Home জাতীয় শহীদ মিনারে গণঅধিকার পরিষদের মুখপাত্রকে মারধর

শহীদ মিনারে গণঅধিকার পরিষদের মুখপাত্রকে মারধর

45


খুলনাঞ্চল রিপোর্ট
ফ্যাসিবাদ বিলোপ ও নতুন সংবিধানের দাবিতে ডাকা জাতীয় বিপ্লবী পরিষদের নাগরিক সমাবেশে হট্টগোল হয়েছে। সেখানে অন্তর্র্বতী সরকারের সমালোচনা করে বক্তব্যের জেরে গণঅধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসান হামলার শিকার হয়েছেন।
শনিবার (৪ জানুয়ারি) বিকেলে শহীদ মিনারে জুলাই অভ্যুত্থানে শহিদ পরিবারের সঙ্গে একাত্মতা পোষণ করতে নাগরিক সমাবেশে আসেন ফারুক হাসান। একে একে শহীদ পরিবারের সদস্যদের বক্তব্যের পর তিনি বক্তব্য দেয়া শুরু করেন।
এ সময় অন্তর্র্বতী সরকারের কড়া সমালোচনা করে ফারুক বলেন, এই সরকারকে কোনোভাবেই মানা যায় না। যে সংবিধানকে ছুঁড়ে ফেলে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা হয়েছে সেই সংবিধানকে কোনোভাবেই মানা যায় না।
তিনি আরও বলেন, অন্তর্র্বতী সরকার আমরা কখনোই চাইনি, চেয়েছি বিপ্লবী সরকার। কিন্তু ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’ এর হেডকোয়ার্টার বঙ্গভবন থেকে যেই অন্তর্র্বতী সরকার এসেছে তা মানি না।
এরপর তাকে বাধা দেন সেখানে উপস্থিত জনতা। পরে সমাবেশস্থল ত্যাগ করতে গেলে তার ওপর অতর্কিত হামলা করা হয়। এদিকে সমাবেশের আয়োজক জাতীয় বিপ্লবী পরিষদের সদস্য সচিব হাসান মো. আরিফ দাবি করেছেন, কে বা কারা তার ওপর হামলা করেছে তা তাদের জানা নেই।
পরে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন বলেন, সরকারের সমালোচনা করায় শহীদ মিনারে জাতীয় বিপ্লবী পরিষদের নেতাকর্মীরা ফারুক হাসানের ওপর ব্যাপক হামলা চালিয়েছে। কপালে ছুরি দিয়ে জখম করেছে। আমরা এখন মামলা করার জন্য শাহবাগ থানায় আছি।
গণমাধ্যমের সহযোগিতা চেয়ে তিনি বলেন, বাজারে গেলে সবাইকে নিজের ব্যাগ নিয়ে যেতে হবে। আমরা পলিথিন বন্ধে সফল হতে সবার সহযোগিতা চাই।
এ সময় মনিটরিং কার্যক্রমে পরিবেশ মন্ত্রণালয়, পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাগণ, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এবং সংশ্লিষ্ট বাজার কমিটির প্রতিনিধিবৃন্দ অংশ নেন। মনিটরিং টিম বাজারের দোকানগুলোতে পলিথিন ব্যাগের ব্যবহার পর্যবেক্ষণ করে। দোকানিদের পাট ও কাপড়ের ব্যাগ ব্যবহারে উৎসাহিত করতে প্রচারণাও চালানো হয়।