওঠা বিস্তৃর্ণ বালুরচরে ছুটে বেড়ানো অনেকটা সমুদ্র সৈকতের মতো অনুভূতির সঞ্চার করে সব বয়সের মানুষের মনে। তাতেই যেন বিমোহিত হয়ে এ পর্যটন কেন্দ্রটির প্রেমে পড়েন দর্শনার্থীরা।
২০১২ পরবর্তী তৎকালীন উপজেলা পরিষদ চেয়ারম্যান এডঃ গোলাম মোস্তফা ও উপজেলা নির্বাহী অফিসার আনম তরিকুল ইসলামের উদ্যোগে সরকারী খাস জমিতে সুন্দরবনের আদলে গড়ে তোলা হয় এই রুপসী ম্যানগ্রোভকে। সেজন্য সুন্দরবন থেকে কেওড়া, গেওয়া, সুন্দরী ও গোলপাতাসহ নানা প্রজাতির চারা এনে এখানে রোপন করা হয়। পরবর্তীতে বিভিন্ন সময়ে উপজেলা নির্বাহী অফিসারকে এসে রুপসী ম্যানগ্রোভকে নতুন নতুন রুপ দেয়ার কাজ করেন।
বর্তমান উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান যোগদান করে এখানে বিনোদনের জন্য নানারকম ইভেন্ট তৈরি করেন। ইছামতি নদীর কূল ঘেষে এই বিনোদন কেন্দ্রটি সাধারন মানুষের কাছে বেশি আকর্ষনীয় করে তোলার জন্য তিনি কাজ শুরু করেন। তিনি এই নান্দনিক বিনোদন কেন্দ্রটিকে আরো রুপময় ও নৈসর্দিক রুপ দিতে বিভিন্ন নতুন নতুন ইভেন্ট, নতুন করে আবাসিক স্থান, ট্রেইলসহ নানারকম কাজ করেছেন।
এতো গেল প্রাকৃতিক সৌন্দর্য। দর্শনার্থীদের পছন্দ আর প্রত্যশাকে প্রধান্য দিয়ে রূপসী ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্রের বাড়তি সৌন্দর্য ফুঁটিয়ে তুলতে সর্বদা সচেষ্ট রয়েছে সাতক্ষীরা জেলা ও দেবহাটা উপজেলা প্রশাসন। তাইতো জেলা শহর থেকে ২৫ কিঃমিঃ দুরের এ পর্যটন কেন্দ্রে ২০ বিঘা জমিতে অনামিকা লেক, শিশুদের জন্য বঙ্গবন্ধু শিশু পার্ক ও মিনি চিড়িয়াখানা, সভা-সমাবেশের জন্য কনফারেন্স রুম, ফটোসেশনের জন্য আকর্ষনীয় ও ব্যতিক্রমী একাধিক সেলফি পয়েন্ট, লেকের পানিতে প্যাডেল বোট, কফিশপ, নানা ধরনের কৃত্রিম জীবযন্তু, ঘোড়ার গাড়ি, রাত্রিযাপনের জন্য কটেজ ইত্যাদির ব্যবস্থা রাখা হয়েছে। শুধু তাই নয়, সীমান্ত এলাকা হওয়া স্বত্বেও ইতোমধ্যেই বিদ্যুতায়নের পাশাপাশি সেখানে পৌঁছেছে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা। নারী-পুরুষের আলাদা আলাদা নামাজের স্থান, ওয়াশ ব্লক এমনকি দর্শনার্থীদের জন্য সুপেয় পানির ব্যবস্থাও এখানে রেখেছে দেবহাটা উপজেলা প্রশাসন।
দেবহাটা নির্বাহী অফিসার আসাদুজ্জামান বলেন, এখানকার প্রবেশ মূল্য ২০ টাকা, যার পুরো টাকা সরকারি রাজস্ব তহবিলে জমা হয়। আপনাদের দেওয়া টাকা দিয়ে রুপসী দেবহাটা ম্যানগ্রোভটি আরো সুন্দর পরিবেশ গড়ে তোলার চেষ্টা করছি। তিনি আরো বলেন, কিছু কাজ করা হয়েছে ও কিছু কাজ চলমান আছে। আপনারা এখানে বেড়াতে এসে আনন্দ উপভোগ করার সাথে সাথে রুপসী দেবহাটা ম্যানগ্রোভটি আরো সুন্দর সমৃদ্ধি করতে সহায়তা করুন।
কালিগঞ্জে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপিত
সাতক্ষীরা প্রতিনিধি
কালিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপিত হয়েছে। মঙ্গলবার ১৪ জানুয়ারি বেলা ১১ টায় উপজেলা অডিটরিয়ামে সারাদিন ব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল। এ সময়ে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বাকী বিল্লাহ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম আকরাম হোসেন, উপজেলা আইসিটি কর্মকর্তা হেমেন্দ্র নাথ মন্ডল ও উপজেলা মাধ্যমিক শিক্ষা সমিতির সভাপতি ও বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী মিজানুর রহমান প্রমুখ। ১০টি মাধ্যমিক বিদ্যালয় ও দুটি কলেজ এ বিজ্ঞান সপ্তাহে বিজ্ঞান অলিম্পিয়াড,বিজ্ঞান কুইজ ও বিজ্ঞান প্রজেক্টে অংশ গ্রহণ করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজ্ঞান প্রজেক্ট পরিদর্শন শেষে বলেন আজকের ক্ষুদে বিজ্ঞানী আগামী দিনের ভবিষ্যৎ। এধারা অব্যাহত থাকলে তারা একদিন বিশ্ব জয় করবে। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
শ্যামনগরে মোরগ লড়াই দেখতে মানুষের ভিড়
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরার শ্যামনগরে ঐতিহ্যবাহী মোরগ লড়াই অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ জানুয়ারি) উপজেলার ভেটখালি নতুন ঘেরি মুণ্ডাপাড়া এলাকায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এতে শ্যামনগর, সাতক্ষীরা ও খুলনার বিভিন্ন এলাকার ৪০ জনও বেশি প্রতিযোগী দুই শতাধিক মোরগ নিয়ে অংশ নেন। লড়াই দেখতে হাজারো মানুষের সমাগম ঘটে।
মোরগ লড়াই আয়োজক কমিটির পঞ্চানন মুন্ডা জাগো নিউজকে জানান, পৌষের শেষ দিনে পিঠা-পার্বণ উৎসবের সঙ্গে সাকরাইন উৎসবের অংশ হিসেবে সুদীর্ঘকাল ধরে মোরগ লড়াই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে আসছে। এবারের প্রতিযোগিতায় চার শতাধিক মোরগ নিয়ে ৪০ জন প্রতিযোগী অংশ নিয়েছে। সেই সঙ্গে মোরগের পায়ে ধারালো চাকু স্থাপনের জন্য ১০ জনেরও বেশি বিশেষজ্ঞ উপস্থিত হয়েছিলেন।
পায়গ্রাম কসবা লায়ন্স ক্লাবের শীত বস্ত্র বিতরণ
ফুলবাড়ীগেট প্রতিনিধি
শীতে শীতার্ত মানুষের পাশে রয়েছে পায়গ্রাম কসবা লায়ন্স ক্লাব। প্রতি বছরের ন্যায় এ বছর ও শীতার্তদের মাঝে শীত বস্ত্র হিসেবে, ৪০০ শতাধিক শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরন করেন লায়ন্স ইন্টারন্যাশনাল, ডিস্ট্রিক্ট ৩১৫ এ১ ও পায়গ্রাম কসবা লায়ন্স ক্লাব।
গতকাল সকাল সাড়ে ৯ টায় পায়গ্রাম কসবা লায়ন্স ক্লাব প্রাঙ্গণে কম্বল বিতরণ কর্মসুচি ক্লাবের ফাউন্ডার প্রেসিডেন্ট লায়ন ইঞ্জিনিয়ার আবিদ হাবিব পিএনজি, এমজেএফ এর দিক নির্দেশনা অনুযায়ী লায়ন মুক্ত জামান(সেকেন্ড ভাইচ প্রসিডেন্ট),লায়ন সঞ্চিতা দে,তসলিম আহম্মেদ (প্রেসিডেন্ট-লিও ক্লাব অফ পায়গ্রাম কসবা) ও অন্যান্য লিওসহ উপস্থিত সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের সহযোগিতায় অনুষ্ঠানটি সুষ্ট ভাবে পরিচালনা করা হয়। সকালে বিভিন্ন স্থান থেকে লোকজনের সমাগম ও কম্বল বিতরণ শেষ করে সন্ধ্যায় নোয়াপাড়া রেল স্টেশনসহ তার আসে পাশে ও কম্বল বিতরণ করেন পায়গ্রাম কসবা লিও প্রেসিডেন্ট তসলিম আহম্মেদ ।
শিরোমনি জুট স্পিনার মিলের শ্রমিক নেতা আলীর ইন্তেকাল
ফুলবাড়ীগেট প্রতিনিধি
শিরোমনি পূর্বপাড়া এলাকার বাসিন্দা ও শিরোমনি জুট স্পিনার্স মিলের শ্রমিক নেতা মোঃ আলী গত ১৩ জানুয়ারী সন্ধ্যায় নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন) মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি ১ ছেলে ও ১ মেয়ে সহ বহুগুনগ্রাহী রেখে গেছেন। গতকাল সকাল ১০ টায় শিরোমণি পূর্বপাড়া বায়তুন নুর জামে মসজিদে জানাজা শেষে ফুলতলা ডাবুর মাঠ কবরস্থানে দাফন করা হয়। জানাজায় উপস্থিত ছিলেন ফুলতলা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ্ব শেখ ইকবাল হোসেন, খুলনা জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী মুন্সি মইনুল ইসলাম, আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ মনিরুল ইসলাম, ,ইউপি মেম্বার আলহাজ্ব শেখ আল আমিন, মোঃ নবিরুল ইসলাম রাজা, যুবদল নেতা শেখ হাসিবুল ইসলাম, মুফতি আজগার আলী, মাওঃ হায়দার আলী, শেখ শামসুর রহমান, মোহাম্মদ লুৎফর রহমান, মাস্টার সারোয়ার হোসেন, বিএনপি নেতা আজগর আলী, মনোয়ার হোসেন, হালিম শিকদার, শেখ শহিদুল ইসলাম, এনাম হোসেন, গিয়াস উদ্দিন, এনায়েত হোসেন, মাস্টার আবুল কালাম, ইকবাল হোসেন, মশিয়উর রহমান, মোহাম্মদ রসুল সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। জানাজায় ইমামতি করেন মাওলানা হুসাইন আহমেদ।
ইয়াবাসহ মাদক ব্যবসায়ি আটক
ফুলবাড়ীগেট প্রতিনিধি
খানজাহান আলী থানা পুলিশ নিয়মিত মাদক বিরোধী অভিযানে ইয়াবাসহ ১ মাদক ব্যসায়িকে আটক করেছে। আটককৃত মাদক ব্যবসায়ি দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়নের লাখোহাটি গ্রামের মৃত আনসার শেখ এর পুত্র মোঃ হোসাইন শেখ ওরপে আল হোসাইন (৩১)। খানজাহান আলী থানার ওসি মোঃ কবির হোসেন বলেন সোমবার ফুলবাড়ীগেট পুলিশ ফাঁড়ীতে কর্মরত এসআই মোঃ মিকাইল হোসেন সংগীয় অফিসার ও ফোর্সসহ থানা এলাকায় বিশেষ অভিযান ডিউটি করাকালে ফুলবাড়ীগেটের মেসার্স আপন ট্রেডার্স এর সামনে থেকে উক্ত মাদক ব্যবসায়িকে হাতে নাতে ১০ পিচ ইয়াবাসহ আটক করা হয়। এ ঘটনায় খানজাহান আলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে।
ফুলতলায় মুসলিম এইডেরর শিক্ষাবৃত্তি প্রদান
ফুলবাড়ীগেট প্রতিনিধি
মুসলিম এইড বাংলাদেশ এর ফুলতলা শাখার উদ্যোগে সংস্থার সদস্যদের সন্তানদের মধ্যে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হয়। মঙ্গলবার ১১ টায় ফুলতলা উপজেলা সমাজসেবা কার্যালয় অনুষ্ঠিত বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ শাহীন আলম। মুসলিম এইডের স্থানীয় শাখা ব্যবস্থাপক মোঃ আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রোগ্রাম সুপারভাইজার জুলফিকার আলী, শেফালী খাতুন প্রমুখ উপস্থিত ছিলেন।
খুলনা জেলা পুলিশের মাসিক অপরাধ কল্যাণ সভা ও সাপ্তাহিক মাস্টার প্যারেড
ফুলবাড়ীগেট প্রতিনিধি
খুলনা জেলা পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে গতকাল খুলনা জেলা পুলিশের সাপ্তাহিক মাষ্টার প্যারেড অনুষ্ঠিত হয়। প্যারেডে সালামী গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন খুলনার পুলিশ সুপার টি, এম, মোশাররফ হোসেন। প্যারেড অধিনায়কের দায়িত্ব পালন করেন, অতিরিক্ত পুলিশ সুপার, (এ-সার্কেল), মোঃ হাফিজুর রহমান, পওে পুলিশ সুপার প্যারেডে উপস্থিত অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। এরপর পুলিশ লাইন্স ড্রিল শেডে মাসিক কল্যাণ সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার।
এ সময় তিনি অফিসার ও ফোর্সদের বিভিন্ন সুবিধা অসুবিধার কথা মনযোগ সহকারে শোনেন এবং তৎসংশ্লিষ্ট ইনচার্জগনকে কার্যকারী ব্যবস্থা গ্রহণ করতে নির্দেশনা দেন।এ এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার, প্রশাসন ও অর্থ, (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), তানভীর আহমদ, অতিরিক্ত পুলিশ সুপার, ক্রাইম এন্ড অপস্,(পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), সুশান্ত সরকার (পিপিএম-সেবা)। অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), শেখ ইমরান। অতিরিক্ত পুলিশ সুপার,(ট্রাফিক) আনিসুজজামান, অতিরিক্ত পুলিশ সুপার, (সি-সার্কেল),মোঃ মফিজুর রহমান,খুলনাসহ জেলা পুলিশের সকল থানার অফিসার ইনচার্জ ফাঁড়ি, ক্যাম্প ইনচার্জগণ অন্যান্য ইউনিট ইনচার্জগণ উপস্থিত ছিলেন। সভার শুরুতেই ২০২৪ সালের ডিসেম্বর মাসের অপরাধ বিবরণীর সাথে পূর্ববর্তী মাস এবং পূর্বের বছরের সংশ্লিষ্ট মাসের তুলনামূলক অপরাধ বিবরণীর পর্যালোচনা করে আইন-শৃঙ্খলা -অপরাধ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সংশ্লিষ্ট সকলকে বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন পুলিশ সুপার।২০২৪ সালের ডিসেম্বর মাসে বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান এবং জননিরাপত্তা বিধানসহ আইন-শৃংখলা রক্ষায় প্রশংসনীয় ভূমিকা রাখায় ইন্সপেক্টর(অফিসার ইনচার্জ) ক্যাটাগরিতে পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ সবজেল হোসেন, সাব-ইন্সপেক্টর ক্যাটাগরিতে কয়রা থানার এসআই মোঃ ওসমান গনি, এবং এএসআই ক্যাটাগরিতে পাইকগাছা থানার এএসআই মোঃ আলতাফ মাহমুদ ও খুলনা জেলা কোর্টের এএসআই মোঃ শাহজাহান মিয়াকে বেস্ট অফিসার হিসেবে নির্বাচিত হওয়ায় সনদপত্র এবং নগদ অর্থ প্রদানের মাধ্যমে পুরষ্কৃত করা হয়।
প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র কর্মসূচির অগ্রগতি শীর্ষক কর্মশালা
ফুলবাড়ীগেট প্রতিনিধি
প্রশিকার প্রধান নির্বাহী সিরাজুল ইসলাম বলেছেন, ‘প্রশিক্ষ্ াএকটি বেসরকারি উন্নয়ন সংস্থা। এ সংস্থাটি ১৯৭৬ সাল থেকে বাংলাদেশের দরিদ্র মানুষের উন্নয়নে দেশব্যাপী কাজ করছে। শহর ও গ্রামাঞ্চলের দরিদ্র জনগোষ্ঠীর ভাগ্য উন্নয়নে সংস্থাটি কাজ করে থাকে। মানুষকে সচেতন করা, নারীর ক্ষমতায়ন, জলবায়ু, মাদকের বিরুদ্ধে, প্রতিবন্ধী মানুষের উন্নয়নে কাজ করে থাকে। তিনি বলেন প্রশিক্ষার ক্ষুদ্র অর্থায়নে সারা দেশের মানুষের মাঝে ঋণ কার্যক্রমের মাধ্যমে দরিদ্র মানুষের কর্মসংস্থানের সৃষ্টি করছে।’
তিনি গতকাল ১৪ জানুয়ারি মঙ্গলবার সকালে শিরোমণিস্থ খানজাহান আলী প্রশিকার নিজস্ব কার্যালয়ে প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র কর্মসূচির ষান্মাসিক অগ্রগতি পর্যালোচনা শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
খানজাহান আলী উন্নয়ন এলাকায় অনুষ্ঠিত কর্মশালার সভাপতিত্ব করেন প্রশিকার কেন্দ্রীয় ব্যবস্থাপক শেখ মোঃ রবিউল ইসলাম। কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন প্রশিকার গভার্নিং বডির সদস্য মোঃ আসলাম উদ্দীন, প্রশিকার সিনিয়র পরিচালক শেখ সাহিদ হোসেন, প্রশিকার পরিচালক রিজুওয়ানুস শামীম রাজিব, প্রশিকার উপ-পরিচালক শাহাদাত হোসেন ও প্রশিকার উপ-পরিচালক অজয় মিত্র শংকু।
রূপান্তর’র মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মীদের দক্ষতা উন্নয়ন কর্মশালা শুরু
খবর বিজ্ঞপ্তি
রূপান্তর পরিচালিত আশ্বাস প্রকল্পের পক্ষ থেকে স্থানীয় জনগোষ্ঠীকে সংগঠিতকরণ এবং সচতেনীকরণ বিষয়ক কাউন্টার ট্রাফিকিং ইন পারসন (সিটিআইপি) অ্যাক্টভিস্টদের দুইদিন ব্যাপী দক্ষতা উন্নয়ন কর্মশালা মঙ্গলবার রূপান্তর ট্রেনিং সেন্টারে শুরু হয়।
কর্মশালাটির উদ্বোধন করেন রূপান্তরের নির্বাহী পরিচালক স্বপন কুমার গুহ। কর্মশালায় প্রকল্পের কার্যক্রম, মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মীদের দায়িত্ব কর্তব্য ও কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন প্রকল্প সমন্বয়কারী সুবল ঘোষ।
উদ্বোধনী বক্তৃতায় রূপান্তর নির্বাহী পরিচালক স্বপন কুমার গুহ মানব পাচার প্রতিরোধে স্বেচ্ছাসেবী হিসেবে দায়িত্ব পালনকারী সক্রিয় কর্মীদের ধন্যবাদ জানান।
কেসিসি, ফুলতলা, দিঘলিয়া ও রূপাসা উপজেলার মানব পাচার হতে ফিরে আসা ব্যক্তি, ইউনিয়ন তথ্য কেন্দ্র্রের সদস্য, যুবনেতা, স্থানীয় সাংস্কৃতিক কর্মী, ইউনিয়ন মানব পাচার কমিটির সদস্য, নারী নেত্রী, কমিউনিটি পর্যায়ে সেচ্ছাসেবকগণ এ কর্মশালায় অংশগ্রহণ করেন। কর্মশালাটি সঞ্চালনা করেন আশ্বাস প্রকল্পের প্রোগাম অফিসার মোঃ মোশারেফ আলী সোহেল।
উল্লেখ্য, আশ্বাস প্রকল্পটি সুইজারল্যান্ড সরকার এর সহযোগিতায় উইনরক ইন্টারন্যাশনাল এর বাস্তবায়নে খুলনা, সাতক্ষীরা, যশোর ও ঝিনাইদহ জেলায় রূপান্তর মাঠ পর্যায়ে কাজ করছে।










































