Home খেলাধুলা দল ঘোষণার সময়সীমা বেঁধে দিলো আইসিসি

দল ঘোষণার সময়সীমা বেঁধে দিলো আইসিসি

43


স্পোর্টস ডেস্ক

আসন্ন আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে দল ঘোষণার সময়সীমা নির্ধারণ করে দিয়েছে সংস্থাটি। আইসিসির মুখপাত্র জানিয়েছেন, টুর্নামেন্টে অংশ নিতে যাওয়া ৮টি দলকে আগামী ১২ জানুয়ারির মধ্যে ১৫ জনের প্রাথমিক দল ঘোষণা করতে হবে।


পাকিস্তানের আয়োজনে আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে মাঠে গড়াবে চ্যাম্পিয়নস ট্রফির এবারের আসর। যদিও পরবর্তীতে দলগুলো চাইলে তাদের স্কোয়াডে পরিবর্তন আনতে পারবে। চূড়ান্ত ১৫ জনের দল ঘোষণা করতে হবে ১২ ফেব্রুয়ারির মধ্যে।

ফেব্রুয়ারির ১৯ তারিখে শুরু হয়ে ৯ মার্চ পর্যন্ত চলবে চ্যাম্পিয়নস ট্রফি। প্রথমে টুরো টুর্নামেন্টটি পাকিস্তানে আয়োজিত হওয়ার কথা থাকলেও ভারতের না যাওয়ার সিদ্ধান্তে বাঁধে বিপত্তি। পরে অনেক দেন-দরবারের পর এশিয়া কাপের মতো হাইব্রিড মডেলেই টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত হয়। নিরপেক্ষ ভেন্যু হিসেবে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে ভারতের ম্যাচগুলো।

পাকিস্তানের লাহোর, করাচি ও রাওয়ালপিন্ডিতে ম্যাচ হওয়ার কথা আছে। টুর্নামেন্টে অংশ নিতে যাওয়া আটটি দলকে ভাগ করা হয়েছে দুইটি গ্রুপে। ‘এ’ গ্রুপে আছে পাকিস্তান, ভারত, নিউজিল্যান্ড ও বাংলাদেশ। অন্যদিকে, ‘বি’ গ্রুপে আছে আফগানিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা।

আগামী ১৯ ফেব্রুয়ারি করাচিতে স্বাগতিক পাকিস্তান ও নিউজিল্যান্ডের ম্যাচ দিয়ে শুরু হবে চ্যাম্পিয়নস ট্রফি। ২৩ ফেব্রুয়ারি দুবাইতে হবে ভারত-পাকিস্তানের আকাঙ্ক্ষিত ম্যাচ।